আমার প্রিয় পোস্ট

কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উতকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়, অতি দু:খের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো। - তুর্কী মরমী কবি দাদায়েম ঈমাস

উইদ অর উইদআউট ইউ

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

শেয়ারঃ
0 0 0

নারীবিহীন এই জীবনটা নির্বিঘ্নে কাটিয়ে দেয়া যায় সাধু সন্যাসীর মতো। কিন্তু নারী ভাবনা বিহীন জীবন পার করা অতি কষ্টদায়ক যেমনটি আশা করা যায়। আমি নারী বিহীনতায় বছরের পর বছর থাকতে পারি, কিন্তু নারী ভাবনা বিহীনতায় মূহুর্তখানি সময়ও থাকতে পারিনা। অযুতনিযুতলক্ষকোটি বছর ধরে আমার ভাবনা জুড়ে বাস করছে শতকোটি নারী।

নারীরা আমাকে কাছে টানে বিপুল আশায়, নিদারুন হতাশায়। ভাবনায় নারী জুড়ে থাকে সমগ্র অস্তিত্ব, আমি এক নারী পূজারী। যে কোন মেয়েকে দেখলেই মনের মাঝে দোলা দেয় প্রবল সুখ, অমোধ অসুখ। নারী আমাকে সুখী করে তোলে, উদ্বেলিত করে, আন্দোলিত করে, নারী আমাকে ক্ষুব্ধ করে, ধ্বংস করে হৃদয় ভরিয়ে দেয় দূরারোগ্য ব্যাধিতে। আমি রোগ-শোকে কাতর থাকি, ভাবতে থাকি নারীদের কথা।

নারীরা কাছে টানে, কিন্তু নিজে কাছে আসেনা। কাছে আসার ভান করে, আত্মসমর্পনের ছলনা করে। তারা থাকে, আবার থাকেনা। তারা স্বপ্নযাদুবাস্তবতায় হারিয়ে যায়, আবার কোন এক পরাবাস্তবতায় পাশে এসে হাজির হয়। আমি তাদের কাছে পাই, তবু অতৃপ্তি থেকে যায়; আমি তাদের কাছে পাইনা তবু অন্তর ডুবে যায় অশেষ তৃপ্তিতে, কষ্টার্জিত পুলকে। নারীদের অনেকটাই ছোঁয়া যায়, আবার কোনকিছুই ধরা যায় না। তাদের অনেকটাই পাশে থাকে, আবার পুরোটাই রয়ে যায় দৃষ্টির বাইরে।

অনেকটাই ছিল
কিন্তু ছিলনা কোন মায়াভরা রাতে
জীবনের জয়গান, হাসি-কান্নার স্বপ্নীল বিমূর্ততা
ছিল হাত, পা, জন্ঘা, কটিদেশের কোমল মসৃনতা
অধরের পেলবতা, স্তনের কোমলতা
ছিল ঝরনার মতো কলকল করে বয়ে যাওয়া অবারিত যৌবনধারা
ছিল হৃদয়ের ভন্গুরতা
ভেন্গে গিয়ে গড়ে ওঠার সেই অশ্লীল-আদিম-নির্বিবাদী খেলা
ছিল আখি পল্লবে সমুদ্রের বিশালতা
সমগ্র কোটরে ছিল সুবিশাল প্রেইরীর সমভূমি
প্রেম ছিল, কাম ছিল; ছিল কামে সিক্ত একতাল মাংসপিন্ড
শিরা-উপশিরায় বন্য উদ্দামতা
ছিলনা শুধু একমুঠো স্বত:স্ফুর্ততা


নামকরন: ইউটু'র বিখ্যাত গান অবলম্বনে
সিদ্ধান্ত: সামী আজ অনেকটাই নষ্ট-ভ্রষ্ট-পচা-গলা লাশ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২১
রূপক  বলেছেন: ইউটু'র এই গানটা অসাধারন লাগে....................অনেক পছন্দের একটা গান, তবে গানের লিরিকটা বাংলায় শুনে কেমন যেন লাগছে...
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: কোনটারে গানের লিরিকের অনুবাদ কইলেন বুঝলাম না

২. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২২
নকীবুল বারী বলেছেন: ছবিটা অশ্লীল....নারীরা সৃষ্টির অংশ, সমাজের অংশ, মনের অংশ, দেহের অংশ, ভালোবাসার অংশ.......আর কিছু এই মুহুর্তে মনে পড়ছে না।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪
নাঈম বলেছেন: হুমমমমমমমম.....;)

ঘটনা কি বস? মেজাজ বিলা নাকি?
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: আমার মেজাজ অলটাইম কুল থাকে ম্যান.....ঘটনা কিছুই না....লেখতে ইচ্ছা হইলো তাই লেখলাম

৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
মুর্তজা হাসান খালিদ বলেছেন: ব্লগের দৃষ্টি আকর্ষিত পোস্টটা দেখেও আপনি এটা লিখতে পারলেন ?
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন: এইটা সবার দৃষ্টি আকর্ষিত করলেও আমার দৃষ্টি আকর্ষিত হয়নাই। কারন আমি একজন অন্ধ।

৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০
কৌশিক বলেছেন: চমৎকার। অনবদ্য। মুর্তজা হাসান খালিদকে মাইনাস।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: হুমমম.....

৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০
নাজিরুল হক বলেছেন: হুম...............

কবিতার কয়েকটা লাইন কেমুন যেন অশ্লিল অশ্লিল হয়া গেল না..........
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: আসলেই চরম অশ্লীল....ওয়াক থুইং!!!!!

৭. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: নাজিরুল হক বলেছেন: হুম...............

কবিতার কয়েকটা লাইন কেমুন যেন অশ্লিল অশ্লিল হয়া গেল না..........
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: আপনি কি কইছেন তা তো জানতে পারলাম না

৮. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
রাহা বলেছেন: আহারে,,,,,,,,,,,,,,,,,,,,,,, কঠিন উপলব্ধি!! ;)
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: আহারে......

৯. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০
সব যদি আজ বদলে যেত বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা। আমার প্রিয়তে রাখলাম।
যখনই কেউ বিটলামি করবে, এই কবিতা শুনায়ে দিব।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: ওকে শুনায়ে দিয়েন। আপনারে ধন্যবাদ

১০. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: চমৎকার লেখা সামী ভাই। সটান স্যালুট দিলাম! :)
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: হায়!!! হায়!!! এই স্যালুট এখন রাখি কই?

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: ঘটনা যদি বুঝতাম তাইলে এইটা লেখতে পারতাম না।

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: ওকে হুমাইতে থাকেন

১৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৭
একরামুল হক শামীম বলেছেন: সামী ভাই দারুন হইছে!!!
রিয়েলি সুপার্ব :)
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: কও কি শামীম? এইটা তোমার উদারতা না তো?

১৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০০
একরামুল হক শামীম বলেছেন: উদারতা হৈব কেন? তা সত্যি তাই কইলাম।
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: ওকে বুঝতে পারলাম

১৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৪
এরশাদ বাদশা বলেছেন: সামী আজ অনেকটাই নষ্ট-ভ্রষ্ট-পচা-গলা লাশ।

জানাযাটাও পড়তে পারলাম না....আফসুস...:P
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: এই লাশ সেই লাশ না। এইটার অন্য অর্থ আছে। লেখার মান কত পড়তির দিকে সেইটা খেয়াল কইরা এমন সিদ্ধান্তে উপনিত হইছি। লেখার মানের দিক দিয়া সামীর লাশ আজ পচে-গলে বিশ্রী গন্ধ ছড়াচ্ছে। সবই আজ অতীত।

১৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩১
অলস ছেলে বলেছেন: আমিও হুমম। প্রিয়ও বটে। আমার লেখা আপনি লিখছেন কেন?
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: জানিনাতো কেন লিখছি?

২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: বিবাহের সাথে লেখার কোন সম্পর্কতো পাইলাম না!!!!!

১৮. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৭
আলী আরাফাত শান্ত বলেছেন: কি জানি কি ঘটিতেছে তোমার মনের অন্দরে!
ভালো থাকো!
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: আমার মনের অন্দরে কিছুই ঘটিতেছে না। তুমিও ভাল থেকো

২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: বিলক্ষণ.....অচলিল

২০. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
বৃত্তবন্দী বলেছেন: সৌন্দর্য্য হইছে...
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: হুমমমম....বুঝলুম....ধনিয়াপাতা

২১. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৫
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: @ নকীবুল বারী- ছবিটা অশ্লীল বলতে কি ঝাপসা মিন করতাছেন? খিক খিক খিক

@ সামী- খাইছে... বিবাহ সত্বর... প্রুয়োজন... খিকজ... কেমনে কেমনে যে আউল ফাউল পোস্টেও সিরিয়াস, সুডো-সাহিত্যিক মুড আনন যায় তা অহনো শিখতে পারলাম না.... আফসুস... খিকজ
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: ছবিটা আসলেই ঝাপসা এবং সুন্দর

ঐ...লেখার সাথে বিবাহের সম্পর্ক কই?

২২. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮
প্রচেত্য বলেছেন:
প্রথম প্যারাটার সাথে বাস্তব জীবনে অনেক মিলকরণের ব্যপক অপপ্রচেষ্টা চলছে ব্যপকভাবে
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: কোন লাভ নাই...কোন লাভ নাই

২৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩
জয়িতা বলেছেন: ঘটনা কি?এত কঠিন উপলব্দি কেমনে হইলো?
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: সেইটা কি ছাই জানি নাকি?

২৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯
রাজামশাই বলেছেন:
নারী চায় না সত্য
চায় না ভক্ত

.....
.....


ওরে আছিস কেমন
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: জ্বি হুজুর....আপনার দোয়ায় ভালই আছি

২৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৪
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন:
সামী ... এন্গেইজমেইন্ট তো করছো ভালো কথা, এবার তাড়াতাড়ি বউ ঘরে তোলার ব্যাবস্তা কর।

অবস্তা বেগতিক .....
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ঐ বেওকুফ....এই লেখার সাথে বউ ঘরে তোলার কি সম্পর্ক?

২৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০
কৌশিক বলেছেন: ইন্নালিল্লাহ পোস্টটা কি আমি দিমু?
২৭. ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন:
ও বলতে ভুলে গেছি ...

ছোটদের জন্য ছড়া ভালো হইছে ...
২৮. ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন:
@ কৌশিক দা ...

পোস্ট টা দিয়ে দেন ... অপেক্ষা কার জন্য ...
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই

৩০. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
সাইফুর বলেছেন: নারীরা কাছে টানে, কিন্তু নিজে কাছে আসেনা। কাছে আসার ভান করে, আত্মসমর্পনের ছলনা করে। তারা থাকে, আবার থাকেনা। তারা স্বপ্নযাদুবাস্তবতায় হারিয়ে যায়, আবার কোন এক পরাবাস্তবতায় পাশে এসে হাজির হয়। আমি তাদের কাছে পাই, তবু অতৃপ্তি থেকে যায়; আমি তাদের কাছে পাইনা তবু অন্তর ডুবে যায় অশেষ তৃপ্তিতে, কষ্টার্জিত পুলকে। নারীদের অনেকটাই ছোঁয়া যায়, আবার কোনকিছুই ধরা যায় না। তাদের অনেকটাই পাশে থাকে, আবার পুরোটাই রয়ে যায় দৃষ্টির বাইরে।

_______________________
জটিল এনালাইসিস
৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: তা হঠাত বুড়া বিজ্ঞানী বিজ্ঞানী ভাব ধরছো কেন? জটিল এনালাইসিস বুঝলা কেমতে?

কাহিনী কি? থলের ভেতর বেড়ালের আওয়াজ পাওয়া যাইতেছে মনে হয়?

যাই হোক...থ্যাংকু

৩১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
খালেদ সময় বলেছেন: মনে এতো ব্যথা কেন?
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: মনে কোন ব্যাথা নাই তো?

৩২. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৪
আকাশ_পাগলা বলেছেন: শিরা-উপশিরায় বন্য উদ্দামতা
ছিলনা শুধু একমুঠো স্বত:স্ফুর্তত

দারুন।

 

মোট সময় লেগেছে ১.০৪১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাকে বলা হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু লিখতে পারবেনা। কিছু লিখতে গেলেই তোমার টুটি চেপে ধরা হবে, কিছু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই