আমার প্রিয় পোস্ট
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (দ্বিতীয় পর্ব) - নূরুল্লাহ তারীফ
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্বের বাকী অংশ) - নূরুল্লাহ তারীফ
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্ব) - নূরুল্লাহ তারীফ
- *_* সর্বোচ্চ সুমহানের সামনে রুকূ' করার দৃশ্য! - দৃষ্টির ছায়া
- *_* ছবি ব্লগ!!!
- দৃষ্টির ছায়া
*_* আল্লাহর ঘর পবিত্র কা'বা//আল্লাহর এবং মানুষের ভালবাসা লাভের উপায়
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪১
ছবি বর্ণনা:
কা‘বা, মক্কা মুকার্রামা। পৃথিবীর সকল প্রাচুর্যকে পেছনে ফেলে মুমিনেরা এ ঘরের পানে ছুটে আসে শুধুমাত্র দু’প্রস্থ কাপড় গায়ে জড়িয়ে। এ যেন জীবন থাকতেই কাফন পরে ওপারের পথে ছোটা! মূলত এ তো তার প্রভুর নিকট হাজিরা দেয়া, যেখানে মুমিন উচ্চস্বরে ডেকে ডেকে বলে: لبيك اللهم لبيك... “হাজির! হে আল্লাহ্ আমি হাজির!!” বিগত জুনে মদীনার নবগঠিত ইসলামিক সেন্টার আয়োজিত উমরাহর সফরে নেয়া হয়েছে ছবিটি। জানি না আবার কখনো দু’চোখ ভরে দেখতে পারবো কি না আল্লাহর এ ঘর, পারবো কি তাওয়াফ করতে খুব কাছাকাছি থেকে...জানিনা!
ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ: http://www.fazleelahi.com
হাদীস:
আল্লাহর এবং মানুষের ভালবাসা লাভের উপায়
عَنْ أَبِي الْعَبَّاسِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! دُلَّنِي عَلَى عَمَلٍ إذَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؛ فَقَالَ: "ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّك اللَّهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبُّك النَّاسُ" .
[حديث حسن، رَوَاهُ ابْنُ مَاجَهْ، رقم: 4102، وَغَيْرُهُ بِأَسَانِيدَ حَسَنَةٍ]
আবুল আব্বাস সাহল বিন সা’দ আস্-সা’ইদী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:
“এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল: হে আল্লাহর রাসূল! আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ্ আমাকে ভালবাসেন, লোকেরাও আমাকে ভালবাসে।
তখন তিনি বললেন: দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ্ তোমাকে ভালবাসবেন; আর মানুষের কাছে যা আছে তার ব্যাপারে আগ্রহী হবে না, তাহলে মানুষও তোমাকে ভালবাসবে।”
[ইবনে মাজাহ্: ৪১০২]
হাদীস লিংক: Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইসলাম, হাদীস, ছবি, কাবা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: রুবেল শাহ-
জাযাকাল্লাহ খায়ের।
নাজমুল। বলেছেন:
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: নাজমুল-
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন।
নূহান বলেছেন:
ঝাজাকুল্লাহ খায়রান
লেখক বলেছেন: নূহান-
লেখার ভুল কি না বুঝতে পারছি না। "জাযা-কা-ল্লাহ্" হবে -কু- নয়। ধন্যবাদ।
বেয়াকুফ বলেছেন:
জাঝাকুল্লাহ খাঈড়ান।
লেখক বলেছেন: কেয়াকুফ-
বাক্যটি পুরুষদের বেলায় হবে- জাযাকাল্লাহু খাইরান।
আর মহিলাদের বেলায়- জাযাকিল্লাহু খাইরান।
প্রাকৃত বলেছেন:
post-tir jonyo dhnyobad!!!!
লেখক বলেছেন: প্রাকৃত-
আল্লাহ্ আপনাকে সর্বোত্তম প্রতিদান দিন।
সিটিজি৪বিডি বলেছেন:
আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক!!! আমিন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















Click This Link