গত ২ দিন ধরে মন খুব খারাপ , মনের ভেতর নানা কারনে খুব চাপ। ২ দিন ধরে কারো ফোন রিসিভ করছি না, ব্লগে আসছি না, ফেসবুকে বসি না, খুব, খুব একা লাগছে ।
হটাত একটু আগে ফেসবুকে বসে গেলাম। পর পর ২ জন একটা ভিডীও শেয়ার করেছে। কৌতুহল এর ছলে দেখতে বসলাম
হটাত করে কোন কারন ছাড়াই মনটা অসম্ভব ভালো হয়ে গেল, গর্বে ভরে গেল , কেন জানি না । আসলে মন খারাপ হতে অনেক কারন লাগে, কিন্তু মন ভালো হতে কোন কারন লাগে না। আর আমি নিজে সামরিক বাহিনি খুব ভালোভাবেই চিনি, এক সাথে উঠে বসে এসেছি, ্তাই "ত্যানাবাহিনী" সম্পর্কে আমার ভিউ সবসময় নিউট্রাল, শাহবাগ স্টাইলে প্রবল ত্যানাবিরোধী নই, আবার এক্কেরে মহা ভক্ত না ।
কিন্তু তবু , বিশ্বাস করুন, হয়ত এটা পরিচালক এরই গুন, এডটা দেখে গর্বে বুকটা ফুলে গেল ।
এটা বাংলাদেশ আর্মির ইতিহাসে এই প্রথম একটি বিজ্ঞাপন / ভিডিও, যেখানে আর্মিকে ঠিক সেভাবেই তুলে ধরা হয়েছে, যেভাবে ধরা উচিত ।
সেনাবাহিনী বলতে চোখের সামনে যে Audicious, Equipped, sharp & patriotic image আসে সেটাই ।
এর আগের সেই বিটিভি আমলের পুরান প্রাচীন তুতুপুতু মার্কা ভিডীও, যেখানে উন্নত জীবন / চাকরির সুবিধার লোভ সহ হাস্যকর চৌধুরী জাফর উল্লাহ শরাফত মার্কা ধারাভাষ্য দেয়া এড থেকে এটা ১০০ ভাগ ব্যাতিক্রম ।
সবাই কে অনুরোধ করছি, একবার করে দেখার জন্য, এবং মতামত দিন
http://www.youtube.com/watch?v=dQD1Gh98QC8

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

