আমার প্রিয় পোস্ট
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (দ্বিতীয় পর্ব) - নূরুল্লাহ তারীফ
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্বের বাকী অংশ) - নূরুল্লাহ তারীফ
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্ব) - নূরুল্লাহ তারীফ
- *_* সর্বোচ্চ সুমহানের সামনে রুকূ' করার দৃশ্য! - দৃষ্টির ছায়া
- *_* ছবি ব্লগ!!!
- দৃষ্টির ছায়া
*_* ফুলের বাগান//রাইয়্যান হতে আহ্বান: কোথায় রোযাদারগণ?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
ছবি বর্ণনা:
ফুলের বাগান, বাদশাহ ফাহদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স, মদীনা মুনাওয়ারা। এ পবিত্র রজমানে আমরা সবাই আল্লাহর নিকট এ দো'আ করছি যে, আল্লাহ্ আমাদেরকেও জান্নাতের ফুলের বাগানে বিচরণের তৌফিক দান করুন। ছবিটি নেয়া হয়েছে ২০০৮ এর মে মাসে।
ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com
হাদীস:
রাইয়্যান হতে আহ্বান: কোথায় রোযাদারগণ?
عن سهل ابن سعد رضي الله عنه. قال: قال رسول الله صلى الله عليه وسلم:
“إن في الجنة بابا يقال له الريان. يدخل منه الصائمون يوم القيامة. لا يدخل معهم أحد غيرهم. يقال: أين الصائمون ؟ فيدخلون منه. فإذا دخل آخرهم. أغلق فلم يدخل منه أحد”.
[رواه البخاري: 1797 ومسلم: 1152 والنسائي والترمذي]
সাহল বিন সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম ‘রাইয়্যান’। কেয়ামতের দিন ঐ দ্বার দিয়ে রোযাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া তাদের সাথে আর কেউই ঐ দ্বার দিয়ে প্রবেশ করবে না। বলা হবে: ‘কোথায় রোযাদারগণ?’ সুতরাং তারা ঐ দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সে দ্বার রুদ্ধ করা হবে। ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না।”
[বুখারী: ১৮৯৬, মুসলিম: ১১৫২, নাসাঈ, তিরমিযী]
হাদীস লিংক।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাদীস, ছবি, রোযা ;
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাই ৫ হাসান বলেছেন:
আসসালামু আ'লাইকুম, সামরা থেকে আপনার মেইল পেয়ে এখন আমি ব্লগার
লেখক বলেছেন: হাসান,
খুব ভালো লাগলো আপনাকে দেখে। পরিচয় হলে আরো ভালো লাগতো। (অবশ্যই মেইলে)
নাজমুল। বলেছেন:
ছবিটা সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: ধন্যবাদ নাজমুল।
ভুডুল বলেছেন:
খুব সুন্দর ছবি।আল্লাহ্ আমাদেরকেও জান্নাতের ফুলের বাগানে বিচরণের তৌফিক দান করুন। +
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














