০২.পাড়ার ছোট্ট পার্ক
রেলিঙে শুকোয় শাড়ি, পাঁচিলে শুকোয় ঘুঁটে
ঘাসগুলো সব শুকিয়ে শুকিয়ে, শেষবেষ গেছে উঠে।
পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পড়োয়া করেনা সবুজ বাচ্চাগুলো।
বেঞ্চিগুলোর কাঠ, রোদে পুড়ে জলে ভিজে
সমকাল এসে বসেছে সেখানে, আহত প্রেমিক সেজে।
বেঞ্চিগুলোর কাঠ, রোদে পুড়ে জলে ভিজে
সমকাল এসে বসেছে সেখানে, একা চ্যাপলিন সেজে।
পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পড়োয়া করেনা সবুজ বাচ্চাগুলো।
লোহার গেটের পাশে, উনুন ধরায় কারা
রেলিং ঘেসেই সংসার করে, ক'জন বাস্তুহারা।
একটু দুরেই আছে, ক্যাচক্যাচে টিপকল
পড়ন্তবেলা বালতিকে বলে, চলরে জলকে চল।
এদিকে ওদিকে দেখ, কিছু গাছ আছে বাকি
এই আকালেও আনাগোনা করে নাছোরবান্দা পাখি।
পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পড়োয়া করেনা সবুজ বাচ্চাগুলো, বিবর্ণ গাছগুলো।
বিবর্ণ গাছগুলো, ধুলোয় ধূসর পাতা
বেগতিক দেখে ক্লান্ত সময়, গোটায় জামার হাতা।
পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পড়োয়া করেনা সবুজ বাচ্চাগুলো।
ল্যাম্পপোষ্টের বাল্ব, গুলতির ঢিলে ভাংগা
এটাকে ঘিরে খেলছে মেয়েরা, খেলছে কুমীর ডাংগা।
চোর চোর খেলা হলে, ল্যাম্পপোষ্ট হয় বুড়ি
ভাদ্দুরে রোদে এটাই হাতায়, নিরুদ্দিষ্ট ঘুড়ি।
বিকেলবেলার রোদে, বাচ্চার ভীর বারে
খেলতে খেলতে পরে যাওয়া ছেলে, প্যান্টের ধুলো ঝারে।
বাস্তুহারার খুঁকি, মেটায় খেলার সাধ
ঘাস উঠে যাওয়া ধূসর পার্কে, শিশুর সাম্যবাদ।
পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পড়োয়া করেনা সবুজ বাচ্চাগুলো।
সবু.........জ বাচ্চাগুলো।
বাকি গানগুলোর লিরিকের জন্যে
View this link
কবীর সুমনের লিরিক, অ্যালব্যাম-ঘুমোও বাউন্ডুলে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।