আমার প্রিয় পোস্ট

অপসংষ্ক্বৃতির বিরুদ্ধ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের মানব বন্ধন

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

শেয়ারঃ
0 0 0

গতকাল ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির সামনে মাহাখালী গুলশান সংযোগ সড়কের উপর বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা চলমান অপসংষ্ক্বৃতি ও আমাদের ঐতিহ্য ও বিশ্বাস পরিপন্থি মিডিয়া আগ্রাসনের বিরিদ্ধে মানব বন্ধনের আযোজন করে।

তাদের প্রকাশিত লিফলেট


আসুন আমরা সবাই মিলে রক্ষা করি আমাদের ঐতিহ্য, সংষ্কৃতি ও বিশ্বাস
অস্হিরতা, হতাশা ও বঞ্চনার শিকার তরুন সমাজ। চাকরির অনিশ্চয়তা, সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক দূরবস্হা ও রাজনৈতিক অস্হিতিশীলতায় যুব সমাজ অতিষ্ঠ ও ক্ষিপ্ত। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি সবই আজ কিছু অসাধু স্বার্থান্বেশী মানুষের করায়ত্বে, যাদের অপশাসন ও লুটপাট অব্যাহত। ধ্বংস ও অবনতির এই তলানী থেকে রাষ্ট্র ও সমাজকে উন্নতি ও সম্মৃদ্ধির শীর্ষে তুলে জনগনের মুক্তি কেবল তারুন্যের হাত ধরেই সম্ভব।

তাইতো এই যুব সমাজকে ঘীরে দেশী-বিদেশী নানা অসাধু মহল তৎপর। যুবকদের চিন্তা চেতনায় ও শারীরিকভাবে বিকল করার সব ধরনের অপপ্রয়াস চলছে এবং প্রতিনিয়ত এর পরিধি প্রসারিত হচ্ছে।


তরুনদের দেশ গড়া ও উন্নতির শীর্ষে ওঠার যোগ্য কারিগর রুপে তৈরী করার পরিবর্তে তাদের কাছে সহজলোভ্য করা হচ্ছে নেশাদ্রব্য ও অস্ত্রের আস্তানা। ফলশ্রুতিতে অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপে যুব সমাজের অসম্পৃক্ততা সামাজিক অস্হিতিশীলতা বৃদ্ধি করছে।


এছাড়াও যুব সমাজকে কুয়োর ব্যাঙ্গ বানিয়ে রাখার উদ্দেশ্যে তাদের ধ্যান- জ্ঞান শুধুমাত্র ব্যস্ত রাখা হচ্ছে গান, সিনেমা, নাটক, খেলাধুলা, ফেসবুক, পার্টি এবং বাজে আড্ডায়।


ঐতিহ্যগত ভাবেই গান মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরনা, সাহস ও ঐক্যের আহবান করে। কিন্তু দুঃখের বিষয় ইদানিংকার গান আমাদের হতাশা, বিরহ এবং অশ্লীল ভিডিও ছাড়া কিছুই দেয় না। তাইতো ডিজুস সাহস পায় সেই ভয়ংকর আহবানে " বন্ধু, আড্ডা, গান...... এখানেই হারিয়ে যাও''।

সিনেমা, নাটক সংষ্কৃতির শক্তিশালী হাতিয়ার, যদিও ইদানিং এসব শুধুই কিছু মানুষের অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার সহজ উপায় মাত্র। এর থেকেও ভয়ংকর ব্যাপার হলো সস্তা মজার আড়ালে যে চিন্তাগুলো নাটক, সিনেমার মাধ্যমে সমাজে বিস্ফোরন ঘটানো হচ্ছে। এক্ষেত্রে মোস্তফা সরোয়ার ফারুকী ও তার অনুসারীদের কথা না বললেই নয়। অধুনিকতা ও সৃজনশীলতার নামে এবং রসিকতার ছলে সমাজে 'লিভটুগেদার' এর চিন্তা তারা বিলি করে বেড়াচ্ছে। তার পরিনাম কি ভয়াবহ হবে আমরা কি তা ভেবে দেখেছি। অনৈতিক এই সম্পর্ক স্হাপনের কারনে পারিবারিক অবিশ্বাস, অশান্তি এবং সংসার ভঙ্গের পরিনতি বরণ করতে হবে
আমাদের, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যোও ভয়ংকর। এছাড়া মোবাইল ফোনের অপপ্রয়োগের দীক্ষা এবং অশ্লীল ভাষা ফ্যাশনে পরিনত করার এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে এসব সিনেমা-নাটকের মাধ্যমে।

এভাবেই প্রতিনিয়ত বিভিন্ন অসভ্য সংষ্কৃতি সুন্দর মোড়কে ও আকর্ষণীয় উপস্হাপনার মাধ্যমে পরিচিতি পাচ্ছে। তাই তরুন সমাজকে সচেতন ও সক্রীয় থাকতে হবে এসব অপসংষ্কৃতি রোধে।

তরুনরাই পারে চিন্তার মাধ্যমে ভাল ও খারাপের পার্থক্য নিরূপন করতে এবং সত্যের পথ অবলম্বন করতে। একমাত্র সত্যের পথই হতাশা ও অস্হিরতা নিরসনকল্পে উন্নতির পথ। তারুন্য এক অদম্য শক্তি যা সত্যের পথে চলতে গিয়ে কখনো ভয় পায় না এবং যার উত্থানে বিজয়ের স্বাদ অবধারিত। ইতিহাসের যত চড়াই=উৎরাই তার সবই তারুন্যের হাত ধরে। তরুনরাই সমাজের উন্নতি, অগ্রযাত্রা ও মুক্তির প্রধান কান্ডারী।


 

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৪
ধ্রুব তারা বলেছেন: ফারুকী-এর বিপক্ষে যাওয়ার কোন মানে দেখছি না। যা হচ্ছে তাই তিনি তুলে ধরছেন। হয়তো তিনি কোন মতামত দিচ্ছেন না এর বিপক্ষে। আর সম্পূর্ণ লিভ টুগেদার না করলেও ৮০ ভাগ প্রেমিক-প্রেমিকা যে বর্তমানে বিয়ের আগেই শারীরিক ভাবে অনেক কাছাকাছি চলে যায় এটা কেউ-ই অস্বীকার করতে পারবে না।
২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৭
বিবর্তনবাদী বলেছেন:

চিত্রের folling শব্দের অর্থ কি ভাই?

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: আমি জানি না

৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৯
রাসেল ( ........) বলেছেন: ফারুকি কি গে হইয়া গেছে? কারো পুন মারছে ইস্ট ওয়েস্টে?

অপসংস্কৃতি কি ফারুকীর আমদানি?

হিজবুতী সমস্যাও হইতে পারে, মেধাবিহীন রামছাগলের দম
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: কি জানি ভাই। আমি লাইব্ররীতে যাওয়ার আগে একটা লিফলেট নিছি আর ছবি গুলা নিছি ফেসবুক থেইকা

৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: লিভ টুগেদারে আপত্তি কোথায়?
৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১২
হা...হা...হা... বলেছেন: ভিডিও গুলাতো বেশীর ভাগই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের হয়ে থাকে।



আর এইটা একটু দেখেন। এইটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদেরই সৃষ্ট একটি নাম...... Click This Link
৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫
বিবর্তনবাদী বলেছেন: বেচারা ফারুকি!!! যার জন্য করে চুরি, সেই কয় চোর।
৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬
দাম বলেছেন: ভাই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরাই কি খালি দোষী। ভিডিও কিন্তু ডি্উ থেকেও বের হইছে। আর মানিক কিন্তু জাবির স্টুডেন্ট ছিল।

এটা ভাই প্রাইভেট এর সমস্যা না, সামাজিক সমস্যা।
৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৭
না বলা কথা বলেছেন: ঠিক,
folling মানে কি?

রাসেল............এই পোলাডা না ঘোষণা দিয়া অসভ্য দুনিয়ার বাইরে গিয়া সভ্য হয়েছিলো, আবার কি মনে কইরা,,,,,,,,,,,,,

বুঝলাম---------"পাগলে কি না বলে,
ছাগলে কি না খায়।"

৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @ লেখক আপনি পজন্মের প্রশ্ন তুলেছেন। লেখায় বা কমেন্টে ব্যক্তি আক্রমনে না যাওয়ার অনুরোধ করছি। আমি আপনার প্রতি কমেন্টের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম কন্সট্রাকটিভ কোন মন্তব্য পাবো।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: মাফ চাচ্ছি।

আমি আসলে এভাবে বলতে চাইনি।

আপনি যদি বলেন কমেনত টা তুলে নিব

১০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৯
দাম বলেছেন: তবে এখানে একটা জিনিস ভাল লাগছে যাক কিছু একটা নিয়া হইলেও পোলাপান শেষ পর্যন্ত রাস্তায় নামছে।

আমাদের বেতন বাড়ানো সময় নামলে কত ভান হইত
১১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২০
জাফরিন বলেছেন: আমি মনেপ্রাণে ঘৃণা করি অপসংস্কৃতি, আর এর বিরুদ্ধে যেকোনো প্রকার প্রতিবাদ কে স্বাগত জানাই
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: রাস্তায় নামেন। আগায় যান আমারা আছি

১২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২১
পুশকিন বলেছেন: ওনার অনেক কিছুই এক রকম মনে হয়।নতুনত্ব প্রকাশ পায়না অনেক কিছুতেই।এটা আমার ব্যক্তিগত মতামত।

লেখকের সাথে অনেক ক্ষেত্রেই এক মত।ধন্যবাদ আপনাকে তুলে ধরার জন্য।

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। কিন্তু ভাই এইটা আমার লেখা না। আমি শুধু লিফললেট টা তুলে দিছি

১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫
ত্রিমাত্রিক বলেছেন: আগেতো নিজেদের ঘর ঠিক করুক। প্রাইভেটের মেয়েরা (সবাই না) যেসব পোষাক পড়ে ঐগুলা বাঙ্গালী সংস্কৃতি তাই না?
আবার ইংরেজী ব্যানার দিয়া অপসংস্কৃতির বিরুদ্ধে মানব বন্ধন, বাহ...
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: ভাই আপনি কি ব্লগে একটা পাবলিক আর প্রাইভরট প্রতিযোগিতা বা রেশারেসি তৈরী করতে চাচ্ছেন?


আমরা অনেক সময় একমন কিছু শব্দ ব্যবহার করি (আমি নীজেও) যা বাংলা শব্দই। এটা কি বাংলা ভাষার দোষ?

এত কিছুর পরও অপসংষ্কৃতি নিয়ে ভাল মন্দ কিছুতো একটা প্রাইভরটেই শুড়ু হইলো।

এড় আগেও ইয়াবা নিয়ে আমদের ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটিই সবার প্রথমে মানব বন্ধন করছিল, তারপর নর্থ সাউথ। কোনও সরকারি প্রতিষ্ঠান কিন্তু আমার জানা মতে করেনি।


এসব ব্যাপারে আপনাদের কিছু আ্যকটিভিটি যদি বলতেন তাহলে আমাদের নলেজ কিছুটা বাড়ত।

১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @ লেখক, যেকোন লেখায় আলোচনার সুযোগ থাকলে আমি আলোচনায় অংশগ্রহনে আগ্রহী। লিভটুগেদার কনসেপ্টকে বিভিন্ন জন বিভিন্ন অ্যাংগেলে দেখবে। সামাজিকতা, ধর্মীয় বোধ, দেশ, কাল সাপেক্ষে লিভটুগেদার ভালো কি মন্দ তার বিচারও ভিন্ন হবে।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: আমি কমেন্টা ডিলিট করছি। আমি ভবেছিলাম আপনি জিনিটা কে সাপোর্ট করছেন।

১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩১
আশিক১১৪ বলেছেন: যার জন্য করে চুরি সেই কয় চোর!!!
তাহলে বন্ধ হোক চুরি করা।
১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩১
অপ্রয়োজন বলেছেন: দেখে তো মনে হচ্ছে ফারুকীবিরোধী মানব বন্ধন।
১৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩২
নুভান বলেছেন: কি কি যেন প্রবাদ পড়ছিলাম ছোটবেলায়!

"ভূতের মুখে রাম নাম"
"সরিষা দিয়া ভূত ছাড়াবে কিন্তু সরিষার ভিতরেই ভূত"
"বাঘের ঘরে ঘোগের বাসা" ... ইত্যাদি
১৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ত্রিমাত্রিক বলেছেন: আগেতো নিজেদের ঘর ঠিক করুক। প্রাইভেটের মেয়েরা (সবাই না) যেসব পোষাক পড়ে ঐগুলা বাঙ্গালী সংস্কৃতি তাই না?

একতরফা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল তোলা ঠিক হচ্ছে কি? বাঙ্গালী সংস্কৃতির পোষাকের বিষয়টি দয়া করে ক্লিয়ার করবেনকি?

ইংরেজী ব্যানার দিয়া অপসংস্কৃতির বিরুদ্ধে মানব বন্ধন, বাহ... ইংরেজী ব্যানার কি দোষ করলো? আপনি ব্যানারের বাংলাটা একটু বলে দেবেন?

এতগুলো কথা বললাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল তোলার কারণে। ব্যাপারটা একতরফা হয়ে যায়।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই

১৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
আমি জন বলেছেন: are vai manush ja ja kore tar shobi ki movie banai chere dibe naki? bujhlam manush ja korar ta korbei but eshob dekhte dekhte kintu ar eshob ke kharap mone hobena, sub-concious mind ke influence korar ekta system, jemon manush morte dekhle (khun) amader ar feelings hoyna mone hoy normal bepar.
২০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
সত্যান্বেষী বলেছেন: পোস্টারের ভাষা, বানান, কন্টেন্ট দেখলেই বুঝা যাচ্ছে এগুলা যে মেধাহীন টাকা দিয়ে সার্টিফিকেট কিনার দল।

২১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪০
হতবুদ্ধি বলেছেন: ফারুকী এই জিনিষগুলো ফিল্মে/নাটকে এনে সমাজের আসল চিত্র তুলে ধরেছেন। অনেকের বাবা-মা'ই দ্বায়িত্বশীল/সচেতন হচ্ছে। তবে ফারুকী কিন্তু সব জিনিষ এখনও আনতে পারেন নাই। যেমনঃ

১। যৌন মিলনে প্রেমিক/প্রেমিকা ভাগাভাগি যেটা এখন বাংলাদেশের উঁচু (!!!!!!) সমাজে চলছে।
২। একত্রে সঙ্গম ক্রিয়া (গ্রুপ সেক্স), এই প্রাইভেট ইউনিভার্সিটিতে ওপেন সিক্রেট।
২২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১
পুশকিন বলেছেন: Eআর একটা কারণ হতে পারে ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির এমন করার,যদিও ব্যপরটা মজার জন্য বলছি,

3rd person singular number বের হওয়ার আগে ফারুকি ব্রাকইউ তে pprprpr এসেছিলেন প্রচারনার জন্য।
এতে হয়ত ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির পোলাপান কস্ট পাইছে।

২৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২
সত্যান্বেষী বলেছেন: এই ইউপার্চিটির ছাত্ররা বিন্দুমাত্র শিল্পবোধ রহিত হাতের লেখায় লিখেছেন তাদের প্রাণের কথা: প্রেমিক মিলবে প্রেমিকার সাথে, বাচ্চা হবে না বাচ্চা হবে না। যতসব উজবুক মাথামোটার দল।
২৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৪
আকাশ_পাগলা বলেছেন: ফারুকী বলার আগে মনে হয় এসব হত না???

ফারুকী এসব আনতেছে না, এসব এসেছিল আগেই।
ফারুকী শুধু আমাদের কাছে দেখাচ্ছে যে, এখন এসবই হচ্ছে।
২৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৬
জাফরিন বলেছেন: অন্তত তাদের নিয়তটা তো ভাল! এ ব্যাপারে ব্যাপক আন্দোলন হওয়া দরকার। সারা দেশে ঝড় তোলা দরকার
২৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫০
হা...হা...হা... বলেছেন: আকাশ_পাগলা বলেছেন: ফারুকী বলার আগে মনে হয় এসব হত না???

ফারুকী এসব আনতেছে না, এসব এসেছিল আগেই।
ফারুকী শুধু আমাদের কাছে দেখাচ্ছে যে, এখন এসবই হচ্ছে।
২৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫১
সততার আলো বলেছেন: যা হয় তা দেখানো মিডিয়ার কাজ নয়। মিডিয়া সমাজকে কিছু নতুন কিছু করতে শেখায়। ফারুকীর অশ্লীল চিন্তা প্রমোট প্রক্রিয়া সেন্সর বোর্ড এর খেয়াল করা উচিত ছিল।
২৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
সত্যান্বেষী বলেছেন: গাধাগুলো ইংরেজী লিখেছে: how you let this dirty media to wash your brain?

যারা টাকার বিনিময়ে সার্টিফিকেট কেনার শর্টকাট চিন্তায় বিভোর থাকে নিজেরা গ্রুপ সেক্স করে বেড়ায় তাদের কাছ থেকে অবশ্য এর চেয়ে বেশী কিছু আশা করা যায় না।
২৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৫
কাঙাল মামা বলেছেন: @ বিবর্তনবাদী >> হেহে, ভালা জিনিস ধরছেন, আমি তো খিয়াল করি নাই...

@পুশকিন > এআইইউবি/আহসানউল্লাহ তেও গেচিলো।


হিজবুতী সমস্যাও হইতে পারে, মেধাবিহীন রামছাগলের দল....
৩০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৫
পুশকিন বলেছেন: অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটির নামে অনেক কিছু লিখছেন।এরপ্রতিবাদ জানাই,কোন কাঁদা ছোরাছুরি তে যেতে চাই না।তবে গুটিকয়েকের জন্য সবাই কে খারাপ বলবেন না দয়া করে।
সরকারী ইউনিভার্সিটি তেও অনেক কিছুই হয়,তা তুলতে চাই না।সব কিছুই অপসংক্বতির প্রভাব,আসুন আমরা বির্তকে না গিয়ে বরং নিজেরা এর বিরুদ্ধে এক হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
৩১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৯
রহমানরক্তিম বলেছেন: জাফরিন বলেছেন:আমি মনেপ্রাণে ঘৃণা করি অপসংস্কৃতি, আর এর বিরুদ্ধে যেকোনো প্রকার প্রতিবাদ কে স্বাগত জানাই,,,,,,,,,,,,,,,,,,,,সহমত,

আর ফারুকী কয়দিন আগে তিশা রে লই ঢুবাই তে কি জানি করছে....:``>> :`> :``>> পত্রিকায় পাইলাম।
৩২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৬
অদ্ভুতুড়ে বলেছেন: কি আর বলব , ভূতের মুখে রাম নাম
৩৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৬
ধ্রুব তারা বলেছেন: আমি নিজে বাংলাদেশে থাকাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এমনকি পরিবারের-ও কেউ নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। তবে শুধু শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর দোষারোপ করা যুক্তহীন। শারীরিক চাহিদা সবারই আছে। তা সে সরকারি বা বেসরকারি যে বিশ্ববিদ্যালয়ের-ই শিক্ষার্থী হোক না কেন। আর বর্তমানে স্কুল-কলেজর-ও তো ভিডিও বের হচ্ছে।

যদিও আমি মনে করি এরকম মিছিল অর্থহীন একটা ব্যাপার। কোন যুক্ত নেই।
৩৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১০
নক্ষত্র জ্যোতি বলেছেন: নাটকে কাট পিস, তারাতারি হিট পাবার জন্য।গে আর লেসবিায়ান আসার বাকি আছে, চিণ্তা নাই ফারুকি নিয়া আসবো খুব তারাতারি ...
৩৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১০
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: সততার আলো বলেছেন: যা হয় তা দেখানো মিডিয়ার কাজ নয়।

জি হাঁ ভাই, ইহাই মিডিয়ার একটা বড় কাজ। একটু পড়াশোনা করেন।
৩৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৮
পিচ্চি হুজুর বলেছেন: "জীবনানন্দদাশের ছায়া বলেছেন: লিভ টুগেদারে আপত্তি কোথায়?" যে কমেন্ট করছে তারে মাইনাস
৩৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২০
কাল্পনিক বলেছেন: আমি লেসবিয়ান দেখতে চাই
৩৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২১
বেঁচে আছি বলেছেন: প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ করে দেয়া উচিত।
৩৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২১
ত্রিমাত্রিক বলেছেন: @জীবনানন্দদাশের ছায়া,
একতরফা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল তোলা ঠিক হচ্ছে কি? বাঙ্গালী সংস্কৃতির পোষাকের বিষয়টি দয়া করে ক্লিয়ার করবেনকি?

এখানে একতরফা কথাটা আসছে কেন? পোষ্টটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা উল্ল্যেখ করেছি। বাঙ্গালী সংস্কৃতির পোষাক কি একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন।

ইংরেজী ব্যানার কি দোষ করলো? আপনি ব্যানারের বাংলাটা একটু বলে দেবেন?

অপসংস্কৃতির বিরুদ্ধে মানব বন্ধন করবেন আবার বলেন ইংরেজী ব্যানার কি দোষ করল! ইংরেজীতে লিখে কি আন্তর্জাতিক মিডিয়াকে জানতে চান নাকি?
ব্যানার(banner) শব্দের বাংলা অর্থ প্রচারপত্র/পতাকা। ব্যানার(banner) একটি পারিভাষিক শব্দ, আশ করি পারিভাষিক শব্দ কি ভাল ভাবেই জানেন ।
৪০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৩
আনিস (সংশয়বাদী) বলেছেন: প্রাইভেট ইউনিভার্সিটির পোলারা ফারুকির উপর এত ক্ষেপছে কেন??
তাদের গুমর ফাঁস করে দিছে দেইখা.........
ছবিটা দেখছি।
আমার কাছে তো ছবিটারে অস্লিল মনে হয় নাই
হায়রে... বাঙ্গালি ময়ুরির নাচ দেইখা কিছু বলে না
আর সামান্য জিনিশ নিয়া লাফালাফি
এই কারনেই আমাদের উন্নতি হয় না.....
৪১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৫
ধ্রুবমেঘ বলেছেন: @জীবনান্দদাশের ছায়া...নোংরা দূর করতে হলে বোধ হয় নিজের বাড়ি থেকে শুরু করা ভালো। আজ ফেইসবুকে একটা লিঙ্ক পেলাম। নশুর স্টুডেন্টগো ড্রেস নিয়া ভার্সিটি থিকা বিজ্ঞপ্তি জারি করসে।
Click This Link

জিনিসগুলা আগেও ছিল। ফারুকী সেইগুলা তুইলা ধরসে। এইসব দেইখা কেউ কেউ (বাপ-মা, যদিও ফারুকীর অনেক প্রোডাক্ট বাপ-মায়ের লগে একসাথে দেখা অস্বস্তিকর) সচেতন হইসে। আবার কেউ কেউ এসব করণে এনকারেজড হইসে। কে কেম্নে নিব সেইটা তার ব্যাপার। তবে ফারুকীর সিরিয়াসলি উচিত তার
প্রকাশ ভঙ্গির দিকে নজর দেওয়া। তা না হইলে এই হাল্কা জিনিশ পাব্লিকে বেশি দিন খাইবো না। ছাগলের তিন নম্বর ছাও এখোনো দেখা হইল না। আফসুস।
৪২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
তোমোদাচি বলেছেন: চমৎকার উদ্যোগ।
কিন্তু ফারুকীর বিরুদ্ধে অতিরিক্ত আঙ্গুলী নির্দেশ করার কারনে উদ্যোগটা প্রশ্নবীদ্ধ হয়েছে।
কেও কেও এর মধ্যে প্রাইভেট ভার্সিটির প্রসংগ টেনে এনেছেন, কেনরে ভাই সব কিছুর মধ্যেই একটু গন্ধ না শুকলে ভাল লাগে না?
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: দেখেন ভাই একটা গল্প বলি: এরশাদ নাকি একবার পাবনাতে মানডিক হাষপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। তো সেখানে একজন পাগল তাকে প্রশ্ন করলো তুমিকে? এরশাদ উত্তর দিলেন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি এরশাদ। পাগলটা উত্তরে বলেছিল হ্যা প্রথম প্রথম আমিও বলেছিলাম

৪৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
পৃথীবি বলেছেন: এখানে কয়েক জন আসল টপিক নিয়ে কথা না বলে, গুটিকয়েক ছাত্রের জন্য প্রাইভেট ইউনিভার্সিটির নামে খারাপ কথা বলছেন। আমাকে শুধু বলেন সন্ধ্যার সময় টিএসসি তে কি হয়??? বোটানিক্যাল এ কি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে/মেয়েরা যাই??? আমি তাই বলে কখনই সরকারি ইউনিভার্সিটিকে খারাপ বলব না। সব কিছু এক চোখ দিয়ে দেখবেন না।
এক জন বললেন, সমাজে নাকি এই সব আগে থেকে ছিল, ফারুকী নাকি শুধু সেটা তুলে ধরেছেন!!! আপনি কোন সমাজে বসবাস করেন জানি না, কিন্তু আমি আমাদের দেশে কখনো লিভ টুগেদার দেখিনি। ফারুকী কিন্তু আসলেই কাজটা ভাল করছেন না। ধরলাম, কেউ কেউ করে(!), কিন্তু যারা করে না তাদের কে সেটা শিখানোরতো দরকার নাই। যারা করে না তাদের কেউ এখন বিনা কারনে সন্দেহ করা হবে। আপনারা জানেন, ফারুকীর নাটকের কারনে কত শত ছেলে/মেয়েদের মুখের ভাষা পরিবরতন হয়ে গেছে। কি একটা অন্য রকম ভাষাই তারা এখন কথা বলে! ফারুকী যুব সমাজের অনুভুতির সাথে খেলে ব্যবসা করছে। এটা আমাদের খুব দ্রুত প্রতিরোধ করতে হবে।

আর, সব চেয়ে বড় কথা এই ছাত্রগুলোর উদ্দেশ্য কি ছিল??? তাড়াতাড়ি করে লিখতে গিয়ে এই রকম বানান ভুল সবার হয়।
৪৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
স রব বলেছেন: comment by: আকাশ_পাগলা বলেছেন: ফারুকী বলার আগে মনে হয় এসব হত না???

ফারুকী এসব আনতেছে না, এসব এসেছিল আগেই।
ফারুকী শুধু আমাদের কাছে দেখাচ্ছে যে, এখন এসবই হচ্ছ.


একদম হক কতা।
৪৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
ভবঘূরে বলেছেন: ফারুকী কি সমাজের বাইরের কেউ?উনি সমাজে যা দেখবেন তাই তো উপজিব্য করে তুলে ধরবেন!!!!

আর প্রাইভেট ইউনি দের এই ধরনের ঢং দেখলে হাসি পায়।যারা নিজেরাই সমাজের কলংক তারা আবার এর বিরুদ্ধে মানব বন্ধন!!!!হে.....ভুতের মুখে রাম নাম!!!!!!
৪৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
আরিফ থেকে আনা বলেছেন: ফারুকীর বিরোধী তারাই যারা ফারুকী যেগুলো দেখায় সেগুলা করসে & ধরা খাইসে। ফার্স্ট ডেট ছবিতে একটা কাহিনী আছে পোলা ডেটিং করার লাইগা বাপেরে কইসে ভার্সিটিতে বাক্কাস কোর্স করন লাগব টেকা দিতে, বাপে সরল মনে বিশ্বাস কইরা চেক দিয়া দিসে আর পোলা পরদিন বাপের হাতে কট খাইসে। বাস্তবে কিন্তু অহরহ এই ঘটনা ঘটতাসে।

হইসে কি, ঐ নাটক কোন গার্ডিয়ান দেখলে যে গার্ডিয়ান এর পোলা প্রাইভেটে পড়ে সেই পোলা আর বাক্কাস ফাক্কাস কোর্সের লিগা টেকা মারতে পারব না , বাপে কইব চল আমি গিয়া টাকা সরাসরি দিয়া আসি।
এইডা একটা এক্সাম্পল মাত্র।
এর লাইগাই প্রাইভেটের পোলাপান এত ক্ষ্যাপা ;)

আর রোজার ঈদের ইকুয়াল / = নাটকটা দেখবেন, অমিতাভ রেজার নাটক। ঐ নাটকের কাহিনী পুরোটাই ছিল আরজে নওশীন আর একটা ছেলের লিভ টুগেদারের উপর। কিন্তু অমিতাভ রেজার বিরুদ্ধে কেউ ব্যানার নিয়া খারায় না, ক্যান কইতে পারেন?
৪৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬
ত্রিমাত্রিক বলেছেন: লেখক বলেছেন: ভাই আপনি কি ব্লগে একটা পাবলিক আর প্রাইভরট প্রতিযোগিতা বা রেশারেসি তৈরী করতে চাচ্ছেন? আমরা অনেক সময় একমন কিছু শব্দ ব্যবহার করি (আমি নীজেও) যা বাংলা শব্দই। এটা কি বাংলা ভাষার দোষ? এত কিছুর পরও অপসংষ্কৃতি নিয়ে ভাল মন্দ কিছুতো একটা প্রাইভরটেই শুড়ু হইলো। এড় আগেও ইয়াবা নিয়ে আমদের ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটিই সবার প্রথমে মানব বন্ধন করছিল, তারপর নর্থ সাউথ। কোনও সরকারি প্রতিষ্ঠান কিন্তু আমার জানা মতে করেনি। এসব ব্যাপারে আপনাদের কিছু আ্যকটিভিটি যদি বলতেন তাহলে আমাদের নলেজ কিছুটা বাড়ত।

প্রাইভেট আর পাবলিক নিয়া রেশারেশি করার আগ্রহ আমার চেয়ে আপনেরই বেশি মনে হচ্ছে।
প্রাইভেটে আছে সংস্কৃতির চর্চা হয় এমন দুই-একটা সাবজেক্টের নাম বলেন দেখি?
যাক বেশি প্যাচাইলাম না এখানেই থামলাম।
শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করি। ভাল থাকবেন।
৪৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫২
লুথা বলেছেন:
শুধু বেসরকারী পোলাপানের সেক্স আছে এবং সরকারীর পোলাপানের নাই ?? যাই হোক, দেশে এম্নিতেই লিভ টুগেদার চলে গোপনে গোপনে...

পাবলিক-প্রাইভেট বইলা কিছু নাই...কিন্তু আমাদের দেশে সেইদিন দূরে নাই, যখন গে-লেসবিয়ান'রা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করবে...

;);)
৪৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:২৭
যাযাবর শফিক বলেছেন: এইডস আর কনডমের বিজ্ঞাপন....
৫০. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬
হাসান মাহবুব বলেছেন: আমি ছবিটা দেখিনাই, কিন্তু মনে হয় ফারুকীর ওপর বিষোদগার করাটা ঠিক হয়নাই। ফারুকী কি ঐগুলা উৎসাহিত করসে নাকি বর্তমানে সমাজে যা চলতাসে সেটার সেলুলয়েড ভার্শন দেখাইসে? আমার তো মনে হয় দ্বিতীয়টা।
৫১. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৪৭
অপ্রয়োজন বলেছেন: ফারুকী যে অন্তত মানুষ কে হলে নিতে পারছে, এবং 'খাইয়া ফালামু' বা 'স্বামী কেন আসামী' টাইপ ছবি থেকে সরে অন্য কিছু তৈরি করছে তার কি হবে ? ঘরে বসে হিন্দি ইংরেজি ছবি না দেখে হলে গিয়ে বাংলা ছবি দেখলেই সমস্যা ?

আর ছবি তে কিছু দেখালেই কি অপসংষ্ক্বৃতি হয়ে গেলো নাকি? 'স' মুভি দেখেই কি লোকজন রাস্তায় নেমে গেছে নাকি ভিকটিম ধরে রুমে আটকিয়ে রাখতে?

যে পরকীয়া করবে সে বাংলা মুভিতে দেখলেও করবে, না দেখলেও করবে। বরং বাংলা ছবিতে সমস্যা গুলো দেখে না করায় উৎসাহিত হতে পারে। তাকে ব্যচেলর দেখালে না করার একটা চান্স আছে।
৫২. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৫৮
সাঈফ শেরিফ বলেছেন: আমি সমাজতত্ব বা মনস্তত্বের কেউ না। তবে একজন পর্যবেক্ষক হিসেবে কিছু বলার আছে। রাস্তা নামের একটি ধারাবাহিক নাটকে লিভ টুগেদারের এমনি কাহিনী দেখানো হয়েছিল, বাস্তবতার প্রেক্ষিতে লিভ টুগেদার বা অসম প্রেম দেখানোতে সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমি নাটকের মাধ্যমে সমাজের কাছে কোন তথ্যটি পৌছাতে চাচ্ছি।

ধরুন রাস্তা নাটকে লিভ টুগেদার পরবর্তী সমাজ, পরিবার ও ব্যক্তি জীবনে নেমে আসে ভয়ংকর বেদনা দায়ক কিছু চিত্র তুলে ধরা হয়েছে, এবং এমনটিই হওয়া উচিত। পক্ষান্তরে ইলোরা গহরের মত অভিনেত্রীর বেপরোয়া ও অনৈতিকভাবে সব গুলো নাটকে পরকীয়া, অসম কুৎসিত প্রেমের অভিনয় করে যান দেখে সন্দেহ হয়, সেখানে পরিচালক চান এসব অসামাজিক অবৈধতার একটি সুন্দর সমাপ্তি যার মূল প্রতিপাদ্য থাকে, "এসব করা কোন ব্যাপার না, বর্তমান যুগে ডাল-ভাত, বা সাহস নিয়ে এগিয়ে করলে পরে সব কিছুর সুন্দর সমাধান হয়ে যাবে" অর্থাৎ উৎসাহ ব্যঞ্জক ধনাত্মক উপস্থাপনা। এ ক্ষেত্রে মারজুক রাসেলের মত চরিত্র গুলো বিশেষ ভূমিকা রাখছে।

মোবাইলে কিভাবে ফোন ফ্যাক্সের দোকান থেকে মেয়েদের নম্বর যোগাড় করতে হয়, কিভাবে রাত ভর মেয়েদের ত্যক্ত বিরক্ত করতে হয় এইসব খুটিনাটি বিষয় গুলো বিনোদন মূলক বটে কিন্তু যারা এটার সাথে অভ্যস্থ বা জ্ঞাত নয়, তারা নাটক প্রভাবিত হচ্ছে। এর চেয়ে অপরিচিত নম্বরে ত্যক্ত করলে কী ভয়ংকর পরিণতি নেমে আসতে পারে বিনোদনের পরে সেই সামাজিক হুমকি বা সংকটের দৃশ্যটি দেখানো চাই।

পাশাপাশি ছাত্রী-শিক্ষক প্রেম, কলঙ্ক ও সম্ভাব্য সামাজিক মর্যাদাহানীর বিষয় গুলো কাহিনীতে আসা উচিত।

জারজ শব্দটা আমরা যারা গালি হিসেবে জানি তাদের উচিৎ সমাজে জারজ উৎপাদনের সংস্কৃতিগুলো প্রতিহত করা।
৫৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০৭
অপ্রয়োজন বলেছেন: মোবাইলে কিভাবে ফোন ফ্যাক্সের দোকান থেকে মেয়েদের নম্বর যোগাড় করতে হয়, কিভাবে রাত ভর মেয়েদের ত্যক্ত বিরক্ত করতে হয় এইসব খুটিনাটি বিষয় গুলো বিনোদন মূলক বটে কিন্তু যারা এটার সাথে অভ্যস্থ বা জ্ঞাত নয়, তারা নাটক প্রভাবিত হচ্ছে।


আমি আপনার সাথে একমত।

কিন্তু হাস্যরসের সাথেও যদি দেখানো হয়, এটা কিন্তু মেয়েরাও দেখছে এবং সতর্ক হবার সুযোগ পাচ্ছে। যারা দিনরাত মেয়েদের নাম্বার খুজে বেড়াচ্ছে, তারা কিন্তু এটা সিনেমা না দেখেও শিখে ফেলতে পারে। ফোনের দোকান থেকে নাম্বার নেয়ার ব্যপার কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসছে। বয় ফ্রেন্ডের সাথে কথা বলার প্রয়োজনে অন্য কে ফোন করতে গিয়ে তার সাথে প্রেম, এটাও কিন্তু এই জাতীয় ছবি/ফ্লিম আসার আগে থেকেই হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সিনেমা নাটক বরং ভুক্তভোগীদের সতর্ক হওয়ার সুযোগ দিচ্ছে।
৫৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:১৪
সাঈফ শেরিফ বলেছেন: এই বিষয়গুলো নিয়ে সিনেমা নাটক বরং ভুক্তভোগীদের সতর্ক হওয়ার সুযোগ দিচ্ছে।

সতর্ক হবে না উৎসাহিত হবে সেটা বলে দিবে নাটকের কাহিনীর উপস্থাপনা বা পরিণতির দৃশ্য টুকু। ফোন ফ্যাক্স ওয়ালা ছেলে কলেজ পড়ুয়া মেয়েকে বাবা মার কাছ থেকে ভাগিয়ে নিয়ে পালিয়ে বিয়ে করে সুখের ঘর সংসার করছে এমন বিনোদন দেখালে দুষ্কৃতিকারীরা স্বস্তি সহকারে আদা জল খেয়ে লাগবে। যদি লাইগা যায়!

৫৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:১৬
আরিফ থেকে আনা বলেছেন: @সাঈফ শেরিফ, বিষয়টা এমন দাড়াল আগে কেউ ফোনের দোকান থেকে মেয়েদের নাম্বার চুরি করত না, ফারুকীর নাটক দেখার পড়ে সবাই নাম্বার চুরি করা শুরু করেছে।

বাস্তবেই কি তাই? আমার তো মনে হয় মেয়েরা এসব নাটক দেখে শিখছে কিভাবে এই সব ত্যক্ত হওয়ার সম্ভাবনা থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায়।

আর কতগুলো ভিকটিম যারা নাম্বার নিতে পারতেসেনা তারা হয়ত ফারুকীর বিরুদ্ধে আন্দোলন করতেসে ;)
৫৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:২৬
সাঈফ শেরিফ বলেছেন: @আরিফ, সত্যি কথা বলতে কি দেশ ছাড়ার আগেও আমি জানতাম না ফোন ফ্যাক্স ওয়ালারা এভাবে মেয়েদের নম্বরের ব্যবসা পাতি করে। নাটকে দেখে জানা। নাটকে এ দৃশ্য দেখবার আগে এই বুদ্ধি মাথায় আসেনি (আমার মত) এমন ভদ্র ভোদাইয়ের সংখ্যা কিন্তু দেশে কম না, সংখ্যা লঘু নারী শিকারী যুবকদের সমাজের প্রতিনিধি ধরে যদি বলি, আরে এটা তো ওপেন সিক্রেট আরো বিনোদনের রঙ চড়িয়ে উৎসাহ দিয়ে উপস্থাপনা হোক।, তো কেমন হল ব্যাপারটি? ভোদাইরা বুদ্ধির অভাবে সুযোগ পায়না, আর সুযোগের অভাবে এসব কিছুই করতে পারেনা। নাটক তাদের বুদ্ধি খুলতে ভালই অবদান রাখতে পারে, কী বলেন।

এখানে ফারুকী-টারুকী বলে কোন কথা না, তাদের মেধা-অবদানকে খাট করার উপায় নেই। আমি সামগ্রিক অর্থে উপস্থাপনার বিষয়টিতে জোর দিচ্ছি।
৫৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৩৮
আরিফ থেকে আনা বলেছেন: " সংখ্যা লঘু নারী শিকারী যুবকদের সমাজের প্রতিনিধি ধরে যদি বলি, আরে এটা তো ওপেন সিক্রেট আরো বিনোদনের রঙ চড়িয়ে উৎসাহ দিয়ে উপস্থাপনা হোক। "

শিকার নারীদের কথাও একবার চিন্তা করুন, অনেক বেকুব নারীও থাকতে পারে যারা জানেও না নাম্বার দেয়ার কারণে কি বিপদ ঘটতে যাচ্ছে। নতুন নাম্বার নিয়েও ঝামেলা শেষ হচ্ছে না, ভাবছে নতুন নাম্বার কেউ জানেনা অথচ ফালতু ছেলেরা ঠিকই জেনে যাচ্ছে কিভাবে। কেউ কেউ নাটক দেখেও সতর্ক হচ্ছে। এরকম যারা জানে না তাদের কাছে কি একটা মেসেজ পৌছানো উচিত নয়?
৫৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৪৯
সাঈফ শেরিফ বলেছেন: শুধু মেসেজ পৌছিয়ে সতর্ক করলেই তো হবেনা, সমাধান ও পরিণতির অংশও থাকতে হবে। মেয়েরা যদি তাদের নিজেদের নম্বরে নিজেরা গিয়ে ফ্লেক্সি লোড করার অধিকার হারায়, তার বিকল্প সমাধান বের করাটা ঝামেলার।আগাম কার্ড কিনে অথবা কোন পুরুষের গলগ্রহ হওয়াটা হয়ত সুবিধাজনক নয় অনেক ক্ষেত্রে। নতুন নম্বর জেনে যাবার ব্যাপারে আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের ভূমিকাও উড়িয়ে দেয়া যায়না। এ ব্যাপার গুলো সমস্যা আকারে দেখানো চাই, শুধু বিনোদন আকারে নয়।
৫৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:০১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হুম, উনার নাটক-সিনেমাগুলো দিনকে দিন বিরক্তিকর হয়ে যাচ্ছে, পরিবার-পরিজন নিয়ে দেখার মত থাকছে না আর। প্রতিবাদ শুরু হয়েছে, আশা করি তার বোধের উদয় হবে।
৬০. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১০
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: 'যা চাবা, তাই পাবা; আসো ঋণ শোধ করি'
আর তপুর কনডম কেনার ঘটনা

সিনেমাটাকে একেবারে বরবাদ করে দিয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে দেখার কোন সুযোগ নেই।
৬১. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৩
সুবিদ্ বলেছেন: ফারুকীর উপর এত খেপার কি কারণ??? বানান এত ভুল কেন ব্যানারগুলার.......
৬২. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৮
সুিপ্রয় বলেছেন: ফারুকীর নাটকের কারনে কত শত ছেলে/মেয়েদের মুখের ভাষা পরিবরতন হয়ে গেছে। কি একটা অন্য রকম ভাষাই তারা এখন কথা বলে! ফারুকী যুব সমাজের অনুভুতির সাথে খেলে ব্যবসা করছে। এটা আমাদের খুব দ্রুত প্রতিরোধ করতে হবে।

ব্যাপারটা আসলেই গুরুতর!
৬৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫
নির্বাসন বলেছেন: সাঈফ শেরিফের সাথে কিছুটা একমত...আমিও ভদ্র ভোদাই কিনা;)
আর প্রাইভেট ভার্সিটির ছাত্রদের এই আন্দোলনে নামতে দেখে হা হা প গে...ভুতের মুখে রাম নাম!
৬৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮
জাফরিন বলেছেন: অনেকেই বলেছেন ফারুকি তার কাজের মাধ্যমে সমাজকে শিক্ষা দিচ্ছেন। আমি দ্বিমত পোষন করছি। বরং এসব দেখে পোলাপান আরও উতসাহিত হচ্ছে। তারা এটাকে "জটিল ভাব" মনে করে তা অনুসরণ করার চেষ্টা করছে। এক ব্যাচেলর যে কতটা প্রভাব ফেলেছিল তা সবাই জানেন। সুতরাং অপসংস্কৃতির খোলামেলা প্রকাশ বন্ধ করা উচিত।
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বির্তক টা আমি এখানে অপ্রাসংগিক মনে করছি। অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেটাই মূখ্য বিষয়।
আমি তাদের উদ্যোগ কে স্বাগত জানাই। তারা যদি এভাবে ফিরে আসতে চায়, আসুক না!
৬৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯
জেড ইসলাম বলেছেন: কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কমেন্টগুলো পড়ার পর দেখলাম, আমার আর কিছু বলার দরকার নাই, সবকিছুই বলা হয়ে গেছে।

ভুতের মুখে রামের নাম বলে ইহাকেই।
এইসব ইউনিভার্সিটিগুলো হওয়ার পর শয়তানের বেইল শেষ হয়ে গেছে। এর স্টুডেন্টগুলা কুকাম-আকামে শয়তানকে অনেক পিছনে ফেলে দিয়েছে।
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: ধুর... ভাই কি বলেন!

৬৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
পুশকিন বলেছেন: যারা এই জিনিস টাকে প্রইভেট-পাবলিক বিতর্কে জড়াচ্ছেন ঐ গুলার মত আবালচোদ মনে হয় আরেকটা নাই।কারণ,প্রতিবাদ টা কি ন্যয্য না অন্যয্য ঐ আলোচনায় না গিয়ে হুদাই প্যঁচাল পারতাছে।
৬৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২১
মজার মানুষ বলেছেন: পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালের বিষয় কে কেন বার বার টেনে আনা হচ্ছে তা আমার কাছে এখনো পরিষ্কার না। একটা খারাপ বিষয় কে যে কেউ খারাপ বলতে পারে। আর এক ঝুড়ি আমের মধ্যে দু একটা খারাপ আম থাকতেই পারে। তাই বলে সব গুলোকে খারাপ বলা যায় না।

ফিল্ম একটা বড় মাধ্যম একে ভাল খারাপ দুই ভাবেই উপস্থাপন ও ব্যবহার করা যায়। ভাল কাজে ব্যবহার করাই আমাদের কাম্য। কিন্তু আজ কাল ফারুকী যা শুরু করছে তা মোটে ও কোন ভাল উদ্যোগ নয়।

"made in Bangladesh" এর মত ভাল সিনেমা তে ও ফারুকী পাশের বাসার ভাবির সাথে জাহিদ হাসানের একটা লটর পটর এর ভাব ধরছিল। কিন্তু শেষ পর্যন্ত কাহিনী আর বেশি টানে নাই।

সুস্থ সিনেমা বানালে পাবলিক এমনি যাবে সিনেমা দেখতে। অধিক দর্শক টানার জন্য তরুণ প্রজন্ম কে বিপথে ঠেলে দেয়ার কোন মানে নাই। তার উচিত জনগন কে এ সব বিষয় সম্পর্কে সচেতন করা। তা না করে আরো উস্কানি দিচ্ছে।
৬৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৭
দাম বলেছেন: আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ
৭০. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৯
স্নিগ বলেছেন: ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি'র বন্ধুদের সাধুবাদ!
প্রাইভেট-পাবলিক বিতর্কে বিরক্ত।খুব কম মানুষই শখ করে প্রাইভেটে পড়ে।আর আমরা পাবলিকের পোলাপাইনরা অনেক কিছু করি(ভুল কে না করে?)
ফারুকী অনেক ভালো ও প্রচুর খারাপ কাজ করছে।
We may like faruki,we may dislike faruki,but we can't ignore faruki.
তয়,থার্ড পার্সনের জন্য ফারুকীরে মাইনাস।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: কৃষ্ঞ করলে লিলা খেলা, আমি করলে দোষ।


তবে যাই হোক আমাদের পরিবেশ আমাদেরকেই ঠিক রাখত হবে

৭১. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৯
বুমবুম বলেছেন: বেচারা ফারুকি =p~ .....মাথামোটা ছাগলামি মনে হইতাছে :|
৭২. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৭
তায়েফ আহমাদ বলেছেন: ব্যাপক মারামারি দেখছি!
আলোচনা কোত্থেকে কৈ চলে গেল! বিনোদন :#)
তবে, ফারুকী গ্রুপের (ছবিয়ালের ভাই-বেরাদর) কোন একটা সমস্যা আছে- কেমন যেন অসুস্থ মন-মানসিকতা বলে মনে হয়।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: দেখেন ভাই একটা সময় ছিল যখন একটা ছেলে যদি একটার বেশি দুইটা মেয়ের সাথে ফস্টি নষ্টি করত তখন আমাদের মিডিয়া গুলো তাকে লুচ্চা হিসেবে উপস্হাপন করত। কিন্তু আজকে এই ধরনের লোক গুলোকে দেখনো হয় বস হিসেবে, মানে আইকন হিসেবে। আর যারা জিনিস গুলোকে হালকা ভাবে নেয় তারা এটাকেই ট্রেন্ড মনে করে চর্চা করতে শুরু করে।

৭৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
জিয়ান বলেছেন: ফারুকী যা করছে তা এক দিক দিেয় ভাল কিন্ত আর এক দিক দিেয় খারাপ। কেউ কেউ সচেতন হচেছ , কেউ কেউ আবার অনুপ্রানিত হচেছ । আগে দেখতে হবে খারাপ বেশি , নাকি ভাল বেশি। যদি খারাপ বেশি হয়, তাহলে বাদ । আর ভাল হলে চলবে।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: আগের মন্তব্যটি লক্ষ করুন।

৭৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১১
সৈকত পোদ্দার বলেছেন: মজার মানুষের ও স্নিগ এর সাথে একমত, পাবলিক ,প্রাইভেট সব যায়গাতেই কারাপ ভাল আছে,
পাবলিক বিশ্ববিদ্যালয় এ অনেক ছাত্র বালিশের নিচে আগ্নেয়াস্র নিয়ে ঘুমায়, হল এর রুমে রামদা রাখে, ঢাবি এর "বিশ্বে শান্তি বিরাজ করুক" এই ফলক এর সামনে এক ছাত্র আরেক ছাত্রকে চাপাতি দিয়ে আক্রমন করে সেই ছবি সংবাদপত্রে আসে তাই বলে আমি যদি বলি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষিত সন্ত্রাসী তৈরি করে তা কোন যৌক্তিক কখা হবে না। কয়েকজন মানুষকে দিয়ে সবাইকে মুল্যায়ন করা উচিত না।

ফারুকী আমাদের গতানুগতিকার বাইরে এক নতুন ধরনের স্বাদ দিয়েছিল যা নিয়ে কোন সন্দেহ নাই।
কিন্তু তার সব কাজ ভাল হবে এটা যুক্তির কথা না, আর কয়েকটা কারাপ কাজ হবে বলে ফারুকীকে বাদ দিতে হবে এমন ও না। আমরা ভাল জিনিষটা গ্রহন করব আর কারাপ তা বর্জন করব।

ফারুকী কে সেন্সর বোর্ড দিয়ে আটকিয়ে রেখে সমাজ রক্ষা করা যাবে না,যদি আমরা নিজেরা ভাল আর কারাপ এর পার্থক্য বুজতে না পারি।
৭৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫
সৈকত পোদ্দার বলেছেন: দুঃক্ষিত , কারাপ =খারাপ
৭৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১০
লড়াকু বলেছেন: পুশকিন বলেছেন: যারা এই জিনিস টাকে প্রইভেট-পাবলিক বিতর্কে জড়াচ্ছেন ঐ গুলার মত আবালচোদ মনে হয় আরেকটা নাই।কারণ,প্রতিবাদ টা কি ন্যয্য না অন্যয্য ঐ আলোচনায় না গিয়ে হুদাই প্যঁচাল পারতাছে।
৭৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৫
অমি আজাদ বলেছেন: “ছাত্র শিক্ষীকা প্রম – লিটনের ফ্ল্যাটে প্রেম (পরোকিয়া) – লিভ টুগেদার” এর পর কি সেটা একজন জানতে চেয়েছেন। খুব কাছাকাছি হয়তো ফারুকী গে (সমকামী) নিয়ে পরের ছবির কাজ করবে।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: হয়তো বা

 

মোট সময় লেগেছে ২.৯১৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Man revives….
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই