আমার প্রিয় পোস্ট
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে - সৌম্য
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- হার-জিত - আশরাফ মাহমুদ
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- সন্ধ্যা ৪ - মাহবুব মোর্শেদ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- আজ শ্রাবনের আমন্ত্রনে... - আস্তমেয়ে
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- হারিকেন - দ্য ডিভাইন উইন্ড (৩) - তানভীর
- ঢাকা, মৃতের শহর । । ঢাকা, সিটি অব দ্যা ডেড । । টাইম ম্যাগাজিন। সোমবার, মে ৩, ১৯৭১ - এহহামিদা
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- : আমাদের ক, খ, গ, ঘ, এবং ঙ : - নজমুল আলবাব
- জরুরি অবস্থার অগল্প - হিমু
বিশ্বকাপ ড্র: কারা পড়লো মৃত্যুকূপে?
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১০
হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসব গুলোর একটা, বিশ্বকাপ ফুটবলের ড্র। অনুষ্ঠান নিয়ে বেশি কিছু বলার নেই, শার্লিজ থেরনের হাস্যমুখও দর্শকসারিতে থাকা উদ্বিগ্ন কোচদের মুখে বিন্দুমাত্র হাসি আনতে না পারাই বলে দেয় মূল খেলার চেয়ে উৎকণ্ঠার কোন অংশে কমতি ছিল না এখানেও। বরং দেখে নিই কেমন হলো দলগুলোর বিন্যাস।
আপাতত বলা যায় সবচেয়ে সহজ গ্রুপে পড়েছে ইতালি--- প্যারাগুয়ে, নিউজিল্যান্ড আর প্রথমবার বিশ্বকাপ খেলা স্লোভাকিয়াকে পেয়ে যে কোন ফুটবল পরাশক্তিরই খুশি হয়ে যাবার কথা। যদিও দক্ষিন আমেরিকার বাছাইপর্বে প্যারাগুয়ে ২ এ ছিল, কিন্তু ল্যাটিন ধারার সাথে একেবারেই বেমানান বিরক্তিকর রকমের রক্ষণাত্মক ফুটবল খেলা এই দলটির বিশ্বকাপের সাফল্য ২য় রাউন্ড পর্যন্তই। কনফেডারেশনস
কাপে নিয়মিত ৪-৫ টা গোল খেয়ে আসা নিউজিল্যান্ড এই বিশ্বকাপের জোকার টিম হবার দৌড়ে বেশ উপরেই আছে, আর নবাগত স্লোভাকিয়া কোন চমক দেখাতে না পারলে এখান থেকে ইতালি আর প্যারাগুয়ের পরের রাউন্ডে যাত্রা খুব কঠিন হবার কথা নয়।
ইতালির উল্টো অবস্থা ব্রাজিলের। গত কয়েকবারই মোটামুটি সহজ গ্রুপে পড়া ব্রাজিলের এবারের গ্রুপ প্রতিপক্ষ ইউরোপিয়ান পরাশক্তি পর্তুগাল, আফ্রিকান জায়ান্ট আইভরি কোস্ট আর ৪৩ বছর পরে বিশ্বকাপ খেলা উত্তর কোরিয়া। ক্রিস্টিয়ান রোনালদো, রিকার্দো কার্ভালহো, ন্যানির মত তারকাসমৃদ্ধ পর্তুগাল আর দিদিয়ের দ্রগবা, কোলো তোরে, সলোমন কালুর মত আফ্রিকান দানবদের সমন্বয়ে গঠিত আইভরি কোস্টের সাথে ব্রাজিল, সব মিলিয়ে এটাকে অনায়াসেই "গ্রুপ অভ ডেথ" বলা যায়। উত্তর কোরিয়া একেবারেই ব্ল্যাক হোলের থেকে উদয় হয়েছে, তারপরেও এই গ্রুপে তাদের বিশেষ কোন সুযোগ নেই বলেই মনে হয়, আর বর্তমান ফর্মের ব্রাজিলেরও পরের পর্বে না ওঠা অঘটনই হবে, কিন্তু "গ্রুপ অভ ডেথ" এ তো অঘটনই স্বাভাবিক ঘটনা।
ব্রাজিলের তুলনায় তাদের ল্যাটিন শত্রু আর্জেন্টিনা বরং অনেক বেশি নির্ভার, অন্তত নাইজেরিয়া, গ্রীস আর দক্ষিন কোরিয়ার পক্ষে বড় কোন অঘটন ঘটানো সম্ভব নয়, যদি আর্জেন্টিনা নিজেরাই চরমতম বাজে না খেলে। একইভাবে সি গ্রুপে ইংল্যান্ডও খুশি হবে বলেই ধরে নেয়া যায়, ৩ দলের মাঝে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউএসএ কেই ধরা যায়, যদিও রাশিয়াকে হারিয়ে বিশ্বকাপে আসা স্লোভেনিয়া আর মিশরের সাথে "যুদ্ধ" জিতে আসা আলজেরিয়ার কাছ থেকে ২-১টা অঘটন দেখতে মন্দ লাগবে না।
বিশ্বকাপে কোন স্বাগতিক দলই কখনো প্রথম রাউন্ডে বাদ পড়েনি, কিন্তু ফ্রান্স, মেক্সিকো আর উরুগুয়ের সাথে এ গ্রুপে থাকা চরম বাজে ফর্মের দক্ষিন আফ্রিকা সেটাই হয়তো প্রথমবারের মত ঘটিয়ে দিতে পারে। ইতিহাসের ধারা রাখতে দক্ষিন আফ্রিকার ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পারেইরাকে অনেকদূরই যেতে হবে, সন্দেহ নেই। তবে কষ্ট করতে হবে না স্পেনের কোচকে, ভয়াবহ ফুটবল খেলে বাছাই পর্বে ১০ ম্যাচের সবক'টিতেই জয় পাওয়া স্পেনের কাছে হন্ডুরাস, চিলি আর সুইজারল্যান্ডকে শিশুতোষ দল মনে হওয়াই স্বাভাবিক। বাছাইপর্বের শেষদিকের ফর্ম ধরে রাখতে পারলে, স্পেনের সাথে এখান থেকে ২য় রাউন্ডে চিলি একটা জায়গা করে নিতেও পারে।
জার্মানির গ্রুপটাও সম্ভবত "গ্রুপ অভ ডেথ" এর জন্য নাম জমা দিতে পারে। সদ্য এশিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দেয়া অস্ট্রেলিয়া গত বিশ্বকাপে যথেষ্টই সমীহ জাগানো খেলা দেখিয়েছে, যেমন অনেক বড় দলের আতংক হয়ে দেখা দিতে পারে মাইকেল এসিয়েনের ঘানা-ও। সার্বিয়া নতুন দল, সুযোগ থাকছে তাদেরও। এদিকে হল্যান্ডের গ্রুপটাও একেবারে সোজা না, নিজের মহাদেশে ক্যামেরুন আর বাছাইপর্বে ভাল খেলা বরাবরের জায়ান্টকিলার ডেনমার্ক পরের রাউন্ডের দাবীদার, সব মিলিয়ে জাপানের সম্ভাবনা এখানে কমই।
তবে, এতসব হিসাব-নিকাশ শুধুই আড্ডার টেবিল গরম করার জন্য, বিশ্বকাপ ফুটবল, বা বলা ভালো, ফুটবল খেলাটাই কবে হিসাব মেনে চলেছে? হিসাব মানলে তো আর ১৯৫০ এ ফুটবল পরাশক্তি ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে হারে না, প্রথমবার বিশ্বকাপে আসা উত্তর কোরিয়া কোয়ার্টার ফাইনাল খেলতে পারে না ১৯৬৬ তে, ১৯৯০ এ রজার মিলার ক্যামেরুনের কাছে হোঁচট খায় না আর্জেন্টিনা, সেনেগাল ফ্রান্সকে বাড়ির টিকেট ধরিয়ে দেয় না। অঘটনের সংখ্যা বলে শেষ করা যায় না, আর সেটাই এই খেলার সৌন্দর্য্য, শেষ কথা বলে কোন কিছু ফুটবলে শেষ বাঁশি বাজা পর্যন্ত নেই।
ফুটবল পাগলরা, আসুন আমরা সেই মুহূর্তগুলোর অপেক্ষায় থাকি, আর ততক্ষণ আড্ডার টেবিল গরম করে ফেলি ফুটবল নিয়ে।
ফুটবলের জয় হোক।
[খবরে দেখলাম, বাংলাদেশ ৪-১ গোলে ভূটানকে হারিয়েছে, স্বস্তি পেলাম, খানিকটা খুশিও। মনে হয়, বেইজ্জতি এইবার একটু কম হবে। শুভকামনা ওদের জন্যও।]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফুটবল ;
প্রকাশ করা হয়েছে: খেলাধুলা বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ, ভুলে ০ লিখে ফেলেছিলাম, ঠিক করে দিচ্ছি।
লেখক বলেছেন: দেখেছি। ![]()
লেখক বলেছেন: আর্জেন্টিনা, বরাবরের, হেহেহে। ![]()
একজন সৈকত বলেছেন:
চমৎকার প্রত্যুৎপন্নমতি পোস্ট...অনুষ্ঠান ড্র টা বেশ জমকালো ছিলো।
একটু সংশোধন: বাংলাদেশ ভূটানকে ৪-১ গোলে হারিয়েছে।
বাই দ্য ওয়ে, আপনি কি ব্রাজিলের সাপোর্টার?
লেখক বলেছেন: জমকালো অনুষ্ঠানেও সবাই বেশ গোমড়ামুখ ছিল, বুঝাই যায় চরমভাবে টেনশনে ভুগছিল সব দলের কোচরা। বাংলাদেশেরটা টাইপো, ঠিক করে দিয়েছি।
না, আমি ব্রাজিলের চিরশত্রু, আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান, হেহেহে।![]()
শেষ পর্যন্ত কোপ খাইলো আমাদের ব্রাজিল!
লেখক বলেছেন: ঐভাবে দিলে কেন জানি বাজারের মূল্য তালিকা মনে হয়, এইজন্য একটু বকবক করলাম আরকি। ![]()
হেহে, ব্রাজিলের সমস্যা হবে না, এইটা অ্যান্টি-ব্রাজিল হয়েও স্বীকার করি, একটু খাটনি বেশি দেয়া লাগবে এই আরকি। মাঝ দিয়া পর্তুগালের ছ্যাঁচা খাওয়ার একটা ভাল সম্ভাবনা দেখছি। ![]()
লেখক বলেছেন: ঠিকাছে।![]()
দ্যা ডক্টর বলেছেন:
সার্লিজ থেরন কোন গ্রুপে পড়ছে? হাহাহা
লেখক বলেছেন: লুল গ্রুপে, হেহেহে।![]()
মনজুরুল হক বলেছেন:
ওয়ার এন ওনলি আর্জেন্টিনা। হা হা হা !!
যতই কায়ক্লেশে উঠুক ওস্তাদের মার শেষ রাতেই হবে।
লেখক বলেছেন: ঐ আশাতেই আছি, তবে একটা পারফেক্ট স্ট্রাইকার থাকলে নিশ্চিন্ত থাকতাম আরকি, বাতিস্তুতা যাওয়ার পরে এই জায়গায় পুরা ধরা খেয়ে আছে।
মনজুরুল হক বলেছেন:
শুনতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, গুরুকে কোচ বানানো ঠিক হয়নি। ওর পর থেকে আমি একটা ম্যাচ দেখেও আর্জেন্টিনাকে খুঁজে পাইনি! দরকার ছিল প্রফেশনালিজমের।
বব উলমার নামকরা ক্রিকেটার ছিলেন কিন্তু ।
আমার তো মাঝমাঠকেই ছন্নছাড়া মনে হচ্ছে! একটা বল কোনও মতে বের করেই নিচে নেমে যাচ্ছে! আধুনিক ফুটবলে এখন আর এটা চলে না।
লেখক বলেছেন: হ্যাঁ, গুরুর প্যাশন আছে, সেটা মাঠে খেলার সময় কাজে লাগে, কিন্তু প্ল্যানিংয়ের জন্য দরকার অনেক ঠাণ্ডা আর হিসেবী কেউ। গাস হিডিঙ্কও নামকরা খেলোয়ার ছিলেন না, ফুটবলের অনেক কোচই তাই।
আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে জেনুইন স্ট্রাইকারের অভাব, ডিফেন্সও বেশ কিছু ফাউ গোল খেয়ে গেছে, আর মেসিকে বার্সার মত একটু নিচে না খেলিয়ে স্ট্রাইকার হিসেবে খেলানোতে মেসি তার মত খেলতে পারছে না। বিশ্বকাপের আগেই এগুলোর একটা সমাধান করতে হবে, নাহলে এবারও আশাভঙ্গ।
লেখক বলেছেন: বুঝতে পেরেছি। এবার মেসির মত খেলোয়ার নিয়ে কিছু একটা করা দরকার, ব্রাজিল সমর্থকদের লাফঝাঁপে বিরক্ত হয়ে গেছি। ![]()
শাওন বলেছেন:
লেখক বলেছেন: বুঝতে পেরেছি। এবার মেসির মত খেলোয়ার নিয়ে কিছু একটা করা দরকার, ব্রাজিল সমর্থকদের লাফঝাঁপে বিরক্ত হয়ে গেছি। লেখক বলেছেন: হুম, গতবার হেনরির লাথিতে আউট হয়া যাওয়ার পরেও বেরাজিল সমর্থকদের ঝাঁপাঝাঁপি কমে নাই, একটু লজ্জা থাকা উচিত না তাদের? ![]()
সুবিদ্ বলেছেন:
যাক আর্জেন্টিনার আরেকজন সাপোর্টার পাইলাম........ব্রাজিলিয়ানরা যেহারে প্যাঁ প্যাঁ শুরু করছে তাতে মনে হয় ১ম রাউন্ড উতরানোর খুশিতে ২য় রাউন্ডেই ফিরতি বিমান ধরবো........
মেক্সিকো আর দক্ষিন আফ্রিকা ২য় রাউন্ডে উঠবে.......কেন জানি মনটা বলতেছে........
লেখক বলেছেন: ২য় রাউন্ডে স্পেনের সামনে ব্যাটারা পড়লে ভাল হইতো, কিন্তু ২টাই মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে একটু কঠিন গ্রুপে পড়াতেই বেরাজিল সমর্থকদের হাঁফ ধরে গেছে, অন্তত এইবার দাঁত কেলাতে পারবে না, হেহেহে।
তবে দক্ষিন আফ্রিকার উপর বাজি ধরতে পারছি না, ফর্ম বেশি খারাপ।
রাজিয়েল বলেছেন:
আমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল এইবার অনেক টাফ গ্রুপে পড়সে। তাই বলে আমি মনে করি না ব্রাজিল গ্রুপ স্টেজ পার হতে পারবে না। এই গ্রুপ থেকে আরেকটা দলের জন্য আমি বাজি ধরবো আইভরি কোস্টের ওপর। পর্তুগাল ধরা খেয়ে যেতে পারে। আর আমার কাছে মনে হয় না অন্য মহাদেশে গিয়ে খেলার ব্যাপারে ব্রাজিলের মত কমফোরটেবল আর কোন দেশ আছে দুনিয়াতে। ইউরোপে নাই। আমেরিকায় তো নাইই। যদিও আর্জেন্টিনারে অনেক শ্রদ্বা করি। কাকার মত আরেকটা মিডফিল্ডার আর ফ্যাবিয়ানোর মত আরেকটা স্ট্রাইকার থাকলে কোন চিন্তাই ছিল না। ঐ শালা রবিনইহোই হইতেসে যত চিন্তার বিষয়।
লেখক বলেছেন: গ্রুপ পর্ব পার হবে, ঐটা আমিও জানি। তবে কষ্ট করতে হবে আরকি।
ব্রাজিলের খেলা দেখে ইদানিং বিরক্ত লাগে, জার্মানি টাইপ লাগে। স্ট্রাইকার নিয়ে ব্রাজিলের দুশ্চিন্তা নাই, এমনকি ফ্যাবিয়ানোর মত স্ট্রাইকার থাকলেও আর্জেন্টিনাকে ঠেকানো মুশকিল হয়ে যেত।
আকাশনীল বলেছেন:
আমি আর্জেন্টিনা ফর লাইফ টাইম। হে হে হে। আসেন হাত মিলাই।
লেখক বলেছেন: আবার জিগায়। ভাল খেলুক আর খারাপ, লগে আছি, সিজনাল না।![]()
আশিক মাহমুদ বলেছেন:
অন্তত নাইজেরিয়া, গ্রীস আর দক্ষিন কোরিয়ার পক্ষে বড় কোন অঘটন ঘটানো সম্ভব নয়, যদি আর্জেন্টিনা নিজেরাই চরমতম বাজে না খেলে।ছাগলগুলার শেষ যে কয়টা খেলা দেখছি, তাতে ওদের "চরমতম বাজে" খেলাটাই স্বাভাবিক।
লেখক বলেছেন: শাহান, এইজন্যই চরমতম বাজে কথাটা রাখলাম আরকি। সেইরকম বাজে ফরোয়ার্ড লাইন আর ডিফেন্স, আর আরো ভজঘট পাকাইতে ম্যারাডোনা নিজে তো আছেই। ![]()
সিউল রায়হান বলেছেন:
তেভেজ ফ্যাবিয়ানোর চেয়ে ভাল স্ট্রাইকার মেসি এই মুহুর্তে কাকা'র সবচেয়ে ভাল ফর্মের চেয়েও ভাল ফর্মে আছে
স্যামুয়েল লুসিও'র চেয়ে ভাল ডিফেন্ডার
**********
ভাইয়া আমি ব্রাজিলের ফ্রিক লেভেলের সাপোর্টার হয়েও এগুলো স্বীকার করি...... আর্জেন্টিনার সাপোর্টারদের হৃদয়টা মনে হয়না এত বড়...........
আর হ্যা, "গতবার হেনরির লাথিতে আউট হয়া যাওয়ার পরেও বেরাজিল সমর্থকদের ঝাঁপাঝাঁপি কমে নাই, একটু লজ্জা থাকা উচিত না তাদের?" কথাটার রিপ্লাই হল: "হাত দিয়ে গোল করা একটা চোরের উপর ৫ বার বিশ্বকাপ জেতা (স্ট্রাটোস্ফিয়ারে সর্বোচ্চ) একটা দেশের খেলোয়াড় ও সমর্থকরা কেন রাগ করবে ?? "
লেখক বলেছেন: তেভেজরে স্ট্রাইকারের চেয়ে একটু পিছনে খেললেই মানায়, মেসিকেও তাই, আর্জেন্টিনার দরকার একজন মার্কসম্যান, ইব্রাহিমোভিচ বা ইতো বা বাতিস্তুতার মত। বেরাজিলের সমর্থকদের হৃদয় বড় হইলেও ফুটবলটা বুঝতে মনে হয় একটু দেরি আছে, হেহেহে।![]()
আর চোরের লাথিই যারা হজম করতে পারে না, তাদের কি বড় গলা করা মানায়? ![]()
নরাধম বলেছেন:
ফারহান, আমি এবার আর্জেন্টিনার সমর্থক হইলাম, বছরের পর বছর ধরে অপ্রাপ্তিতে তাদের সমর্থক সংখ্যা কমে গেছে অনেক, তাই মনে করলাম একটু করুনা করে হলেও সমর্থক হওয়া দরকার। তাই ভ্রাত আমরা এবার সেইম সাইড!!
লেখক বলেছেন: আমরা উদার, কেউ অতিথি আসলে জায়গা দেই, বেরাজিলের মত কুচুইট্যা না। ![]()
সিউল রায়হান বলেছেন:
আপনার সাথে এই টপিক নিয়ে আর কথা বলা ঠিক না....... ফুটবল বুঝি কি না বুঝি এইটা আমার কাছেই থাকুক.. গতবার ব্রাজিল ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলেও ১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত ৫ বার বিশ্বকাপ জিতেছে, আর্জেন্টিনা ২ বার...... এই হিসেবেই বলা যায়, আর্জেন্টিনা ব্রাজিলের চেয়েও ৩টা লাত্থি বেশী খাইসে.......
লেখক বলেছেন: যাকগা, এইবার আশা ছাইড়া দাও, ২০৩০ এর দিকে কাপের লাইগা যোগাযোগ কইরো, হেহেহে। ![]()
ধূসর মানচিত্র বলেছেন:
বাছাইপর্ব এবং মেইন পর্ব কিন্তু ডিফারেন্ট। মেইন পর্বে সবাই উজাড় করে দিবে, তাই কি হবে কিছুই বলা যায় না। এছাড়া যেসব প্লেয়ার ঘরোয়া লীগ অথবা চ্যাম্পিয়ন্স লীগে শেষ পর্যন্ত ফাইট দিবে তারা শেষ পর্যন্ত এনার্জি ধরে রাখতে পারবে কিনা ......।
লেখক বলেছেন: এইটা আর্জেন্টিনার জন্যই সবচেয়ে খারাপ, মেসিকে শেষ পর্যন্ত সব কয়টা ম্যাচ খেলতে হবে। দেখা যাক।
ধূসর মানচিত্র বলেছেন:
আর্জেন্টিনা কিন্তু হিগুয়ান এবং মিলিতোকে স্ট্রাইকার হিসেবে ট্রাই দিতে পারে। দুইজন কিন্তু এই সিজনে ভাল খেলছে। এদের দুই জনকে/একজনকে উপরে রেখে মেসি তেভেজকে একটু নিচে খেলানো উচিত
লেখক বলেছেন: সেটাই বলছিলাম। ম্যারাডোনার স্ট্র্যাটেজিতেই গোলমাল আছে। শেষমেশ কিন্তু হিগুইয়েনকে দলে নিয়েছে আর ফর্মে থাকা হিগুইয়েন ভাল ফল দিয়েছে। কিন্তু মেসি আর তেভেজকে সামনে খেলিয়ে যদি হিগুয়েনকে সাবস্টিটিউট হিসাবে নামায় তাহলে যে লাউ সেই কদু।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
হেহে!!! ফুটবল পাগলরা, আসুন আমরা সেই মুহূর্তগুলোর অপেক্ষায় থাকি, আর ততক্ষণ আড্ডার টেবিল গরম করে ফেলি ফুটবল নিয়ে। ফুটবলের জয় হোক।
ব্লগ ও কম গরম হবে না!!
লেখক বলেছেন: আবার কয়! এখনি পোলাপানের কমেন্টে মনে হইতাসে পোস্ট টা একটা ব্যাটলফিল্ড, অন্তরঙ্গ বন্ধুও ঝাঁপায়া পড়সে। ![]()
মোসতফা মনির সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: হ্যাঁ, গুরুর প্যাশন আছে, সেটা মাঠে খেলার সময় কাজে লাগে, কিন্তু প্ল্যানিংয়ের জন্য দরকার অনেক ঠাণ্ডা আর হিসেবী কেউ। গাস হিডিঙ্কও নামকরা খেলোয়ার ছিলেন না, ফুটবলের অনেক কোচই তাই।আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে জেনুইন স্ট্রাইকারের অভাব, ডিফেন্সও বেশ কিছু ফাউ গোল খেয়ে গেছে, আর মেসিকে বার্সার মত একটু নিচে না খেলিয়ে স্ট্রাইকার হিসেবে খেলানোতে মেসি তার মত খেলতে পারছে না। বিশ্বকাপের আগেই এগুলোর একটা সমাধান করতে হবে, নাহলে এবারও আশাভঙ্গ।[/si
কিন্তু "ম্যারাডোনা" নামটাই এমন একটা জিনিস - মাঝে মাঝে মনে হয় অসম্ভব কিছু সম্ভব।
বাতিগোল আরেকটা থাকলে এইবার সবকয়টাকেই দেখাইতাম।
ভয় লাগতেছে - মেসি না যেন আবার অঁরি কেস হয় - ক্লাবে সফল, জাতীয় দলে খবর নাই।
তবে এতদিন পরও কিছু জিনিস নিয়ে অবাক লাগে - পাবলিক যখন ম্যারাডোনা'র কথা বললেই হ্যান্ড অব গড এর কথা বলে। পরের গোলটা ঠিকই ভুলে যায় - হায়রে!
দুনিয়াতে কিছু জিনিয়াস আছে, তারা যা - করে তাই ঠিক, বস সেইরকমই জিনিস।
আবার অনেককে দেখি তুলনা করতে পেলের সাথে। জিটো আর গারিন্ঞা এর মত মিডফিল্ডার একটা দলে থাকলে, ঐরকম বানায় দেয়া বল পাইলে গোল না হয়ে যাবে কই।
আর্জেন্টিনা ভবিষ্যতে আর কোনদিন জিতবে কী না জানি না - জীবনের একটা চরম ইচ্ছা হইল - মরার আগে একবার হইলেও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, আর বস বেঁচে থাকতে হবে - এই স্বপ্নটা নিয়েই বাঁচি।
লেখক বলেছেন: একটা স্ট্রাইকার দরকার, যখন বাতিগোল ছিল তখন আবার মেসির মত প্লেমেকার ছিল না, যখন মেসি আছে তখন বাতিগোলের মত মার্কসম্যান নাই, টাইমিং হইলো না। তবে হিগুইয়েন আর মিলিতো ঠিকমত খেললে, হইতেও পারে, খালি ম্যারাডোনার পাগলামি কমায়া ঠিকমত একটা দল দাঁড় করানো লাগবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















বাংলাদেশ ৪-১ গোলে ভূটানকে হারিয়েছে