আমার প্রিয় পোস্ট
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (দ্বিতীয় পর্ব) - নূরুল্লাহ তারীফ
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্বের বাকী অংশ) - নূরুল্লাহ তারীফ
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্ব) - নূরুল্লাহ তারীফ
- *_* সর্বোচ্চ সুমহানের সামনে রুকূ' করার দৃশ্য! - দৃষ্টির ছায়া
- *_* ছবি ব্লগ!!!
- দৃষ্টির ছায়া
*_* তাহাজ্জুদের দৃশ্য//দুনিয়াতে অপরিচিত বা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
ছবি বর্ণনা: মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। প্রতি রমজানের শেষ দশকে লাইলাতুল কাদরের প্রাপ্তি নিশ্চিত করার জন্য মক্কা ও মদীনাসহ সউদী আরবের প্রচুর মসজিদে জামা'আতের সাথে তাহাজ্জুদ আদায় করা হয়। মদীনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মসজিদে অনুষ্ঠিত তাহাজ্জুদের সালাতের এ দৃশ্য ধারণ করা হয়েছে সেপ্টেম্বর ২০০৮ এর শেষ দিকে।
ছবি স্বত্ব: http://www.fazleelahi.com
হাদীস:
দুনিয়াতে অপরিচিত বা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও
عَنْ ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِمَنْكِبِي، وَقَالَ: “كُنْ فِي الدُّنْيَا كَأَنَّك غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ”. وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: إذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرْ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلَا تَنْتَظِرْ الْمَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِك لِمَرَضِك، وَمِنْ حَيَاتِك لِمَوْتِك.
[رَوَاهُ الْبُخَارِيُّ رقم:6416]
ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন- রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন:
দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও।
ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বলতেন, সন্ধ্যা বেলা যখন তোমার সাধ্য হবে, তখন সকালের অপেক্ষা করো না। আর সকাল আসলে সন্ধ্যার অপেক্ষা করো না। অসুস্থতার পূর্বে সূস্থতার মূল্য অনুধাবন কর, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থায় সংগ্রহ করে নাও।
[বুখারী: ৬৪১৬]
হাদীস লিংক: Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): তাহাজ্জুদ, ইসলাম, ছবি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এরং অথবা আমি-
ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে এটি আমার একটি ছবি ব্লগ। মদীনায় থাকি, তাই মসজিদুন্ নববীর ছবিই বেশী দেয়া হয়। সে সূত্রে একটি হাদীসও জুড়ে দেই ভিজিটরদের জন্য। ব্যাখ্যা উল্লেখ করা হয়না।
এ হাদীসটিতে অনেকটাই সহজ উল্লেখ রয়েছে। দুনিয়াটা আমাদের জন্য ভ্রমণপথে পড়া একটা স্টেশনের মতই। যেখানে আমরা নামি কিছুক্ষণের জন্য, সেখানকার সবাই আমাদেরকে মুসাফির বা দূরর্বতী কোথাও ভ্রমণকারী হিসেবেই জেনে থাকে। কিন্তু আমরা সেখানেই এমনভাবে আস্তানা গেড়ে বসেছি যেন আর কোনদিন এই স্টেশন থেকে আমাদেরকে কোথাও যেতে হবে না। হাদীসে সেদিকেই ইঙ্গিত করে বলা হয়েছে যে, দুনিয়াকে আঁকড়ে ধরে আখেরাতকে ভুলে যেও না; বরং দুনিয়াতে বসবাস কর এমনভাবে যেন তুমি একজন মুসাফির, একটু জিরিয়েই আবার তোমার গন্তব্যে রওয়ানা হবে।
সে জন্যই পরের কথাগুলোতে বলা হয়েছে, সন্ধ্যাবেলার কোন কাজকে সকালের জন্য ফেলে রেখো না, কেননা সকাল পর্যন্ত বেঁচে থাকবে; এ নিশ্চয়তা তোমার নেই।
ঠিক তেমনি অসুস্থতা আসার আগে সুস্থাবস্থাকে কাজে লাগিয়ে আখেরাতের সম্বলস্বরূপ অধিক পরিমাণ সৎকর্ম সম্পাদন কর।
ঠিক তেমনি করেই আরো পরিস্কার করে বলা হচ্ছে যে, মৃত্যু আসার পূর্বেই জীবনকালকে কাজে লাগাও। আখেরাতের জন্য দুনিয়ার জীবনকে সুন্দর করে তোল, ভালো কাজে লাগাও, অন্যায় অবিচার থেকে বিরত থাক ইত্যাদি।
আমি ব্যাখ্যাকার নই, নিজে যা বুঝলাম তা তুলে ধরলাম। আপনি আশা করছি আমার চেয়ে আরো বেশী বুঝেছেন।
এস.আর.এফ খাঁন বলেছেন:
পরিস্কার ধারনা হবে..............
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















এবং অথবা আমি..................,