আমার প্রিয় পোস্ট

কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উতকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়, অতি দু:খের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো। - তুর্কী মরমী কবি দাদায়েম ঈমাস

বাংলা ভাষায় অনূদিত মহাভারতের কোন ডাউনলোড লিংক কি কেউ দিতে পারেন?

১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:১০

শেয়ারঃ
0 0 0

হাতে পেয়েছি পশ্চিমবন্গের সুলেখিকা প্রতিভা বসু লিখিত মহাভারতের একটি রিভিউ ধর্মী বই "মহাভারতের মহারণ্যে"। আরেকটি বইও হাতে আসি আসি করছে। বুদ্ধদেব বসু'র (ইনার কথা কিছু লেখা বাহুল্য মাত্র) "মহাভারতের কথা"।

কিন্তু মহাভারত সম্পর্কে আমার জ্ঞান ছোটবেলায় পড়া সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মকবুলা মনজুরের কিশোর ক্লাসিক "কিশোর মহাভারত" এর গন্ডি পেরোয়নি। মূল বস্তু গলাধ:করণ না করে তার রিভিউ নিয়ে মাতামাতি অনেকটা দুধের সাধ ঘোলে মেটানোর মতো। রিভিউ পড়ার আগে মূল মহাভারতের কয়েক পাতা নাড়াচাড়া করার তাগিদ অনুভব করছি। তাই হন্যে হয়ে এই তথ্য তালাশ।

বাংলা ভাষায় অনূদিত মহাভারতের কোন ডাউনলোড লিংক কি কেউ দিতে পারেন? নেটে অনেক অনেক রিভিউ পেলাম। আর পেলাম সংস্কৃত আর গুজরাটী ভাষার বিশাল মহাভারত। কিন্তু বাংলা ভাষায় আসল জিনিসের কোন লিংক পাচ্ছিনা। কারও জানা থাকলে সাহায্য করলে অশেষ কৃতজ্ঞ থাকি।

শুভেচ্ছা সবাইকে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: গুগল এ সংস্কৃত আর গুজরাটি ভাষায় পাইছি। আর পাইছি অনেক রিভিউ। কিন্তু বাংলা মহাভারত পাইতেছিনা :(

২. ১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:২০
স্বপ্নকথক বলেছেন: বাংলায় বইটা আছে আমার বাড়ী, ডাউনলোডের লিংক জানিনা..:(
১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:২৬

লেখক বলেছেন: আপনারটা কোনটা? কালীপ্রসন্ন সিংহের অনুবাদে ৪ খন্ডের একটি সংস্করন আছে। ওটা কি এখানকার বইবাজারে পাওয়া যাবে?

৩. ১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:২৩
মে ঘ দূ ত বলেছেন: প্রিয়তে নিচ্ছি কারণ আমিও বেশ কদিন ধরে বাংলা ভাষায় অনূদিত মহাভারত খুজছি।

কেও যদি লিঙ্ক দিতে পারে তবে লেখকের মতোই আমিও কৃতজ্ঞ থাকবো।

ধন্যবাদ।
৪. ১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:২৮
মতিউর রহমান সাগর বলেছেন: মে ঘ দূ ত বলেছেন: প্রিয়তে নিচ্ছি কারণ আমিও বেশ কদিন ধরে বাংলা ভাষায় অনূদিত মহাভারত খুজছি।

কেও যদি লিঙ্ক দিতে পারে তবে লেখকের মতোই আমিও কৃতজ্ঞ থাকবো।

ধন্যবাদ।

---আমিও
৫. ১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:৩১
আমি এবং আঁধার বলেছেন: লিঙ্ক পাওয়ার আশায় পর্যবেক্ষণে।
৬. ১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৯
লোডশেডিং বলেছেন: বাংলা ভাষায় যে মহাভারত বাঙালী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পড়ে সেটি হচ্ছে কাশীদাসি মহাভারত। দুভাবে গ্রন্থখানি লিখিত ।পদ্য আকারে অন্যটি গদ্য আকারে। যদি হতে চান কবি তবে পদ্য আকারে লিখিত মহাভারত কিনুন বা কবিতা আকারে পড়তে চাইলে সামনে একটি বাংলা অভিধান নিয়ে বসতে হবে। আর যদি জানার জন্য বোঝার জন্য পড়েন তবে গদ্য আকারের বইটি কিনুন। ৩৮ বাংলাবাজার আনন্দ বই ঘরে আপনি এ গ্রন্থ সমূহ পাবেন।
১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞ থাকলাম। আমার কবি হবার খায়েস নেই। জানা এবং বোঝার জন্য পড়তে চাই।

আচ্ছা কালীপ্রসন্ন সিংহের অনুবাদ কি ঢাকায় পাওয়া যাবে?

৭. ১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:৪০
সামী মিয়াদাদ বলেছেন: মনে হয়না লিংক পাওয়া যাবে। যদিও আশায় আছি। @ মেঘদূত, সাগর, আমি এবং আঁধার
৯. ১৫ ই মার্চ, ২০১০ রাত ১২:২৬
লোডশেডিং বলেছেন: রাজশেখর বসুর মহাভারতটা দেখতে পারেন। ভাল ও সহজ বাংলায় লিখিত। কালী প্রসন্ন সম্বন্ধে বেশি কিছু জানি না। তবে সব গুলো বই আপনি পাবেন যে ঠিকানাটা আমি দিয়েছি আমার পূর্বের কমেন্টে। বাংলাবাজারে এরাই হিন্দু ধর্মগ্রন্থ গুলোর সবচেয়ে বড় বিক্রেতা।
১০. ১৫ ই মার্চ, ২০১০ রাত ১২:২৬
আমি এবং আঁধার বলেছেন: আমার কাছে বইটা অবশ্য আছে। হার্ড কপি!!
১২. ১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৪২
দীপান্বিতা বলেছেন: আমার কাছে দাদুর কাছ থেকে পাওয়া একটা খুব পুরোন কাশীদাসি মহাভারত আছে......কবিতায় লেখা বলে আমি কাঁচা হাতে তার অনুবাদও শুরু করেছিলাম......এখানে লিঙ্ক পেলে বেশ উপকার হবে... :)
১৩. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৩৪
ছন্দ্বহীন বলেছেন: পর্যবেক্ষনে রাখি দেখা যাক পাওয়া যায় কী না অবশেষে.........পোষ্টের জন্য ধন্যবাদ!!
১৪. ১০ ই জুন, ২০১০ রাত ২:৩৪
রুদ্রমরু বলেছেন: আপনিই কি কফি হাউসের নিতা?
১৫. ১০ ই জুন, ২০১০ রাত ২:৫০
'লেনিন' বলেছেন: মহাভারত এতো বড়ো যে ইবুক আকারে পড়ে ক্লান্ত হয়ে যাবেন। আগ্রহ থাকলে কিনে ফেলুন। আমার সংগ্রহে যেটি আছে সেটিও কাশীদাস প্রণীত এবং পয়ার ছন্দে লিখিত। বিশালাকার এক বই। ওজন বোধহয় ৩/৪কেজি'র কম হবেনা। :)
১৩ ই জুন, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: আমি রাজশেখর বসু'র টা কিনেছি। কিন্তু ওটা বেশ সংক্ষিপ্ত। কালীপ্রসন্নেরটা কিনবো আশা করি। পয়ার ছন্দে এসব পড়া ঠিক সহজসাধ্য হয়না আমার জন্য। যাই হোক ধন্যবাদ।

১৬. ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫২
কালা পাহাড় ২০০০ বলেছেন: লেখেন না কেন? পড়তে পড়তে সময় পান না?
৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: আপাতত বলার কিছু নাই। শুনতেই ভাল লাগে।

 

মোট সময় লেগেছে ১.০০৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাকে বলা হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু লিখতে পারবেনা। কিছু লিখতে গেলেই তোমার টুটি চেপে ধরা হবে, কিছু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই