*_* হারামের মিনার//আল্লাহর পথে ১ দিন রোযা রাখার প্রতিদান

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৬

শেয়ার করুন:                   Facebook

ছবি বর্ণনা:
মসজিদুল হারামের মিনার, মক্কা মুকার্রামা। মসজিদের এসব মিনারগুলো যেন মুসলমান সবচেয়ে বড় সম্পদ তাওহীদ বা একত্ববাদ বিশ্বাসের গৌরবকে উচ্চকিত করে তুলে ধরছে পৃথিবীর দিকে দিকে। এগুলো যেন এক একটি তাওহীদী ঝাণ্ডা। এগুলো থেকে প্রতিদিন পাঁচবার উচ্চ কণ্ঠে ধ্বনিত হয় তাওহীদের আহ্বান- "আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্" (আল্লাহ্ সর্বশেষ্ঠ! আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল!! আল্লাহ্ ছাড়া অন্য কোন সত্য মা'বুদ নেই!!!) ছবিটি নেয়া হয়েছে ২০০৮ এর মার্চের উমরাহ্ সফরকালে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com

হাদীস:
আল্লাহর পথে ১ দিন রোযা রাখার প্রতিদান

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا . [رواه البخاري: 2840، ومسلم: 1153، والترمذي والنسائي]

আবূ সাঈদ আলখুদরী রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাআহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন:

"যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র রোযা রাখবে সেই বান্দার চেহারাকে আল্লাহ্ (ঐ রোযার বিনিময়ে) জাহান্নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন।"

[বুখারী: ২৮৪০, মুসলিম: ১১৫৩, তিরমিযী, নাসাঈ]

হাদীস লিংক।

অন্য এক হাদীসে এসেছে-

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ خَنْدَقًا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ . [رواه الترمذي: 6/167]

আবূ উমামাহ্ আলবাহিলী রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন:

"যে ব্যক্তি আল্লাহর পথে একটি রোযা রাখবে, আল্লাহ্ সেই ব্যক্তি ও জাহান্নামের মাঝে একটি এমন প্রতিরক্ষার খাদ তৈরী করে দেবেন; যা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী জায়গা সমপরিমাণ চওড়া।"

[তিরমিযী: ৬/১৬৭, সহীহুল জামেঈস সগীর-আলবানী: ৬৩৩৩]

হাদীস লিংক।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাদীসছবিরোযাইসলামমক্কা ;
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০১

 

১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫১
নাজমুল। বলেছেন: ধন্যবাদ।সুন্দর হয়েছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০২

লেখক বলেছেন: নাজমুল-
জাযাকাল্লাহ্।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১২

লেখক বলেছেন: কাশ বন-
ভালো লাগার প্রতিদান আল্লাহ্ আপনাকে পরিপূর্ণরূপে দিন।

৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫
রাইডার বলেছেন: শুধু ভালো বললে হইব ,নামাজ আদায় কইরা ঘুমাইয়েন ।/:)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: রাইডার-
উত্তম বলেছেন, আল্লাহ তৌফিক দিন।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: সততার আলো-
জাযাকাল্লাহ্ খাইর

 

মোট সময় লেগেছে ০.০৯২০ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
"জীবনের প্রদীপ্ত প্রতিটি ক্ষণে আমার দুচোখে লেগে থাকুক
মদীনার রঙ!
মৃত্যুতে আমি যেন হতে পারি প্রিয় রাসূলের (সাঃ)
প্রতিবেশী প্রিয়জন!!"

দৃষ্টি দিন অন্য ছায়ায়:
"ফজলে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই