সেই একই প্রজেক্টে কয়েকজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়া হয়। আমার আত্মীয় ইন্টারভিউতে ছিলেন। ইন্টারভিউতে যে ছয়জন সবথেকে খারাপ করেছিল, তাদেরকে নেয়া হয়েছিল। কেননা, তাদের তিন জনের জন্য ছিল উক্ত মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রীর (যিনি পরে দুর্নীতির প্রতিবাদে সংস্কারপন্থী হয়েছেন), এক জনের জন্য সচিবের এবং আর দ্ই জনের জন্য দুই সরকারী কর্মকর্তার সুপারিশ ছিল।
নৈতিকতার দিক থেকে নিজামীর সাথে অন্যদের কত পার্থক্য। এখন তাকে দুর্নীতির মামলায় ফাসানো হচ্ছে, দলান্ধ ব্লগারেরা এমন ভাষায় তাকে আক্রমণ করছেন যে, মনে হচ্ছে, তিনি দেশের কতবড় ক্ষতি করেছেন। আমরা সৎকে সৎ না বলে চোর বলতে পারি, তাতে সৎলোকের হযতো অসম্মান হবে, মনোকষ্ট হবে, কিন্তু, তার তেকে বেশী ক্ষতি হবে আমাদেরই। আসল দুর্নীতিবাজেরা দেশটাকে চুষে খাবে।
যে ভূমিতে উপকারী উদ্ভিদকে আগাছা ধরে ধ্বংস করা হয়, সেটি আগাছাতে ভর্তি হয়ে যাওয়াটাই স্বাভাবিক।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৮ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


