somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... *_* নীলাকাশে মেঘ-মিনার//প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। মাঝে মাঝে আকাশটা সাদা মেঘে সেজে যায়। হাজার কাজের মাঝেও দু'চোখে বিভোরতা নেমে আসে যেন আকাশ থেকে। তাকিয়ে থাকে বিমুগ্ধ চোখে। তেমনি বিমুগ্ধতায় দৃষ্টির লেন্সে ধরা পড়ে মেঘ-মিনারে ছাপা আকাশটি আগষ্ট ২০০৮ এর কোন এক দিন।

ছবি স্বত্ব: http://www.fazleelahi.com

হাদীস
প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে

وعن ابن عمر رضي الله عنهما ، قَالَ : سمعت رَسُول الله، يقول: (( كُلُّكُمْ رَاعٍ ، وَكُلُّكُمْ مسْؤُولٌ عَنْ رَعِيَّتهِ : الإمَامُ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ ، والرَّجُلُ رَاعٍ في أهْلِهِ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَالمَرْأةُ رَاعِيَةٌ في بيْتِ زَوْجِهَا وَمَسْؤُولَةٌ عَنْ رَعِيَّتِهَا ، وَالخَادِمُ رَاعٍ في مَالِ سَيِّدِهِ وَمَسؤُولٌ عَنْ رَعِيَّتِهِ ، فَكُلُّكُمْ رَاعٍ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ )) مُتَّفَقٌ عَلَيهِ [رواه البخاري: 7/41 ( 5200 ) ، ومسلم 6/7 ( 1829 ) ( 20 )].

ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমার বর্ণনা করেছেন। তিনি বলেন: “আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
তোমাদের প্রত্যেকেই রক্ষণাবেক্ষণকারী(বা দায়িত্বশীল) এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরুষ তার পরিবার ও সংসারের জন্য দায়িত্বশীল এবং তাকে তার রক্ষণাবেক্ষণ ও দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রীলোক তার স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণকারিনী এবং তাকে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। খাদেম তার মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী এবং তাকে তার সে দায়িত্বপালন সম্পর্কে জবাবদিহি করতে হবে। অতএব তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে জবাবদিহি করতে হবে।”
[বুখারী: ৭/৪১(৫২০০) ও মুসলিম: ৬/৭(১৮২৯)]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28877229 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28877229 2008-12-02 14:52:05
*_* আকাশ পটে মিনার ও গম্বুজ//ইচ্ছা-আকাঙ্খাকে ইসলামের অনুগত করা ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। হালকা মেঘ ছাওয়া শুক্রবারের আকাশ পটে মিনার ও গম্বুজ। জুম'আর সালাত আদায়ের জন্য ছাদে উঠতে হয় মাঝে মাঝে, কেননা তখন মসজিদের ভেতর ও আশপাশ প্রায় পরিপূর্ণ। এপ্রিল ২০০৮ এর কোন এক জুম'আর দুপুরে ছাদ থেকে নেয়া হয়েছে ছবিটি।

ছবি স্বত্ব: http://www.fazleelahi.com

হাদীস:
ইচ্ছা-আকাঙ্খাকে ইসলামের অনুগত করা

عَنْ أَبِي مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم "لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ".
حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، رَوَيْنَاهُ فِي كِتَابِ "الْحُجَّةِ" بِإِسْنَادٍ صَحِيحٍ.

আবূ মুহাম্মাদ আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন- রাসূল সাল্লাল্লাহু আল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ না আমি যা এনেছি তার প্রতি তার ইচ্ছা-আকাঙ্খা অনুগত না হয়ে যায়।
[হাদীসটি হাসান। ইমাম নববী বলেন:এটাকে আমি কিতাবুল হুজ্জাহ্ থেকে সহীহ্ সনদের সাথে বর্ণনা করেছি।]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28870034 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28870034 2008-11-17 02:50:36
*_* তাহাজ্জুদের দৃশ্য//দুনিয়াতে অপরিচিত বা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও ছবি বর্ণনা: মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। প্রতি রমজানের শেষ দশকে লাইলাতুল কাদরের প্রাপ্তি নিশ্চিত করার জন্য মক্কা ও মদীনাসহ সউদী আরবের প্রচুর মসজিদে জামা'আতের সাথে তাহাজ্জুদ আদায় করা হয়। মদীনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মসজিদে অনুষ্ঠিত তাহাজ্জুদের সালাতের এ দৃশ্য ধারণ করা হয়েছে সেপ্টেম্বর ২০০৮ এর শেষ দিকে।

ছবি স্বত্ব: http://www.fazleelahi.com

হাদীস:
দুনিয়াতে অপরিচিত বা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও

عَنْ ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِمَنْكِبِي، وَقَالَ: “كُنْ فِي الدُّنْيَا كَأَنَّك غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ”. وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: إذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرْ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلَا تَنْتَظِرْ الْمَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِك لِمَرَضِك، وَمِنْ حَيَاتِك لِمَوْتِك.
[رَوَاهُ الْبُخَارِيُّ رقم:6416]

ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন- রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন:
দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও।
ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বলতেন, সন্ধ্যা বেলা যখন তোমার সাধ্য হবে, তখন সকালের অপেক্ষা করো না। আর সকাল আসলে সন্ধ্যার অপেক্ষা করো না। অসুস্থতার পূর্বে সূস্থতার মূল্য অনুধাবন কর, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থায় সংগ্রহ করে নাও।
[বুখারী: ৬৪১৬]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28861846 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28861846 2008-10-30 01:45:33
*_* জুম'আর পরবর্তী কাল//ক্ষতি করা ও ক্ষতির সম্মুখীন হওয়া উচিত নয় ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। পবিত্র জুম'আর পরপর মুসল্লীদের বর হওয়ার দৃশ্য। ছবিটি জুলাই মাসের কোন এক জুম'আয় ছাদ থেকে নামার সময় সিঁড়ি থেকে নেয়া হয়েছে।

ছবি স্বত্ব: http://www.fazleelahi.com

হাদীস:
ক্ষতি করা ও ক্ষতির সম্মুখীন হওয়া উচিত নয়

عَنْ أَبِي سَعِيدٍ سَعْدِ بْنِ مَالِكِ بْنِ سِنَانٍ الْخُدْرِيّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: " لَا ضَرَرَ وَلَا ضِرَارَ" .

حَدِيثٌ حَسَنٌ، رَوَاهُ ابْنُ مَاجَهْ [راجع رقم:2341]، وَالدَّارَقُطْنِيّ [رقم:4/228]، وَغَيْرُهُمَا مُسْنَدًا. وَرَوَاهُ مَالِكٌ [2/746] فِي "الْمُوَطَّإِ" عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم مُرْسَلًا، فَأَسْقَطَ أَبَا سَعِيدٍ، وَلَهُ طُرُقٌ يُقَوِّي بَعْضُهَا بَعْضًا.

আবু সাঈদ সা‘দ বিন মালিক বিন সিনান আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইওয়াসাল্লাম বলেছেন:

“ক্ষতি করা উচিত নয়, আর ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত নয়।”

[হাদীসটি হাসান। এটিকে ইবনে মাজাহ (দেখুন হাদীস নং: ২৩৪১), আদ্-দারেকুতনী (হাদীস নং: ৪/২২৮) এবং অন্যান্যগণ মুসনাদ বলেছেন। ইমাম মালেক মুয়াত্তা গ্রন্থে (হাদীস নং: ২/৭৪৬) একে মুরসাল বলেছেন, এই সনদের সঙ্গে যে আমর বিন ইয়াহ্ইয়া নিজের পিতা হতে যিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, কিন্তু তিনি আবু সাঈদকে বাদ দিয়েছেন। তাঁর কাছে অন্য বর্ণনাকারীও আছেন যারা একে অপরকে সমর্থন করেন।]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28852905 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28852905 2008-10-10 02:57:21
*_* রাত্রির চোখে প্রিয় মসজিদ//হাশরের ময়দানের ৫টি প্রশ্ন! ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। রাত্রির অন্ধকারে ক্যামেরার চোখে অথবা মিটিমিটি ঘুমভাঙ্গা চোখে তাকালে এমনি দেখায়। আমাদের প্রিয় মসজিদ, প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। ছবিটি জুলাই ২০০৮ এ নেয়া হয়েছে।

ছবি স্বত্ব: http://www.fazleelahi.com

হাদীস:
হাশরের ময়দানের ৫টি প্রশ্ন!

عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ
[رواه الترمذي: 2417، وقَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ]

আবূ বারযা নাদলা ইবনে উবায়েদ আসলামী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

"কিয়ামতের দিন (হাশরের ময়দানে) বান্দাহ তার স্থানেই দাঁড়িয়ে থাকবে, যে পর্যন্ত না তাকে জিজ্ঞেস করা হবেঃ তার জীবনকাল কিরূপে অতিবাহিত করেছে, তার জ্ঞান কি কাজে লাগিয়েছে, তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং কিসে খরচ করেছে এবং তার শরীর কিভাবে পুরানো করেছে?"

[ইমাম তিরমিযী এ হাদীস(নং-২৪১৭) বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান ও সহীহ।]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28852152 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28852152 2008-10-08 02:02:20
*_* আল্লাহর ঘর পবিত্র কা'বা//আল্লাহর এবং মানুষের ভালবাসা লাভের উপায় ছবি বর্ণনা:
কা‘বা, মক্কা মুকার্রামা। পৃথিবীর সকল প্রাচুর্যকে পেছনে ফেলে মুমিনেরা এ ঘরের পানে ছুটে আসে শুধুমাত্র দু’প্রস্থ কাপড় গায়ে জড়িয়ে। এ যেন জীবন থাকতেই কাফন পরে ওপারের পথে ছোটা! মূলত এ তো তার প্রভুর নিকট হাজিরা দেয়া, যেখানে মুমিন উচ্চস্বরে ডেকে ডেকে বলে: لبيك اللهم لبيك... “হাজির! হে আল্লাহ্ আমি হাজির!!” বিগত জুনে মদীনার নবগঠিত ইসলামিক সেন্টার আয়োজিত উমরাহর সফরে নেয়া হয়েছে ছবিটি। জানি না আবার কখনো দু’চোখ ভরে দেখতে পারবো কি না আল্লাহর এ ঘর, পারবো কি তাওয়াফ করতে খুব কাছাকাছি থেকে...জানিনা!

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ: http://www.fazleelahi.com

হাদীস:
আল্লাহর এবং মানুষের ভালবাসা লাভের উপায়

عَنْ أَبِي الْعَبَّاسِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ‍! دُلَّنِي عَلَى عَمَلٍ إذَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؛ فَقَالَ: "ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّك اللَّهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبُّك النَّاسُ" .

[حديث حسن، رَوَاهُ ابْنُ مَاجَهْ، رقم: 4102، وَغَيْرُهُ بِأَسَانِيدَ حَسَنَةٍ]

আবুল আব্বাস সাহল বিন সা’দ আস্-সা’ইদী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:

“এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল: হে আল্লাহর রাসূল! আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ্ আমাকে ভালবাসেন, লোকেরাও আমাকে ভালবাসে।

তখন তিনি বললেন: দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ্ তোমাকে ভালবাসবেন; আর মানুষের কাছে যা আছে তার ব্যাপারে আগ্রহী হবে না, তাহলে মানুষও তোমাকে ভালবাসবে।”

[ইবনে মাজাহ্: ৪১০২]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28851282 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28851282 2008-10-05 20:41:03
*_* দু'টি মিনার//রোযাদারকে ইফতার করালে রোযার সমান সওয়াব ছবি বর্ণনা:
মসজিদুল হারামের দু'টি মিনার, মক্কা মুকার্রামা। গত ১১/১২ রমজানে উমরার উদ্দেশ্যে মক্কা গমন করি এবং ছবিটি তখনকার তোলা।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ। : http://www.fazleelahi.com

হাদীস:
রোযাদারকে ইফতার করালে রোযার সমান সওয়াব

عن زَيدِ بنِ خالدٍ الجُهَنيِّ قَالَ:
- قَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ فَطَّرَ صَائِماً كَانَ لَهُ مِثلَ أَجرِهِ غَيرَ أَنَّهُ لا يَنقُصُ من أَجرِ الصَّائِمِ شيئاً".
قَالَ أَبُو عِيسَى: هَذَا حديثٌ حسنٌ صحيحٌ.

যায়েদ ইবনে খালেদ আলজুহানী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি রোযাদারকে ইফতার করাবে সে রোযাদারের সমান সওয়াব পাবে এবং রোযাদারের সওয়াবও কোন ক্ষেত্রে কম হবে না।”
[তিরমিযী: ৩/১৭১, নং- ৮০৭, আবূ ঈসা বলেন হাদীসটি হাসান সহীহ্।]

হাদীস লিংক।]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28843710 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28843710 2008-09-15 23:57:05
*_* রক্তিমাভায়//রোযা পরিবার, সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে কাফফারা ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। শেষ বিকেলের রক্তিম আভায় যেন ইতিহাসের কোন এক বাঁক। যদিও আমাদের প্রতিটি বর্তমান ক্ষণকাল পরেই ইতিহাস হয়। সন্ধ্যাছোঁয়া আকাশের বিপরীত থেকে ছবিটি নেয়া হয়েছে অক্টোবর ২০০৭ এর কোন এক শেষ বিকেলে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com

হাদীস:
রোযা পরিবার, সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে কাফফারা

عن حذيفة رضي الله عنه قال: أنا سمعت النبي صلى الله عليه وسلم يقول: فتنة الرجل في أهله وماله وجاره، تكفرها الصلاة والصيام والصدقة

[رواه البخاري: 1895 ومسلم: 144]

হুযাইফা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে,

“মানুষের পরিবার, ধন-সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিৎনা ও গোনাহের কাফ্ফারা হলো নামায, রোযা ও সদকাহ্।”

[বুখারী: ১৮৯৫, মুসলিম: ১৪৪]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28840610 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28840610 2008-09-09 05:33:54
*_* ফুলের বাগান//রাইয়্যান হতে আহ্বান: কোথায় রোযাদারগণ? ছবি বর্ণনা:
ফুলের বাগান, বাদশাহ ফাহদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স, মদীনা মুনাওয়ারা। এ পবিত্র রজমানে আমরা সবাই আল্লাহর নিকট এ দো'আ করছি যে, আল্লাহ্ আমাদেরকেও জান্নাতের ফুলের বাগানে বিচরণের তৌফিক দান করুন। ছবিটি নেয়া হয়েছে ২০০৮ এর মে মাসে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com

হাদীস:
রাইয়্যান হতে আহ্বান: কোথায় রোযাদারগণ?

عن سهل ابن سعد رضي الله عنه. قال: قال رسول الله صلى الله عليه وسلم:

“إن في الجنة بابا يقال له الريان. يدخل منه الصائمون يوم القيامة. لا يدخل معهم أحد غيرهم. يقال: أين الصائمون ؟ فيدخلون منه. فإذا دخل آخرهم. أغلق فلم يدخل منه أحد”.

[رواه البخاري: 1797 ومسلم: 1152 والنسائي والترمذي]



সাহল বিন সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম ‘রাইয়্যান’। কেয়ামতের দিন ঐ দ্বার দিয়ে রোযাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া তাদের সাথে আর কেউই ঐ দ্বার দিয়ে প্রবেশ করবে না। বলা হবে: ‘কোথায় রোযাদারগণ?’ সুতরাং তারা ঐ দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সে দ্বার রুদ্ধ করা হবে। ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না।”

[বুখারী: ১৮৯৬, মুসলিম: ১১৫২, নাসাঈ, তিরমিযী]

হাদীস লিংক।]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28840137 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28840137 2008-09-08 00:56:28
*_* হারামের মিনার//আল্লাহর পথে ১ দিন রোযা রাখার প্রতিদান ছবি বর্ণনা:
মসজিদুল হারামের মিনার, মক্কা মুকার্রামা। মসজিদের এসব মিনারগুলো যেন মুসলমান সবচেয়ে বড় সম্পদ তাওহীদ বা একত্ববাদ বিশ্বাসের গৌরবকে উচ্চকিত করে তুলে ধরছে পৃথিবীর দিকে দিকে। এগুলো যেন এক একটি তাওহীদী ঝাণ্ডা। এগুলো থেকে প্রতিদিন পাঁচবার উচ্চ কণ্ঠে ধ্বনিত হয় তাওহীদের আহ্বান- "আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্" (আল্লাহ্ সর্বশেষ্ঠ! আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল!! আল্লাহ্ ছাড়া অন্য কোন সত্য মা'বুদ নেই!!!) ছবিটি নেয়া হয়েছে ২০০৮ এর মার্চের উমরাহ্ সফরকালে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com

হাদীস:
আল্লাহর পথে ১ দিন রোযা রাখার প্রতিদান

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا . [رواه البخاري: 2840، ومسلم: 1153، والترمذي والنسائي]

আবূ সাঈদ আলখুদরী রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাআহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন:

"যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র রোযা রাখবে সেই বান্দার চেহারাকে আল্লাহ্ (ঐ রোযার বিনিময়ে) জাহান্নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন।"

[বুখারী: ২৮৪০, মুসলিম: ১১৫৩, তিরমিযী, নাসাঈ]

হাদীস লিংক।

অন্য এক হাদীসে এসেছে-

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ خَنْدَقًا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ . [رواه الترمذي: 6/167]

আবূ উমামাহ্ আলবাহিলী রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন:

"যে ব্যক্তি আল্লাহর পথে একটি রোযা রাখবে, আল্লাহ্ সেই ব্যক্তি ও জাহান্নামের মাঝে একটি এমন প্রতিরক্ষার খাদ তৈরী করে দেবেন; যা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী জায়গা সমপরিমাণ চওড়া।"

[তিরমিযী: ৬/১৬৭, সহীহুল জামেঈস সগীর-আলবানী: ৬৩৩৩]

হাদীস লিংক।

]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28839374 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28839374 2008-09-06 06:46:23
*_* এ যেন পৃথিবীর কন্ট্রোল রুম//রোযা জাহান্নাম থেকে রক্ষার ঢাল ও দুর্গ স্বরূপ ছবি বর্ণনা:
পবিত্র কাবা শরীফ, মক্কা মুকার্রামা। দিনরাতের সবটুকু সময় যেখানে আল্লাহর বান্দারা তাঁর সন্তুষ্টি বিধানের জন্য তাওয়াফ করে যাচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে। এ যেন সারা পৃথিবীর কন্ট্রোলরুম। মুসলমানগণ তা পেয়েও নিজেদের অযোগ্যতার দরুন হাতছাড়া করেছে এই কন্ট্রোল। ছবিটি ২০০৮ এর মার্চে যখন জেদ্দা হয়ে মক্কা সফর করি উমরাহর উদ্দেশ্য, তখনকার নেয়া।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com

হাদীস:
রোযা জাহান্নাম থেকে রক্ষার ঢাল ও দুর্গ স্বরূপ

قَالَ عُثْمَانُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ كَجُنَّةِ أَحَدِكُمْ مِنْ الْقِتَال.

উসমান বিন আবূল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:

"রোযা হলো জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল স্বরূপ; যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল হয়ে থাকে।"

[মুসনাদে আহমাদ: ৩৩/১২, ৩৬/৩২৭, নাসাঈ, ইবনে মাজাহ্: ৫/১৩৪, সহীহুল জামেঈস্ সগীর-আলবানী: ৩৮৭৯]

অন্য এক হাদীসে এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ وَحِصْنٌ حَصِينٌ مِنْ النَّار .

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন:

"রোযা হলো জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল ও দুর্ভেদ্য দূর্গস্বরূপ।"

[মুসনাদে আহমাদ, বায়হাকী শু'আবুল ঈমান, সহীহুল জামেঈস্ সগীর-আলবানী: ৩৮৮০]

হাদীস লিংক।]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28838963 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28838963 2008-09-05 05:30:22
*_* অন্ধকারে নবীর মসজিদের দুয়ার//রোযা ও কুরআন কেয়ামতে সুপারিশ করবে ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। অন্ধকার খুব একটা থাকে না, যদিও রাত দশ কি এগারটার পর বাইরের বাতিগুলোর আলো কমিয়ে দেয়া হয়; তখন পুরো পরিবেশটায় একটা অপার্থিবতা ভর করে। মসজিদুন্ নববীর মূল পরিকল্পনা অনুযায়ী পূর্ব দিকে অন্যান্য দিকের মত বৃদ্ধি করা বাকী ছিল অনেক দিন। গত দু'বছর আগে থেকে তার বাস্তবায়ন শুরু হয়, এখন প্রায় শেষ দিকে পৌঁছে গেছে। ছবিটি ৩৬ নং দরজার, এ বছরের (২০০৮) মার্চে নেয়া হয়েছে, যখন পূর্ব দিকটা অন্ধকারে ঢাকা ছিল প্রজেক্ট বাস্তবায়নের কারণে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com

হাদীস:
রোযা ও কুরআন কেয়ামতে সুপারিশ করবে

وعن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال
الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوة فشفعني فيه
ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان

رواه أحمد والطبراني في الكبير ورجاله محتج بهم في الصحيح
ورواه ابن أبي الدنيا في كتاب الجوع وغيره بإسناد حسن والحاكم
وقال صحيح على شرط مسلم

আব্দুল্লাহ্ বিন আমর রাদিয়াল্লাহু 'আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন:

"কেয়ামতের দিন রোযা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, 'হে আমার প্রতিপালক! আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।' আর কুরআন বলবে, 'আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।' নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 'অতএব ওদের উভয়ের সুপারিশ গৃহীত হবে'।"

[মুসনাদে আহমাদ, ত্বাবারানী কাবীর, হাকেম, ইবনে আবিদ্দুনয়্যার কিতাবুল জূ', সহীহ্ তারগীব-আলবানী: ৯৬৯]

হাদীস লিংক।]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28838864 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28838864 2008-09-04 23:57:04
*_* ২১ নং দরজার মিনার এবং ঘড়ি//রোযা রাখ, কারণ এর সমতুল্য কিছু নেই ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। উত্তরের একুশ নং দরজার বাইরে আগে একটা মিশ্র পাথুরে ভাস্কর্য জাতীয় কিছু ছিল, যেখানে খাতা-কলম-পতাকার সাথে সাথে একটা হাতও ছিল। যা এ মসজিদের সাথে খুব একটা মেলেনি। তারপর সেসব তুলে দিয়ে একটা ঘড়ি স্থাপন করা হয়। সেখানে গিয়ে আশপাশে কান পাতলে শোনা যায়, ভাস্কার্য জাতীয় পূর্বের বস্তুটির চাইতে ঘড়িই সবার পছন্দ। ছবিটি নেয়া হয়েছে অক্টোবর ২০০৭ এর কখনো।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com

হাদীস:
রোযা রাখ, কারণ এর সমতুল্য কিছু নেই

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قُلْتُ
يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِعَمَلٍ قَالَ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا عَدْلَ لَهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِعَمَلٍ قَالَ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا عِدْلَ لَه . [رواه النسائي: 7/408 الشاملة: 2193]

আবূ উমামাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন,

আমি বললাম: ‘হে আল্লাহর রাসূল! আমাকে এমন কোন আমলের আজ্ঞা করুন; (‘যদ্দ্বারা আল্লাহ্ আমাকে লাভবান করবেন’। অথবা অন্য এক বর্ণনায় আছে, ‘যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারব’।) তিনি বললেন: “তুমি রোযা রাখ, কারন এর সমতুল্য কিছু নেই।’ পুনরায় আমি বললাম: ‘হে আল্লাহর রাসূল! আমাকে কোন আমলের আদেশ করুন।’ তিনিও পুনরায় ঐ কথাই বললেন: “তুমি রোযা রাখ, কারন এর সমতুল্য কিছু নেই’।”

[নাসাঈ: ৭/৪০৮, আরো দেখুন- সহীহ্ ইবনে খুযাইমা, হাকেম, সহীহ্ তারগীব-আলবানী: ৯৭৩]

হাদীস লিংক।]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28838676 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28838676 2008-09-04 15:07:57
*_* দিবস বিদায়ের পর আভ্যন্তর//মুসলমান ও আহলে কিতাবের রোযার মধ্যে পার্থক্য ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। মাগরিবের সময়ে যখন দিনের আলো নিভে যায়, তখন বৈদ্যুতিক আলোয় মসজিদুন্ নববীর আভ্যন্তর ভাগ। ঐ তো থামের আড়ালে গুটানো ছাতার খোলা জায়গা দিয়ে দেখা যাচ্ছে সন্ধ্যার গাঢ় নীল আকাশ। ছবিটি ২০০৭ এর অক্টোবরে নেয়া হয়েছে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ

হাদীস:
মুসলমান ও আহলে কিতাবের রোযার মধ্যে পার্থক্য

عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَر .
আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আমাদের (মুসলমানদের) রোযা ও আহলে কিতাবদের রোযার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরী খাওয়া।” (অর্থাৎ, আহলে কিতাবরা সেহরী খায় না; কিন্তু মুসলমানরা খায়।) [মুসলিম: ১০৯৬]

অন্য এক হাদীসে এসেছে-
আহলে কিতাবরা ইফতার করে দেরী করে, পক্ষান্তরে মুসলমানগণ সূর্য ডোবামাত্র তড়িঘড়ি ইফতার করে থাকে। [আবু দাউদ, হাকেম, ইবনে হিব্বান, সহীহুল জামেঈস্ সগীর-আলবানী: ৭৬৮৯]

হাদীস লিংক।]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28838547 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28838547 2008-09-04 06:34:48
*_* সোনালী ঝিলমিলের আড়াল হতে//নির্ধারিত বিধান মেনে চল; অপ্রয়োজনীয় বিষয় অনুসন্ধান করো না ছবি বর্ণনা:
মসজিদুন্ নববীর চত্ত্বর, মদীনা মুনাওয়ারা। দুপুরের কাঠফাটা রৌদ্রতাপে মসজিদুন্ নববী যেন এক পার্থিব জান্নাত। তথাপি অলসতা, ব্যস্ততা অথবা অন্যবিধ কারণে পৌঁছুতে দেরী হয়ে গেলে তাপীয় কষ্ট অনিবার্য হয়ে যায়। বিগত জুনের কোন এক জুম’আর দিনে সালাত সমাপনান্তে যখন ছাদ থেকে নামছিলাম, তখন দৃষ্টিতে এসে ধরা দেয় সোনালী ঝিলমিলের আড়াল হতে ছবির দৃশ্যটি। আর তখনি ছায়া করে নেই মুঠোফোনে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।

হাদীস:
নির্ধারিত বিধান মেনে চল; অপ্রয়োজনীয় বিষয় অনুসন্ধান করো না

عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ جُرْثُومِ بن نَاشِبٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَال:
"إنَّ اللَّهَ تَعَالَى فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا، وَحَدَّ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا، وَحَرَّمَ أَشْيَاءَ فَلَا تَنْتَهِكُوهَا، وَسَكَتَ عَنْ أَشْيَاءَ رَحْمَةً لَكُمْ غَيْرَ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوا عَنْهَا".

[حَدِيثٌ حَسَنٌ، رَوَاهُ الدَّارَقُطْنِيّ في سننه: 4/184، وَغَيْرُهُ]

আবূ সা’লাবাহ্ আল-খুশানী জুরসূম বিন নাশির রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“নিঃসন্দেহে আল্লাহ্ তা’আলা ফরযসমূহকে অবশ্য পালনীয় করে দিয়েছেন, সুতরাং তা অহবেলা করো না। তিনি সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, সুতরাং তা লঙ্ঘন করো না। এবং কিছু জিনিস হারাম করেছেন, সুতরাং তা অমান্য করো না। আর তিনি কিছু জিনিসের ব্যাপারে নিরবতা অবলম্বন করেছেন-তোমাদের জন্য রহমত হিসেবে; ভুলে গিয়ে নয়-সুতরাং সেসব বিষয়ে বেশী অনুসন্ধান করো না।”

[হাদীসটি হাসান (সহীহ্), আদ্-দারেকুতনী: ৪/১৮৪ ও অন্যান্য কয়েকজন বর্ণনা করেছেন।]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28836224 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28836224 2008-08-29 02:55:47
*_* উত্তরী মিনার//সুতরাহ্ সামনে রেখে নামায আদায় করা ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। উত্তরদিককার দু'টি মিনার এবং মসজিদের চিত্র। ছবিটি ২০০৭ এর কখনো নেয়া হয়েছে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।

হাদীস:
সুতরাহ্ সামনে রেখে নামায আদায় করা

عن موسى بن طلحة رضي الله عنهما عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم:

"إذا وضع أحدكم بين يديه مثل مؤخرة الرحل فليصل ولا يبال من مر وراء ذلك"

[رواه مسلم: 1111]

মূসা ইবনে তালহা রাদিয়াল্লাহু 'আনহুমা তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"যখন তোমাদের কেউ নিজের সামনে বাহনের জিনের পেছনের কাঠের ন্যায় কিছু রেখে নিয়ে নামায পড়ে, তখন তার সামনে দিয়ে কেউ অতিক্রম করলে তার কোন পরোয়া করার দরকার নেই।"

[মুসলিম: ১১১১]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28834201 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28834201 2008-08-24 03:36:49
*_* চলমান গম্বুজ//জান্নাতে প্রবেশের এবং জাহান্নাম থেকে দূরে যাবার সৎকর্ম ছবি বর্ণনা:
চলমান গম্বুজ, মসজিদুন্ নববীর, মদীনা মুনাওয়ারা। কাঠের (সম্ভবত) তৈরী অনেকগুলো গম্বুজ রয়েছে মসজিদুন্ নববীর বর্ধিত অংশে, মুক্ত বাতাসের জন্য যেগুলোকে দিন ও রাতের বিভিন্ন অংশে বৈদ্যুতিক প্রক্রিয়ায় চালিয়ে সরিয়ে একপাশে নিয়ে যাওয়া হয়। নির্দিষ্ট সময় পর আবার পূর্বের জায়গায় স্থাপন করা হয়। বিগত জুনের কোন এক জোহর নামাযের পরবর্তী সময়ে যখন গম্বুজটিকে সচল করা হলো, ছবিটি তখন নেয়া হয়েছে। ছবিতে আধাপথ পাড়ি দিয়েছে গম্বুজটি স'বে।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।

হাদীস:
জান্নাতে প্রবেশের এবং জাহান্নাম থেকে দূরে যাবার সৎকর্ম

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ

: قُلْت يَا رَسُولَ اللَّهِ! أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ وَيُبَاعِدْنِي مِنْ النَّارِ، قَالَ: "لَقَدْ سَأَلْت عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ: تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكْ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ الْبَيْتَ، ثُمَّ قَالَ: أَلَا أَدُلُّك عَلَى أَبْوَابِ الْخَيْرِ؟ الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ، وَصَلَاةُ الرَّجُلِ فِي جَوْفِ اللَّيْلِ، ثُمَّ تَلَا: " تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ " حَتَّى بَلَغَ "يَعْمَلُونَ"، ثُمَّ قَالَ: أَلَا أُخْبِرُك بِرَأْسِ الْأَمْرِ وَعَمُودِهِ وَذُرْوَةِ سَنَامِهِ؟ قُلْت: بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ: رَأْسُ الْأَمْرِ الْإِسْلَامُ، وَعَمُودُهُ الصَّلَاةُ، وَذُرْوَةُ سَنَامِهِ الْجِهَادُ، ثُمَّ قَالَ: أَلَا أُخْبِرُك بِمَلَاكِ ذَلِكَ كُلِّهِ؟ فقُلْت: بَلَى يَا رَسُولَ اللَّهِ‍! فَأَخَذَ بِلِسَانِهِ وَقَالَ: كُفَّ عَلَيْك هَذَا. قُلْت: يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَقَالَ: ثَكِلَتْك أُمُّك وَهَلْ يَكُبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ -أَوْ قَالَ عَلَى مَنَاخِرِهِمْ- إلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟!" .

[رَوَاهُ التِّرْمِذِيُّ: 2616، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ]

মু’আয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন:

আমি নিবেদন করি: হে আল্লাহর রাসূল! আমাকে এমন কাজ বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে।

তিনি বললেন: “তুমি এক বৃহৎ বিষয়ে প্রশ্ন করেছ। এটা তার জন্য খুবই সহজ আল্লাহ্ যার জন্য সহজ করে দেন। তোমরা আল্লাহর ইবাদাত কর, তাঁর সঙ্গে কাউকে শরীক করো না, নামায প্রতিষ্ঠা কর, যাকাত দাও, রমযানে রোযা রাখ এবং (কা’বা) ঘরে হজ্জ কর”।

তারপর তিনি বলেন: “আমি কি তোমাদের কল্যাণের দরজা দেখাব না? রোযা হচ্ছে ঢাল, সাদকাহ্ গোনাহেক নিঃশেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়; আর কোন ব্যক্তির গভীর রাতের নামায”।

তারপর তিনি পড়েন: تتجافي جنوبهم عن المضاجع হতে يعلمون পর্যন্ত। যার অর্থ হলো: “তারা শয্যা পরিত্যাগ করে তাদের রবকে ভয়ে ও আশায় ডাকে এবং আমরা তাদেরকে যে রিয্ক দিয়েছি তা থেকে ব্যয় করে। তাদের কর্মের জন্য যে চক্ষু শীতলকারী প্রতিফল রক্ষিত আছে তা তাদের কেউই জানে না”। [সূরা আস্-সাজদাহ্: ১৬-১৭]

তিনি আবার বলেন: “আমি তোমাদের কর্মের মূল এবং তার স্তম্ভ ও তার সর্বোচ্চ চূড়া বলবো কি”?

আমি নিবেদন করি: হে আল্লাহর রাসূল! অবশ্যই বলুন।

তিনি বললেন: “কর্মের মূল হচ্ছে ইসলাম, তার স্তম্ভ হচ্ছে নামায এবং তার সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ”।

তারপর তিনি বলেন: “আমি কি তোমাকে এসব কিছু আয়ত্তে রাখার জিনিস বলবো না”?

আমি নিবেদন করি: হে আল্লাহর রাসূল! অবশ্যই বলুন।

তিনি নিজের জিভ ধরে বললেন: “এটাকে সংযত কর”।

আমি জিজ্ঞেস করি: হে আল্লাহর নবী! আমরা যা বলি তার হিসাব হবে কি?

তিনি বললেন: “তোমার মা তোমাকে হারাক, হে মু’আয! জিভের উৎপন্ন ফসল ব্যতীত আর কিছু এমন আছে কি যা মানুষকে মুখ থুবড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে”।

[তিরমিযী: ২৬১৬ এবং তিনি বলেছেন: এটা হাসান (সহীহ্) হাদীস।]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28832643 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28832643 2008-08-20 04:00:09
*_* বাব আস্-সালাম(সালাম গেইট)//মসজিদে প্রবেশ ও প্রস্থানের দো'আ ছবি বর্ণনা:
বাব আস্-সালাম বা সালাম গেইট বা শান্তির দরজা, মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। গত শতাব্দীর প্রায় অর্ধেকটা জুড়েও এ দরজার দু'পাশ থেকেই ছিল বাড়ীঘর, দোকানপাট। সংস্কার র্কাযক্রমের পর এখন বিস্তীর্ণ এলাকা খালি রাখা হয়েছে যিয়ারতকারীধের সুবিধার জন্য। প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে তাঁর কবরের পাশ থেকে সালাম জানানোর জন্য সাধারণত যিয়ারতকারীদের সালাম গেইট দিয়ে প্রবেশ করার জন্য বলা হয়। কেননা, এ গেইট দিয়ে প্রবেশ করে সালাম দেয়া সম্পন্ন করে সোজা পূর্বদিকের গেইট দিয়ে বেরোনোটা ভীড় এড়ানোর সহজ পথ।

ছবি: ফজলে এলাহি মুজাহিদ।

হাদীস:
মসজিদে প্রবেশ ও প্রস্থানের দো'আ

عن أبي حميد الساعدي أو عن أبي أسيد – رضي الله عنهما – قال: قال ربسول الله صلى الله عليه وسلم :

إذا دخل أحدكم المسجد فليقل : (( اللَّهُمَّ افْتَحْ لي أَبْوَابَ رَحْمَتِك )) ، وإذا خرج فليقل : ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ )).

[رواه مسلم: 1652].

আবূ হুমাইদ আস্-সা’য়েদী অথবা আবূ উসাইদ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন যেন বলে: ‘আল্লা-হুম্মাফতাহলী- আবওয়া-বা রাহমাতিক’ (হে আল্লাহ্! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।) আর যখন বের হয়, তখন যেন বলে: ‘আল্লা-হুম্মা ইন্নী- আসআলুকা মিন ফাদ্বলিক’ (হে আল্লাহ্! আমি আপনার অনুগ্রহ কামনা করছি।)”

[মুসলিম: ১৬৫২]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28831707 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28831707 2008-08-17 03:11:54
*_* মক্কা গেইট//অপরাধ মার্জনা ও মর্যাদা বৃদ্ধির উপায় ছবি বর্ণনা:
৫ নং মক্কা গেইট, মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। ফজরের কিছুক্ষণ পর, যখন দূরবর্তী যিয়ারতকারীরা প্রাণভরে দরূপ পাঠ করছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যখনো সূর্যটা পুরোপুরি উঁকি দেয়নি; ছবিতে আসা মক্কা গেইটের প্রতি এ দৃষ্টির ছায়া তখন পড়েছিল। ছবিটি ২০০৭ এর কোন এক ভোরে নেয়া হয়েছে।

ছবি: ফজলে এলাহি মুজাহিদ।

হাদীস:
অপরাধ মার্জনা ও মর্যাদা বৃদ্ধির উপায়

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:

" ألا أدلكم على ما يمحو الله به الخطايا، ويرفع به الدرجات؟ قالوا: بلى يا رسول الله.
قال إسباغ الوضوء على المكاره، وكثرة الخطا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة، فذلكم الرباط "

[رواه مسلم: 251]

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"আমি কি তোমাদের এমন জিনিসের খবর দেব না যার দ্বারা আল্লাহ্ গোনাহ্ মাফ করেন এবং তোমাদের মর্যাদা উন্নত হয়?
সাহাবাগণ বললেন: অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল!
তিনি বললেন: তা হচ্ছে- কষ্টের সময়ে সুন্দরভাবে অযূ করা, মসজিদের দিকে বেশী বেশী পদচারণা করা এবং এক নামাযের পর অন্য নামাযের জন্য অপেক্ষা করা। আর এ হলো জিহাদে প্রতিরক্ষার কাজের ন্যায়।"

[মুসলিম: ২৫১]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28829968 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28829968 2008-08-12 03:15:25
*_* ভোর-বিহানের শীতল আলোয়//অগ্রিম মসজিদে যাওয়ার ফযীলত ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। ফজরের কিছুক্ষণ পর যখন পুব আকাশে সোনালী থালার মত সূর্যটা মাথা উঁচিয়ে উঁকি দিচ্ছিল, ছবিটি তখন নেয়া হয়েছে। ২০০৭ এর কখনো হবে, ঠিক মনে পড়ছে না দিন তারিখ।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।

হাদীস:
অগ্রিম মসজিদে যাওয়ার ফযীলত

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم:

".......لو يعلمون ما في التهجير لاستبقوا إليه......"

[رواه البخاري: 615 ومسلم: 981]

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"আর তারা যদি জানতো অগ্রীম নামাযে আসার ফযীলত কত বেশী, তাহলে অবশ্যই তারা আগেই (নামাযের জন্য) আসতো।"

[বুখারী: ৬১৫, মুসলিম: ৯৮১]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28817886 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28817886 2008-07-07 22:53:51
*_* মসজিদুল হারাম(মক্কা)//অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করা উচ্চমানের ঈমান ছবি বর্ণনা:
মসজিদুল হারাম, মক্কা মুকার্রামা। রাতের সৌন্দর্য্যে যেন অপার্থিবতা ভর করে আছে। গত ১১ জুন ২০০৮ মদীনা ইসলামিক সেন্টারের মেহমান হয়ে পবিত উমরাহ আদায়ের জন্য মক্কায় যাবার সৌভাগ্য হয়েছিল। ছবিটি শেষ রাতে নেয়া হয়েছে যখন মাত্র তাওয়াফ সম্পন্ন করেছিলাম।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।

হাদীস:
অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করা উচ্চমানের ঈমান

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَمِعْت رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَقُولُ: "مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ" .

[رَوَاهُ مُسْلِمٌ رقم:49]

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"তোমাদের মধ্যে কেউ কোন অন্যায় দেখলে তা সে তার হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করবে, তাও যদি না করতে পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে। আর এ হচ্ছে (অন্তর দিয়ে প্রতিহত করা) দুর্বলতম ঈমান।"

[মুসলিম: ৪৯]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28817414 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28817414 2008-07-06 17:19:57
_* সাফা-মারওয়া//প্রত্যেক বিদ'আত হচ্ছে গোমরাহী, প্রত্যেক গোমরাহীর পরিণাম জাহান্নামের আগুন ছবি বর্ণনা:
সাফা-মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী সা'য়ী করার পথ, মক্কা মুকার্রামা। শিশু ইসমাঈল আলাইহিস্ সালামকে তাঁর মা হাজেরা এ স্থানের কাছাকাছি পবিত্র জমজমের পাশে রেখে এ দু'টি পাহাড়ে পানির তালাশে ছুটোছুটি করেছিলেন। তারপর আল্লাহর কুদরতে জমজমের প্রবাহ শুরু হয়। হাজীগণ সা'য়ী করার সময় সে ইতিহাস স্মরণ করে থাকেন মহান আল্লাহর ইবাদাতের সাথে সাথে। গত ১১ জুন ২০০৮ মদীনা ইসলামিক সেন্টারের মেহমান হয়ে উমরাহর জন্য মক্কায় যাবার সৌভাগ্য হয়েছিল। ছবিটি নেয়া হয়েছে শেষ রাতের দিকে যখন তাওয়াফ শেষে সা'য়ীও প্রায় শেষ করে এসেছিলাম।

ছবি: নিজস্ব।

হাদীস:
প্রত্যেক বিদ'আত হচ্ছে গোমরাহী, প্রত্যেক গোমরাহীর পরিণাম জাহান্নামের আগুন

عَنْ أَبِي نَجِيحٍ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: "وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم مَوْعِظَةً وَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، وَذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ! كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ فَأَوْصِنَا، قَالَ: أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ تَأَمَّرَ عَلَيْكُمْ عَبْدٌ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ؛ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ".

رَوَاهُ أَبُو دَاوُدَ [رقم:4607]، وَاَلتِّرْمِذِيُّ [رقم:266] وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

আবূ নাজ্জীহ্ আল-'ইরবাদ বিন সারিয়াহ্ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এক বক্তৃতায় আমাদের উপদেশ দান করেন যাতে আমাদের অন্তর ভীত হয়ে পড়ে ও আমাদের চোখে পানি এসে যায়।
আমরা নিবেদন করি: হে আল্লাহর রাসূল! মনে হচ্ছে বিদায়কালীন উপদেশ; আপনি আমাদেরকে অসীয়াত করুন।
তিনি বললেন: "আমি তোমাদের মহান আল্লাহকে ভয় করতে অসীয়াত করছি, আর আনুগত্য দেখাতে অসীয়াত করছি; যদি কোন গোলামও তোমাদের আমীর হয় তবুও। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে; সুতরাং তোমরা আমার সুন্নাত ও হেদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের পদ্ধতি মেনে চল, তা দাঁত দিয়ে (অর্থাৎ, খুব শক্তভাবে) ধরে রাখ; আর অভিনব বিষয় সম্পর্কে সাবধান থাক, কারণ প্রত্যেক অভিনব বিষয় হচ্ছে বিদ'আত, প্রত্যেক বিদ'আত হচ্ছে গোমরাহী এবং প্রত্যেক গোমরাহীর পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন।"

[আবূ দাউদ(৪৬০৭) ও তিরমিযী(২৬৬) হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এটা সহীহ্ (হাসান) হাদীস।]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28816230 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28816230 2008-07-02 23:33:45
*_* চৌদ্দশ' বছরের ইসলামের ইতিহাসের সাক্ষী//নেকী(সওয়াব) ও গোনাহের পরিচিতি ছবি বর্ণনা:
ওহুদ পর্বত, মদীনা মুনাওয়ারা। চৌদ্দশ' বছরের ইসলামের ইতিহাসে বুকে নিয়ে অটল দাঁড়িয়ে আজো। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশী ছাত্রদের মধ্যে তৃতীয় ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ্ ভাইয়ের ১২ তলার ফ্লাট থেকে তোলা হয়েছে ছবিটি। "জাম'ইয়্যাতুল বির্রি" নামক পরিবার নিয়ে থাকা ছাত্রদের ছাত্রাবাস। উত্তরের জানালা থেকে মদীনা শহরের কিয়দাংশ নিয়ে ঐ দূরে মেঘ ছাড়া আকাশের নিচে ওহুদ পর্বত সত্যি এক পবিত্র মনোরম দৃশ্যের অবতারণা করেছে।

ছবি: নিজস্ব।

হাদীস:
নেকী(সওয়াব) ও গোনাহের পরিচিতি

عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: "الْبِرُّ حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِك، وَكَرِهْت أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ"

رَوَاهُ مُسْلِمٌ [رقم:2553].

وَعَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَتَيْت رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: "جِئْتَ تَسْأَلُ عَنْ الْبِرِّ؟ قُلْت: نَعَمْ. فقَالَ: استفت قلبك، الْبِرُّ مَا اطْمَأَنَّتْ إلَيْهِ النَّفْسُ، وَاطْمَأَنَّ إلَيْهِ الْقَلْبُ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي النَّفْسِ وَتَرَدَّدَ فِي الصَّدْرِ، وَإِنْ أَفْتَاك النَّاسُ وَأَفْتَوْك" .

حَدِيثٌ حَسَنٌ، رَوَيْنَاهُ في مُسْنَدَي الْإِمَامَيْنِ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ [رقم:4/227]، وَالدَّارِمِيّ [2/246] بِإِسْنَادٍ حَسَنٍ.

আন-নওয়াস বিন সাম'আন রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন:

"উত্তম চরিত্র হচ্ছে নেকী, আর গোনাহ্ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ কর।"

[মুসলিম: ২৫৫৩]

ওয়াবেসা বিন মা'বাদ রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন:
আমি একবার রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি আমাকে বললেন: "তুমি কি নেকী সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছ?"
আমি বলি: জী হাঁ।
তিনি বললেন: "নিজের মনকে জিজ্ঞাসা কর; যা সম্পর্কে তোমার আত্মা ও মন আশ্বস্ত থাকে তা হচ্ছে নেকী, আর গোনাহ্ হচ্ছে তা যা যদিও লোক (তার স্বপক্ষে) ফাতাওয়া দিয়ে দেয় তবুও তোমার আত্মাকে অশ্বস্তিতে রাখে ও মনে সংশয় সৃষ্টি করে।"

[-এটি হচ্ছে হাসান হাদীস যা আমি দুই ইমাম আহমদ বিন হাম্বল: ৪/২২৭ ও আদ্-দারেমী: ২/২৪৬ এর মুসনাদ থেকে উৎকৃষ্ট সদনে উদ্ধৃত করেছি।]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28815483 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28815483 2008-06-30 23:37:31
*_* সোনালী ঝিলমিলের আড়াল হতে//সৎকর্মশীল গরীবরাও অধিক সৎকর্মের দ্বারা বিত্তবানদের সমান হতে পারে ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। প্রায় অধিকাংশ দরজার সাথেই বিভিন্ন বিভাগীয় অফিস রুম রয়েছে, তেমনি ৩৭ নং মক্কা গেইটে রয়েছে মসজিদুন্ নববী কেন্দ্রিক ইসলামী দাওয়াত সেন্টার। সিঁড়ির মাঝামাঝিতে ছোট ছোট জানালায় সোনালী রঙের ঝিলমিলগুলো সোনার মতই চকচক করে। এ মাসের শুরুর দিকে নতুন বইয়ের সন্ধানে গিয়ে তেমনি একটি সোনালী ঝিলমিলের আড়াল হতে ছবিটি নেয়া হয়েছে।

ছবি: নিজস্ব।

হাদীস:
সৎকর্মশীল গরীবরাও অধিক সৎকর্মের দ্বারা বিত্তবানদের সমান হতে পারে

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا،

"أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ؛ يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ. قَالَ: أَوَلَيْسَ قَدْ جَعَلَ اللَّهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ؟ إنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً، وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأَمْرٌ بِمَعْرُوفٍ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ. قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَيَأْتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ: أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ وِزْرٌ؟ فَكَذَلِكَ إذَا وَضَعَهَا فِي الْحَلَالِ، كَانَ لَهُ أَجْرٌ".

[رَوَاهُ مُسْلِمٌ: 1006]

আবূ যর রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহর কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলেন:

"হে আল্লাহর রাসূল! বিত্তবান লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামায পড়ি তারাও সেরকম নামায পড়ে, আমরা রোযা রাখি তারাও সেরকম রোযা রাখে, তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সদকা করে।
তিনি বলেন: আল্লাহ্ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যে তোমরা সদকাহ্ দিতে পার। প্রত্যেক তাসবীহ্ (সোবহান আল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাকবীর (আল্লাহু আকবার) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাহমীদ (আলহামদুলিল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক ভালো কাজের হুকুম দেয়া হচ্ছে সদকাহ্ এবং মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সদকাহ্। আর তোমাদের প্রত্যেকে আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদকাহ্।
তারা জিজ্ঞাসা করেন: হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্খা সহকারে স্ত্রীর সাথে সম্ভোগ করে, তাতেও কি সওয়াব হবে?
তিনি বলেন: তোমরা কি দেখ না, যখন সে হারাম পদ্ধতিতে তা করে, তখন সে গোনাহ্গার হয় কি না! সুতরাং অনুরূপভাবে যখন সে ঐ কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে।"

[মুসলিম: ১০০৬]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28812168 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28812168 2008-06-21 21:55:13
*_* কা’বার উঠোন//হে আমার বান্দাগণ! আমি যুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি! ছবি বর্ণনা:
পবিত্র কা’বা শরীফ, মক্কা মুকার্রামা। আমাদের কেবলা, আমাদের কেন্দ্র। গত ১১ জুন ২০০৮ মদীনা ইসলামিক সেন্টারের মেহমান হয়ে উমরাহর জন্য মক্কায় যাবার সৌভাগ্য হয়েছিল। ছবিটি শেষ রাতে নেয়া হয়েছে যখন মাত্র তাওয়াফ সম্পন্ন করেছিলাম।

ছবি: নিজস্ব।

হাদীস:
হে আমার বান্দাগণ! আমি যুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি!

عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى، أَنَّهُ قَالَ:

“يَا عِبَادِي: إنِّي حَرَّمْت الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْته بَيْنَكُمْ مُحَرَّمًا؛ فَلَا تَظَالَمُوا. يَا عِبَادِي! كُلُّكُمْ ضَالٌّ إلَّا مَنْ هَدَيْته، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ. يَا عِبَادِي! كُلُّكُمْ جَائِعٌ إلَّا مَنْ أَطْعَمْته، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ. يَا عِبَادِي! كُلُّكُمْ عَارٍ إلَّا مَنْ كَسَوْته، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ. يَا عِبَادِي! إنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا؛ فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ. يَا عِبَادِي! إنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضُرِّي فَتَضُرُّونِي، وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي. يَا عِبَادِي! لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا. يَا عِبَادِي! لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا. يَا عِبَادِي! لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ، فَسَأَلُونِي، فَأَعْطَيْت كُلَّ وَاحِدٍ مَسْأَلَته، مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إذَا أُدْخِلَ الْبَحْرَ. يَا عِبَادِي! إنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إيَّاهَا؛ فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ، وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَن إلَّا نَفْسَهُ”.

[رَوَاهُ مُسْلِمٌ: 2577]

আবূ যর আল-গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন যে, আল্লাহ্ বলেছেন:

“হে আমার বান্দাগণ! আমি যুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি; অতএব তোমরা একে অপরের উপর যুলুম করো না।
হে আমার বান্দাগণ! আমি যাকে হেদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হেদায়াত চাও, আমি তোমাদের হেদায়াত দান করব।
হে আমার বান্দাগণ! আমি যাকে অন্ন দান করেছি, সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব।
হে আমার বান্দাগণ! তোমরা সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে আমি কাপড় পরিয়েছি। সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্রদান করব।
হে আমার বান্দাগণ! তোমরা রাতদিন গোনাহ্ করছ, আর আমি তোমাদের গোনাহ্ ক্ষমা করে দেই। সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাদের ক্ষমা করে দেব।
হে আমার বান্দাগণ! তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ রাখ না যে আমার ক্ষতি করবে আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখ না যে আমার ভালো করবে।
হে আমার বান্দাগণ! তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মোত্তাকী ও পরহেযগার ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না।
আমার বান্দাগণ! তোমাদের পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই কমাতে পারবে না।
হে আমার বান্দাগণ! তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলে, তোমাদের সমস্ত মানুষ ও তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায় এবং আমি সকলের চাওয়া পূরণ করে দেই তবে আমার নিকট যা আছে তাতে সমুদ্রে এক সুঁই রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছু কম হতে পারে না।
হে আমার বান্দাগণ! আমি তোমাদের আমলকে (কাজকে) তোমাদের জন্য গণনা করে রাখি, আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেয়া উচিত।”

[মুসলিম: ২৫৭৭]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28811320 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28811320 2008-06-19 14:22:27
*_* পাথুরে ঝিলমিল গলে মসজিদুন্ নববী//মানুষের প্রতিটি গ্রন্থির সাদকাহ্ রয়েছে ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। ছাদে উঠার বৈদ্যুতিক সিঁড়ি ঘরের কাছাকাছি এরূপ অনেক পাথুরে ঝিলমিল রয়েছে। মক্কা গেইটের পূর্বের Escalator থেকে ছবিটি নেয়া হয়েছে এপ্রিল ২০০৮ এর কোন একদিন।

ছবি: নিজস্ব।

হাদীস:
মানুষের প্রতিটি গ্রন্থির সাদকাহ্ রয়েছে

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم

"كُلُّ سُلَامَى مِنْ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ تَعْدِلُ بَيْنَ اثْنَيْنِ صَدَقَةٌ، وَتُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ فَتَحْمِلُهُ عَلَيْهَا أَوْ تَرْفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَبِكُلِّ خُطْوَةٍ تَمْشِيهَا إلَى الصَّلَاةِ صَدَقَةٌ، وَتُمِيطُ الْأَذَى عَنْ الطَّرِيقِ صَدَقَةٌ".

[رَوَاهُ الْبُخَارِيُّ: 2989، وَمُسْلِمٌ: 1009]

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"প্রত্যেহ যখন সূর্য উঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ্ দেয়া অবশ্য কর্তব্য। দু'জন মানুষের মাঝে ইনসাফ দেয়া হচ্ছে সাদকাহ্, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ্, ভাল কথা হচ্ছে সাদকাহ্, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ্ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ্।"

[বুখারী: ২৯৮৯, মুসলিম: ১০০৯]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28810324 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28810324 2008-06-16 23:27:14
*_* শীত-সকালে হালকা মেঘের তলে//প্রতি সালাতের পূর্বে মিসওয়াক করার গুরুত্ব ছবি বর্ণনা:
শীতের ভোরে সূর্যালোক যখন তীর্যক, যখন আকাশে হালকা মেঘেরা ভাসমান ভেলা সাজিয়েছে। ছবিটি নেয়া হয়েছে জানুয়ারী ২০০৮ এর কোন এক ভোরে।

ছবি: নিজস্ব।

হাদীস:
প্রতি সালাতের পূর্বে মিসওয়াক করার গুরুত্ব

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلَاةٍ

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"আমার উম্মাতের উপর যদি কষ্টকর মনে না করতাম, তাহলে তাদেরকে প্রত্যেক সালাতের সময় দাঁতন (মেসওয়াক) করার নির্দেশ করতাম।"

[বুখারী: ৮৮৭, মুসলিম: ৫৮৯]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28809878 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28809878 2008-06-15 19:50:07
*_* বেলাডুবির সোনালী আলোয়//ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় ছবি বর্ণনা:

মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। দক্ষিণ দিক থেকে বেলা ডুবির পূর্বক্ষণের ঝলমলে সোনালী আলোয় নেয়া হয়েছে ছবিটি। সময়কাল: জানুয়ারী ২০০৮।

ছবি: নিজস্ব।

হাদীস:
ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়

عَنْ أَبِي ذَرٍّ جُنْدَبِ بْنِ جُنَادَةَ، وَأَبِي عَبْدِ الرَّحْمَنِ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ:

"اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْت، وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقْ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ".

[رَوَاهُ التِّرْمِذِيُّ: 1987 وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ، وَفِي بَعْضِ النُّسَخِ: حَسَنٌ صَحِيحٌ]

আবূ যার জুনদুব বিন জুনাদাহ্ এবং আবূ আব্দুর রহমান মু'আয বিন জাবাল রাদিয়াল্লাহু 'আনহুমা হতে বর্ণিত আছে, তারা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"তুমি যেখানে যে অবস্থায় থাক না কেন আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক মন্দ কাজের পর ভাল কাজ কর, যা তাকে মুছে দেবে; আর মানুষের সঙ্গে ভাল ব্যবহার কর।"

[তিরমিযী: ১৯৮৭, এবং (তিরমিযী) বলেছেন যে, এটা হচ্ছে হাসান হাদীস। কোন কোন সংকলনে এটাকে সহীহ্ (হাসান) বলা হয়েছে।]

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28806713 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28806713 2008-06-06 03:25:03
*_* মসজিদুল হারাম(মক্কা)-এর একটি সিঁড়ি//আল্লাহকে স্মরণ করলে তিনিই রক্ষা করবেন ছবি বর্ণনা:

দোতলায় উঠার জন্য একটি সিঁড়ি, মসজিদুল হারাম, মক্কা মুকর্রামা। বিগত মার্চ ২০০৮ -এ জেদ্দা সফরকালে পবিত্র মক্কায় উমরাহ্ করার জন্য যাবার সৌভাগ্য হয়। ছবিটি তখনকার তোলা।

ছবি: নিজস্ব।

হাদীস:
আল্লাহকে স্মরণ করলে তিনিই রক্ষা করবেন

عَنْ أَبِي الْعَبَّاسِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:

"كُنْت خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَوْمًا، فَقَالَ: يَا غُلَامِ! إنِّي أُعَلِّمُك كَلِمَاتٍ: احْفَظْ اللَّهَ يَحْفَظْك، احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَك، إذَا سَأَلْت فَاسْأَلْ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْت فَاسْتَعِنْ بِاَللَّهِ، وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوك بِشَيْءٍ لَمْ يَنْفَعُوك إلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَك، وَإِنْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوك بِشَيْءٍ لَمْ يَضُرُّوك إلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْك؛ رُفِعَتْ الْأَقْلَامُ، وَجَفَّتْ الصُّحُفُ".

[رَوَاهُ التِّرْمِذِيُّ: 2516] وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

وَفِي رِوَايَةِ غَيْرِ التِّرْمِذِيِّ: "احْفَظْ اللَّهَ تَجِدْهُ أمامك، تَعَرَّفْ إلَى اللَّهِ فِي الرَّخَاءِ يَعْرِفُك فِي الشِّدَّةِ، وَاعْلَمْ أَنَّ مَا أَخْطَأَك لَمْ يَكُنْ لِيُصِيبَك، وَمَا أَصَابَك لَمْ يَكُنْ لِيُخْطِئَك، وَاعْلَمْ أَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ، وَأَنْ الْفَرَجَ مَعَ الْكَرْبِ، وَأَنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا".

আবূ আব্বাস আব্দুল্লাহ্ বিন আব্বাস রাদিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেছেন- একদিন আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম)-এর পিছনে ছিলাম, তিনি আমাকে বললেন:

"হে যুবক! আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো- আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে রক্ষা করবেন, আল্লাহকে স্মরণ করলে তাঁকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে; যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখ, সমস্ত মানুষ যদি তোমার কোন উপকার করতে চায় তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন, তা ব্যতীত আর কোন উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোন অনিষ্ট করতে চায় তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোন অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে।"

[তিরমিযী: ২৫১৬, হাদীসটি সহীহ্ (হাসান) বলেছেন।]

তিরমিযী ছাড়া অন্য বর্ণনায় বলা হয়েছে:
"আল্লাহকে স্মরণ করবে তো তাঁকে তোমার সম্মুখে পাবে, তুমি স্বচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন। মনে রেখো- যা তুমি পেলে না, তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আরো জেনে রাখো- ধৈর্য্য ধারণের ফলে (আল্লাহর) সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ আসে। কঠিন অবস্থার পর স্বচ্ছলতা আসে।"

হাদীস লিংক: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28805676 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28805676 2008-06-03 02:47:30
*_* মেঘের ছায়ায়//রাসূল (সা)-এর উপদেশ: রাগ করো না ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। মাঝে মাঝে আকাশে মেঘ দেখি, তবে বৃষ্টির দেখা বছরে দু'এক বার পেয়ে থাকি। তেমনি একটি মেঘময় দিনে ঢলে পড়া সূর্যটাকে যখন মেঘেরা আগলে নিল, ছবিটি তখনকার তোলা। সময়কাল মে ২০০৮।

ছবি লিংক।

হাদীস:
রাসূল (সা)-এর উপদেশ: রাগ করো না

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنْ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أَوْصِنِي. قَالَ:

لَا تَغْضَبْ، فَرَدَّدَ مِرَارًا، قَالَ: لَا تَغْضَبْ" .

[رَوَاهُ الْبُخَارِيُّ: 6116]

আবূ হোরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত হয়েছে-

এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলল: আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন: "রাগ করো না"। লোকটি বার বার রাসূলের নিকট উপেদশ চায় আর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: "রাগ করো না"।

[বুখারী: ৬১১৬]

হাদীস লিংক।]]>
http://www.somewhereinblog.net/blog/dchayablog/28804383 http://www.somewhereinblog.net/blog/dchayablog/28804383 2008-05-30 03:42:42