somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... পূণ্য পরীর জন্মদিনের ফটোব্লগ <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_71.gif" width="23" height="22" alt="!:#P" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_71.gif" width="23" height="22" alt="!:#P" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_71.gif" width="23" height="22" alt="!:#P" style="border:0;" /> গতকাল ছিল আমার কন্যসন্তানের ৬ষ্ঠ জন্মবার্ষিকী। তারই কিছু ছবি শেয়ার করলাম। <img src=" style="border:0;" />














---------]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29392322 http://www.somewhereinblog.net/blog/dalton/29392322 2011-06-06 10:15:03
আজম খানের প্রতি বিনম্র শদ্ধা

আজম খান। আপনার প্রতি রইলো বিনম্র শদ্ধা। আজ আমাদের গানের আকাশ থেকে অনেক বড় আর উজ্জ্বল এক নক্ষত্রের পতন হলো। আর বাজবেনা আপনার গিটার। আর মাতবেনা স্টেজ। আর কেউ গাইবেনা " রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে"। আর কেউ চানখার পুলের আলাল দুলালের কথা স্মরণ করিয়ে দেবেনা। আর কেউ হারিয়ে যাওয়া অভিমানীকে খুঁজে ফিরবেনা।

আজ আমরাই গাইবো " হারিয়ে গেছে, খুঁজে পাবোনা"। স্যার আপনার জন্য আজ আমরা গাইবো। আজ আপনাকে নশ্বর পৃথিবীর বুকে না হোক, আমাদের অন্তরের মাঝে খুঁজে ফিরবো। খুঁজে আপনাকে পাবোই পাবো। পেতেই হবে। আপনি আমাদের গানের জগতের এক দিশারী। আপনাকে খুঁজে না পেলে যে আমরা দিশা হারাবো।

স্যাল্যুট স্যার। স্যাল্যুট ফেয়ারলেস ফ্রিডম ফাইটার। আপনাকে বাংলাদেশ কোনদিন ভুলবেনা। আপনি বেঁচে থাকবেন কোটি মানুষের প্রানে। আপনার গানে।

আপনার চলে যাওয়া আমার কাছে বিশেষভাবে চিরস্মরনীয় হয়ে থাকবে যে আরেক টা কারণে সেটা হলো আপনার চলে যাওয়ার দিনটিই আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ে এক দারুণ গান পাগল। হয়তো সেও কোনদিন হাতে গীটার তুলে নিয়ে আপনার গানটাই ধরবে তার জন্মদিনে। বন্ধুদের আড্ডায়। আপনাকে স্মরণ করে।

শ্রদ্ধা..শ্রদ্ধা...শ্রদ্ধা ...... অনেক শ্রদ্ধা।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29391711 http://www.somewhereinblog.net/blog/dalton/29391711 2011-06-05 11:21:39
আজ আমার মা'মনি পূণ্য সোনার জন্মদিন।

দেখতে দেখতে কখন যেন ৬টা বছর পেরিয়ে গেল! আমার মা'মনিটা আজ ৭ বৎসরে পা দিয়েছে। মনে হচ্ছে এইতো সেদিনের কথা। আমার ঘর আলো করে আমার মা এলো। আজ তারই ৬ষ্ঠ বর্ষপূর্তি।

মা মনি, তোমার জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা ও দোআ রইলো।

সবাই তার জন্য দোআ করবেন। ও যেন মানুষের মতো মানুষ হয়।

পূণ্য যখন সোয়া তিন বছর তখন তাকে নিয়ে তার মায়ের দেয়া একটা পোস্ট ]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29391537 http://www.somewhereinblog.net/blog/dalton/29391537 2011-06-05 00:36:41
একত্রে সফল পথচলার ১০ম বার্ষিকীর শুভেচ্ছা <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" />

পূণ্য-শুদ্ধের মা,

তুমি আর আমি আর আমাদের সন্তান,
এই আমাদের পৃথিবী।
তুমি সুর আমি কথা, মিলে মিশে হই গান,
এই আমাদের পৃথিবী।

অঢেল ভালবাসা, সহানুভুতি, সহমর্মিতা, বিশ্বাস, হাসি আর আনন্দের মাঝে পথ চলা; শত ঝড়, ঝঞ্ঝা, দুঃখ, ব্যাথা, অভিমান ও ঝগড়ার পরেও অবশেষে আপোষ রফা হওয়া; শত কষ্টেও দুজন দুজনার পাশে থেকে প্রেরনা যুগিয়ে পথ চলার দশ দশটি বছর আজ পূর্ণ হবার শুভেচ্ছা। <img src=" style="border:0;" />

পূণ্য-শুদ্ধের বাবা।
১৫-০৫-২০১১
-----------------------------

১)

দিদি ভাই পূণ্য (০৫.০৬.০৫) ও ছোট্ট দাদু শুদ্ধ (০১.০১.১১)

২)

৩)

আমরা সবাই। <img src=" style="border:0;" />পূণ্য-শুদ্ধের মা,

তুমি আর আমি আর আমাদের সন্তান,
এই আমাদের পৃথিবী।
তুমি সুর আমি কথা, মিলে মিশে হই গান,
এই আমাদের পৃথিবী।

অঢেল ভালবাসা, সহানুভুতি, সহমর্মিতা, বিশ্বাস, হাসি আর আনন্দের মাঝে পথ চলা; শত ঝড়, ঝঞ্ঝা, দুঃখ, ব্যাথা, অভিমান ও ঝগড়ার পরেও অবশেষে আপোষ রফা হওয়া; শত কষ্টেও দুজন দুজনার পাশে থেকে প্রেরনা যুগিয়ে পথ চলার দশ দশটি বছর আজ পূর্ণ হবার শুভেচ্ছা। <img src=" style="border:0;" />

পূণ্য-শুদ্ধের বাবা।
১৫-০৫-২০১১
-----------------------------

১)

দিদি ভাই পূণ্য (০৫.০৬.০৫) ও ছোট্ট দাদু শুদ্ধ (০১.০১.১১)

২)

]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29381430 http://www.somewhereinblog.net/blog/dalton/29381430 2011-05-15 12:08:47
আজ বিশ্ব মা দিবস !!!! বিশ্বের সব দেশ আজকের দিনেই মা দিবস পালন করেনা । অনেক দেশ ও জাতির নিজ নিজ দিন-ক্ষন রয়েছে মা দিবস পালন করবার।
তবে যেহেতু বাংলাদেশে আজকের দিনেই অর্থাৎ মে মাসের দ্বিতীয় রবিবারে "মা দিবস" পালন করা হচ্ছে, আমার মমতাময়ী মা, যাকে আজীবন মিস করব তাঁকে স্মরণ করে একটা লেখার লিঙ্ক এখানে দিচ্ছি।

যাঁদের মা এখনো মাথার ওপর ছায়া সম রয়েছেন, তাঁদের সবাইকে অনুরোধ জানাই, মা কে ভালবাসুন; অনেক বেশী বেশী। মায়েদের জন্য সব দিনই হোক মা দিবসের চাইতেও শ্পেশাল দিন। সব দিনই তাদের সন্তানেরা শুধু মুখে নয়, কাজেও জানান দিক তারা তাদের মা কে কত্ত কত্ত ভালবাসে !!
]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29377451 http://www.somewhereinblog.net/blog/dalton/29377451 2011-05-08 13:43:36
বর্ষবরণে বিবেক সংক্রান্তি ও বটমূলে উৎপাটিত বাংলা মূল --------------------------------

সেই কাকডাকা ভোরেই শুভ ঘুম থেকে উঠে গেছে। ১৪ই এপ্রিল ভোর ৬টায় শুরু হবে রমনা বটমূলে বাংলা বর্ষবরণের ঐতিহ্যবাহী উৎসব। তার বোন নন্দী তাকে আগাম জানিয়ে রেখেছে যেন আগেভাগেই হাজির হয়ে যায়। নইলে ভীড় ঠেলে অনুষ্ঠান স্থলে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। নন্দী ছায়ানটেই গান শেখে। সেও মঞ্চে থাকবে। শুভ থাকে রাজশাহীতে। বর্ষবরণের অনুষ্ঠান দেখতেই তার ঢাকায় আসা। যদিও সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত তবু এবার সংগঠন থেকে ছুটি নিয়ে এসেছে।

কোনমতে হাতমুখ ধুয়ে তৈরী হয়েই শুভ ছুট দিল সিএনজি নিয়ে। পথে তার এক বন্ধুকেও সাথে নিতে হবে। চারিদিকে রঙের বন্যা.. রঙিন রঙিন মানুষে ইতিমধ্যে পথ ছেয়ে গেছে! কোন এক হ্যামিলনের বাঁশীওয়ালা যেন ডাক দিয়েছে। তাই সবার মধ্যে এত সাড়া! সেই রঙের ভীড় ঠেলে কোনরকমে যথাস্থানে পৌঁছুল শুভ। সামনে মঞ্চ। আর কিছুক্ষন পরেই শুরু হবে অনুষ্ঠান।

শুরু হলো মূল অনুষ্ঠান শুরুর জন্য অপেক্ষার পালা। ৫টা ৪০ বাজলো, কিন্তু মঞ্চে কাউকে দেখা যাচ্ছেনা। ধীরে ধীরে ৬টা বাজলো। কিন্তু এ কী! এখনো যে মঞ্চ ফাঁকা! উপস্থিত দর্শক শ্রোতার মাঝে গুঞ্জন শুরু হলো। এতাদিন ধরে ওই মঞ্চেই আনুষ্ঠানিকভাবে বাংলা বর্ষবরণ করে নেয়া হয়। কিন্তু আজ কী হলো! ওদের কারো কি ঘুম ভাঙ্গেনি? পথে জ্যামের কারণে শিল্পীরা এসে পৌঁছুতে পারেনি? নাকি আবার কোন নাশকতার আভাস পেয়েছে তারা! অজানা আশঙ্কার ছাপ সকলের চোখে মুখে স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও এই শঙ্কা কাটাতে ব্যর্থ।

শুভ বারবার করে নন্দীকে ফোন করার চেষ্টা করলো কিস্তু তার ফোন বন্ধ। ছায়ানটের যার যার নম্বর তার কাছে আছে, সবাইকে চেষ্টা করলো, একই অবস্থা। টেনশনে শুভর ঘাম ছুটে যাবার জোগাড়। অনুষ্ঠানের ব্যাপারতো আছেই, সাথে তার বোনের অবস্থান জানাটাও জরুরী।

সকাল ৬টা বেজে ১৫ মিনিট।

হঠাৎ মাইকে এক গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। উপস্থিত দর্শকবৃন্দের দৃষ্টি আকর্ষন করে ঘোষনা শুরু হলো।

" সুধী, প্রথমেই আপনাদের সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেক্ষন ধরে কষ্ট করে বসে আছেন বর্ষবরণ অনুষ্ঠান দেখবার জন্য। কিন্তু আজ আমরা বর্ষবরণ করতে পারিনা। কারণ প্রকৃতপক্ষে পঞ্জিকা মোতাবেক আজ ১লা বৈশাখ বা নববর্ষ না। আজ চৈত্রসংক্রান্তি।"

অনুষ্ঠানস্থলে বোমা ফাটলেও বোধকরি লোকজন এতটা হতবাক হতো না! দর্শকের মৃদূ গুঞ্জন এবার বিস্ময়ধ্বনিতে রূপনিলো। তারই মাঝে বক্তা বলে চলেছেন-

"আমরা অনেকদিন ধরেই এই দিনটা নববর্ষ হিসেবে পালন করে আসছি অথচ এটা আবহমানকাল ধরে চলে আসা প্রকৃত ক্যালেন্ডারের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। আজও গ্রাম বাংলায় অনেকেই সেই প্রকৃত পঞ্জিকাকেই অনুসরন করেন নানা উৎসবে। আজও বাঙালীর একটা বড় অংশ সেই আদি ক্যালেন্ডারকেই অনুসরণ করে। শুধু আমরাই নতুন এই ক্যালেন্ডারের অনুসারী যার সেরকম যৌক্তিক কোন কারণ আছে বলে মনে হয়না। সম্রাট আকবরের আমলে এই বাংলা ক্যালেন্ডার তৈরী হয়েছিল এমন জ্ঞানী সব জ্যোতির্বিজ্ঞানী দ্বারা যাঁরা চোখের পলকে রাতের আকাশ পানে চেয়ে তারার অবস্থান দেখে নিখূঁত ভাবে সময় ক্ষণ দিন বলে দিতে পারতেন। বলতে পারতেন আগত অমাবশ্যা বা পূর্ণিমার সঠিক হিসেব। এই সব মহতি ব্যক্তিরাই রাশিচক্র আর পূর্ণিমার নিখুঁত সহাবস্থানের বৈজ্ঞানিক মিলনের ক্ষণ থেকেই বাংলা সন শুরু করেন। যেন তেন ভাবে না। সে হিসাবে বিশাখা, জেষ্ঠা প্রভৃতি নক্ষত্রের রাশিতে অবস্থান ও ঐ বিশেষ নক্ষত্রের পূর্ণিমা অনুসারেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস নির্ধারিত হয়েছে। অথচ আজ সেই ক্যালেন্ডার আমাদের দেশে পরিতাজ্য বলে বিবেচিত!"

জনস্রোত যেন স্থবির হয়ে গেছে। সবাই উৎকর্ণ হয়ে পরবর্তী বাক্যটি শোনার অপেক্ষা করছে। এমন ভাবে শুনছে যেন একটা শব্দও ছুটে না যায়। ঘোষণা চলছেই-

"আমরা শিল্পীসমাজ; মানুষের কথা বলি; বিবেকের কথা বলি। এই আমরাই যদি ভুল পথে পরিচালিত হই তবে আর সকলকে সত্যের পথে আসতে বলবো কিভাবে? কোন যুক্তিতেই আমরা এই দায় এড়াতে পারিনা। আর তাই আজকের দিনটা বাংলাদেশের সমস্ত শিল্পীসমাজ একজোট হয়ে চৈত্র সংক্রান্তি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশেই আজ এভাবেই চৈত্র সংক্রান্তি পালন করা হচ্ছে। কাল আমরা এই বটমূলেই নতুন বছরকে বরণ করে নেব। সকলকে আজ চৈত্র সংক্রান্তিতে যোগ দিতে অনুরোধ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।"

ঘোষনা শেষ হয়ে গেছে। স্তব্ধ জনগন মন্ত্রমুগ্ধের মতো প্রত্যক্ষ করলো কিভাবে এক নিরব বিপ্লব ঘটে গেল। ঐতিহ্য ফিরে পেল তার যথাযথ মর্যাদা। মেকীর বিদায় হলো এক লহমায়; এক ঝটকায়।

ক্রিং ক্রিং ক্রিং...
''হ্যালো....''
নন্দীর ফোন। "এই দাদা। কি হলো রমনা বটমূলে যাবিনা? এখনো ঘুম নাকি?"

শুভ ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে। ঘোর এখনো কাটেনি। কানে যেন সেই ঘোষণা এখনো বেজে চলেছে.. আজ ১লা বৈশাখ বা নববর্ষ না। আজ চৈত্রসংক্রান্তি।

সব কেমন যেন বিচিত্র ঠেকছে।

হাত ঘড়িতে দেখে সময় বেশী নেই। কোনমতে হাতমুখ ধুয়ে তৈরী হয়েই শুভ ছুট দিল সিএনজি নিয়ে। গন্তব্য রমনা বটমূল।

শুভ জানে, তার স্বপ্নের পূনরাবৃত্তি ঘটবেনা সেখানে। যথাসময়ে সবাই সেখানে প‌ৌঁছে যাবে। শিল্পীরা মঞ্চে গান পরিবেশন করে বর্ষবরণ করে নেবে। পুরো দেশ মেতে উঠবে বৈশাখী উৎসবে। সবই নিয়ম মতোই চলবে, যেমন চলে আসছে। ভুল ক্যালেন্ডার মোতাবেকই নতুন একটা বছর আসবে। আর এটা জেনেও শিক্ষিত শিল্পী সমাজ এই ঘটনার পূনরাবৃত্তি করতে থাকবে বছরের পর বছর। এক সময় এই ভুলটাই আবহমানকালের কৃষ্টির রূপ পাবে।

কেউ জেগে থেকে চোখ বন্ধ করে রাখলে তার ঘুম কোনদিনই ভাঙ্গানো সম্ভবনা।

-----------------------০------------------------

(সৌজন্যে। গুপীগায়েনের ব্লগ থেকে পাওয়া রম্য পোস্ট- বাংলা নববর্ষঃ আকবর বনাম এরশাদ চাচা থেকে অনুপ্রেরণা । )

পরিশেষেঃ
এই গল্পের চরিত্রগুলো বাস্তবে আছে। তাঁরা আমার পরিচিত। তাঁদের অবস্থানও ঠিক আছে কিন্তু এই গল্পের কোন অংশের সাথে তাঁদের কোন সম্পর্ক নেই। ১৩ই এপ্রিল সকালে শুভ গেছে ঢাকায় ১লা বৈশাখ পালনের উদ্দেশ্যেই, কিন্তু এই গল্প লেখাকালীন সময়েও সে ঘুণাক্ষরেও জানেনা এ বিষয়ে। নন্দীর বিষয়েও ঠিক একই কথা প্রযোজ্য। তাই পাঠকের প্রতি বিশেষ অনুরোধ, কেউ তাঁদের ব্যক্তিগতভাবে চিনলেও এ বিষয়ে তাঁদেরকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করবেননা বলেই আশা করি। তাঁদের কোন দায় মোটেও মোটেও মোটেও নেই। সকল দায় ব্যক্তিগতভাবে একান্তই আমার। স্বপ্নটিও।)]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29362614 http://www.somewhereinblog.net/blog/dalton/29362614 2011-04-14 14:00:00
বর্ষবরণে বিবেক সংক্রান্তি ও বটমূলে উৎপাটিত বাংলা মূল
কোনমতে হাতমুখ ধুয়ে তৈরী হয়েই শুভ ছুট দিল সিএনজি নিয়ে। পথে তার এক বন্ধুকেও সাথে নিতে হবে। চারিদিকে রঙের বন্যা.. রঙিন রঙিন মানুষে ইতিমধ্যে পথ ছেয়ে গেছে! কোন এক হ্যামিলনের বাঁশীওয়ালা যেন ডাক দিয়েছে। তাই সবার মধ্যে এত সাড়া! সেই রঙের ভীড় ঠেলে কোনরকমে যথাস্থানে পৌঁছুল শুভ। সামনে মঞ্চ। আর কিছুক্ষন পরেই শুরু হবে অনুষ্ঠান।

শুরু হলো মূল অনুষ্ঠান শুরুর জন্য অপেক্ষার পালা। ৫টা ৪০ বাজলো, কিন্তু মঞ্চে কাউকে দেখা যাচ্ছেনা। ধীরে ধীরে ৬টা বাজলো। কিন্তু এ কী! এখনো যে মঞ্চ ফাঁকা! উপস্থিত দর্শক শ্রোতার মাঝে গুঞ্জন শুরু হলো। এতাদিন ধরে ওই মঞ্চেই আনুষ্ঠানিকভাবে বাংলা বর্ষবরণ করে নেয়া হয়। কিন্তু আজ কী হলো! ওদের কারো কি ঘুম ভাঙ্গেনি? পথে জ্যামের কারণে শিল্পীরা এসে পৌঁছুতে পারেনি? নাকি আবার কোন নাশকতার আভাস পেয়েছে তারা! অজানা আশঙ্কার ছাপ সকলের চোখে মুখে স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও এই শঙ্কা কাটাতে ব্যর্থ।

শুভ বারবার করে নন্দীকে ফোন করার চেষ্টা করলো কিস্তু তার ফোন বন্ধ। ছায়ানটের যার যার নম্বর তার কাছে আছে, সবাইকে চেষ্টা করলো, একই অবস্থা। টেনশনে শুভর ঘাম ছুটে যাবার জোগাড়। অনুষ্ঠানের ব্যাপারতো আছেই, সাথে তার বোনের অবস্থান জানাটাও জরুরী।

সকাল ৬টা বেজে ১৫ মিনিট।

হঠাৎ মাইকে এক গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। উপস্থিত দর্শকবৃন্দের দৃষ্টি আকর্ষন করে ঘোষনা শুরু হলো।

" সুধী, প্রথমেই আপনাদের সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেক্ষন ধরে কষ্ট করে বসে আছেন বর্ষবরণ অনুষ্ঠান দেখবার জন্য। কিন্তু আজ আমরা বর্ষবরণ করতে পারিনা। কারণ প্রকৃতপক্ষে পঞ্জিকা মোতাবেক আজ ১লা বৈশাখ বা নববর্ষ না। আজ চৈত্রসংক্রান্তি।"

অনুষ্ঠানস্থলে বোমা ফাটলেও বোধকরি লোকজন এতটা হতবাক হতো না! দর্শকের মৃদূ গুঞ্জন এবার বিস্ময়ধ্বনিতে রূপনিলো। তারই মাঝে বক্তা বলে চলেছেন-

"আমরা অনেকদিন ধরেই এই দিনটা নববর্ষ হিসেবে পালন করে আসছি অথচ এটা আবহমানকাল ধরে চলে আসা প্রকৃত ক্যালেন্ডারের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। আজও গ্রাম বাংলায় অনেকেই সেই প্রকৃত পঞ্জিকাকেই অনুসরন করেন নানা উৎসবে। আজও বাঙালীর একটা বড় অংশ সেই আদি ক্যালেন্ডারকেই অনুসরণ করে। শুধু আমরাই নতুন এই ক্যালেন্ডারের অনুসারী যার সেরকম যৌক্তিক কোন কারণ আছে বলে মনে হয়না। সম্রাট আকবরের আমলে এই বাংলা ক্যালেন্ডার তৈরী হয়েছিল এমন জ্ঞানী সব জ্যোতির্বিজ্ঞানী দ্বারা যাঁরা চোখের পলকে রাতের আকাশ পানে চেয়ে তারার অবস্থান দেখে নিখূঁত ভাবে সময় ক্ষণ দিন বলে দিতে পারতেন। বলতে পারতেন আগত অমাবশ্যা বা পূর্ণিমার সঠিক হিসেব। এই সব মহতি ব্যক্তিরাই রাশিচক্র আর পূর্ণিমার নিখুঁত সহাবস্থানের বৈজ্ঞানিক মিলনের ক্ষণ থেকেই বাংলা সন শুরু করেন। যেন তেন ভাবে না। সে হিসাবে বিশাখা, জেষ্ঠা প্রভৃতি নক্ষত্রের রাশিতে অবস্থান ও ঐ বিশেষ নক্ষত্রের পূর্ণিমা অনুসারেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস নির্ধারিত হয়েছে। অথচ আজ সেই ক্যালেন্ডার আমাদের দেশে পরিতাজ্য বলে বিবেচিত!"

জনস্রোত যেন স্থবির হয়ে গেছে। সবাই উৎকর্ণ হয়ে পরবর্তী বাক্যটি শোনার অপেক্ষা করছে। এমন ভাবে শুনছে যেন একটা শব্দও ছুটে না যায়। ঘোষণা চলছেই-

"আমরা শিল্পীসমাজ; মানুষের কথা বলি; বিবেকের কথা বলি। এই আমরাই যদি ভুল পথে পরিচালিত হই তবে আর সকলকে সত্যের পথে আসতে বলবো কিভাবে? কোন যুক্তিতেই আমরা এই দায় এড়াতে পারিনা। আর তাই আজকের দিনটা বাংলাদেশের সমস্ত শিল্পীসমাজ একজোট হয়ে চৈত্র সংক্রান্তি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশেই আজ এভাবেই চৈত্র সংক্রান্তি পালন করা হচ্ছে। কাল আমরা এই বটমূলেই নতুন বছরকে বরণ করে নেব। সকলকে আজ চৈত্র সংক্রান্তিতে যোগ দিতে অনুরোধ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।"

ঘোষনা শেষ হয়ে গেছে। স্তব্ধ জনগন মন্ত্রমুগ্ধের মতো প্রত্যক্ষ করলো কিভাবে এক নিরব বিপ্লব ঘটে গেল। ঐতিহ্য ফিরে পেল তার যথাযথ মর্যাদা। মেকীর বিদায় হলো এক লহমায়; এক ঝটকায়।

ক্রিং ক্রিং ক্রিং...
''হ্যালো....''
নন্দীর ফোন। "এই দাদা। কি হলো রমনা বটমূলে যাবিনা? এখনো ঘুম নাকি?"

শুভ ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে। ঘোর এখনো কাটেনি। কানে যেন সেই ঘোষণা এখনো বেজে চলেছে.. আজ ১লা বৈশাখ বা নববর্ষ না। আজ চৈত্রসংক্রান্তি।

সব কেমন যেন বিচিত্র ঠেকছে।

হাত ঘড়িতে দেখে সময় বেশী নেই। কোনমতে হাতমুখ ধুয়ে তৈরী হয়েই শুভ ছুট দিল সিএনজি নিয়ে। গন্তব্য রমনা বটমূল।

শুভ জানে, তার স্বপ্নের পূনরাবৃত্তি ঘটবেনা সেখানে। যথাসময়ে সবাই সেখানে প‌ৌঁছে যাবে। শিল্পীরা মঞ্চে গান পরিবেশন করে বর্ষবরণ করে নেবে। পুরো দেশ মেতে উঠবে বৈশাখী উৎসবে। সবই নিয়ম মতোই চলবে, যেমন চলে আসছে। ভুল ক্যালেন্ডার মোতাবেকই নতুন একটা বছর আসবে। আর এটা জেনেও শিক্ষিত শিল্পী সমাজ এই ঘটনার পূনরাবৃত্তি করতে থাকবে বছরের পর বছর। এক সময় এই ভুলটাই আবহমানকালের কৃষ্টির রূপ পাবে।

কেউ জেগে থেকে চোখ বন্ধ করে রাখলে তার ঘুম কোনদিনই ভাঙ্গানো সম্ভবনা।

-----------------------০------------------------

(সৌজন্যে। গুপীগায়েনের ব্লগ থেকে পাওয়া রম্য পোস্ট- বাংলা নববর্ষঃ আকবর বনাম এরশাদ চাচা থেকে অনুপ্রেরণা । )

পরিশেষেঃ
এই গল্পের চরিত্রগুলো বাস্তবে আছে। তাঁরা আমার পরিচিত। তাঁদের অবস্থানও ঠিক আছে কিন্তু এই গল্পের কোন অংশের সাথে তাঁদের কোন সম্পর্ক নেই। আজ ১৩ই এপ্রিল সকালে শুভ গেছে ঢাকায় ১লা বৈশাখ পালনের উদ্দেশ্যেই কিন্তু এই গল্প লেখাকালীন সময়েও সে ঘুণাক্ষরেও জানেনা এ বিষয়ে। নন্দীর বিষয়েও ঠিক একই কথা প্রযোজ্য। তাই পাঠকের প্রতি বিশেষ অনুরোধ, কেউ তাঁদের ব্যক্তিগতভাবে চিনলেও এ বিষয়ে তাঁদেরকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করবেননা বলেই আশা করি। তাঁদের কোন দায় মোটেও মোটেও মোটেও নেই। সকল দায় ব্যক্তিগতভাবে একান্তই আমার। স্বপ্নটিও।)]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29362177 http://www.somewhereinblog.net/blog/dalton/29362177 2011-04-13 18:07:34
কলিম শরাফি আর নেই

প্রখ্যাত রবিন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফি আর নেই। আজ দুপুরে তিনি বারিধারায় তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ১৯২৪ সেলের ৮ই মে জন্ম নেয়া এই শিল্পীর বয়স হয়েছিল ৮৬ বৎসর। আমরা তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

'সূর্য স্নান' সিনেমায় প্রয়াত খান আতার সুর করা তাঁর কন্ঠের "পথে পথে দিলাম ছড়াইয়া "বাংলা গানের জগতে এক অনন্য সাধারন সংগ্রহ।

সুত্রঃ Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29265633 http://www.somewhereinblog.net/blog/dalton/29265633 2010-11-02 15:22:09
আমার আব্বার জন্য ভালবাসা।
আজ নিজে এক সন্তানের পিতা হওয়ায় পিতৃত্বের মর্ম কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। বুঝতে চেষ্টা করছি আমরা অসদাচরণ করলে বাবার কেমন লাগে।

আমার জন্য দোআ করবেন। যেন আজীবন আপনার যথাযোগ্য মর্যাদা দিয়ে যেতে পারি।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29180961 http://www.somewhereinblog.net/blog/dalton/29180961 2010-06-20 11:57:56
রাজশাহীতে ২ দিন ব্যাপী গানের মেলা দেখার আমন্ত্রণ
৩০ তারিখঃ
"কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাজশাহী বিশ্ববিদ্যালয়" এ
সকাল ৯.৩০ মিঃ এ বোধন সঙ্গীত, "জাগো নির্মল নেত্রে" দিয়ে শুরু হবে মেলা। সকাল ১০.৩০ মিঃ শুরু হবে সম্মেলক গান, নানা সংগঠনের।

সন্ধ্যে ৬.০০ টায় ভূবন মোহন পার্কে থাকছে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা আসর। এছাড়া সলিল চৌধুরীর গণসঙ্গীত নিয়ে হাজির থাকছে মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র। সননের কবিতা, একক গানও থাকছে।

৩১ তারিখঃ সব অনুষ্ঠানই হবে "কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাজশাহী বিশ্ববিদ্যালয়" এ।

সকাল ৯.৩০ মিঃ -বোধন সঙ্গীত, আবৃত্তি, সম্মেলক গান।
সকাল ১০.৩০ মিঃ- সেমিনার- ' কি গাব যে'

বিকেল ৬.৩০ মিঃ- বোধন সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, সম্মেলক গান

সকল আসরেই রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলক গান থাকছে। এক এক সময় এক এক বিষয়ের ওপর। যেমন রবীন্দ্রনাথ এর বাউল, আনন্দ ও রবীন্দ্র গণসঙ্গীত নিয়ে তিন টি সেশন। এছাড়া জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের গানের সেশন ও সম্মিলন থেকে হচ্ছে।

সমস্ত অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের রাজশাহী শাখা।

আপনারা যারা রাজশাহী তে থাকেন, তাদের আমন্ত্রণ জানাই। আমি আছি সেখানে সবসময়। রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কার্যনির্বহী পরিষদের একজন সদস্য ও সম্মেলক গান এ একটা কণ্ঠ হিসেবে <img src=" style="border:0;" /> গানের এই দলে থাকছে ব্লগার রাত্রীও।

যারা আসতে পারবেন না, তাদেরও শুভাষীশ কামনা করছি।

বিস্তারিত জানতে চাইলে আমার সাথে ০১৭১১-২৮৪১৪১ এ কথা বলতে পারেন।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29033777 http://www.somewhereinblog.net/blog/dalton/29033777 2009-10-29 00:52:22
ব্লগার রাত্রী কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
কয়েক মিনিট আগে পিচ্চি একটা কেক কেটে সেলিব্রেট করা হল। কোন দাওয়াতি নেই, জাস্ট আমরা ৩ জন। মা একা একা কেক কাটবেন, তা কি হয়!!! মেয়েরও যে দারুণ শখ কেক কাটবার। যেন রোজ রোজ যদি ওর জন্মদিন হত! যদি রোজ কেক কাটা যেত!! মা তাই কেক এ লেখালেন,
"Happy Birthday to PUNNYA & MA" <img src=" style="border:0;" />. আর তাতেই মেয়ে আমার মহা খুশী।


রাত্রী.....শুভ জন্মদিন.............

ব্লগার রাত্রীর শেষ পোস্টের লিঙ্ক
Click This Link
***************************************** রাত্রী সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে তাকে উইশ করবার জন্য। ও দেখেছে সবগুলো মন্তব্য। ********************************************]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/29023750 http://www.somewhereinblog.net/blog/dalton/29023750 2009-10-11 00:32:37
বছর ঘুরে গেছে, জানতেই পারিনি !!!!!!!!
পোস্ট করেছেন: ৬৬টি
মন্তব্য করেছেন: ৫৭৬টি
মন্তব্য পেয়েছেন: ৭৬৭টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৪ দিন
ব্লগটি মোট ১৩৮৫৯ বার দেখা হয়েছে

যদিও আহামরি পরিসংখ্যান না, তবু এরই মাঝে কত বন্ধু পেয়েছি!!! কিছুক্ষন আগে চাঙ্কু জ্যাডা ফোন দিসিল। সে নাকি দেশে এসেছে। ব্লগের সব্বাই জানে, আমি বাদে। তাড়াতাড়ি লগড ইন হলাম। দেশে কত কিছু ঘটে গেছে এর মাঝে, আমি জানিইনা <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> !!!

সবার মাঝে বসে আজ আবার দারুণ ভাল লাগা কাজ করছে। আজ থেকে আবার শুরু হল....... <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28999640 http://www.somewhereinblog.net/blog/dalton/28999640 2009-08-25 21:11:06
আমার মা 'পূণ্য'র প্রথম সচেতন একুশে উদযাপন (কিছু ছবি)

সকালে সংগঠনের প্রভাত ফেরীর ওপর একটা সচিত্র পোস্ট দিয়েছিলাম।
Click This Link

তখন মেয়ে কে সাথে নিয়ে যাইনি। অত সকালে ঠান্ডায় তার সমস্যা হতে পারে তাই। পরে তাকে নিয়ে গেলাম বাকী অনুষ্ঠান দেখতে। সাথে শহীদ মিনার ভ্রমন। তারই কিছু ছবি।

"সচেতন" শব্দটা ব্যাবহারের কারণ সে এবার একুশ কি একটু হলেও জেনেছে। শিখেছে "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গাইতে; একটু হলেও।









সবাইকে একুশের শুভেচ্ছা।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28914466 http://www.somewhereinblog.net/blog/dalton/28914466 2009-02-21 23:54:36
রক্ত তীলক ললাটে সূর্য রাজপথ রোশনাই (আজকের প্রভাত ফেরী) শোণিত অর্ঘ্যে প্রাণের পুষ্প অবিনশ্বর তাই।।


ভোর ৬.৩০ তেই হীম হীম কুয়াশার মাঝে ছোট ছোট বাচ্চাদের নিয়ে জড়ো হলাম মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র প্রাঙ্গনে। গন্তব্য বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। কিছুদুর এগুতেই আমাদের ছোট্ট মিছিল জনসমুদ্রে একটা ধারা হয়ে মিশে গেল।


সবার কন্ঠে একুশের গান। পরিচিত গান গুলোর সাথে আমরা গাইছিলাম একটু ভিন্ন কিছু গান।

" আমাদের চেতনার সৈকতে একুশের ঢেউ মাথা কুটল
শহীদের রক্তের বিনিময়ে, চোখে জল কয় ফোঁটা জুটল"

"সাড়ে সাত কোটি বাঙালীর মনে একুশ এসেছে ফিরে
অমর শহীদ ভায়েরা আমার, তোমাদের স্মৃতি ঘিরে"

মিছিল এগিয়ে চলেছে, আমরাও চলেছি। কি এক দূর্নিবার আকর্ষণ। কখন দেখব শহীদ মিনার, কখন ফুল দিয়ে জানাব শ্রদ্ধা।

সূর্য উঠছে, আমাদের পথও পুবেই। চোখে মুখে সোনালী আলোকচ্ছটা। জনস্রোতের সবগুলো মুখ কেমন শান্ত, নির্মল।

পাড়ার মোটর সাইকেল গ্যারেজের একটা ছোট ছেলেকেও দেখলাম, একা একাই ছিল, আমার দিকে চাইলে তাকেও মিছিলে শামীল করে নিলাম, ছোট-বড়, উঁচু-নিচু বলে যে কিছু থাকতে নেই। মহান একুশ যদি এই শিক্ষাটুকু না দিতে পারে, কি লাভ শহীদ বেদীতে ফুল দিয়ে। ফুল তাঁদের কাছে কখনোই পৌছুবেনা। তাঁরা পাবেন আমাদের অকৃত্রিম ভালবাসা আর শ্রদ্ধার ছোঁয়া।

খালি পায়ে মিনারে উঠলাম। শহীদ স্মরণে একটু নিরবতা, অতঃপর পরবর্তী মিছিলের জন্য জায়গা ছেড়ে দেয়া। একটু আগে ঠিক যেমন করে আমাদেরকে জায়গা ছেড়ে দিয়েছে অন্য কোন দল।

ধীর পায়ে মিনার থেকে ফিরে আসা। মনকে নতুন চেতনায় পূনরুজ্জীবিত করে।


স্থানঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
গান গুলোর গীতিকারঃ প্রয়াত নাজিম মাহমুদ।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28914263 http://www.somewhereinblog.net/blog/dalton/28914263 2009-02-21 14:45:36
"অপরবাস্তব-৩" " style="border:0;" />

কিন্তু ঢাকায় না থাকার কারণে প্রবল ইচ্ছা থাকা সত্বেও বইটা সংগ্রহ করতে পারছিনা বলে মনটা খুব খারাপ। <img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" />

রাজশাহীতে বসে বইটার একটা কপি পাওয়া সম্ভব কি? কোন ভাবে এই উপকারটা পেলে ভাল লাগত


অফ টপিক।

কৌশিক ভাই এর সাক্ষাতকার খুব ভাল লেগেছিল কাল। নিজেকে সামুর একজন ভেবে খুব গর্ব বোধ করছিলাম। আমাদের সামু, এই বোধটাই কাজ করছিল বেশী।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28911985 http://www.somewhereinblog.net/blog/dalton/28911985 2009-02-16 13:53:15
আমরা কি নিরাপদ সড়ক পাবনা?
অফিসে ঢোকা মাত্র খবর পেলাম, গতকাল সন্ধ্যায় রাজশাহীর কাদিরগন্জ গ্রেটার রোডে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক মহিলা। আম্চর্যজনক ভাবে সঙ্গে থাকা ছোট্ট সন্তানটি বেঁচে গেছে; চিরদিন মা হারাবার কষ্ট বুক বয়ে বেড়াবার জন্য। রিক্সায় করে তাঁরা যাচ্ছিলেন কোথাও, পেছন থেকে ঘাতক ট্রাক রিক্সায় ধাক্কা দিলে মহিলা ছিটকে ট্রাকের নিচে পড়েন। রিক্সা পিষ্ট হয়। চালকের অবস্থাও গুরুতর।

ঐ রাস্তায় এমন ঘটনা নতুন না। এর আগেও একই ভাবে আরেক মহিলা আর তার সন্তান মারা যায়।

মনটা খারাপ হল। অনেকের কাছে একটা দুর্ঘটনা মাত্র। একবার চেয়ে দেখবে, আহা উহু করবে (ঠিক যেমন আমি এখন করছি)। তারপর ঘন্টা পেরুবে না ভুলে যাবে। কিন্তু যার জীবনে ঘটল, তার কি অবস্থা হয়?

এই রাস্তাটা বরাবরই বেশ ব্যাস্ত থাকে। বিশেষতঃ বিন্দুর মোড় রেল গেট পড়ে আমার অফিস থেকে বেরিয়েই। কিছুদিন আগে এই মোড়টা বড় করা হয়েছে অনেক স্থাপনা ভেঙ্গে। তারপর বছর পেরিয়ে গেছে, কিন্তু মোড়ের ট্রাফিক সিস্টেম এখনও ফাইনাল টাচ পায়নি। নেই কোন সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ থাকলেও কোন নিয়্ন্ত্রণ আছে বলে মনে হয়না। যে যার ইচ্ছামত চলছে। কি যে ভয়াবহ অবস্থা!

তার ওপর আছে ট্রাকের বেপরোয়া চালনা। কোন হুঁশ নেই যেন। সেদিন আমাকে একটা ট্রাক মেরেই দিয়েছিল আরকি। তা ছাড়া মাঝে মাঝেই দেখি বালি বোঝাই ট্রাক যাচ্ছে নিজের মত। কোন হর্ণ ই শোনেনা, সাইডও দেয়না কাউকে। অথচ দিনে বেলা এদের মনে হয় শহরে চলাচল করার কথা না (আমি নিশ্চিত না)। সিটি বাইপাস সড়ক থাকলেও সব ট্রিকের ভীড় এই পথেই। তাছাড়া কিছু কিছু ট্রাকের সড়কে চলার ফিটনেস সার্টিফিকেট পাবার কথা না অথচ দিব্যি চলছে; ধোঁয়ায় দুনিয়া আঁধার করে।
এসব দেখার কি আসলেই কেউ নাই? আমরা কি কখনোই একটা নিরাপদ সড়ক আশা করতে পারিনা? পারিনা কি আমাদের পরিবারকে এতটুকু নিশ্চয়তা দিতে যে, যে মানুষটা ঘর থেকে কাজে বেরিয়েছে, সে সন্ধ্যায় নিরাপদেই ঘরে ফিরবে?]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28909544 http://www.somewhereinblog.net/blog/dalton/28909544 2009-02-11 10:53:06
ইন্টারনেট নিয়ে ব্যাপক সমস্যাতে পড়েছি। সমাধান খুঁজছি। <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_15.gif" width="23" height="22" alt=":(" style="border:0;" /> আমি মোবিডাটা এজ মডেম এ জিপির কানেকশন ইউজ করি। ক'দিন হল খেয়াল করছি, লগইন করার কিছু পরেই স্পীড পাওয়া যাচ্ছেনা। ডিস কানেক্ট করলে, ডায়ালগ বক্স টা রেসপন্ড করছে অনেক ধীরে। আবার পরে লগ ইন করলে বলছে 'মডেম নট ফাউন্ড'। মডেম খুলে আবার লাগাতে হচ্ছে। এর পর আবার সেই ঘটনা চক্রাক্রমে।

কি করা যায়? কোন ভাইরাস? সফটওয়্যার রি ইন্সটল, রিপেয়ার, মডিফাই- সবই করেছি। স্থায়ী সমাধান হয়নি। নাকি নেটির স্পীড এমনিতেই খারাপ?

সমাধান খুঁজছি।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28899653 http://www.somewhereinblog.net/blog/dalton/28899653 2009-01-19 22:18:31
একটু সাহায্য চাই http://www.somewhereinblog.net/blog/dalton/28885487 http://www.somewhereinblog.net/blog/dalton/28885487 2008-12-20 23:57:59 মুক্তিযুদ্ধ যাদুঘরে মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্রের অনুষ্ঠান

বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে।

গেল ১৪/১২/২০০৮ ও আমাদের সংগঠন মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র ঢাকা মুক্তিযুদ্ধ যাদুঘরে বিজয় দিবসের অনুষ্ঠান করে এলাম। আমাদের সংগঠনের জন্য এটা একটা বেশ বড় বিষয় ছিল।

মোট ১১টা গান (৬টা কোরাস, ১টা সলো, ৪টা ডুয়েট) গান পরিবেশন করেছিলাম আমরা। খুব ভাল হয়েছিল কিনা জানিনা তবে অনুষ্ঠানে উপস্থিত দর্শকশ্রোতা বেশ ভালভাবেই নিয়েছেন আমাদের। তাদের কমপ্লিমেন্ট ছিল চোখে পড়বার মত।

এর আগে ঐদিনই একই আয়োজকবৃন্দের অনুরোধে আরেকটা অনুষ্ঠানে অংশ নেই জল্লাদখানা স্মৃতি পীঠ, মিরপুর এ বিকেল ৪ টাতে।

দাওয়াত দিলেও আমার কোন ব্লগার বন্ধুকে পাইনি সেদিন। <img src=" style="border:0;" /> তবে সায়ান হাজির হয়েছিল আমার অনুরোধ রক্ষা করতে। যদিও সময়ের অভাবে তাকে আগেই চলে যেতে হয়। তার সময় দেবার জন্য অনেক ধন্যবাদ জানাই।


নিচে অন্যান্য কিছু ছবি।






সবাইকে আবারও শুভেচ্ছা

অন্য ছবিগুলো আমার ফেসবুকে আছে।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28883323 http://www.somewhereinblog.net/blog/dalton/28883323 2008-12-16 17:35:29
মুক্তিযুদ্ধ যাদুঘরে অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ (*রি পোষ্ট)
ঢাকার ব্লগারদের কেউ সময় পেলে অনুষ্ঠান দেখতে আসার দাওয়াত থাকল। খুব ভাল লাগবে।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28881621 http://www.somewhereinblog.net/blog/dalton/28881621 2008-12-13 00:40:10
মুক্তিযুদ্ধ যাদুঘরে অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ
ঢাকার ব্লগারদের কেউ সময় পেলে অনুষ্ঠান দেখতে আসার দাওয়াত থাকল। খুব ভাল লাগবে।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28881195 http://www.somewhereinblog.net/blog/dalton/28881195 2008-12-11 21:56:44
গ্রামীন ফোনের হেল্থ লাইন নিয়ে প্রতারণা।
গতকাল রাত ২টার দিকে আমার মেয়ে পূণ্য (সাড়ে তিন বয়স) হঠাৎ কান ব্যাথা করছে বলে কাঁদতে থাকল। ঈদের ২ দিনে ঘোরাঘুরির ফলে মনে হয় ঠান্ডা লেগেছে। ব্যাথা কমেনা। এত রাতে কি করা যায়! ওর মায়ের পরামর্শে গ্রামীন ফোনের হেল্থ লাইন ৭৮৯ এ ফোন করলাম আমার মোবাইল থেকে। কানেক্টেড হল অথচ কোন টোন নেই ওপাশ থেকে। কিছুক্ষন অপেক্ষা করে লাইন কেটে দিলাম। ব্যালান্স চেক করলাম। উনারা যথারীতি টাকা কেটেছেন। কিন্তু আমার সমস্যার কোন সমাধান হলনা।

মেয়ে আমার কষ্ট পেয়েই যাচ্ছে। কিছুক্ষন পর আমার লাইনে সমস্যা হয়ত, ভেবে পূণ্যর মায়েরটা থেকে কল করলাম। আবার একই ঘটনা। যথারীতি টাকা কেটেছে।

গ্রামীন ফোনের মত একটা প্রতিষ্ঠানের কাছে এমন ব্যবহার পাওয়া সত্যিই দুঃখজনক। বিশেষতঃ বিষয়টা যখন জরুরী স্বাস্থ্য সেবার মত সেনসিটিভ।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28881040 http://www.somewhereinblog.net/blog/dalton/28881040 2008-12-11 14:19:23
ঈদ মোবারক
সবার দিন খুব ভাল কাটুক। কাছের সবাইকে নিয়ে আনন্দঘন হোক প্রতিটিক্ষণ। সাথে আমরা যারা ভার্চুয়াল জগতের না দেখা অথচ বড়ই আত্মার কাছাকাছি বসবাসকারীজন, তারাও যেন এই আনন্দে শামিল হতে পারি। সব মিলেই তো পূর্ণতার জন্ম, তাইনা?

সবাইকে ঈদ মোবারক।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28880305 http://www.somewhereinblog.net/blog/dalton/28880305 2008-12-08 23:46:49
বাংলা কারাওকে খুঁজছিলাম।
আগাম ধন্যবাদ থাকল।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28875440 http://www.somewhereinblog.net/blog/dalton/28875440 2008-11-28 18:21:54
ডাক্তারী পরামর্শ চাই, আমার মেয়ের জন্য। জরুরী
গত কয়েকদিন ধরেই খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। কাল রাতে তার মা শেষে নুডলস্ দিতে চাইল, তাও খাবেনা। বলে গন্ধ লাগছে আর বমি বমি লাগছে।

আজ সকালে অফিসে আসার পরে শুনি বমি করেছে। কিছুক্ষন আগে আরেকবার। আর সব কিছুই নাকি গন্ধ লাগছে। ওর মা রান্না করছে, তাতেও। ভীষন দুঃশ্চিন্তায় আছি। এর আগে গত বছর ২ দফা তার ভাইরাস জনিত কারণে প্রায় ৩৫ - ৪০ বার বমি হয় এক নাগাড়ে। শেষে হাসপাতালে নিয়ে স্যালাইন পুশ করা লাগে। আল্লাহ না করেন। সে যেন দ্রুত সুস্থ হয়।

আপনাদের কারো কোন পরামর্শ থাকলে বলবেন, প্লিজ। ওকে নিয়ে অবশ্য বিকেলে পেডিয়াট্রিস এর কাছে যাব। কিন্তু তাও যদি কোন পরামর্শ দিতেন, খুব উপকার হত।

অপেক্ষায় থাকলাম।

(এটা সাময়িক পোস্ট, মুছে দেব।)

ফলো আপ

কিছুক্ষন আগে ডাক্তারের কাছ থেকে এলাম। উনি সব দেখে আশংকামুক্ত থাকতে বললেন।ভাবছি আপাতত কয়েকদিন দেখে তারপর অবস্থা বুঝে বিলুরুবিন টেস্ট করাতে যাব। সবাইকে আবার ধন্যবাদ।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28874864 http://www.somewhereinblog.net/blog/dalton/28874864 2008-11-27 12:51:12
বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার বিষয় বস্তু।
কৌতুহল হল, তার বাসার ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি মুখস্ত করছো? জানাল, "ভাইয়া ২৮ তারিখে বিসিএস প্রিলিমিনারী টেস্ট, তাই পড়তেছি।"

ছেলেটা গনিত থেকে পাশ করা। ঠ্যালায় পড়ে বান কি মুনের সফর সূচী মুখস্ত করতেছে। এর পরে হয়তো ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দাড়ি কামানোর শিডিউল আ বারাক ওবামার চুল ছাঁটার ডেট মুখস্ত করবে। তারপর করবে ডঃ ইউনুস দিবস কোন দিনটা। কারণ এসবই প্রিলিমিনারীতে আসার জোর সম্ভাবনা। আমি দেরী না করে বাসার রাস্তা ধরলাম।

এই একটা বিষয় আমার মাথায় আসেনা। একজন এমবিবিএস, বিএসি ইঞ্জিনিয়ার, গনিতে, উদ্ভিদ বিদ্যায় এম এসসি আর ইংরেজী, বাংলা, দর্শন পাশ করা ব্যক্তির পরীক্ষা পদ্ধতি কি ভাবে এক রকম হয়!!!

এমবিএ তে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়ার সময় প্রার্থী নির্বাচন পদ্ধতির ভ্যালিডিটি নিয়ে পড়েছি। এই মাপ কাঠি তে কখনোই বিসিএস প্রিলিমিনারী একটা ভ্যালিড টেস্ট হতে পারেনা। এটা এমন এক পদ্ধতি যেখানে পাশ করতে হলে আজব আজব সব জ্ঞান রাখতে হয় যা একজনের পেশা জীবনে আদতে কি কাজে লাগে যে এই যোগ্যতার বিচারে কাউকে মাপা হয় ভেবে পাইনা।

আমি বুঝিনা, নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে কত গ্যালন জল গড়াল তা জেনে একজন এএসপি বা ফ্যামিলি প্ল্যানিং অফিসারের কি লাভ। এটা তার পেশাগত দ্বায়িত্ব সূচারু রূপে পালন করতে সাহায্য করে।

কে জানে, হয়ত এ কারণেই হয়ত একবার বিসিএস প্রিলি দিয়ে টেকা হয়নি! <img src=" style="border:0;" /> অতটা যোগ্য নই হয়ত। ভাবতে ভাল লাগে আমাদের প্রথম শ্রেনীর গেজেটেড অফিসারেরা একেকটা জ্ঞানের ভান্ডার; সবজান্তা শমসের (না হলে পাশই করতনা)।

তবে দোয়া করি, ছেলেটা কোয়ালিফাই করুক।

বিঃদ্রঃ। জানতামনা, আব্দুল্লাহ আবু সায়িদ ম্যাগ সাই সাই(!!!) পুরষ্কার পেয়েছেন। ছেলেটার গাইডে লেখা ছিল। সেও সাঁই সাঁই করে তা মুখস্থ করছিল।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28873275 http://www.somewhereinblog.net/blog/dalton/28873275 2008-11-23 23:14:49
গান খোঁজায় একটু সাহায্য চাইছিলাম। Click This Link

আমি যে বিষয়ে সাহায্য চাইছি সেটা হল হেমাঙ্গ বিশ্বাসের "সুরমা নদীর গাংচিল' নামে একটা এ্যালবাম আছে। বাংলা টরেন্টে পেলাম লিস্ট, কিন্তু গান নামাতে পারলামনা (হয়তো আমি জানিইনা তাই)। আমাকে কেউ কি এই গান গুলো ডাউনলোডের ব্যাপারে সাহায্য করতে পারেন? বা অন্য কোন লিঙ্ক।
কৃতজ্ঞ থাকব।
আগাম ধন্যবাদ।]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28872792 http://www.somewhereinblog.net/blog/dalton/28872792 2008-11-22 23:34:47
ইলিশ মাছের পেটি
একদিন খেতে বসেছি ইলিশ মাছ দিয়ে। মাছের পেটির যা সাইজ তাতে মনে হল ৩-৪ টা হলে একজনের চলে। হঠাৎ আমার পাশে বসা এক ভদ্রলোক হোটেলের মালিক কে ডেকে খুব বিনয়ের সাথে বললেন, "ভাই, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা আপনারা কি ইলিশ মাছ স'মিলে কাটান?"

হোটেল মালিকের বিস্ময় এমন প্রশ্নে! তখন ভদ্রলোক বললেন," না মানে, শুধু হাতে বঁটি দিয়ে এত নিখুঁত আর পাতলা ভাবে মাছ কাটা সম্ভব হতে পারে ভাবিনি। একটা মাছ থেকে তো মনে হয় কমসে কম ১৫টা পেটি বেরিয়েছে। তাই বলছিলাম এগুলো স'মিলে করাত দিয়ে কাটিয়ে এনেছেন কি না।"]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28872779 http://www.somewhereinblog.net/blog/dalton/28872779 2008-11-22 22:56:02
শ্রদ্ধাঞ্জলীঃ কীর্তিমান হেমাঙ্গ বিশ্বাসের প্রতি
আজ থেকে প্রায় কুড়ি বৎসর আগে, ছোট মামা একটা অডিও টেপ হাতে দিয়ে বলল, শুনে দেখিস্ ভাল লাগবে। গানবাজনার সাথে সখ্যতা তখন থেকেই। শুনলাম গানগুলো। ভাল লাগলনা। ভাল লাগার কথাও না। কেমন বিদুঘটে এক বুড়োর গাওয়া সব গান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যোগ দিলাম গনসংগীত দল 'আবহমান' এ। গন সংগীত আর জীবনমুখি গান আগে থেকেই ভাল লাগত; ভক্ত ছিলাম ভুপেন হাজারিকার গানের, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রায় সব গানই কন্ঠস্থ ছিল। এখানে নতুন কিছু গান করতে দেখলাম সবাইকে।

হঠাৎ মনে হল, এই গান তো আমার চেনা! বের করলাম আবার সেই টেপটা। ততদিনে আরও ৮ বৎসর পেরিয়ে গেছে, বোধ ও কান দুইই কিছুটা পূর্ণতা পেয়েছে। নতুন করে শুনলাম গানগুলো: হেমাঙ্গ বিশ্বাসের গান। উপমহাদেশের প্রখ্যাত গণসঙ্গিত স্রষ্টা হেমাঙ্গ বিশ্বাস।

এই প্রথম হেমাঙ্গের প্রেমে পড়লাম। শুরু হল তাঁর সম্বন্ধে আরও খোঁজখবর। তখন ইন্টারনেটের নামই শুনিনি। কোন কিছু খুঁজে পাওয়া যে কি দুঃসাধ্য ছিল তখন। তার মাঝেও তাঁর সম্বন্ধে খোঁজ চালু রাখলাম। প্রথম দুঃখটা পেলাম এই জেনে যে যাকে খুঁজছি, সেই তিনি ধরাধাম ছেড়েছেন ১৯৮৭ সালে। প্রায় সেই সময় যখন টেপটা মামা আমাকে দিয়েছিলেন।

আরও অনেক পরের কথা। সেরা স্বাগতের কন্ঠে শুনলাম,
"হবি গন্জের জালালী কইতর,
সুনাম গন্জের কুড়া,
সুরমা নদীর গাংচিল
আমি শুইন্যে দিলাম উড়া।"
মনটাকে ভীষণ নাড়া দিয়েছিল গানটা কিন্তু তখনও জানতামনা গানের মূল উৎসের খোঁজ। যখন জানলাম, পুরো শরীর শিহরিত হয়ে গেছিল। হেমাঙ্গ বিশ্বাস আমাদের দেশের মানুষ; সিলেটের হবিগন্জের মানুষ; এই জালালি কইতর তিনি নিজেই; শুন্যে উড়াল দিয়ে ডানা ভেঙ্গে কলকাতায় গিয়ে পড়েছিলেন (ডানা ভাইঙ্গা পড়লাম আমি কোইলকাত্তার উপর, তোমরা আমায় চিন নি)!!!
Click This Link

কি অদ্ভুত সুন্দর কথা একেকটা গানের! আর সুরের কথা নাই বললাম।

সবচেয়ে বেশী মন কেড়ে নেয় 'শঙ্খচিল' গানটা। পারমানবিক যুদ্ধের প্রতিবাদে ১৯৬৪ সালে রচনা করা গান হয় গানটা। কি অসাধারণ সুরের ভ্যারিয়েশন। ঝাড়া ৮ মিনিটের গান!
Click This Link

তাঁর আরও কিছু গান যেগুলো নেটে পাওয়া যায় সেগুলো হল।
তেলেঙ্গানা, নিগ্রো ভাই আমার পল রবসন (এই গানটার অনেক ভার্সন বেরিয়েছে) , জন হেনরী (১লা মে শ্রমিক দিবসের নায়ককে নিয়ে লেখা), জন ব্রাউন , ভেদে অনশন।
http://www.esnips.com/web/Hemanga-Biswas

তাঁর গানের লিস্ট কে খাটো করে এই স্বল্প পরিসরে জুড়ে দিতে ইচ্ছা করেনা। তবু দিতে হল। পরে এ নিয়ে আরও বিস্তারিত লেখার ইচ্ছে আছে।

আজীবন সাধারণের অধিকারের জন্য নিরন্তর লড়ে যাওয়া এই মহান প্রাণের আজ মহা প্রয়াণ দিবস।

হেমাঙ্গ বিশ্বাস কে জানাই আমার প্রানঢালা শ্রদ্ধা।
----------------------

হেমাঙ্গ বিশ্বাসের কোন ছবি আমার কাছে নেই। কেউকি দিতে পারেন?]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28872488 http://www.somewhereinblog.net/blog/dalton/28872488 2008-11-22 10:26:27
কেউ কি জানেন?
কোন কারণ নেই, এমনি জানতে চাইছি।
]]>
http://www.somewhereinblog.net/blog/dalton/28871430 http://www.somewhereinblog.net/blog/dalton/28871430 2008-11-19 23:33:05