somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাঁতের ডাক্তার আর জন্মদিনের উপহার

০২ রা জুন, ২০০৭ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মদিনে আমার মেজাজ বরাবর তিরিক্ষি থাকে। একটা কারণ,মাসের ৩০ তারিখ,আমার পকেটে থাকেনা টাকা-পয়সা,যে কয়দিন ধরে কিছু পাই আরকি। বন্ধু-বান্ধবকে খাওয়াতে হলেও ধার করে খাওয়াতে হয়। আরেকটা কারণ,পরিচিত মানুষজন আমার জন্মদিন ভুলে যায়,সেটা কি আমাকে গুরুত্বপূর্ণ কেউ না ভাবায় নাকি মাসের শেষে উপহার দেবার ভয়ে,ঠিক নিশ্চিত হতে পারিনি। এবার মেজাজ আরো খারাপ ছিল,গেছি খালার বাড়িতে,ঢাকার বাইরে,ভাবলাম সবাই একসাথে আছে,এবার কেউ না কেউ মনে রাখবেই। এর মাঝে উঠলো দাঁতে ব্যথা,গেলাম ডাক্তারের কাছে,ডাক্তার আন্টি দেখে বললেন,২টা দাঁত খতম,রুট ক্যানাল করাতে হবে,অনেকদিনের ধাক্কা। কি আর করা,প্যাঁচার মত মুখ করে বললাম করেন,কি করবেন! এরপরে কাজ শুরু,ডাক্তারকে দেখে সুন্দরী নরম স্বভাবের মানুষ মনে হয়েছিল,কিন্তু বজ্রমুঠিতে চোয়াল ধরে যখন চিমটা আর কাঁটা নিয়ে দাঁতগুলিতে গুঁতানো শুরু করলেন,মনে হলো সিনেমার ভ্যাম্প।
যাই হোক,জন্মদিনে ভালো কিছু খাওয়াদাওয়ার আশায় ছিলাম,গেলো। বাসায় ফিরে সন্ধ্যা থেকে মুখ গোমড়া করে বসে আছি। কারো মনেহয় মনেও নেই। সময় যাচ্ছে,রাত ১১টার দিকে দেখি,বড় আপা ওভেন আর কেক বানানোর জিনিসপত্র নিয়ে ব্যস্ত,জিজ্ঞেস করতে বললো,খেতে না-ই পারলি,তাই বলে জন্মদিন হবে না নাকি? সত্যি সত্যিই দেখি অত রাতে কেক বানিয়ে ফেললো,ছোট বোন কই থেকে যেনো ১টা মোমবাতিও যোগাড় করে ফেললো,এরপরে চিরাচরিত মোম নেভানো,ঐ ছোট্ট কেক কাটা,৪ জন মিলে হাততালি(ছোটখালাও ছিলো),হইচই।আপনজন কাকে বলে,মনে হয় আরো একবার বুঝতে পারলাম।
ঠিক ১২টার একটু পরে,পাগলা দোস্ত লাব্বুশের এসএমএস,"হ্যাপি বার্থডে দোস্ত",তারপরে টুমপুর ফোন,না,আসল না,আমার পাতানো বোন,ভাইয়া হ্যাপি বার্থডে। সেটা ছাড়তেই,চরম কাঠখোট্টা বন্ধু দিপুর এসএমএস,ওর মতই শুকনো,তা-ও কি ভালো---"হ্যাপি বার্থডে"। এরপর সুমিতের--"হ্যাপি বার্থডে,কই খাওয়াবি,আমি ফ্রি আছি"। নিঝুমের--" হ্যাপি বার্থডে ভাইয়া"। একটার পর একটা।মনে মনে বলছি,কে বললো বাবা কেউ তোমাকে মনে রাখেনা? তোমার মত ভাগ্যবান কয়জন আছে? কয়জনের ঋণ শোধ করলে এই জীবনে? না-ই বা হলো বড় কোন দোকানে খাওয়াদাওয়া,না-ই বা মিললো খুব দামী কোন উপহার,নিজের আপনজনদের এত ভালোবাসার ঋণ কিভাবে শোধ করবে,ভেবেছ কখনো? এর দাম তো অনেক অনেক বেশি,তোমার তো সাধ্য হবেনা বদলি দেবার।
শুভ জন্মদিন রাজন!!!
৩৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×