আমার প্রিয় পোস্ট
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে - সৌম্য
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- হার-জিত - আশরাফ মাহমুদ
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- সন্ধ্যা ৪ - মাহবুব মোর্শেদ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- আজ শ্রাবনের আমন্ত্রনে... - আস্তমেয়ে
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- হারিকেন - দ্য ডিভাইন উইন্ড (৩) - তানভীর
- ঢাকা, মৃতের শহর । । ঢাকা, সিটি অব দ্যা ডেড । । টাইম ম্যাগাজিন। সোমবার, মে ৩, ১৯৭১ - এহহামিদা
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- : আমাদের ক, খ, গ, ঘ, এবং ঙ : - নজমুল আলবাব
- জরুরি অবস্থার অগল্প - হিমু
পাত্র/পাত্রী চাই বিজ্ঞাপন আর আমাদের মানসিক দীনতা
২৮ শে জুন, ২০০৯ রাত ১২:২৬
আমার মায়ের একটা অভ্যাস আছে, পত্রিকার আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, বিশেষত যখন হাতে কোন বই না থাকে পড়ার মত। প্রথম আলোর শপথীয় অত্যাচারে অবশ্য সে অভ্যাসে খানিক ভাটা পড়েছে। এমনিতেই ২৪ পৃষ্ঠার মাঝে ১১ পৃষ্ঠা বিজ্ঞাপন, তার উপর আরো ৩-৪ পৃষ্ঠা শপথ নিয়ে ভণ্ডামির বিজ্ঞাপন, ধৈর্য্য রাখা মুশকিল বৈকি। তবে সব খবর পড়া শেষ হলে পাত্র/পাত্রী চাই
বিজ্ঞাপনগুলো তার দেখা চাই-ই। না, ভুল বুঝবেন না, নিজের পুত্রকে তিনি এখনো বিবাহযোগ্য মনে করেন না, এই বিজ্ঞাপনগুলো মাতৃদেবীর কাছে নির্মল বিনোদনের উৎস। তাঁর ভাষায়,
দেশে কত রকমের চিড়িয়া আছে সেটা এই পাতাটা না পড়লে বোঝা যায় না। দ্বিমত করার কিছু পাইনি, মা মাঝে মাঝেই জোরে জোরে পড়ে শোনান আর হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাওয়ার অবস্থা হয় আমাদের। বাজি ধরে বলতে পারি, কারো মনমেজাজ বাড়াবাড়ি খারাপ থাকলে পড়তে পারেন এগুলো, এমন বিনোদন পয়সা দিয়ে মিলবে না। ![]()
গতকালকেও আম্মা পড়ছিলেন, আমি শুনছিলাম। মাঝে কি কাজে যেন মা উঠে গেলেন, আমি পত্রিকাটা দখল করলাম, আর কি মনে করে ঐ পাতাটাই আগে ধরলাম। অন্যদিনের উল্টো ঘটনা ঘটলো কাল, ভাল মেজাজ খারাপ হয়ে যেতে শুরু করলো বিজ্ঞাপনগুলো পড়তে পড়তে। যদিও অন্যদিনের মতই সেগুলো, কিন্তু অন্যদিন হয়তো এভাবে ভাবিনি। কি ভাষা একেকটা বিজ্ঞাপনের। কি নির্লজ্জ আত্মপ্রচার, নিজেকে বিয়ের বাজারে পণ্য করার কি প্রাণপণ প্রচেষ্টা। আবার উল্টোদিকে, একেকজনের কি বেহায়ার মত চাহিদা! নিজের জীবনসঙ্গী খুঁজছে নাকি আদমবাজারে নিজের জন্য সেরা পণ্যটা খুঁজছে বোঝা মুশকিল। লোভের কদর্য প্রকাশ ছত্রে ছত্রে, সব মিলে মনটা বিষিয়ে গেল নিজেদের ওপরই।
আচ্ছা, ২-১টা নমুনা দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। "ঢাকায় নিজস্ব বাড়ি-গাড়ি, বিদেশে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক, ২৬ বছর, ৫'৯" 'সুদর্শন' পাত্রের জন্য 'ঢাকায় বসবাসকারী' পর্দানশীন ৫'৩" ঊর্ধ্ব উচ্চতার "প্রকৃত" সুন্দরী পাত্রী চাই।" কি মনে হচ্ছে? বিয়ের পাত্রীর খোঁজ, নাকি দোকানে গিয়ে সর্বোচ্চ দামে ভাল 'মাল'টা কেনার প্রচেষ্টা? "প্রকৃত সুন্দরী" টা কি বস্তু? আরেকটা নমুনা দিই। "বিদেশি হাউজিং কোম্পানির সিইও, এমবিএ, ঢাকায় বসবাসরত সুদর্শন পাত্রের জন্য আর্কিটেক্ট/ইন্ঞ্জিনিয়ারিং/এমবিএ অধ্যয়নরতা 'ঢাকায় সেটেল্ড', "লম্বা, সুন্দরী" পাত্রী আবশ্যক। বোঝ ঠ্যালা, গুণের ম্যালা! দু'দিকেই এত গুণের সমাহার হলে না কলসি উপচে পড়ে রে!
এত গেল পাত্র পক্ষের ছ্যাঁচড়ামি, পাত্রীপক্ষও কিন্তু পিছিয়ে নেই। এদিকের আকর্ষণটা অবশ্য সৌন্দর্যে নয়, মাকাল ফল দিয়ে তারা কি করবেন? তাদের আকর্ষণ টাকা-পয়সায়। নমুনা দেখুন-- '
সরকারি পদস্থ কর্মকর্তার ডাক্তার কন্যার (এফসিপিএস ১ম পার্ট ও ২৮তম বিসিএস লিখিত সমাপ্ত) এবং সুন্দরী পাত্রীর জন্য বিসিএস ডাক্তার বা ইন্ঞ্জিনিয়ার পাত্র চাই।" হুম, সমানে সমান। আরেকটু দেখি।
"ঢাকায় স্থায়ী, সুদর্শনা মাস্টার্স মাল্টিন্যাশনালে চাকরিরত পাত্রীর জন্য অভিজাত মুসলিম পরিবারের ডাক্তার/ইন্ঞ্জিনিয়ার/ব্যাংকার।মাল্টিন্যাশনালে চাকরিরত/ব্যবসায়ী 'প্রতিষ্ঠিত' পাত্র আবশ্যক।" এই হলো অবস্থা। হিন্দু পাত্ররা আজকাল অবশ্য একটা উদারতা দেখান, নমুনাটা এমন--- "আমেরিকায় ডাক্তারির লাইসেন্সপ্রাপ্ত ফর্সা দেবনাথ পাত্রের জন্য "শুধুমাত্র আমরিকার নাগরিক অথবা গ্রিনকার্ডধারী"পাত্রী চাই, অসমবর্ণে আপত্তি নেই।" আহা কি উদারতা। তাই তো, বর্ণ পাত্তা দিলে তো গ্রিনকার্ডের লোভ ছাড়তে হয়, তারচেয়ে জাত যাক, লক্ষ্মীদেবীর অধিষ্ঠান হোক।
আর কত বলবো? সবই মোটামুটি একরকম। সবগুলো বিজ্ঞাপন দেখলে মোটামুটি একটা ছাঁচ পাওয়া যায়। পাত্রপক্ষের চাহিদা হলো বউখানা হবে স্বর্গের পরী, একেবারে পটে লেখা কবিতা, এমন একখানা শোপিস যে সবাইকে দেখিয়ে চোখ টেরিয়ে দেয়া যাবে। সোজা কথায়, ড্রয়িংরুমের শোভাবর্ধক। ভাল শোপিসের দামটাও সেরকম, আর সেটা কেনার সামর্থ্য যে তাদের আছে সেটা বিজ্ঞাপনে বেশ ফুলিয়ে-ফাঁপিয়েই বলা হয়। ওদিকে পাত্রীপক্ষের দরকার প্রতিষ্ঠিত গাড়িবাড়িওয়ালা পাত্র, যেনতেন ফুলদানিতে তো আর ঘরের ফুলটাকে রাখা যায় না! কাজেই মেয়ে বড়ই সুশীলা, আদবলেহাজের অভাব নেই, ওদিকে আবার আধুনিকা, স্মার্ট, ড্রইংরুমে বেশ মানাবে। যদি আবার চাকরিবাকরি করে তবে পোয়াবারো, এবার একখানা রকফেলার না হোক টাটা-বিড়লার মত কেউ না হলে চলবেই না। সেদিন ফেসবুকে বন্ধু নাজমুল দারুণ একটা মন্তব্য করলো--" বাঙ্গালি পোলারা বউ খুঁজতে গেলে সবসময় অ্যাণ্ঞ্জেলিনা জোলি খুঁজে, সমস্যা হইলো নিজে যে ব্র্যাড পিট না সেইটা ভুলে যায়। ঐদিকে মাইয়ারা বিল গেটস না হইলেও তার ভাইরে অন্তত বিয়া করতে চায়, এর নিচে প্রেস্টিজ থাকে না।"
এখানে আমার আপত্তি কোথায়? আমি কি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করতে চাইছি? মোটেই না, তেমন স্বপ্নই দেখি না। যে যার যোগ্যতা আর পছন্দ অনুযায়ী জীবনসাথী বেছে নিতেই পারে। আপত্তির
জায়গাটা মানসিক দীনতার দিকে। বিজ্ঞাপনে তো সরাসরি বলে, কিন্তু নিজেদের মাঝেও যখন পাত্র-পাত্রী খুঁজতে দেখি, মনে হয় "সুন্দরী মেয়ে" আর "পয়সাওয়ালা ছেলে" এই দুই জাত বাদ দিলে দুনিয়ার আর কারো বিয়ে করাই উচিত না। একটা মেয়ে দেখতে সুন্দর না হলে তার মনের খবর কয়জন রাখে সন্দেহ, আর ছেলে যদি পয়সাওয়ালা হয়, তা সে পয়সা যে পথেই আসুক, তার সাতখুন মাফ। চাকরির বাজারে কিন্তু সরকারি ইন্ঞ্জিনিয়ার আর পুলিশের ব্যাপক দাম, সেটা যে তাদের সরকারি বেতনের স্কেল দেখে নয়, সেটা বুদ্ধিমান মাত্রেই আর বুঝিয়ে বলতে হবে না। এমনিতেই তো আর বলে না,জামাইয়ের রাজা পুলিশ!
বিয়ে জিনিসটা আসলে মানুষ কি জন্য করে সেটা নিয়ে নানা ব্যাখ্যা থাকতে পারে, বিবাহিতরা হয়তো ভাল বলতে পারবেন। এককালে রাজা-বাদশাহরা বিয়েকে একটা "রাজনৈতিক চুক্তি" হিসেবেও দেখতেন, সম্রাট আকবরের ধর্ম-বর্ণ নির্বিশেষে বিবাহ তার একটা ভাল উদাহরণ। মনের মিল সেখানে গৌণ। তবে আধুনিক কালেও সেটা চুক্তির বাইরে কতটা যায় ভাবার বিষয়, অন্তত বিজ্ঞাপন দেখে আর পরিচিতমহলে পাত্র-পাত্রীর প্রয়োজনীয় যোগ্যতার বহর শুনে পরিস্থিতি সম্রাট আকবরের কালের চেয়েও ভয়াবহ বলেই বোধ হয়। একেকজন যা চায় তার জন্য মঙ্গলগ্রহে গেলেও তা মিলবে কিনা বলা মুশকিল, আর শেষ পর্যন্ত যা পায় সেটা নিয়ে তারা সারাজীবন কতটা খুশি থাকে সেটাও আর কাউকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। অবশ্য, সব মিলিয়ে একটা সফল চুক্তি হলে দু'পক্ষই খুশি থাকে, সেদিক দিয়ে হতেও পারে, মন ব্যাপারটাই হয়তো এই ডিজুস যুগে গৌণ হয়ে গেছে।
কখনো দেশের বাইরে যাইনি, তবে সিনেমা-টিনেমা দেখে আর প্রবাসী আর বিদেশফেরত দেশী ভাইদের কাছে যা শুনি, তাতে বিদেশীদের একটা ব্যাপার বেশ লাগে। বিয়ের ব্যাপারে মনে হয় তাদের মনোভাব যতটা না ব্যবসায়িক তারচেয়ে অনেক বেশি মনোজাগতিক। ভাল না লাগলে হয়তো ক'দিন পরেই ছেড়ে দিল, কিন্তু মনের সাথে না মিললে জোর করে কোন কম্প্রোমাইজ বা লোভের জন্য কাউকে ধরে রাখার প্রবণতা এদের কম লোকেরই আছে বলে মনে হয়। আমাদের অবস্থা উল্টো, আকাশসমান আশা আর পর্বতসমান লোভ নিয়ে গাঁটছড়া বাঁধলো, তারপর মিলুক আর না মিলুক
চালিয়ে যাও। কারো সংসারে অশান্তি, অমুক ভাবীর এত গয়না, চড়ে লেক্সাসে, আমার কেন টয়োটা করোলা? কেউ বা যৌতুক না পেয়ে বউ পেটাও, দরকারে মেরে সিলিং ফ্যানে ঝুলিয়ে
দাও, বিচার তো নেই। মূলে কি সেই বিবাহপূর্ব লোভের বেসাতি-ই নয়?
গুরু মুজতবা আলীর কোন একটা বইতে পড়েছিলাম, কোন জাতির মানসিকতা বুঝতে বাজারে যেতে হবে আর খাদ্যাভ্যাস দেখতে হবে। এখন বলি, কারা কিভাবে অথবা কি দেখে বিয়ে করে সেটা
দেখলেও বেশ বোঝা যায় এদের মনাসিকতা কতটা উঁচু বা নিচু।
শালার বাঙ্গালির পাত্র/পাত্রী চাই বিজ্ঞাপনগুলো দেখলেই বোঝা যায় জাতি হিসেবে আমরা কত্তো বড় ছোটলোক।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দৈনন্দিন ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রণব আচার্য্য বলেছেন:
খুক্ খুকু্ (কাশির ইমো)
লেখক বলেছেন: হেহেহে
দাদা কি পাত্রী খুঁজছেন?![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
যেটা বলবো বলে ভাবছিলাম , সেটা পোস্টেই বলে দেয়া হয়েছে, পত্রিকা পড়ার অভ্যাসের শুরু থেকেই "পাত্র-পাত্রী চাই" টাইপের বিজ্ঞাপনগুলো আমার কাছে বিনোদন পাতার চে' একশ'গুণ বেশী বিনোদন !
লেখক বলেছেন: শিপন ভাই, একদম বাস্তব বিনোদন
কি যে তার ভাষা, সব তো দেয়া গেল না। একজন দেখলাম চাইলো ৩০ বছরের পাত্রীর জন্য ৩৯ বছরের পাত্র। বুঝলাম না ৪০ এ সমস্যা কি!![]()
লেখক বলেছেন: আমি হাসতেই থাকি যতবার ঐগুলি পড়ি।![]()
বিবর্তনবাদী বলেছেন:
বিয়ের মনোজাগতিক গুরুত্ব আসলেই কম। সামাজিক কারনেই প্রত্যেকেরই বিয়ে করা উচিত। অবিবাহিত মানুষের জীবন ভয়াবহ।
লেখক বলেছেন: বিবর্তন ভাইজান, আপনের জীবন কি ভয়াবহ হইয়া উঠিয়াছে? ![]()
প্রণব আচার্য্য বলেছেন:
পত্রিকাগুলোর সার্বিক বিজ্ঞাপনে চলছে চরম অশ্লীলতা। অসভ্যতার সীমাহীন উৎসব। সে পাত্রপাত্রী চাই বলুন, আর বিভিন্ন কোচিং, ব্যাবসায়ীঁ প্রতিষ্ঠান বলুন। (কয়েকটি প্রজন্ম ধরে মানুষের গর্ভে মানুষ উৎপাদন বিরত আছে)
লেখক বলেছেন: কোচিংয়ের কথায় মনে পড়লো, সাইফুর'স হইলো আরেক চিড়িয়া, বিজ্ঞাপন গুলা দেইখা হাসমু নাকি কানমু মাঝে মাঝে বুঝি না।
আপনার বন্ধনীর ভেতরের কথাগুলো বাঁধাই করে রাখা দরকার।
বিলাল বলেছেন:
জটিল হয়েছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ![]()
রাতমজুর বলেছেন:
বিয়া হৈল একটা সামাজিক স্ট্যাটাস এখন, সেরা কামাইওলা ছেলেটা অথবা সেরা সুন্দরী মেয়াটা কিনে নেওয়া আরকি।
লেখক বলেছেন: জায়গামত ধরসেন, পারফেক্ট। যার বউ যত সুন্দরী বা যার জামাই যত পয়সাওয়ালা আত্মীয়মহলে তার ভাব তত বেশি।
প্রণব আচার্য্য বলেছেন:
না; কাশিটা আপনার জন্য।লেখক বলেছেন: তওবা দাদা, আমি ছোট মানুষ, এইসব প্যাঁচের মধ্যে ফালান ক্যান? ![]()
চানাচুর বলেছেন:
ভাইয়া......তা আপনার কেমন মেয়ে পছন্দ! লেখক বলেছেন: আমি দীনহীন মানুষ রে ভাই, আমার কোন পছন্দ নাই, আমারে যে পছন্দ করবে সে-ই আমার পছন্দ
তাছাড়া, বয়স হয় নাই![]()
লেখক বলেছেন: অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনার মা'কে আমার সালাম দেবেন।
অদ্রোহ বলেছেন:
ভালো কথা মনে করাই দিসেন,একবার এরকম একটা বিজ্ঞাপন দেখসিলাম,"শিল্পপতি বাবার বিএসসি ইঞ্জিনিয়ার পাশ(বুয়েট),বয়স একুশ বছর,৫' ৫' ইঞ্চি লম্বা,অনিন্দ্যসুন্দরী পাত্রীর জন্য বহুজাতিক কোম্পানীতে উচ্চবেতনে চাকুরীরত,উচ্চতা কমপক্ষে ৫'৮" বুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ার পাশ পাত্র চাই "।সত্যিই সেলুকাস,কি বিচিত্র এই দেশ ,যেখানে ২১ বছর বয়সেই কিনা বিএসসি ইঞ্জিনিয়ার হওয়া যায় !!!
লেখক বলেছেন: দূর মিয়া, এত গবেষণা করো ক্যান? অ্যাপ্লাই কইরা দিতা, বাপ শিল্পপতি কিন্তু, বুইঝা
তার উপর আবার অনিন্দ্যসুন্দরী
আমি ভাবতাসি, না জানি কোন ব্যাটার কপাল পুড়লো, এই বউ তো জামাইরে দৌড়ের উপর রাখবো, হাহাহাহাহা![]()
লেখক বলেছেন: সুমনের গানটা শুনছে মনে হয়, চল্লিশ পেরোলেই চালশে। জামাইরে যাতে কেউ চাইলসা কইতে না পারে, সেইজন্য হইতে পারে, মাবুদ জানে![]()
লেখক বলেছেন: বয়স ২৬, আইনত ঠিক আছে, তবে বিবাহের ম্যাচিউরিটি আসে নাই। নিজের নামের লগে এখনই 'শহীদে শাদী" ট্যাগ লাইগা গেসে চিন্তা করলেই হাত-পা ঠাণ্ডা হয়া যায় ![]()
লেখক বলেছেন: বেলা আর কই হইলো? মোটে তো পাশ দিলাম, চাকরি-বাকরিও নাই। বরং তোমরা জোশে আছো, বাইর হবার আগেই খোঁজ কইরা দেখো ঐরকম কোন "অনিন্দ্যসুন্দরী শিল্পপতির কন্যা" বাগাইতে পারো কিনা, পাশ করলে কিন্তু আর বেইল পাইবা না![]()
লেখক বলেছেন: এ ভাই সবাই বিবর্তনবাদীর জন্য পাত্রী খুঁজেন, বেচারা মনোকষ্টে আছেন![]()
মারূফ মনিরুজ্জামান বলেছেন:
প্রণব আচার্য্য বলেছেন: না; কাশিটা আপনার জন্য। লেখার বিষয় নির্বাচন অনেক সময় চাহিদার উপর নির্ভর করে তোহা হা প গে
----
যাই হোক ভাল লিখেছেন- তবে আমার জানামতে এই বিজ্ঞাপন গুলা ঘটকদের কাছে থেকে বেশি আসে।
লেখক বলেছেন: প্রণবদা দিলো একটা বাম্বু মাইরা ![]()
ঘটকরাও আসলে পাত্র বা পাত্রীপক্ষের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন দেয় বলেই জানি। হয়তো ভাষাটা একটু হাস্যকর হয়, তবে চাহিদাগুলো মোটেই হাস্যকর নয়।
রাতমজুর বলেছেন:
বহু বছরে একটাই ব্যাতিক্রম দেখছি গত মাস দুই আগে, সাধাসিধে একটা ছেলে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওলা, বাবাও তেমন কিছু নন, সাধারন মধ্যবিত্ত, বেশ নামকরা আর রিচ ব্যাবসায়ী ফ্যামিলিতে বিয়ে হলো। ভাবছিলাম এক্সেপশনাল কেইস, পরে দেখি এখানেও কারন আছে, ভদ্রলোকের পুত্র নেই, কণ্যার জামাতাকে মোটামুটি ঘরজামাই বানাবার ইচ্ছা আরকি, ব্যাবসা সামলাবার জন্যে।
লেখক বলেছেন: হুম, পয়সা দিয়া কর্মচারী কেনার মত খানিকটা। তবে তারপরেআও খানিক ব্যতিক্রম হয়তো, কারণ ব্যবসা দেখতে নামকরা ফ্যামিলির ছেলেও বিয়ে করানো যেত। এই বাবদে আরেকটা বিজ্ঞাপনের কথা মনে পড়লো-- " অভিজাত পরিবারের সুন্দরী শিক্ষিতা কন্যার জন্য ভদ্র মার্জিত শিক্ষিত পাত্র চাই। পাত্রকে প্রতিষ্ঠিত করা হইবে।" তখন বেকার আছিলাম, (এখনো আছি) অ্যাপ্লাই করলে এতদিনে হয়তো প্রতিষ্ঠিত হয়া যাইতাম ![]()
মে ঘ দূ ত বলেছেন:
+++
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
খারাপ কি? আন্টিরে কন খোজ নিতেআপনেরে জন্য যদি একটা ব্যাবস্থা হবে!
পাত্রী উচ্চশিক্ষিত,সুন্দরী,ঢাকা শহরে ৫২৮টা বাড়ী,তামাম দুনিয়ার সিটিজেন প্রাপ্ত এভারেস্ট বংশীয়
লেখক বলেছেন: হ, আইছিলো তো
মাইয়া বিদেশি সিটিজেন, ঢাকায় আবার মাইয়ার বাপের জমি-বাড়ি, একমাত্র কন্যা। মায়ে কইলো, পোলা একদমই ছোট, দিমু না। মা'রে কইলাম, এইটা কি করলেন? মায়ে কয়, ভিসা দিবে আর জমি বাড়ি আছে এইটা না কইলে বিবেচনা করতাম, এইটা কইসে দেইখাই ভাগাইসি
আহারে, এতদিনে বিদেশী সিটিজেন হয়া যাইতাম রে![]()
অদ্রোহ বলেছেন:
অনিন্দ্যসুন্দরী!!!,তায় আবার বুয়েটে !!,তাইলেই সারছে লেখক বলেছেন: হুম, বুয়েটে অধ্যয়নরত অনিন্দ্যসুন্দরীটা কেমন জানি শোনায়
তয়, এলিজিবল ব্যাচেলর কথাটায় অবজেকশান, চাকরি না থাকলে শুধুমাত্র "পাত্রকে প্রতিষ্ঠিত করা হইবে" টাইপ লোকদের কাছেই এলিজিবল হইতে পারে, মাইয়া বা তাদের গার্জেনরা অত বেকুব না। এই লাইগাই তো কইলাম, পাশের আগেই আখের গুছাও, পাশ করলে আর বেইল নাই![]()
চানাচুর বলেছেন:
বুঝেছি আপনার বিয়ের সময় পত্রিকায় বিজ্ঞাপনটি হবে নিম্নরূপ:অল্প বয়স্ক, সুদর্শন, স্মার্ট, বুয়েট ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত মাল্টিন্যাশনালে কর্মরত, ৫ ফুট ১১ ইঞ্চি, বয়স ৪৬- পাত্রের জন্য পাত্র অবশ্যক ডাক্তার/ইঞ্জিনিয়ার/বিবিএ অধ্যয়নরত প্রকৃত অর্থে সুন্দরী পাত্রী চাই।
লেখক বলেছেন: আমি লোকজনের কি ক্ষতি করলাম, আমারে বাঁশ দেয় ক্যান?
হাইট ৪ ইন্ঞ্চি বেশি হইসে, স্মার্ট আর সুদর্শনটাও ভুল, মাল্টিন্যাশনালে এখন বা ভবিষ্যতে কোনদিনই চাকরি করার সম্ভাবনা নাই। কিন্তু "প্রকৃত অর্থে সুন্দরী" কথাটার মানে কি? ![]()
রাতমজুর বলেছেন:
অনিন্দ্য সুন্দরী, শর্ট ডিভোর্সি বয়স ১৯ ইউএস সিটিজেন মেয়ের জন্যে পাত্র চাই, পাত্রকে নিজ খরচে বিদেশে নিয়ে যাওয়া হবে - এই টাইপ বিজ্ঞাপন আসতো বছর খানেক আগে, বেশ মজা লাগে এগুলো দেখলে।
লেখক বলেছেন: ১৯ বছরেই শর্ট ডিভোর্সি? খাইসে রে! এখনো আসে এমন বিজ্ঞাপন, পাইলে খবর দিয়েন, আমিও আম্রিকা যামু![]()
চানাচুর বলেছেন:
বিবর্তনবাদী ভাইয়ার বিজ্ঞাপন আমি পেপারে দেখেছিলাম:পাঁচ ফুট চারের নিচে হাইট, মডেলদের মত ফিগার, শ্যামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্রী, পিএইচডি করার যোগ্যতা সম্পন্ন, উদার মনের অধিকারিণী ও সংস্কৃতমনা পাত্রী আবশ্যক।
লেখক বলেছেন: এইবারে হাসতে হাসতে পইড়া গেলাম, খিক খিক খিক
মডেলদের মত ফিগার, শ্যামলা, পিএইহডি করার যোগ্যতা সম্পন্ন, ওরে আমারে কেউ ধর![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
চলেন আমরা বিজ্ঞাপন দেই...বেকার ঘরজামাই হইতে চাই। পাত্রী যতৈ বড়লোকের কন্যা হবে ততোই ভাল।
লেখক বলেছেন: হুম, আমি ভাবতাসি পুরান ঢাকায় ট্রাই দিমু, সকালবেলা বাখরখানি দিয়া নাস্তা কইরা সাদা লুঙ্গি আর পান্ঞ্জাবি লাগায়া শ্বশুরের গদিতে বসমু, ভাবতেই ভাল লাগে। ![]()
লেখক বলেছেন: শামীম ভাই, আপনের লাইগা খুঁজা লাগবে নাকি? ![]()
লুথা বলেছেন:
বাঙ্গালী মুখে বলে এক এবং বাস্তবে করে আরেক... মুখে বলে ছেলে-মেয়ে সমান, বিয়া করার সময় যতো কাহিনী শুরু করে... মনে হয় বিয়া করতে চায় না, বিজনেস করতে চায়...
লেখক বলেছেন: ঠিক কথা। মুখে সব প্রগতিবাদী, বিয়ার সময় আসল চেহারা বাইর হয়, তখন কেউ চেহারা খুঁজে, কেউ পয়সা খুঁজে, নানান ফিকির।
অদ্রোহ বলেছেন:
আমি চিন্তা করতেসি আরেকখান কথা,এইটা অবশ্য রিকোয়েস্ট ,আপনি বিয়া করনের সময় বেশ কয়েকটি শ্যালিকাসম্পন্ন পরিবারে বিয়া কইরেন লেখক বলেছেন: আমি আগে বিয়া করমু ক্যামনে? আমি তো দেখতাসি আজকাল ছোট ভাইরাই আমাগো ফালায়া ঝটপট পিঁড়িতে বইসা যাইতাসে (০৩ তো বটেই, ০৪ ও শুনি আজকাল বিয়া বইতাসে
) বরং তোমরা একটু মামাতো-চাচাতো শ্যালিকাদের কাছে গুণগান কইরো, আমাগো দিকটা একটু দেখা উচিত, তাই না? ![]()
সাইফুর বলেছেন:
ব্যাপক বিনোদন
লেখক বলেছেন: আবার কয়! কিন্তু আপনে এই ইয়ো টাইপ টুপি পইরা পাত্রীপক্ষের সামনে গেলে কিন্তু বাতিল হয়া যাইবার পারেন, খিয়াল কইরা![]()
লেখক বলেছেন: আসলেই ঝামেলার। তবে ছেলেমেয়েরাও তো সবাই নিজের জীবনসাথী সবসময় খুঁজে পায় না, তখন? অন্তত নিজেদের মানসিকতা বদলানো উচিত, জীবনসাথীই খোঁজা দরকার, কোন বাজারি পণ্য না।
লেখক বলেছেন: আছি আরকি, অবস্থা হইলো সর্দি-কাশি-হাঁপানি মওলানা ভাসানি। চাকরি নাই, বসায় বইসা ঝিমাই।
রাতমজুর বলেছেন:
একটা পত্রী চাই বিজ্ঞাপন লিক্তেছি, পুরা হৈলে ব্লগে টেষ্ট ড্রাইভ দিমুনে। টাইটেল "ঘরজামাই থাকতে চাই, উপযুক্ত শ্বশুর ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আর প্রপার্টির সত্যয়িত দলিল নিয়া যোগাযোগ করুন"
লেখক বলেছেন: প্রপার্টির দলিল কি সত্যায়িত হয় নাকি? ![]()
শয়তান বলেছেন:
অন টেস্ট বেসিসে চার পাঁচটা কেস এ করেসপন্ডেস করে দেখেন । লেখার নতুন অনেক সাবজেক্ট খুঁজে পাবেন ।
পার্সোনাল এক্সপেরিয়েন্স
লেখক বলেছেন: তা হয়তো পামু, কিন্তু শেষে সাবজেক্টরেই যদি গলায় ঝুলায়া দিতে বাড়ি পর্যন্ত ধাওয়া দেয়? ![]()
লেখক বলেছেন: এইটা দেখি আরো বড় ধান্দাবাজ, একবারে ফুলপ্রুফ শ্বশুর চায়। কন্ট্রকটরির ট্রেড লাইসেন্সটা আর বাকি থাকে ক্যান?
লেখক বলেছেন: মোটরসাইকেলও চলতে পারে, গেরামের বিয়াতে এইটার আবার ব্যাপক কদর।![]()
লেখক বলেছেন: হুম, পাইতে পারেন, তবে "জরু কা গোলাম" হয়া থাকতে হইবো আরকি। তা থাকলেন, জমির যা দাম আজকাল![]()
রাতমজুর বলেছেন:
কিছু পাইতে হৈলে কিছু ছাড়তে হয়, এমনেই মাইয়া গুলান যা হিটলার একএকটা, তার চাইতে আর বড় কি হৈব?
লেখক বলেছেন: "এমনেই মাইয়া গুলান যা হিটলার এক একটা"-- অভিজ্ঞতার ঝুলি বেশ ভারি নাকি? ![]()
পাথুরে বলেছেন:
@রাতমজুর ভাইজান, এইবার না হয়া যায় না। @ দাঊদ- একখান বিজ্ঞপ্তি ও তো বাদ দেন নাই। চান্সে পাইলে.....
লেখক বলেছেন: হুম, আসলেই, আমারো তো প্রতিষ্ঠিত হওয়া লাগবো, ২-১ জায়গায় ট্রাই মারলে মন্দ হয় না![]()
চিলে কোঠার সেপাই বলেছেন:
প্লাস টু দ্যা পাওয়ার থাউজেন্ড!!সুজলা সুফলা শস্য শ্যমলা বইতে যা ই পড়ি না কেন... আসলেই জাতি হিসেবে আমরা ছোটলোক...
লেখক বলেছেন: মানসিকতা আসলেই বদলানো দরকার, খুব দরকার।
অপরিচিত_আবির বলেছেন:
আরে ফঅরহান ভাই টিউশনী করানো শুরু করেন আবারো। বুয়েট শুনলেই মা-বাবা পাত্রী ঝূলায়া দিবে। আমার দিনাজপুর মেডিকেলের বন্ধুরা কএস ঐখানে ওরা টিউশনী করতে পারেনা এই ঝুলানীর ভয়ে লেখক বলেছেন: টিউশনি তো এই জীবনে কম করাইলাম না, কেউ তো দিলো না
আজকালকার মা-বাপ চাল্লু হয়া গেসে, আগে দেইখা নেয় মালকড়ি কেমন আছে
রাতমজুর বলেছেন:
আমার ব্যাচের আমিই একলা জীবিতের ঝান্ডা উঁচায়া আছি!
সেই হিসাবে চোখে দেখা অভিজ্ঞতা কম না।
লেখক বলেছেন: শহীদ হয়া যান, এই দুনিয়াতে একলা বাঁইচা থাইকা আর কি করবেন? মনের দুঃখে শহীদ হন, আমরা পিছে আছি![]()
লেখক বলেছেন: তাইলে আপনেই বিজ্ঞপ্তিটা লেইখা দেন![]()
নাজমুল আহমেদ বলেছেন:
হ, ফুলপ্রুফ শ্বশুর দরকার
লেখক বলেছেন: হ!
অ্যামাটার বলেছেন:
তবে যাই বলেন না কেন, আমার কিন্তু বিজ্ঞাপনের পাত্রীগুো পছন্দ হইছেএক্টু ঘটকালি করে দেখেন না দাদা আমার জন্য, সওয়াব পইবেন...তাও আমার যদি এক্টা গতি হয়
আর বিদ্র: যৌতুক হিসেবে একজোড়া হালের বলদ সাথে এক্টা মটর সাইকেল ছাড়া আর কিচ্ছুই নিবনা, ওয়াদা।
লেখক বলেছেন: আপনের বায়োডাটা এইখানে রাইখা যান, সবাই মিল্যা একলগে ঘটকালি করি। যৌতুক ভালই, তবে হালের বলদের বদলে ট্রাক্টর চাইলে ভাল করতেন (ফ্রি পরামর্শ)।
লেখক বলেছেন: বায়োডাটা রাইখা যান![]()
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
বিজ্ঞাপনের পাত্র-পাত্রীদের বিয়ের পরের একটা সাক্ষাৎকার নিতে পারলে বেশ হত। যেমনটা চেয়েছে, সেরকম পেলো কি না, জিতলো না ঠকলো এই চুক্তিগত সামাজিক শর্তে সেটার একটা জরিপ হতে পারে। তারপরে বিভিন্ন মিডিয়াগুলো, ঘটকের দোকানগুলো আরো জোরেসোরে বিজ্ঞাপন দিতে পারেঃ "আমাদের সমন্বয়ে গত একবছরে ৪০টি যুগল নিজেদের মনমতো সঙ্গী খুঁজে নিয়েছেন (পাশে তাদের ছবি/সাক্ষ্য)"কিসের ওমেকা সানরাইজ আর সাইফুর'স! এই বিবাহের ব্যবসায়ই লক্ষ্মী!
অনেক পুরনো এবং "চোখ সয়ে যাওয়া" ইস্যু নিয়ে গুছানো পোস্ট হয়েছে।
(এই ধরনের পোস্টের সমস্যা হলো, সবাই তোমার জন্য পাত্রী খোঁজা শুরু করে দিবেন!
লেখক বলেছেন: আইডিয়াটা বেশ। ধরো, র্যাংকিং হইবো, এই কাপল ফার্স্ট, এরা সেকেন্ড। প্রাপ্তিগত র্যাংকিংয়ে আমাদের সেন্টারই প্রথম স্থানে আছে। ক্যামনে লাভজনক পাত্র বা পাত্রী পাওয়া যায় সেই বিষয়ে কিছু প্রশিক্ষণের ব্যবস্থাও হইতে পারে![]()
হুম, সমস্যাটা মাথায় ছিল, তবে জনস্বার্থে কিন্ঞ্চিৎ ঝুঁকি নিলাম আরকি![]()
শফিউল আলম ইমন বলেছেন:
বিয়া করুম না ভাবতেছি। বিয়া করতে গেলেই সমস্যা। ছেলে দেখতে কেমন? মাল কামাই কেমন? ছেলের স্ট্যাটাস কি? বাপের স্ট্যাটাস কি বাপের বিদেশের সিটিজেনশীপ আছে কিনা সেটাও দেখে আজকাল...আমার বাপে বিদেশ যাওয়া তো দুরে থাক দেশের ঢাকা/সিলেট ছাড়া কোথাও গেছে বলে মনে হয় না। আমি ওইখানেই ফেইল মারছি।খিক খিক।
লেখক বলেছেন: আপনের তো 'প্রবাসী' ট্যাগ আছে, অখনো পাত্রীপক্ষ হামলা করে নাই কইতে চান? স্বীকার করেন সময় থাকতে![]()
শান্তির দেবদূত বলেছেন:
দেশে থাকতে আমিও ঐগুলো পড়ে নির্মল আনন্দ পাইতাম লেখক বলেছেন: এমনিতে বিনোদন হিসাবে খারাপ না, তবে আমরা এমন চিড়িয়া ভাবতেই খারাপ লাগে।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
"জাতি হিসেবে আমরা কত্তো বড় ছোটলোক"। ঠেলাটা ভালো হয়েছে। পাত্র-পাত্রী বিজ্ঞাপন নয় .......পুরাটা ব্যবসায়িক।
লেখক বলেছেন: আমরা দুনিয়ার লোকজনকে দোষ দেই, কিন্তু নিজেরা কেমন সেটা ভাবি না। বিজ্ঞাপন গুলো আমাদের লোভের মাত্রাটা খানিক বুঝিয়ে দেয় এই আরকি।
সাঈফ শেরিফ বলেছেন:
"আমেরিকা প্রবাসী সঙ্গত (!!!) কারণে ডিভোর্সড পাত্রীর জন্য সৎ, ভাল মনের পাত্র চাই, পাত্রকে আমেরিকায় প্রতিষ্ঠিত হবার সব খরচ দেয়া হবে। "- প্রতারণা বা আড়ালে শিয়ালের একই বাচ্চা "সুন্দরী মেয়ে" দেখিয়ে আদম ব্যবসাটা এখনও চালু আছে শুনেছি।বিয়ের ব্যাপারটা অনেক ক্ষেত্রেই সামাজিকতা রক্ষা। আমার মত প্রথা বিরুদ্ধ অসামাজিক জীব আজিজের এক কোণে বিড়ি ফুঁকে, এদিক সেদিক আড্ডা লেকচার দিয়ে কাটিযে দিতে পারবে। কিন্তু সামাজিক জীবরা একটা বয়সে এসে দেখবে কথা বলার বন্ধু গুলো নিজ নিজ মত বিয়ে করে সংসার নিয়ে দূরে সরে গিয়েছে। এমন কি দাম্পতিদের অংশ গ্রহণে সামাজিক অনুষ্ঠান গুলোতে তারা দেখবে "বুড়ো ব্যাচেলরা" অবাঞ্ছিত, মানুষ জন আড় চোখে তাকাবে। বুড়ো ব্যাচেলর হিসেবে তার বাড়িতে দাওয়াতও কবুল করবেনা বন্ধুরা, করলেও ভাবিদের আনবেনা, কারণ "ও বাড়িতে ভাবি নেই"।
বিকল্প হিসেবে "ফেইসবুকে, ব্লগে" পরাবাস্তব সামাজিকতায় অভ্যস্ত হওযা, আড্ডার ক্ষেত্রে "বয়স কোন ব্যাপার" নীতি মেনে চলা সুবিধজনক। তখন দেখবে পাখির মত আজ স্টকহোম, কাল বার্লিন, পরশু জেনেভা ঘুরে বেড়াচ্ছ, কত মানুষ! কত বিচিত্র পৃথিবী! কতটা স্বাধীনতা! এক মাসের মাইনে দিয়ে তিন মাস চলার মত আরাম, ভাবলেই রোমাঞ্চ লাগে।
লেখক বলেছেন: হুম, আদম ব্যবসার ব্যাপারটা ভুলে গেছিলাম। মাঝে কন্ট্রাক্ট ম্যারেজ বলে একটা ব্যাপার খুব চলতো, ছেলে বা মেয়ে ডিভি পেলেই তার সাথে একজনকে বিয়ে পড়িয়ে গছিয়ে দিয়ে আমেরিকায় পার, পরে ওখানে গিয়ে ডিভোর্স নিলেই হতো। আমরা অনেকটাই নিচে নামতে পারি সুখের জন্য, কি বলেন?
জীবনসঙ্গী খোঁজার জন্য কেউ বিয়ে করতে চাইলে সেটা বেশ ভাল ব্যাপার, নিজে ঠিক সামাজিক না হলেও একদম বন্ধুহীন একা জীবন কাটানোটা কঠিন বলেই মানি। তবে এই যে ব্যবসায়িক মালপত্রের মত করে পাত্র বা পাত্রী খোঁজা, জিনিসটাই কুরুচিকর লাগে। যৌতুকের মত এটাও একটা সামাজিক ব্যাধি, ছড়িয়ে আছে একদম উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত, যৌতুকের বিরুদ্ধে আইন করা গেলেও এটার বিরুদ্ধে আইনও করা যাবে না। ঠিক হতে হবে নিজেদেরই।
আলী আরাফাত শান্ত বলেছেন:
ক্লাস টেনে থাকতে প্রিটেস্টে ডাব্বা মারছিলামসেই সময় মনে হয়ছিলো পড়ালেখা কইরা আর হবো কি?কয়দিন পর এমুন পাত্রী একটা বিয়া কইরা বিদেশ যামু!জীবন পার
লেখক বলেছেন: আজকালকার পাত্রীরা অত বেকুব না, প্রিটেস্টে ডাব্বা মারলে বেইল দিবো না।
ডাইরেক্ট অ্যাকশান বলেছেন:
http://aneeta-04.livejournal.com/79840.htmlএই লিংকের কাছে উপরের পাত্র-পাত্রী বিজ্ঞাপন পাত্তা পাবে?
লেখক বলেছেন: হাঁ কইরা তাকায়া থাকলাম খানিক। জিআরই অ্যানালিটিক্যাল আর ভার্বাল স্কোরও দিয়া দিসে বিয়ার বায়োডাটাতে
অমাবশ্যার চাঁদ বলেছেন:
বিশ্লেষণধর্মী লেখা। ভাল লাগল। +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
স;গত কারনে ( ১ম স্ত্রী'র তরকারী আগের মত মজা লাগে না ) দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক........ লেখক বলেছেন: আপনের বউ জানেন? আপনে কিন্তু শ্যাষ, এইখানে প্রমাণ থাকলো![]()
লেখক বলেছেন: কিছু আছে, তবে অনেকগুলো আসলও আছে। নিজেদের পরিচিতদের সাথে কথা বললে দেখবেন, পাত্র-পাত্রী খোঁজার সময় আমাদের চাহিদাও খুব একটা কম থাকে না।
মাহবুব সুমন বলেছেন:
পাত্র/পাত্রী চাই বিজ্ঞাপন পড়তে দারুন লাগে, অনেক শিক্ষনীয় আছে সেসবগুলোতে।
লেখক বলেছেন: কোন সন্দেহ নাই, সংবাদপত্র হইলো সমাজের দর্পণ, আর এই দর্পণে নিজেদের যে চেহারাটা দেখি তাতে মাঝে মাঝে মনটা খারাপ হয়।
মুকুট বলেছেন:
ফ্রী বিনোদন!!!! মন খারাপ থাকলে মন ভালো হবার এ এক অব্যর্থ ঔষধ!
লেখক বলেছেন: একদম। অভিনব অনেক বিজ্ঞাপন থাকে, আমি শুধু কমন ২-১টা প্যাটার্ন তুলে দিয়েছি।
ইনক্রেডিবল বলেছেন:
১। সংগতকারণে ডিভোর্সড !২। পাত্রকে প্রতিষ্ঠিত করা হবে....... হা হা প গে
শর্ট ডিভোর্সি দিয়া এরা কি বুঝায় ?
লেখক বলেছেন: শর্ট ডিভোর্সি মানে শর্ট টাইম ম্যারেজের পরই ডিভোর্স নাকি ডিভোর্স হইসে শর্ট টাইম আগে সেইটা নিশ্চিত হইতে পারি নাই কখনো, একবার ফোন দিয়া দেখলে হয়![]()
টুশকি বলেছেন:
পাত্র-পাত্রী চাই পড়তে আমার খুব মজা লাগে।একবার এক ফ্রেন্ড পেপারে পড়সে এক লোক ভদ্রে ঘরের নামাজী মেয়ে পাত্রী হিসাবে চায়। ফোন নাম্বার দেওয়া ছিল, ফ্রেন্ড সেখানে ফোন করে সালাম দিসে। ঐপাশ থেকে একলোক বলে পেপারের এডের কথা শুনে বলল, আপনি পাত্রীর কে হন। আমার ফ্রেন্ড বলে, আমিই বিয়ে করব। কিন্তু সালাম যে দিলাম সালামের উত্তর দিলেন না কেন, আপনারা নিজে কি ধার্মিক না? আরো একগাদা লেকচার দিয়ে ফোন রাখসে।
লেখক বলেছেন: হুম, "ভদ্র ঘরের নামাজী মেয়ে" এইটার খুব চাহিদা আছে, প্রায় বিজ্ঞাপনেই দেখা যায়। ![]()
লেখক বলেছেন: আপনে একবার কইরা দেখলে পারেন![]()
টুশকি বলেছেন:
একেক ফ্রেন্ড একেক রকম ফোনফান করে। আমি একবার জাফর ইকবালকে করসিলাম। অবশ্য আমি সত্যি সত্যিই করসিলাম।
লেখক বলেছেন: আশরাফুলরে ফোন দেন![]()
যীশূ বলেছেন:
বিনোদনের জন্য আমিও মাঝে মাঝে পড়ি।
লেখক বলেছেন: নির্মল বিনোদন, দল বেঁধে পড়লে আরো মজার![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
পত্রিকার এই বিজ্ঞাপন গুলো যতবারই পড়ি, ততবারই হাসতে হাসতে গড়াগড়ি খাই। আর আপনার উপলব্ধির সাথে পরিপূর্ণ সহমত। মানসিকভাবে দীনতার প্রকাশ আমাদের পথেঘাটে, চলাফেরায়, সবজায়গায়। দেশের বাইরে থাকি, তাই তুলনা করতে পারি বেশ কিছু ব্যাপারে। যদিও সংষ্কৃতির ভিন্নতা আছে, তবুও ভালো জিনিসটুকু আমাদের শেখা উচিত বলে মনে করি। আমাদের মত পরনির্ভরশীল দেশগুলোর সমস্যাটাই এটা- উন্নত দেশগুলোর খারাপ ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি আত্মস্থ করে ফেলি আমরা, ভালো জিনিসগুলো রেখে।খুব সুন্দর আর গোছানো পোস্টের জন্যে ধন্যবাদ।
লেখক বলেছেন: "আমাদের মত পরনির্ভরশীল দেশগুলোর সমস্যাটাই এটা- উন্নত দেশগুলোর খারাপ ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি আত্মস্থ করে ফেলি আমরা, ভালো জিনিসগুলো রেখে।"
এটাই পয়েন্ট। বস্তাপচা হিন্দি সিরিয়াল আর নাচের অনুষ্ঠান দেখে আমরা সেগুলোর জন্য পাগল, অথচ ভারতীয়দের দেশপ্রেমটা শিখতে পারি না। পশ্চিমাদের পার্টি কালচার আর উগ্র ফ্যাশান নিয়ে আমাদের ব্যাপক আগ্রহ, অথচ তাদের প্রফেশনালিজম আর দায়িত্ববোধটা আমাদের মাঝে আসেনা। এমনি তো আর কোন দেশ ওপরে ওঠে না, দেশের মানুষকে চাইতে হয়। আমরা কি চাই?
জুল ভার্ন বলেছেন:
জোশ হইছে!!!ফারহান, একটা গোপন কথা বলি-কাউরে কইওনা। আমি নিয়মিত পড়ি-"পাত্র চাই.........", "একে ধরিয়ে দিন"- সহ যাবতীয় বিজ্ঞাপন! পাত্র চাই-বিবরনের সাথে নিজের মিল খুঁজে পেলে আমার বৌকে জানিয়ে নিজের বায়োডাটা পাঠাই/ কল করি....... জাস্ট মজা করার জন্য!
লেখক বলেছেন: কি ধরণের রেসপন্স পান সেইটা নিয়া একটা পোস্ট লেখেন ঝটপট, আমার খুবই জানার ইচ্ছা![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
ঠিক এ কথাটাই বলতে চাইছি আমি। দেখুন তো, আমাদের বৃহত্তর জনগোষ্ঠি কি চায়? এ কারণে আমাদের নেতারাও এরকম হয়। ওরা তো আমাদের বাইরের কেউ না, আমাদেরই কারো ভাই। আমি তাই নেতাদের দোষ দিইনা, কারণ আমি, আমরা চাইনা বলেই পরিবর্তনটা আসেনা। দোষটা আমাদের। একটা কথা কি জানেন? পুকুরে যখন বড় মাছ থাকে, সেটা তার আশেপাশের ছোট মাছগুলোকে খেয়ে ফেলতে চায়, ফেলেও। আমাদেরও সেই দশা। আর আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারি। আমরা আসলে কেউই দেশ নিয়ে ভাবিনা, মোটেই। যে যার নিজের গণ্ডি নিয়ে ব্যস্ত। একটু খেয়াল করে দেখবেন আত্মোপলব্ধিটা সবার মধ্যে নেই, যদিও সবাই জানে ভালো কোনটা, মন্দ কোনটা।
লেখক বলেছেন: একটা জাতি যে রকম, সেরকম নেতাই তারা পায়, কে বলেছিলেন মনে নেই। আমরা পলিটিশিয়ানদের গালিগালাজ করি, কিন্তু দুনিয়ার যত ঘুষখোর সব কি পলিটিশিয়ান নাকি? সরকারি অফিসগুলোতে যারা বসে আছে তারা তো আমাদেরই বাপ-মা-ভাই-বোন, সিস্টেমের ১২টা তারা বাজাচ্ছে, আমরা সেই দু'নম্বরি পয়সা খেয়ে আবার দেশ নিয়ে নাকিকান্না দিচ্ছি। সবারই একই ধান্দা, আমি তো বাঁচি, দেশ আর কেউ উদ্ধার করুক। সেটা করতে গেলেও সমস্যা, তাতে আবার আমাদের স্বার্থে আঘাত পড়ে আর আমাদের হুক্কাহুয়া শুরু হয়ে যায়। জটিল এক চক্র, সবাই ভাবি দেশটা ফেরেশতা এসে উদ্ধার করে দিয়ে যাবে, আমরা যেমন চলছি তেমনই চলবো।
লেখক বলেছেন: ![]()
মনির হাসান বলেছেন:
যাও একটুয়াকটু ইচ্ছামিচ্ছা ছিল ... গ্যালো ... লেখক বলেছেন: তাইলে আর কি, চিরকুমার সভায় নাম লেখান![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আমাদের এক ভাই গত তিন বছর ধরে বলেন উনার বয়স ৩৯। একদিন আমি বল্লাম তিন বছর ধরে ৩৯ থেকে উঠেন না কেন? তার কথা হল ৩০-৩৯ একটা স্লট, আর ৪০-৪৯ আরেকটা, ৪০ বলে উনি পরের স্লটে যেতে চান না এখনই।লেখক বলেছেন: এই তাইলে ৩৯ এর রহস্য
দুনিয়াতে যে কত কিছু জানার বাকি!!
আচ্ছা , বিয়ে টা কি জন্য করা হয়? এরকম ২ নম্বুরি দেখলে মনে হয় এর চে লিভ টুগেদার -ই ভাল। মনটা বেচে থাকে , লোভটা কম।
লেখক বলেছেন: পশ্চিমাদের জন্য লিভ টুগেদার হয়তো মনের জন্য, আমাদের দেশে তো ফ্যাশান। লোভ কি নেই সেখানেও, ক'দিন পর পর শরীর বদলের?
আবু সালেহ বলেছেন:
পেপারের বিয়ের এ্যাড থেকে সাবধান.....আপনার মা কে ১০০০ হাত দূরে রাখুন..............
নাহলে আপনার কপালে খারাবি আছে..............
লেখক বলেছেন: এমনিতেই আছে, আমারে বিয়া করবো কেডা? ![]()
নুশেরা বলেছেন:
অনলাইন ভার্সনে বিজ্ঞাপনগুলা দেয়না ===========================================
এতোরকম চাহিদা পাত্রপক্ষের! ক্যাম্নে যে বিয়া হইছিলো এখন ভাবলে টাশকি খাওন ছাড়া গতি নাই...
===========================================
সেইরকম লিখা হইসে।
"না, ভুল বুঝবেন না, নিজের পুত্রকে তিনি এখনো বিবাহযোগ্য মনে করেন না..."
লেখক বলেছেন: অবশ্যই ভুল বুঝবেন না, বিয়া করলে কাজীর খরচ দেয়ার পয়সাও এখন পকেটে নাই চাহিদা কি খালি পাত্রপক্ষেরই? পাত্রীপক্ষের চাহিদাও নেহাত কম না![]()
লেখক বলেছেন: পেজ লোড হইতে খবর হয়া যায়, অবশ্য নুশেরা আপার ঐ সমস্যা নাই।
লেখক বলেছেন: আহারে, এইসব ডিমান্ড মিটাইতে গিয়া আপনের এখনো গতি হইলো না।![]()
লেখক বলেছেন: কোর্ট ম্যারেজ করেন। সাক্ষী হমুনে।
মানুষ বলেছেন:
আকালমান্দ কে লিয়ে ইশারায় কাফি
লেখক বলেছেন: ঠিকাছে, আপনার লাইগা পাত্রী দেখতে হইবো। বায়োডাটা জমা দিয়েন, ঘটকালির বিজনেস আপনেরে দিয়াই শুরু করমু।
নুশেরা বলেছেন:
পাত্রীপক্ষের আবার চাহিদা থাকতে পারে নাকি! অবশ্য গ্রীনকার্ডফার্ড থাকলে মনে হয় ভিন্ন কথা। আমার বাপরে সালাম, বাসায় আইনা কাউরে কন্যা দেখান নাই কোনদিন। উনার এক কথা ছিলো, মেয়ে অমুকখানে কাজ করে, পোলারে কন গিয়া কথা কইতে। এই এক কথাতেই নাকি পোলাকুলের প্রেস্টিজ চোট খাইতো। তারপরও দুইচারজন নিজে গেসিলো বা মুরুব্বী পাঠায় দিসিলো। আহা, কী তাদের কথাবার্তার ছিরি! বাপের বাড়ীগাড়ী আছে কিনা, দাদার স্ট্যাটাস (!) কী ছিল... ...যখন বলতাম দাদা কৃষক ছিলেন, দেখার মতো চেহারা হইতো উনাদের...
লেখক বলেছেন: বাপের স্ট্যাটাস পর্যন্ত বুঝলাম, কিন্তু দাদার স্ট্যাটাস দিয়া কি হইবো?
ঐটাই তো বললাম, বিয়ার সময় বাঙ্গালি মনে হয় দোকানে মালপত্র দেখতে চায়, দোষ ২ পক্ষেরই আছে, মেয়ের বাপ-মাও যেন মেয়েরে বড় ঘরে (পয়সাওয়ালা) বিয়া দিলে ধন্য হয়, আর পোলাপক্ষের কথা ছাইড়াই দিলাম।
রাতমজুর বলেছেন:
@ লেখক
আরে ধুর, পেইজ লোডের কথা কৈ।
নুশেরা'দি,
ঘর জামাই থাকবার চাই, এই মর্মে একটা বিজ্ঞাপন লিখা দ্যান সোন্দর কৈরা, পর্থমআলুর ফ্রন্ট পেইজে ছাপামু
লেখক বলেছেন: আপনের যদি আলুর ফ্রন্ট পেইজে বিজ্ঞাপন ছাপানির পয়সা থাকে, তাইলে বিয়া করারও পয়সা আছে![]()
নুশেরা বলেছেন:
রামুরে ধইন্যা!ঘ্যাটনা কিতা, অনেকদিন ধইরাই দেখি তুমি শুধু বিয়াশাদী রিলেটেড পুস্ট দিতেছো, এখন কও ঘরজামাই হইবা... ইয়ে মানে কেউ কি রেডি আছে নাকি?
লেখক বলেছেন: খুঁইজা দেন উনারে, এইগুলা তো আপনাগো মুরুব্বিদের আকারে-ইঙ্গিতে জানান দেয়া হইতাসে![]()
আহমেদ রাকিব বলেছেন:
লেখাটা খুব খুব খুব বেশি জোস হইছে। খুবই ভালো লিখছেন। প্রিয়তে নিয়া গেলাম।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ![]()
লেখক বলেছেন: যা কইসিলাম। তয় আজকাল নাইন-টেনের পোলাপান পিরিত কইরা ফালাইতাসে আর আপনেরা বুইড়ারা মাইয়া পান না, ক্যামনে কি?
পাত্র বুয়েট পাশ, পাত্রীকে সুন্দরী , মেধাবী , বিজ্ঞান বিভাগের হতে হবে। তবে মাস্টার্স পাশের পর ঘরে বসে থাকতে হবে, চাকরী করা যাবে না। পাত্ররা পাঁচ ভাই, পাত্র সবার ছোট, বড় ভাবীরা সবাই শিক্ষিত গৃহিণী (সেম কেইস), বাড়ীতে কোন কাজের বুয়া রাখা হয় না, রান্না-বান্না থেকে ঘর মোছা, কাপড় ধোয়া সব ভাবীরা করে, এই পাত্রীকেও তাই করতে হবে। এজন্য বুয়েটে পাত্রী না খুঁজে ঢাবিতে কার্জন হলে খুঁজতে এসেছেন।
লেখক বলেছেন: মঙ্গল গ্রহে গেলে পাওয়া যাইতে পারে। এইরকম লোকের কাছে যারা মেয়ে বিয়া দিবে ওদের নামে আগে মামলা দেয়া উচিত। উপরে একজনের একটা লিংক আছে, দেখেন ঐখানে পাত্রের জিআরই টোফেল স্কোর পর্যন্ত দেয়া আছে,হেহেহে ![]()
নাহিন বলেছেন:
কমেন্ট সব পড়ার এনার্জি হইলো না, জাস্ট লিখা পইড়া একখান কথা মনে হইলো- এটলিস্ট এই মানুষগুলা তো এক দিক দিয়ে অনেস্ট, তারা যে মানসিকতার, সেটা তারা সহজ কথায় বলেই দিচ্ছে তাই না?অন্তত তারা তো মুখে বড় বড় বুলি ফুটিয়ে নিজের স্বার্থের বেলায় ভুলে যাচ্ছে না, সের দরে নীতিবাক্য কিনে কেজি দরে বিকিয়ে দিচ্ছে না।
ভাইয়া আমি রিটায়ার্ড ইংলিশের প্রফেসর মহিলাকে তার ডাক্তার এবং ইন্জিনিয়ার দুই বউকে "শিক্ষিত গৃহিণী " বানিয়ে রাখতে দেখেছি।
ক্যামনে কি জানি না, হইতে দেখসি তাই কইলাম- অন্তত বলে কয়ে নিজের দীনতা প্রকাশ করা ভালো, রেখে ঢেকে আরেকজনের স্বপ্ন, কিংবা জীবন নষ্ট করার থেকে, নয় কি?
লেখক বলেছেন: মোটামুটি একমত। পত্রিকার বিজ্ঞাপনগুলি শুধুই উদাহরণ ছিল, এমনিতে ঘরে ঘরে যে পাত্র-পাত্রী খোঁজা চলে সেইখানেও মানসিকতা কমবেশি একই। তোমার দেখা না, আমার নিজের দেখাও সেইটাই বলে, নিজে চাকরি করসে কিন্তু পোলার বউ হিসাবে একটা মোমের পুতুল চাই শোকেসে সাজানির মত, সে যদি পড়াশোনা জানে তো কি, ঘরের কাজ করতে হইবো, নো চাকরি।
আর আমারে যদি বইলা থাকো, এখন তো আর প্রমাণ দেয়া সম্ভব না রে ভাই, বিয়ার বয়স হয় নাই, তবে ২৬ বছর বয়স পর্যন্ত যেটা বলছি তার বাইরে কিছু করি নাই, এইক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলেই আশা করি। দোয়া রাইখো যেন মানুষ হই, আর কিছু না![]()
নরাধম বলেছেন:
ফাটাইছেন। আমারও একটা সুদর্শনা, নম্রা, ভদ্রা, সুশীলা, সজ্জনা, শিক্ষিতা, আদবে-লেহাজ জানে এরকম, ভাল-বংশের, উচ্চতায় ৫ফুট ৪ ইন্ঞির বেশি (আরও সব ভাল ভাল জিনিস) পাত্রী দরকার। আছে নাকি??
লেখক বলেছেন: আমারে মাফ করন যায় না? আপনেরা বড় ভাই হয়াই পাত্রী পান না, আমরা তো লাইনে ম্যালা পিছনে![]()
নরাধম বলেছেন:
আমার সামনে লম্বা লাইন, বড়ভাইয়ার জন্য খুঁজতাছি!! লাইন একসময় ক্লিয়ার হইবেক, সে আশায় পথ চেয়ে আছি, কিন্তু সে আর ফুরোয়না!
লেখক বলেছেন: বড় ভাইরে দৌড়ানি দেন, এইভাবে আপনের রাস্তা আটকায়া রাখা ঘোরতর অন্যায়।![]()
রুখসানা তাজীন বলেছেন:
ফারহান, তোমার পছন্দনীয় একটা 'পাত্র চাই' আর একটা 'পাত্রী চাই' বিজ্ঞাপন দাওতো। কৌতূহল।
লেখক বলেছেন: তাজীন আপা, আপনের মতলব কন আগে, আমি এখনো জীবিত, মারবার চান নাকি? ![]()
বাগসবানি বলেছেন:
সেইসকল বাবা-মাকে আমার সশ্রদ্ধ সালাম যারা আপনার মত কিছু বিবেকবান মানুষের জন্ম দিয়াছেন । ভাল লাগে যখন দেখি কিছু মানুষ আমার মতনই চিন্তা করে যদিও সেটা সংখ্যালঘু । ধন্যবাদ আপনাকে ।
লেখক বলেছেন: উল্টোরথে চড়তে যদি না-ও পারি, অন্তত চেষ্টা করে দেখতে ক্ষতি কি? ধন্যবাদ আপনাকেও।
লেখক বলেছেন: উপযুক্ত ফিস দেন, খুঁজে দেই, এন্ঞ্জিনিয়ার হওয়ার বদলে এই ব্যবসায় নামলে পয়সাকড়ি হবার সম্ভাবনা বেশি।![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুবই ভালো লিখেছো।
তোমরা অনেকগুলো না লেখা জমে আছে দেখছি।
এইসব বিজ্ঞাপনগুলো দেখলে ভয়ই লাগে.......ভাগ্যিস এমন অবস্হা হয়নাই আমাদের কারো(আমার আর আমার বরের).......
কারোই বিয়া হতো না.....
ভালো থাকো।
শুভকামনা।
লেখক বলেছেন: আপু, অনেকদিন পরে, আমি তো ভাবলাম গ্রহান্তরী হলেন। ![]()
এইরকম যারা লেখে তারা কেমন পাত্র/পাত্রী পায় এইটার ফলোআপ থাকা খুবই জরুরী ছিল।![]()
কিরণময়ী বলেছেন:
এইসব কথা আমারো মাথায় ঘুরতো জানেন ! সম্প্রতি বাড়িতে বিবাহ বিষয়ক এত আলাপ হইতেসে......... এখন বুঝি , বিবাহ যে কি জিনিশ !মানে সেটেল্ড ম্যারেজ মানে সেইরকম ক্যাচাল !কিন্তু ব্যাডলাক খারাপ যে এই জীবনে কাউরে ভাল্লাগ্লোনা !
পোস্ট পছন্দ হইসে।
লেখক বলেছেন: বিশাল ক্যাচাল। সবাই মিলে এত কিছু দেখে যে মনে হয় আগে প্রোগ্রাম কর কম্পিউটারে, তারপরে ফ্যাক্টরিতে অর্ডার দে, কারণ ঐভাবে ছাড়া এই অসীম চাহিদা পূরণ হবে না। ভাল না লাগলে আর কি করবেন, যেটারে কোরবানির জন্য ঠিক করে দেখে শুনে রাজি হয়ে যান
আগাম অভিনন্দন।
নকীবুল বারী বলেছেন:
আমাদের দেশে একটা সমস্যা পোলারা সুন্দরী খুজে, মায়ারা ট্যাকা ওয়ালা খুজে, প্রতিষ্টিত খুজে............মনোজাগতিক যে ব্যাপারটা বলেছেন, ওইটার ধরা ছোয়াও কুনুখানে নাই।
লেখক বলেছেন: নাই। প্রেম করার সময়ও আজকাল চেহারা আর ক্যারিয়ার দেইখা করে।![]()
লেখক বলেছেন: আইডিয়া ১০০ ভাগ মিলছে।![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।![]()
রিমঝিম বৃষ্টি বলেছেন:
প্রেম কইরা বিয়া করনই ভালা।
লেখক বলেছেন: প্রেম করতে গেলেও আজকাল চেহারা টাকা-পয়সা ক্যারিয়ার দেখে, জিনিসটা বাণিজ্যিক হয়া গেসে।![]()
লেখক বলেছেন: সবই বাণিজ্য, লাইলী-মজনুর দিন আর নাই।![]()
রাগ ইমন বলেছেন:
খুবই ভালো লেখা । লেখা পরে মজা পেলাম।-----------
মন্তব্য পরে আরো মজা পেলাম ।
--------------
পাত্র পাত্রী বিজ্ঞাপন আমি পেপার পরা ছেড়ে দেওয়ার পরেও পড়তাম। বিনা পয়সায় এমন বিনোদন টিভিও দিতে পারে না ।
----------------------
পাত্র পাত্রী দেখে আমার ধারণা হয়েছে , বাংলাদেশের সকল বিবাহযোগ্য ছেলে মাল্টিন্যাশনালে কর্মরত, ডাক্তার, ইঞ্জিনিয়ার , এম বি এ আর সামরিক অফিসার । অসাধারণ হ্যান্ডসাম ।
বাংলাদেশের সকল বিবাহযোগ্য মেয়ে অনিন্দ্যসুন্দরী , ডাক্তার -ইঞ্জিনিয়ার - এম বি এ কিন্তু বয়স ২১।
এর বাইরে বাংলাদেশের ৩ কোটি সাধারণ ছেলে মেয়ে মনে হয় বিয়ে করে না ।
------------------------
আমার দেখা সেরা বিজ্ঞাপনের একটির কিছু অংশ ঃ
" মেয়ে তিন বার বিলেত ঘুরে এসেছে "।
এইটাও যোগ্যতা ?
লেখক বলেছেন: মেয়ে ৩ বার বিলেত ঘুরে এসেছে?
কি আর বলবো, যেই দেশে এখনো ছেলের বেতন আর মেয়ে ফর্সা কিনা আগে জিজ্ঞেস করে, সেইখানে এইটাই হবে।
তবে এরপরেও ৩ কোটি ছেলেমেয়েই বিয়ে করে, কিন্তু বিজ্ঞাপন যারা দেয় তাদের পরবর্তী জীবনের ফলোআপটা জানতে খুব ইচ্ছা করে।
লেখক বলেছেন: হাসতেই আছি। কিন্তু নামমাত্র ডিভোর্সটা কি জিনিস? ![]()
রাতমজুর বলেছেন:
জানি না, তয় আমার আগের অফিসে এক বুইড়া ভাম আছিলো, বয়স ৪০ এর দিকে আবিয়াইত্তা। পর্থমালু খুইলা বিজ্ঞাপন খুঁজতো, পাইলে ফোনাইতো, আমরা মসকরা মারতাম, ঐ টাইমে দেকছি, "শর্ট-ডাইভোর্সি, অনিন্দ্য সুন্দরী, বয়স ১৮/১৯, কানাডা/আম্রিকার ছিটিঝেন, পাত্রীর খরচে বিদেশ নিবো"
লেখক বলেছেন: হুম, ২ পক্ষই চিড়িয়া, এক হাতে কি আর তালি বাজে? পোলারা যে ক্রাইটেরিয়া চায় তাতে ১০ বছর না খুঁজলে পাইবো না, আর মাইয়ারা একই সাথে চেহারা শিক্ষা ক্যারিয়ার টাকা চায় যেইটা বুইড়া ভাম ছাড়া কম বয়সে অর্জন করা প্রায় অসম্ভব।
লেখক বলেছেন: বিশাল চাহিদা।
মঙ্গলগ্রহে যোগাযোগ করেন। ![]()
লেখক বলেছেন: হলুদ সুন্দরীটা কি বস্তু? ![]()
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন:
ইরাম এট্টা বিশ্বসুন্দরী, শিল্পপতি কন্যা, উচ্চশিক্ষিত, ভদ্র, নামাজী, পর্দানশীন, রুচিশীল, যত্নবান (কেয়ারিং), সুকণ্ঠী বিয়া কইত্তে মঞ্চায়। লেখক বলেছেন: পাত্রীপক্ষেরও কিন্তু সেরম ডিমান্ড, ঐগুলা মিটানির সামর্থ্য আছে তো? কেউ নিজের দিকে চায় না, কিন্তু নিজের লাইগা চায় দুনিয়ার সেরা মাল, হেহেহে। ![]()
kisuna বলেছেন:
অনেক ভালো একটা লেখা।
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.......লেখা তো যথেষ্ট ম্যাচিউরড 






