আমার প্রিয় পোস্ট

মেডিটেশনঃ মনোযোগ ও সৃতিশক্তি বাড়ায়

১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৩১

শেয়ার করুন:                   Facebook

মেডিটেশন মানসিক দুশ্চিন্তা উদ্বেগ দূর করে। এটা এখন এক পুরনো তথ্য। কিন্তু আধুনিক বিজ্ঞানের নানারকম প্রযুক্তির সাহায্যে মস্তিষ্ককে পরীক্ষা করে বিজ্ঞানীরা এখন জানতে পারছেন যে, মেডিটেশন মস্তিষ্কের কাঠামো ও কাজকে সরাসরি প্রভাবিত করে থাকে। বিশেষ করে সচেতনতা, মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে মেডিটেশনের ভূমিকা প্রত্যক্ষ করে তারা রীতিমতো অভিভূত। গত২০০৫ এর নভেম্বরে ম্যাসাচুসেটস্ জেনারেল হাসপাতালের রিসার্চ সায়েন্টিস্ট সারা লাজার ২০ জন নারী-পুরুষের ওপর চালানো তার এক গবেষণার প্রাথমিক ফল প্রকাশ করেন যারা প্রতিদিন ৪০ মিনিট করে মেডিটেশন করতেন। এদের মস্তিষ্ক পরীক্ষা করে সারা দেখলেন নিয়মিত মেডিটেশনের পর তাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সের পুরুত্ব বেড়েছে। সেরিব্রাল কর্টেক্স হলো মস্তিষ্কের সেই অংশ যা সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ এবং স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে।
এর আগে বৌদ্ধ সন্যাসীদের ওপর চালানো প্রায় একই ধরনের একটি পরীক্ষায়ও ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছিলো। কিন্তু দিনের প্রায় বেশিরভাগটাই মেডিটেশনে আত্মনিমগ্ন থাকা বৌদ্ধ ভিক্ষুদের তুলনায় এবারের এ গবেষণায় অংশগ্রহণকারীরা ছিলেন বোস্টন এলাকারই বিভিন্ন কর্মজীবী সাধারণ মানুষ। আর এতে যে জিনিসটি প্রমাণিত হয় তা হলো, দিনের মাত্র কিছুটা সময় নিয়মিত মেডিটেশন করলেই এ ফল পাওয়া যায়। শুধু মনোযোগ বা স্মৃতিশক্তি নয় সারা লাজারের গবেষণার আরেকটি চমকপ্রদ আবিষ্কার হলো বয়স
বাড়ার সাথে সাথে কর্টেক্সের যে অংশ পাতলা হতে থাকে মেডিটেশন সেটাকেও রোধ করতে পারে। নিয়মিত মেডিটেশন করলে মনোযোগ এবং আরো বেশি সচেতনতা নিয়ে কাজ করা যায়। কেউ কেউ বলেন, তাহলে দুপুরের খাওয়ার পর কিছুটা ঘুমিয়ে নিলেও কি একইভাবে চাঙ্গা হওয়া যায় না? না, বলেছেন ইউনিভার্সিটি অব কেন্টাকির বায়োলজির প্রফেসর ব্রুস ওহারা। তিনি একদল কলেজ ছাত্র-ছাত্রীকে নিয়ে এক গবেষণা চালান, যাতে কিছু সময়ের জন্যে তাদের কিছু সংখ্যককে মেডিটেশন, কিছু সংখ্যককে ঘুম এবং বাকিদেরকে টেলিভিশন দেখানো হয়। এরপর একটা নির্দিষ্ট স্ক্রীনে বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তাদের বলা হয় একটি নির্দিষ্ট বোতাম টিপতে। এ পরীক্ষায় দেখা গেল যারা মেডিটেশন করেছে তারা অন্যদের চেয়ে দ্রুত এবং দক্ষতার সাথে তা করতে পারলো। যারা ঘুমিয়ে ছিলো তাদের তৎপরতা ছিলো বেশ ধীর। অর্থাৎ মেডিটেশনের ফলে মস্তিষ্কের সমন্বয় এবং তৎপরতা বাড়ে। মেডিটেশনের এ ইতিবাচক প্রভাবের কারণেই ডয়েচ ব্যাংক, গুগল বা হাগস্ এয়ারক্রাফটের মতো বড় বড় ব্যবসায়িক কর্পোরেশনগুলো তাদেরকর্মীদের জন্যে মেডিটেশন ক্লাসের ব্যবস্থা করেছে। তারা দেখছে এতে করে তাদের কর্মীদের মেধা শাণিত হবার পাশাপাশি উৎপাদন ক্ষমতাও বেড়েছে। তাদের অসুস্থতার হার কমেছে, কমেছে কাজে অনুপস্থিতির হারও।

[টাইম, ২৪ জানুয়ারি ২০০৬ অবলম্বনে]

 

প্রকাশ করা হয়েছে: কোয়ান্টাম  বিভাগে ।

 

  • ১৬ টি মন্তব্য
  • ২১২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৮
comment by: সোনালীডানা বলেছেন: ভাল পোষ্ট...
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: মানুষের কল্যাণের জন্য.....ধন্যবাদ।

২. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৪
comment by: প্রচেত্য বলেছেন: ভাল লাগল
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: করুণাময়ের কাছে শুকরিয়া জানাই।

৩. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২০
comment by: মুহিব বলেছেন: আপনার জন্য একটি সুখবর আছে। আমার ব্লগে আসুন।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: আল্লার কাছে শুকরিয়া।
সবার জ্ঞাতার্থে লিংকটা দিলামঃ
Click This Link

৪. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৩
comment by: আরিফুর রহমান বলেছেন: ব্যাচ ৯৮, আপনি?

@লেখক
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: ৬৯।

মেইল করলে খুশী হব। আমরা এক পরিবার।

৫. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩০
comment by: জাতিষ্মর বলেছেন: মেডিটেশান করে এমন কয়েকজন বন্ধু আছে আমার। তাদের তিনজনকেই আমরা বোটোল ডাকি ।
১৩ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: বোটোল মানে কি ?

৬. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৭
comment by: আরিফুর রহমান বলেছেন: এক পরিবার তো ঠিকই ছিলো রে ভাই, কিন্তু ইদানীং অতিমাত্রায় ধর্মদুষিত হয়ে পড়েছে, আমি আর সেলে যাই না!
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: প্রভাবিত না হয়ে আত্মবিশ্বাসী হোন।
ভাল থাকবেন।

৭. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১১
comment by: নেমেসিস বলেছেন: +

ধন্যবাদ ।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: আমি শোকর গোজার করি।

৮. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


গুড পোস্ট।
+

ব্যাপারটা জানা ছিলো। আপনার পোস্ট পড়ে আরো শাণিত হলো।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

 

 


ভালবাসি আমি সুন্দর মনের মানুষদের, নীল রঙ, প্রকৃতির রূপ.........অবাক হয়ে দেখি তাদের পরিবর্তন
jatakblog@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬২৫২