আমার প্রিয় পোস্ট
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে - সৌম্য
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- হার-জিত - আশরাফ মাহমুদ
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- সন্ধ্যা ৪ - মাহবুব মোর্শেদ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- আজ শ্রাবনের আমন্ত্রনে... - আস্তমেয়ে
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- হারিকেন - দ্য ডিভাইন উইন্ড (৩) - তানভীর
- ঢাকা, মৃতের শহর । । ঢাকা, সিটি অব দ্যা ডেড । । টাইম ম্যাগাজিন। সোমবার, মে ৩, ১৯৭১ - এহহামিদা
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- : আমাদের ক, খ, গ, ঘ, এবং ঙ : - নজমুল আলবাব
- জরুরি অবস্থার অগল্প - হিমু
একটা কবিতা লিখতে চাই
১১ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:১২
একটা কবিতা লিখতে চাই।
আমি-তুমি'র কবিতা হতে পারে,অথবা ব্যর্থতার,বা নিসর্গের। বিপ্লবের কি সাম্যের কবিতা হলেও সমস্যা নেই।
কিন্তু একটা কবিতা লিখতেই হবে।
এমন একটা হিরন্ময় কবিতা,যেটা বছরের পর বছর কবিরা পড়বে,
সুশীলেরা ব্যাখ্যা দেবে,সাধারণে বিস্ময়ে ভুরু তুলে তাকাবে।
হয়তো কোন প্রেমিক তার প্রেমিকার হাত ধরে শোনাবে,অথবা টিএসসিতে কোন রক্তগরম সদ্যতরুণ বক্তৃতামন্চে গর্জন করে ইশতেহারে ওঠাবে।
তাই শুরু করে দিই,কবিতা লেখার যুদ্ধযাত্রা।
কিন্তু কোন ছন্দে লিখবো?
অক্ষরবৃত্ত? মাত্রাবৃত্ত? স্বরবৃত্ত?
ঝামেলা। সেই ব্যাকরণ ক্লাসে ছাড়া তো আর পড়িনি,
বাংলা আর পড়তে হবে না ভেবে যে লাফটা দিয়েছিলাম কলেজের শেষ পরীক্ষায়,এখনো মনে আছে।
পড়া হলো না,জানাও হলো না এ জীবনে আর ছন্দের সমীকরণ।
নিজেকে কবি ধরে নিই এই মুহূর্তে,তাতে সংশয় কমে যায়,
কবি যা লিখবে তাই কবিতা,একটু দাড়ি-গোঁফ আছেই ব্যস্ততার অজুহাতে,শাহবাগের বাজারে চেহারাতে মানিয়ে যাবো অন্তত।
অনুপ্রেরণা দরকার এবার।
প্রেম করতে পারিনি,তবে হতাশা আছে অনেক,একটা কবিতা
হয়েই যাবেনা?
দুঃখে নাকি কবিতা পুড়ে খাঁটি হয়?
বাজে কথা,তাহলে নিরন্ন মানুষের হাহাকারগুলো কবিতা হয়ে
একুশের বইমেলাতে হুমায়ুনের অটোগ্রাফের সারির চেয়ে
হাজার গুণ বড় হতো।
যাক,সুখের কবিতাই লিখি বরং,ভালোবাসার,মমতার।
মা যখন থালায় করে ভাত নিয়ে এল,মায়ের মুখে তাকিয়ে ভাবলাম,এ জীবনে কিছুই দেয়া হলোনা,একটা কবিতা দেব নাকি?
কিন্তু ধরিত্রীর মত সর্বংসহা আমার মা কে সাজানোর মত
মহত কোন শব্দ খুঁজে পেলামনা,
কবিতার শব্দভাণ্ডারে টান দিয়ে শব্দের অভিশাপ নেয়ার দুঃসাহস দেখানোর চেয়ে সীমান্তে থেমে যাওয়াই ভালো।
বাবাকে নিয়ে লিখবো? ঊর্ধ্বগতির বাজারে প্রতিদিন অক্লান্ত খেটে চলা মানুষটাকে দেখলে কবিতা লেখা ছেড়ে যে ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে ইচ্ছা করে,তাতে যদি আমার অপরাধবোধ একটু কমে!
তারচেয়ে,ভাতের থালার ভাজা মাছটাকে নিয়ে লিখলে কেমন হয়? কাঁটাময় একটা কবিতা,ক্যাকটাসের মত?
মাছের দামটা মনে পড়তেই অবশ্য কবিতার শব্দগুলো
সন্ধি-সমাস সহ দৌড় দিয়েছে,
ভাবছি মাছটাকেই বাঁধাই করে বইয়ের স্টলে তুলে দিই।
একটা লিরিক লিখতে চাই। গানের। সুর দেয়া হবে। সহজ,সুন্দর,মেলোডিয়াস। রাসেলের ফরমাশ,সুর দিয়ে গান গাইবে,কি দারুণ গানের গলা ছেলেটার,আর গিটারের হাত,প্রকৌশলী হতে গিয়ে টুংটাং সুরটাকে মাটিচাপা দিয়ে দিল।
গিটার ভাত দেবে না,ইট-কাঠ-ড্রয়িংয়ের জটিল হিসাব জীবনে প্রতিষ্ঠার সাথে একজন সুন্দরীও জুটিয়ে দেবে হয়তো।
শব্দের সমুদ্র হাতড়ে ফিরি মোহময় গানের খোঁজে,
যে গান হয়তো কোন কিশোরীর হৃদয়ে দোলা দিয়ে আমার পকেটের দৈন্যদশার পাপ ঢেকে দেবে,হোক না বন্ধুর সুরে।
আসে না।
উত্তাল ঢেউয়ের মাঝে চন্চ্ঞল ডলফিনের মত শব্দগুলো হারিয়ে যায়,আর নাক কুঁচকানো কারো কথা মনে করলে রোমান্টিকতা আসা একটু কঠিন বৈকি,কারণ পকেটটা আমার এখনো হালকাই আছে,আর ভবিষ্যতটা আগের চেয়েও অনিশ্চিত।
তো রাসেল,অপেক্ষায় থাকো,নয়তো নিজেই লিখে নাও,আমি
যতদিন না কবিদের মত শান্ত জলাশয়ে কবিতার মাণিক্য খুঁজে না পাই,ততদিন অবশ্য তোমার হতেও পারে প্রেমিকা অপেক্ষা করবে নাকি আমার কোন এক অতীতের মতই মুখ ঘুরিয়ে চলে যাবে জানি না।
তবে আমার তো কবিতা লিখতেই হবে। একটা কালজয়ী,বা খুব সাধারণ গ্রাম্য কবিতা।
সে কবিতা আমাকে খ্যাতি দিতে পারে,হয়তোবা অর্থও,
অথবা ২-১টা অভিনন্দন পত্র,
বা কারো মিষ্টি মুখের টুকরো হাসি,একুশের স্টলে ১টা বই,ঝকঝকে ছাপা,ব্যাক কাভারে আমার দেড়েল আঁতেল ছবি,
কিন্তু আমাকে শান্তিতে ঘুমাতে দেবে,অস্থির রাতে চরকি ঘুরে আমাকে পংক্তির খোঁজে হাঁটতে হবেনা।
কবিরা খুব সুখী মানুষ হয়।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এলোমেলো ;
প্রকাশ করা হয়েছে: কবিতা লেখার অপচেষ্টা বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিষাক্ত মানুষ,আপনারা পড়লেই আমার পুষিয়ে যাবে,আর কিছু কি লাগে?
মিরাজ বলেছেন:
কবিতা না আসতেই এই অবস্থা!! আসলে খবর দিয়েন, পড়ার জন্য আগেভাগেই কাজকর্ম সেরে রাখব (না জানি সেটা কত বড় হবে
)চমত্কৃত হয়েছি কবিতাটি পড়ে।
বিবণ,আমারেও যদি কবি কন তাইলে আসল কবিরা গুলি করে দিতে পারে। ছবি নাইরে ভাই,প্রতিজ্ঞা করে তোলা ছেড়ে দিসি,নাইলে দিতাম
সৌপ্তিক বলেছেন:
হায়রে কবিতা...ভাত তো দেয়না, আমার হাড়ি ভাঙ্গে....
পকেটতো ফুলে না, হেটে হেটে শাহবাগ যাওয়া
সুন্দরীতো জোটে না, কবিতা নাকি মন ভোলায় না...
ছ্যাকা খাইবার পর... আবার কবিতা আসে...
হতছাড়া যেন পিছ এই ছাড়ে না...
আপনার অনুভুতি কে শ্রদ্ধা
১। কবি বা লেখক হিসেবে তুমি অচিরেই ব্লগবাস্টার হিট খেতে যাচ্ছো ..................নিশ্চিত আমি
২। ওই এতো বিনয় দেখাও কেন ? আগেও দেখসি .....দুনিয়ার মানুষ বলে জটিল হইসে , কঠিন হইসে ,তুমিও জানো যে ফাটায়া ফেলসো , তারপরও তোতাপাখির মত বলতে থাকো ....অখাদ্য , অকবিতা .............এই সিস্টেম এখন বাদ , সোজা থ্যাংকস দিয়া দিবা ........

৫++
"পকেটতো ফুলে না, হেটে হেটে শাহবাগ যাওয়া
সুন্দরীতো জোটে না, কবিতা নাকি মন ভোলায় না..."
আপনার এই লাইনগুলি খুবই পছন্দ হয়েছে,ধন্যবাদ
মেহরাব,বিশাল মন্তব্যের জন্য থ্যাংকস,সাথে পড়ার জন্যেও
বায়েজীদ বলেছেন:
চমৎকার। একটানে পড়ে ফেললাম।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
একটা কবিতা লিখতে গিয়ে লিখলেন,-'দুর্দান্ত মহাকাব্য ।' জয় তু হে কবি । জটিল হইছে ।
সৌপ্তিক বলেছেন:
ফারহান ভাই ------কবিতা তোমার ভালবাসা
মৃত্যু দিওনা তাকে
আগলে রেখ তাকে বুকের গহীনে
এর সাথে বাঁধন যখন ছুটবে
কেঁদ না---
ভাই প্রথমটা মুছে দেন।
সৌপ্তিক,প্রথমটা মোছা হলো। আপনার কবিতাগুলি এখানে বাড়তি পাওনা হচ্ছে,একটা আধা কবিতা লিখে এটাও আমার বিশাল রোজগার।
নরাধম বলেছেন:
টেকনিকটা কি?
সৌপ্তিক বলেছেন:
আমি ও আমাদের কবিতা/সৌপ্তিকমরনকে আধাঁরে ঢাকতে কেন চাও
আলোর মাঝে যার চিরন্তন বসবাস
হিংসায় লিপ্ত হও নিষ্ঠুরের মত
যার পথশেষ ভালবাসায়
ভালবাসা দেখলে মুখ ফিরিয়ে কেন নাও
তাহলে কি তুমি প্রানহীন দেহ।
মায়ের মুখে তাকিয়ে মিথ্যা কেন বলো?
সেতো তোমাকে সার্থক করেছে
বাবাকে অশ্রদ্ধা কেন করো?
তাকে ফিরিয়ে কার জন্ম সার্থক বলো।?
ফুল দেখলে তাকে সুন্দর কেন বলো?
তাহলে কি তুমি অসুন্দর?
প্রিয়ার শরীরে কেন উচ্ছলতা খুজে ফিরে
তাহলে কি তোমার লজ্জা উবে গেছে?
সাগরের মাঝে কেন মুক্তা খুজে ফিরে
তাহলে লোভ কি পরম ধর্ম?
ক্ষুধায় তুমি কাতরাও কেন?
তাহলে কাজে তোমার কি অনীহা?
কবিতার মাঝে প্রান কেন খুজো
এতো প্রানহীন শব্দমালা
এ যে জ্বালা এ যে কষ্ট
একে ছিড়ে ছিড়ে রক্তিম করো।
আমাদের কবিতায় এতো জ্বালা কেন?
রাজপথে এলে পিছে ফিরে যাওয়া কেন?
কবিতার জন্ম বহু আগ থেকেই বৃথা
এতে প্রান খুজো কেন?
একে নিশ্চিত মৃত্যু দিওনা।
আমি ও আমাদের কবিতা
বৃক্ষের বেড়ে ওঠাও কাকতালীয়তা
ভালবাসো একে শ্রদ্ধা করো একে
অফুরন্ত ব্যস্ত সময়ে... পরশ পেতে চাওতো?
আপনার লাইগ্যা। ভাল থাকেন... টা টা।
@সৌপ্তিক-
"আমি ও আমাদের কবিতা
বৃক্ষের বেড়ে ওঠাও কাকতালীয়তা
ভালবাসো একে শ্রদ্ধা করো একে
অফুরন্ত ব্যস্ত সময়ে... পরশ পেতে চাওতো?"
আরো কিছু ভালো লাগার শব্দ ধরিয়ে সম্মানিত করলেন,তাই তো বলি আমি কেন শব্দ পাইনা,সব তো আপনারা নিয়ে গেছেন
মানবী বলেছেন:
ভালো লিখেছেন, ধন্যবাদ ফারহান দাউদ।মেহরাব, ফারহান সবাই আজ কাব্যিক পোস্ট দিয়েছেন... টার্ম ফাইনালের প্রভাব!
৫
ভাসমান বলেছেন:
এইটা কি লিখছেন ?
তানজিলা হক বলেছেন:
এ বছর একুষের বই মেলা থেকে ২টা কবিতার বই কিনেছিলাম কেননা কবিতা আমি খুব বেশি পছন্দ করি।আর রবীন্দ্রনাথ এর কবিতা হলেতো কথাই নেই।এ যুগে ছেলেদের লিখা কবিতার বইগুলোতে এমন কবিতা লিখা থাকে যা কোন মেয়ের পক্ষে পড়া সম্ভব না আর তাই এ মেলাতে বই দুটা কিনিছিলাম মেয়ে রাইটারের।প্রথম কয়েকটা ভালো হলেও শেষের গুলা ছেলেদের লিখা কবিতা থেকে কম যায় নি।তাই আমাকে এখন কবিতার পিপাষা নজরুল কিংবা জীবনান্দের কবিতা দিয়েই মিটাতে হয়।আপনার কবিতাটার প্রসংশা করার সর্প্ধা আমি দেখাব না তবে এরকম আর কবিতা পাব আসা করি।
সিহাব চৌধুরী বলেছেন:
খবরদার ফারহান , কখনও , কখনও কবিতা লিখবে না । কবিতা জিনিসটা , "কবিতার জন্য আকুপাকু" জিনিসটাকে কখনও বুঝবেনা । কবিতাকে ম্রিয়মান করে দিল এই "কবিতার জন্য আকুপাকু" । এই লেখাকে দেয়ার মত আমার কাছে কোন কবিতা নেই , বড় দরিদ্র মনে হচ্ছে নিজেকে। তবুও ফাঁপা ৫++ ।
রাগ ইমন বলেছেন:
অনেক অনেক অনেক দিন পর - হাজার বছর পরে একটা সত্যিকারের কবিতা পড়লাম । কেউ যদি এরপর জিজ্ঞাসা করে ,রাগ ইমন , একটাও কবিতা লিখেছেন জীবনে , বলবো "না" ।
যদি বলে কেন? এই কবিতাটা দেখিয়ে বলবো , " এই রকম কিছু এখনো লিখতে পারিনি।"
প্রচেত্য বলেছেন:
আমি কি বলব; কিবোর্ডের যে কিগুলোকে স্পর্শ করা হয়নি এ কবিতা রচনার সময় সেগুলো বড্ড আফসোসে হাপিত্যেশ করছে, আর যে বর্ণগুলো ছোয়া পেয়েছে তা আমার মত একজন পাঠকের সুখানুভবের সাথে তুলনা করা যেতে পারে
ছায়ার আলো,অনেক ধন্যবাদ।
রাগ আপা,এইভাবে আমাদের মত পোলাপানরে লজ্জা দেন কেন?
রাগ ইমন বলেছেন:
তুমি অতুলনীয় কবিতা লিখে আমার কবিতা লেখার ব্যর্থ প্রয়াসকে লজ্জা দিবা আর কিছু লজ্জা নিবা না ? (আম্মাআআ)
দেবদারু বলেছেন:
@ফারহান দাউদ ভাই, এত অসাধারণ একটি কবিতায় মন্তব্য করার ধৃষ্টতা দেখাতে চাইছি না........ ৫ এর চাইতে বেশি কিছু!
উদাসী স্বপ্ন বলেছেন:
ভাই,বাস্তবতা হলো মাংশাসী শকুন
দুর হতে চেয়ে দেখে শিকার
কতক্ষনে সে নিস্তেজ হবে
খুবলে খাবে রক্তাক্ত বাস্তবতা!
মুক্তবাজার অর্থনীতির নিয়মে
অবৈধ পথের বৈধ টাকারা
রঙ্গীন গ্লাসে দেখো নিকিতার নাচ
শোষিতরা বেচে থাকে রক্তের বিনিময়ে!
তবুও বেচে থাকে মধ্যবিত্ত
মানসম্মান বাচিয়ে রাখার
এক অস্পৃশ্য সংগ্রাম
হয়তো একদিন বিকিয়ে দেবে সেটাও!
তবুও ভালোবাসী পুজিবাদ
চোখে ঝুলে রঙ্গীন সানগ্লাস
পকেটে ভরা শূন্যতা
বিনা চিকিতসায় থাকুক বাবা মা!
আসলেই ভালোবাসী পুজিবাদ! এ কবিতা এই পুজিবাদেরই কোনো জারজ মূল্যবোধ!
দ্বিধা বলেছেন:
কবিরা খুব সুখী মানুষ হয়।
চোখে ঝুলে রঙ্গীন সানগ্লাস"
উদাসী স্বপ্ন,এইজন্যেই তো দৌড়াই,দৌড় আর দৌড়। দারুণ একটা লেখা দিলেন এইখানে,আমার কালেকশন বাড়লো।
দ্বিধা,বুঝলেন তাইলে
অবশ্যই প্রিয় পোস্ট!!!
*****
জেনারেল বলেছেন:
আদুনিক কালের শব মহাকবিরা দেহি এইহানে!!
জেনারেল বলেছেন:
না কইচিলমা দ্যাশের কবিরা সব আজিজ সুপার মার্কেট ছাইরা এহন তুমার ব্লগে!!তাইলে ঐ মার্কেটের কি হইবেক?
মিরাজ বলেছেন:
ফারহান, কবিতা লিখতে চাইলেন ভালো কথা, লিখলেনও একটা চমত্কার কবিতা। কিন্তু এরপর আর লেখা নেই কেন?
মিরাজ বলেছেন:
পরীক্ষা নিয়ে দৌড়ের অভিজ্ঞতা নিয়েই একটা লেখা দিয়ে ফেলুন। আমার মত বুড়া ছাত্ররা একটু নষ্টালজিক হই । 
পরীক্ষার জন্য শুভকামনা রইল।
ৃৃমম বলেছেন:
ফারহান, সুন্দর কবিতা। ১০০ পেলেন। ভালো কথা, আমার আগামী পোস্ট (ড্রপবক্স শেষ পর্ব) উত্সর্গ করছি আপনাকে। পকেটের আপেক্ষিক গুরুত্বকে বেশী পাত্তা না দেবার অনুরোধ করবো । ভারতের আগের প্রজন্মের আইআইটিগুলোর শিক্ষক প্রকৌশলীদের দিকে তাকান। মাটি কামড়ে পড়ে থেকেছে, পকেট গড়ের মাঠ। কিন্তু পরের প্রজন্মের মনে সাহসের বাতি জ্বেলে দিয়েছে, 'এগিয়ে যাও, ওরা পারলে আমরা পারবো না কেন?'। ঘরে হয়তো অতি উচ্চাভিলাষী বউ ছিলো কারো, কারো বউ হয়তো গোড়া থেকেই ছিলো সহযাত্রী, চিন্তাসখী। কিন্তু, একটা প্রজন্ম ত্যাগ স্বীকার না করলে আই আই টি'র বারান্দায় গিয়ে সদ্য গ্র্যাজুয়েট-দের চাকরী দেবার জন্য মাইক্রোসফট-ইনটেল ধরণা দিতো না! একটা প্রজন্ম কে তো ত্যাগ স্বীকার করতেই হবে, তবেই না পরবর্তীরা বিদেশে গিয়ে যোগ্য দাম পাবে, গ্র্যাজুয়েশনের আগেই চাকরীদাতার চোখে চোখ রেখে দরকষাকষি করতে পারবে। ১৪ কোটির দেশে কিন্তু জাফর ইকবাল-জামিলুর রেজা -(ফারহান)অনেক অনেক গুলো চাই.....
মিরাজ বলেছেন:
এই বেকারত্বের জন্য কতদিনের পরিশ্রম, কত না ঘুমানো রাত আর কতদিনের প্রতীক্ষা!!অভিনন্দন!!
শুভ হোক নতুন পথচলা।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@ফারহান দাউদ,ওয়েলকাম টু বেকার ওয়ার্ল্ড। চরম মজার জীবন। সারা জীবনের যত আনন্দ, শুধু এখনই করবেন।চাকরীতে ঢুকলে সব শেষ!!!সবাই উচ্চমার্গের কবিতা লেখে আর ভাব নেয় কিছুই লিখে নাই!!! ৫
শেখ জলিল বলেছেন:
মাছের দামটা মনে পড়তেই অবশ্য কবিতার শব্দগুলোসন্ধি-সমাস সহ দৌড় দিয়েছে,
ভাবছি মাছটাকেই বাঁধাই করে বইয়ের স্টলে তুলে দিই।
মধ্যবিত্তকে এই বাজারে কোনদিন না নিজেকেই ফ্রেমে বাঁধাই করে ফেলতে হয়,এই ভয়েই আছি।
মৃন্ময় আহমেদ বলেছেন:
সম্পূর্ণ পড়া এখনো হয়নি।।...
পুষ্প বলেছেন:
এটা অনেকটা গদ্যকবিতা,তাই না? আমি না প্রশংসা করতে পারিনা। আপনার এইকবিতার জন্য অব্যক্ত অজস্র প্রশংসা করছি।
লেখক বলেছেন: এটা যে কি হইসে নিজেই জানিনা,পড়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।
সেলিম তাহের বলেছেন:
দেরীতে হলেও আমার সৌভাগ্য যে লিখা টা চোখে পড়লো। কবিতার মধ্যে আমরা কী উৎপাদন করি? কেবল স্মৃতি। কবিতা স্বয়ং জ্ঞান নয়, জ্ঞানের ইংগিত মাত্র। সেই ইংগিতই আপনার এই লিখায় পেলাম, আর পড়ে খুব আহ্লাদিত হলাম।
জয়তু!
লেখক বলেছেন: "কবিতার মধ্যে আমরা কী উৎপাদন করি? কেবল স্মৃতি। কবিতা স্বয়ং জ্ঞান নয়, জ্ঞানের ইংগিত মাত্র।"
এই উপলব্ধি কবির দ্বারাই সম্ভব। নিজেকে ভাগ্যবান মনে করছি আপনাকে এখানে পেয়ে,ধন্যবাদ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দেরীতে পড়লাম ......অথচ দুঃখ হচ্ছেনা..........
এই কবিতা প্রতিদিন পড়া যায়।নিজের লেখার ভাবনায় বিষন্ন শব্দটা জুড়ে ছিলো এতক্ষন।
কোথায় যে হারিয়ে গেলো বিষন্নতা.....
অসম্ভব সুন্দর একটা কবিতা।এখানে সূর্যাস্ত হচ্ছে,আর কবিতাটা সূর্যোদয়ের মত আলোয় ভরিয়ে দিচ্ছে।
অসাধারন।
অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: এতখানি প্রশংসা কি প্রাপ্য ছিল এই নবিশের? মাথা পেতে নিলাম![]()
শফিউল আলম ইমন বলেছেন:
ফারহান ভাই আপনার লেখা যত পড়ছি তত অবাক হচ্ছি।অসাধারন লিখেছেন বললেও মনে হয় ঠিক বলা হচ্ছেনা। আমার মত চুনোপুটি এ কবিতার প্রশংসা করার সাহস রাখিনা।
অনেক ভালো থাকবেন এবং আরো লিখবেন।
তাড়াতাড়ি বই কিনতে চাই।
তবে একটা অনুরোধ বই বের করে অটোগ্রাফ দেয়ার লেখকদের সাথে সামিল হয়েন না।
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ভাইজান,লজ্জা দিলে আপনের লেখা আর পড়মু না
আসি তো পড়তে,সবাইরে দেইখা কিবোর্ডে মাঝে মাঝে হাত চালাই
অনেক কৃতজ্ঞতা আপনাকে।
শফিউল আলম ইমন বলেছেন:
এসব কি কন ভাই। আপনি আমার ছাইপাশ লেখা পড়েন এটা তো আমার সৌভাগ্য।আপনি কিবার্ডে পুরোপুরি হাত চালাইলে তো দেশের সকল কবি/লেখকরা ভাত পাবেনা।
সবাই শুধু 'ফারহান দাউদ' এর বই কিনবে।
মজা করে কিছু বলিনি।
লেখক বলেছেন: ভাইজান,কেউ ইচ্ছা করে চালায় না,কেউ পারে কম তাই চালায় না,বুইঝা নেন![]()
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ![]()
খোলাচিঠি বলেছেন:
আই সাব্বাস!ফাটাফাটি জিনিস লিখলেন।
প্রোফাইলে তো নিজেকে বোকা ডিক্লেয়ার রাখসেন কিন্তু
কবিতা লিখতে যেয়ে পুরো ইতিহাস রচনা করসেন।
লেখক বলেছেন: বোকা না হইলে কেউ এত্ত লম্বা কোবতে লিখে?![]()
সবুজ আরেফিন বলেছেন:
ভালো লাগলো। তবে সৌপ্তিকের লেখাটা গান করা যায় কি না? কোন মিউজিসিয়ান থাকলে একটু আওয়াজ দিয়েন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। সৌপ্তিক ভাইয়ের টা গান করাই যায়,উনি নিজেও সুর দিতে পারেন,অন্য কেউ থাকলেও আওয়াজ দেন।
ফেরারী ফেরদৌস বলেছেন:
অনেক অনেক দিন পর আপনার এই কবিতাটা পড়ে অদ্ভূত ভাল লাগল। অসাধারণ লেগেছে।
লেখক বলেছেন: অনেক অনেক দিন পর কাউকে লেখাটা পড়তে দেখে আমারো অদ্ভুত ভাল লাগলো,অনেক ধন্যবাদ।
বাফড়া বলেছেন:
কাম সারছে...... ডাইরেক্ট স্টারে টিপিতং
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ দিতিং![]()
ফেরারী ফেরদৌস বলেছেন:
ফারহান ভাই, আমি মাঝে মাঝে আবৃত্তির অপচেষ্টা করি। একেবারে জঘন্যও না, আপনার কবিতার অপমান হবে না। আপনার এই কবিতাটা যদি কখনো আমি কবির নাম উল্লেখ করে আবৃত্তি করি, আপনার কোন আপত্তি আছে?
লেখক বলেছেন: কবিতা আবৃত্তি করেন আমার কোন সমস্যা নাই,তবে নিম্নমানের কবিতা বইলা কেউ যদি পিটান দেয় সেই দায়িত্ব আমি নিব না,ঐটা আপনার রিস্ক
ফেরারী ফেরদৌস বলেছেন:
:-D
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ![]()
লেখক বলেছেন: বুঝছেন তাইলে![]()
উত্তরাধিকার বলেছেন:
একে তো দেরীতে পড়লাম তার পর পড়া হয়ে গেলে যথার্থ ভাষা আসছে না...।
নিজেকে খুব ই হ্যাংলা মনে হচ্ছে।
আমি কি যে সব লিখি।
কবিতা কবিতা করি।
কবিতা তো এতক্ষনে পড়লাম একটা।
পরের অনুষ্ঠানে আবৃতি করতে চাই এটা।
অনুমতি প্রার্থনা করলাম।
লেখক বলেছেন: অধমের এই লেখাকে যদি কবিতা মনে করেই থাকেন সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন নেই,কৃতজ্ঞতার সাথে আপনাকে দিচ্ছি।
ইমরান খান ইমু বলেছেন:
ভুল কথা... কবিরা সুখী হয়না...
লেখক বলেছেন: বিতর্ক আছে![]()
লেখক বলেছেন: এত দেরিতেও তাহলে পড়লো কেউ![]()
লেখক বলেছেন: কি পড়লেন?![]()
পলাশমিঞা বলেছেন:
গদ্য কবিতা লিখতে হৈলে মনের তালা খুলতে হবে। নীল আকাশের সীমা আছে কিন্তু চিন্তার সীমা নেই। প্রবিত্র মনে চিন্তা করে অন্তরের কথা লিখে পোস্ট করেন দেখি আপনি কত সুন্দর কবিতা লিখতে পারেন
লেখক বলেছেন: হেডিংয়েই তো ভাই কইসি কবিতা লিখতে চাই,হয় নাই যে বুঝতেসি
দেখি তালা খুলতে পারলে কিসু হয় কিনা,আপনারে চিনতে পারলেই অচেনারে চেনা যায়![]()
পলাশমিঞা বলেছেন:
হ কথা হাচা কইছ। নিজেরে প্রথম চিনেন তাইলে আমাকেও চিনতে পারবে গোসা করবানা। এখন কবিতা পড়তে দেন
লেখক বলেছেন: হেহে,কথায় কথায় গোসা করলে কি চলে?![]()
লেখক বলেছেন: কি আর করবেন,কবিতা তো জাত কবির কাজ,আমাদের জন্য ব্যাপক কষ্টের![]()
ইনজাম বলেছেন:
১০ মাস ব্লগে ঘুরাঘুরি করার পর ধৈর্য্য নিয়া প্রথম আপনার কবিতাটা পড়লাম।
লেখক বলেছেন: আপনার ধৈর্য্যকে সাধুবাদ জানাই![]()
লেখক বলেছেন: কবি হলে লিখেই ফেলুন![]()
লেখক বলেছেন: কোন সমস্যা নাই।
এইটা ঠিক দেখার যোগ্য জিনিস না।
লেখক বলেছেন: এই একবারই চেষ্টা কইরা বুঝলাম এইটা আমার লাইন না, সইরা পড়লাম।
লেখক বলেছেন: আমারো তাই ধারণা। তবে এইটারে কবিতা নাম দেয়া মনে হয় ঠিক হইবো না।
জনৈক আরাফাত বলেছেন:
এই সেই কবিতা? হা হা হা! "নগরীর কোন ব্যস্ত কবিতা হঠাৎ মধ্যরাতে
শ্লোগানে শ্লোগানে জ্বালায় আগুন
জোছনার আলো ডায়রীতে!"
লেখক বলেছেন: আমারটারে কবিতা কইলে সম্ভবত এই শব্দটার অসম্মান হয়। এইটা হইলো কাজ না থাকলে জাবর কাটা।
জনৈক আরাফাত বলেছেন:
তবে, কে-এস-পি অপেক্ষা উপাদেয় হইয়াছে! নো ডাউট!
লেখক বলেছেন: হুমমম। ধন্যবাদ।
রিমি (স. ম.) বলেছেন:
কবিতা লিখতে চাওয়ার ইচ্ছাটা পূর্ণ না হোক। এমন সুললিত আক্ষেপ কবিতার চেয়েও মনকাড়া। +++
লেখক বলেছেন: এই হাবিজাবি পড়ার জন্য অনেক ধন্যবাদ।![]()
লেখক বলেছেন: এইটাকে কবিতা বলার জন্য ধন্যবাদ।![]()
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
আপনি আর কবিতা লেখেন না যে? আশেপাশের অসঙ্গতি যদি কবিকে লুকিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা আমাদের জন্যে ক্ষতি।
লেখক বলেছেন: ভাইরে, একটা প্রবন্ধ বা হাবিজাবি জোর করে লেখা যায়, কবিতা লেখার জন্য জন্মকবি হতে হয়, আমার অন্তত তাই বিশ্বাস, ওটা আসে ভেতর থেকে। আমার ভেতর থেকে সেটা আসে না, তাই জোর করে লিখে আর গালিগালাজ খেতে চাই না কারো।
নিজে কিছু লিখে নিজেরই যদি আর ভাল না লাগে তো সেটা জনসমক্ষে দিয়ে মানুষকে আর অত্যাচার করি কেন?
মুনিয়া বলেছেন:
অনেকদিন পর আপনার ব্লগ সার্চ দিয়ে এই লেখাটা পেলাম গুগল এ। উচ্ছ্বসিত হয়ে গ্রুপমেটকেও দেখালাম। তারপর দেখি এইটাতে আমার কমেন্ট আছে!কিন্তু অদ্ভুত ব্যাপার যে পুরনো হয়নি---
অদ্ভুত শক্তি আপনার লেখায়...
লেখক বলেছেন: লেখা ভুলে গেছি।
tsabtahi বলেছেন:
ভাল লাগল ভাই।গভীর অস্থির রাতে পংক্তি খোঁজা চলতে থাকুক এই কামনা রইল
লেখক বলেছেন: স্বাচ্ছন্দ্যের সাথে লেখা বন্ধ হয়ে যাবার সম্ভবত একটা সম্পর্ক আছে। এখহন আর কথা খুঁজে পাই না।
লেখক বলেছেন: কবিতা ভেবে লেখা হয়নি, তবুও পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা। ভাল থাকুন। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























