আমার প্রিয় পোস্ট



মুভি দেখবেন মুভি?
মুভি ডাউনলোড করবেন?
দেখেন একবার

একদম ফ্রি

- বাংলা মাহবুব
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- পুরনো দিনের বাংলা সিনেমার যে গানগুলি এতদিন খুঁজছিলাম... (১১২ টি গানের ডাউনলোড লিংক সহ) - shapnobilash_cu
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- তুমি এখন কাঁকতাড়ুয়া - লেফাফাদুরস্ত
- আলিঙ্গন : দ্য স্টোরি অব আ হাগ - অঃরঃপিঃ
- ইঞ্জিনচালিত পতিতা - ২য় জীবনানন্দ
- মুহূর্ত ভাবনা-২ - ২য় জীবনানন্দ
- আগুনেরও আছে শ্বাসকষ্ট নিজস্ব ধোঁয়ায় - ঘোর
- তুমি আছ বলে - জয়িতা
- হাত বাড়িয়ে দাও - মৃন্ময় আহমেদ
- শুধু তোমার জন্য - জয়িতা
- আলিঙ্গন : দ্য স্টোরি অব আ হাগ - অমি রহমান পিয়াল
- স্যরি, আমি তোমার হতে পারলাম না(বিশেষ একজনের উদ্দেশ্যে মুনিয়ার বিশ্রী রকমের বড় কবিতা) - মুনিয়া
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- প্রতীক্ষা - মুকুল
- ভালবাসা দিবসে ঈশ্বরের কাছে খোলা চিঠি। - আলভী
- তুমি , কোথায় যাবে? - রাগ ইমন
- শিরোনামহীন - ঘাতক
- ঘাতকের শুরু - ঘাতক
এক দুঃসাহসী ডাক!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২০
এ্যাই, নিশিকন্যা, যাবে নাকি আজ অন্য অভিসারে?
চিরচেনা সেই লোভাতুর চোখ মাপবে না তোমাকে আজ রাতে,
পাবে না দম আটকে আসা মদের কটু গন্ধ
কিংবা সিগারেট-ধরা কালচে ঠোঁটের ফাঁকে
ঝিলিক দেয়া হায়নার দাঁত আর জিভের লকলকে স্পর্শ;
কড়কড়ে নোটের প্রলোভন থাকবে না তোমার সামনে-
শুনবে না খিস্তি-খেউড় বা অশ্রাব্য নামকরণে
তোমার এবং তোমার জন্মদাত্রীর অবমাননা!
আজ কারো সম্মুখে সাজাতে হবে না তোমার রূপের পসরা-
দরকার নেই রঙিন ঠোঁট-কাঠির সাজ,
সস্তা দামের কোন উগ্র সুগন্ধি আর চেহারার মিথ্যা চাকচিক্য।
কেঁপো না... মেয়ে, বস্ত্র-হরণ হবে না মোটেও-
কেউ ছোঁবে না যত্র-তত্র.. শরীরের অলি-গলি,
সইতে হবে না একপাক্ষিক কামুক দৈহিক কসরত-
ছড়াবে কোন বীর্য-বিষ শরীর থেকে শরীরে,
রাত শেষে ভয় নেই কড়ায়-গন্ডায় পাওনা বুঝে নিতে
লোমশ হাতের বেহিসেবী আচঁড় সমস্ত দেহ জুড়ে;
বুভুক্ষের মতো কেউ নিংড়ে নেবে না আজ তোমার যৌবন-সুধা!
এ্যাই, রাতের নারী, যাবে নাকি আজ অন্য অভিসারে?
দেখাবে শুধু হৃদয়ের জৌলুস,
হাতে হাত রেখে একান্তে শোনাবে-
শত বছরের জমানো কথা;
সুখ-দুঃখ-হাসির অব্যক্ত দিনলিপি?
মায়াবী মুখখানির সমস্ত স্নিগ্ধতায় শুদ্ধ হবে নষ্ট পৌরুষ-চেতনা;
দু'চোখে চোখ রেখে জেনে নেবে-
তুমি পণ্য নও, ভোগ্য নও, নও রমনযোগ্য মাংস-পিন্ড
কন্যা-জায়া-জননী-ভগ্নীর আচ্ছাদনে
তুমি-ই অর্ধাঙ্গী... চির-মমতাময়ী।।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালপুরুষ বলেছেন:
দারুন লেখা। অসম্ভব ভাল লাগলো। মন ছুঁয়ে গেল।
বকলম বলেছেন:
দারুন!!! ৫ কেন সর্বোচ্চ রেটিং! এই ধরনের লেখা পড়লে আফসোস টা বেড়ে যায়।
জয়িতা বলেছেন:
আহারে এমন করে যদি ভাবতে পারত সব পুরুষ,কোন নিশিকন্যাকে রাতের আধারে দেখে লজ্জায় মাথা নোয়াতে হত না।৫+++++++++++++
অন্যরকম বলেছেন:
চমত্কার লেখা। ভালো হয়েছে।
অন্ধকার বলেছেন:
আমি কোন লেখাকে রেটিং করেনা। এই লেখাটা পড়ে ইচ্ছে করছে ৫ দিতে। ভালো থাকবেন।
দেবদারু বলেছেন:
@ অন্ধকার ভাই, ধন্যবাদ আপনাকেও।
অতিমানব বলেছেন:
স্রষ্টার সেরা সৃষ্টি মানুষ।আর নারী, সে এক সম্মানিতা আমানত।
সমগ্র নারী জাতির প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা আর সম্মান।
৫*
স্বপ্নচারিনী বলেছেন:
আপনার মত কিছু মানুষ আছে বলেই ,আজো নারীরা মাথা উঁচু করে দাড়াতে পারে।অসম্ভব ভালো লাগছে৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
দেবদারু বলেছেন:
@ অতিমানব এবং স্বপ্নচারিনী -কে অশেষ ধন্যবাদ।
এলোমেলো বলেছেন:
দারুন লেগেছে আপনার লেখা । একজন নিশি কন্যা কেন এ পথে আসছে কেন এক জন নিশি কন্যা হচ্ছে ?
দেবদারু বলেছেন:
@এলোমেলো, কঠিন প্রশ্ন!
রকি ভাই বলেছেন:
শুধুমাত্র ৫ দেবার জন্য লগইন করলাম
শাহেদুর রহমান বলেছেন:
ভালো লাগলো লেখাটা পড়ে। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
উদাসী স্বপ্ন বলেছেন:
সুন্দর এবং ৫!আচ্ছা কিছু কথা না কইলে আমার আবার ইফতারী হজম হইবো না।
আজকে যে নিশিকন্যা হিসেবে রাস্তায় নামলো সে কিজন্য নামলো? কারন গুলো খুবই বেদনাতুর। হয়তো সমাজ ব্যাবস্হা এখানে এসে ভেঙ্গে গেছে। তাহলে এদের কি পুনর্বাসন করা যায় না? অবশ্যই যায়, কিন্তু করা হয়না। শুধু হয় রাজনীতি। আর সাধু যারা শুধু আফসোস।কারন বেশী ঢলাঢলী হলে নোংরা লেগে যাবে। তাহলে এরা কি এদের এই আদি ব্যাবসা চালিয়ে যাবে? তাছাড়া আর উপায় তো দেখি না। কারন পেট তো চালাতে হবে, আর না হলে ট্রেনের লাইনে মাথা দাও: সব ঠান্ডা। আসলে আজকে আমার মাথায় কিছু ঢুকছে না। মনে হয় রোজায় ধরছে। বোধ হয় আমি ভুল বলছি!
মুগ্ধতা এবং শুধু মুগ্ধতার আতিশয্যে হাত কাঁপছে!
তাই "স্বপ্নচারিনী" কথাটাই আরেকবার আমার হয়ে পড়ে নিন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। খুব ভালো থাকবেন।
দেবদারু বলেছেন:
@রকি ভাই, আমার রেটিং প্রয়োজন নেই...... আপনার কেমন লাগল সেটা জানালেই চলবে...... @শাহেদুর রহমান, উদাসী স্বপ্ন - অজস্র ধন্যবাদ।
মুগ্ধতা এবং শুধু মুগ্ধতার আতিশয্যে হাত কাঁপছে!
তাই "স্বপ্নচারিনী"র কথাটাই আরেকবার আমার হয়ে পড়ে নিন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। খুব ভালো থাকবেন।
ছবির তৃষ্ঞার্ত দু'টি চোখ আহা !!
তৃষ্ঞা বাড়িয়ে দেয় আরেব্বাহা!
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, "মুগ্ধতার আতিশয্য" কি ৫ এর চাইতে বেশি নয়? অনেক, অ-নে-ক বেশি...! সুস্থ থাকুন সব সময়... @ সারওয়ারচৌধুরী, ধন্যবাদ আপনাকে।
@ঘাস-ফড়িং, ভারো লেগেছে জেনে খুশি হলাম?
এখানে কোনো হিপোক্রেসি খুঁজে পেলে অবশ্যই জানাবেন।
@মোসতাকিম রাহী ভাই, আপনি পড়েন বলেই তো অনুপ্রেরণা পাই... দেখছেন না, নারী লেখক নই বলে ব্লগে ভিড় নেই, পাঠক নেই। নিজের জন্যই লিখি তাই, আর অবশ্যই আপনাদের মতো কিছু উৎসাহদাতা পাঠকদের জন্য। ভালো থাকবেন।
"@মোসতাকিম রাহী ভাই, আপনি পড়েন বলেই তো অনুপ্রেরণা পাই... দেখছেন না, নারী লেখক নই বলে ব্লগে ভিড় নেই, পাঠক নেই। নিজের জন্যই লিখি তাই, আর অবশ্যই আপনাদের মতো কিছু উৎসাহদাতা পাঠকদের জন্য। ভালো থাকবেন।"
আপনার মত মুক্তমনা ব্লগার এর কাছ থেকে এমন মন্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

ব্লগে আপনার মত সুন্দর ও স্বচ্ছ লেখক খুব কমই আছে, থাকলেও ১.৫%!!
তাই ভবিষ্যতে এরকম উদ্ভট কথা বলে নিজের এই অসাধারণ ইমেজে আঁচ লাগতে দেবেন না আশা করছি।
মানুষ বলেছেন:
ভাল লেগেছে।
এই কবিতায় কোনো হিপোক্রেসি নাই।
তবে কারও কারও ক্ষেত্রে লাইফ এর ঘটনাবলীর তাঁর লেখা কবিতা মেলাতে গেলে একটু হিপোক্রেসি মনে হয়ই!!!
এরকম কবি আমাদের দেশে অনেক আছে!!!
আমরা আর চাই না!!!
আমাদের দেবদারু নিশ্চয়ই সেরকম কেউ নন ?!
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার মন্তব্যের জন্য... ব্লগের পরিবেশ, কিছু আক্রমণাত্ক কমেন্ট - ইত্যাদি নিয়ে বিরক্ত থাকায় আমি আমার অনুধাবনটি মোসতাকিম রাহী ভাইয়ের সাথে শেয়ার করছি... তবে আপনি আহত হয়েছেন জেনে নিজেকে অপরাধী মনে হচ্ছে।... ক্ষমা করা যায় কি?@মানুষ, ধন্যবাদ আপনাকে।
@ঘাস-ফড়িং ভাই, কবি কি শুধু নিজের জীবনের ঘটনা নিয়ে লিখবে? অপরের ঘটনা, কল্পনার কাহিনী- সবই তো তার উপজীব্য। যাহোক, বুকে কষ্ট নিয়ে হাসাটাও হিপোক্রেসি, মনে সুখ নিয়ে বিষন্ন দেখানোটাও হিপোক্রেসি! তাই দেবদারু-ও হিপোক্রেট হতে পারে... দূরে থেকে নয়... কাছে এসে জানার চেষ্টা করুন... উত্তর পাবেন নিশ্চয়ই। ভালো থাকবেন।
ভয়াবহ এক বশীকরণ মন্ত্র আয়ত্ব করেছেন! প্রিয়জনের অভিমান ভাঙ্গাতে আপনার কবিতা নিশ্চয়ই খুব কার্যকর ভূমিকা পালন করে আসছে...!!
তাই না?
হাজার বছর বেঁচে থাকুন
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, "ভয়াবহ এক বশীকরণ মন্ত্র"!! ... - বলেন কি!! আমি তো ব্যবহার করার সুযোগ-ই পাচ্ছি না! কার উপর করি বলেন তো? আর কেউ তো অভিমান করলো না... অবশ্য আপনি বোধহয় এবার করেছিলেন!
আপনার মন্তব্যটা পড়ে হাসতে হাসতে আমার revolving চেয়ারটা থেকে পড়ে গিয়ে কোমরে খুবই ব্যথা পেলাম।
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, এ কি??!! আমার জন্য মনে কষ্ট পেলেন... এখন দেখি শারীরিকভাবেও কষ্ট দিলাম!বুঝতেই পারছেন... কষ্টই দিতে জানি শুধু!!
ব্যথা সেরে উঠুক... মনে-প্রাণে সেই কামনা।
অহেতুক অকারণ বলেছেন:
অনেকদিন পরে পোষ্টটি পড়লাম, দেবদারু। নিশিকন্যা, আমিও এমন অনুভব করি মাঝে মাঝে,
দারিদ্রতা, সমাজের অসৎ আচারণ এমন পতিতাবৃত্তি তৈরির প্রধান কারন, অনেকেই তাই বলেন। যেসব দেশে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটাতে হিমসিম খায় সকল মানুষ, সেই সব দেশে না হয় এসব ঘটে গেল, কিন্তু পতিতাবৃত্তি-তো সব দেশেতেই আছে।।
এর কী কারণ অন্য কিছূ!!!!!!!!!!!!!!!!!!!!!
কবিতা খুব ভাল লেগেছে। অসাধারণ লেখা। ভাল থাকবেন সবসময়।।
দেবদারু বলেছেন:
@অহেতুক অকারণ, আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
বিষাক্ত মানুষ বলেছেন:
এজন্যই তুমি প্রিয় কবি ।
দেবদারু বলেছেন:
অনেক অনুপ্রেরণা পেলাম...........
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















