আমার প্রিয় পোস্ট
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (দ্বিতীয় পর্ব) - নূরুল্লাহ তারীফ
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্বের বাকী অংশ) - নূরুল্লাহ তারীফ
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্ব) - নূরুল্লাহ তারীফ
- *_* সর্বোচ্চ সুমহানের সামনে রুকূ' করার দৃশ্য! - দৃষ্টির ছায়া
- *_* ছবি ব্লগ!!!
- দৃষ্টির ছায়া
*_* নীলাকাশে মেঘ-মিনার//প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে
০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। মাঝে মাঝে আকাশটা সাদা মেঘে সেজে যায়। হাজার কাজের মাঝেও দু'চোখে বিভোরতা নেমে আসে যেন আকাশ থেকে। তাকিয়ে থাকে বিমুগ্ধ চোখে। তেমনি বিমুগ্ধতায় দৃষ্টির লেন্সে ধরা পড়ে মেঘ-মিনারে ছাপা আকাশটি আগষ্ট ২০০৮ এর কোন এক দিন।
ছবি স্বত্ব: http://www.fazleelahi.com
হাদীস
প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে
وعن ابن عمر رضي الله عنهما ، قَالَ : سمعت رَسُول الله، يقول: (( كُلُّكُمْ رَاعٍ ، وَكُلُّكُمْ مسْؤُولٌ عَنْ رَعِيَّتهِ : الإمَامُ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ ، والرَّجُلُ رَاعٍ في أهْلِهِ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَالمَرْأةُ رَاعِيَةٌ في بيْتِ زَوْجِهَا وَمَسْؤُولَةٌ عَنْ رَعِيَّتِهَا ، وَالخَادِمُ رَاعٍ في مَالِ سَيِّدِهِ وَمَسؤُولٌ عَنْ رَعِيَّتِهِ ، فَكُلُّكُمْ رَاعٍ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ )) مُتَّفَقٌ عَلَيهِ [رواه البخاري: 7/41 ( 5200 ) ، ومسلم 6/7 ( 1829 ) ( 20 )].
ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমার বর্ণনা করেছেন। তিনি বলেন: “আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
তোমাদের প্রত্যেকেই রক্ষণাবেক্ষণকারী(বা দায়িত্বশীল) এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরুষ তার পরিবার ও সংসারের জন্য দায়িত্বশীল এবং তাকে তার রক্ষণাবেক্ষণ ও দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রীলোক তার স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণকারিনী এবং তাকে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। খাদেম তার মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী এবং তাকে তার সে দায়িত্বপালন সম্পর্কে জবাবদিহি করতে হবে। অতএব তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে জবাবদিহি করতে হবে।”
[বুখারী: ৭/৪১(৫২০০) ও মুসলিম: ৬/৭(১৮২৯)]
হাদীস লিংক: Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবি, হাদীস, মিনার ;
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরণ্যক যাযাবর বলেছেন:
মাইনাস। সব ধর্মরে মাইনাস।
লেখক বলেছেন: আরণ্যক যাযাবর-
আপনি কি নাস্তিক?
লেখক বলেছেন: তা, দায়িত্বের জবাবদিহিতা সম্পর্কে আপনার নাস্তিক্যবাদ কি বলে?
লেখক বলেছেন: নূহান-
সাবধানে বলেন, আরণ্যক যাযাবর "সব র্ধমেরে মাইনাস" দেয়। "দাদা-বৌদি" হিন্দু সংস্কৃতির শব্দাবলী কিনা।
লেখক বলেছেন: রাইডার-
ব্যস্ততা তো রয়েছেই, তাছাড়া ব্লগিংয়ের চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হাতে এসে গেলে তো বুঝতেই পারছেন।
তবে মন্তব্যটায় আদিখ্যেতা একটু বেশী হয়ে গেছে।
আরণ্যক যাযাবর বলেছেন:
উনি হজের মৌসুমে বাসা ভাড়ার দালালের কাম করতেসেন @রাইডার
প্রথম আলোয় ওনার নামে রিপোর্ট ছাপা হইসে আজকে।
Click This Link
লেখক বলেছেন: আরণ্যক যাযাবর-
বুঝতে পারলাম দালালীর কাজ করেন, কিন্তু সবাইকে নিজের মত মনে করতে থাকলে তো বেকায়দায় পড়ে যেতে পারেন।
লেখক বলেছেন: এ মন্তব্যটির মিথ্যাচারের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম। কিন্তু সামহোয়্যারইন ব্লগের কর্তৃপক্ষ বলে কথা। যারা কিনা "মনুষ্য চেহারার কলংক" গালিবাজ, মিথ্যাবাদী এটীমের সৃষ্টি করেছিল ও তাদের যাবতীয় দুষ্কর্মের বৈধতা দিয়ে যাচ্ছে, তাদের কাছে নালিশ করার অর্থ হয়ত এমনো হতে পারে যে, উল্টো এটীমকে রিপোর্টকারীর বিরুদ্ধে লেলিয়ে দেয়। (ধারনা অবশ্য)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















