আমার প্রিয় পোস্ট



মুভি দেখবেন মুভি?
মুভি ডাউনলোড করবেন?
দেখেন একবার

একদম ফ্রি

- বাংলা মাহবুব
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- পুরনো দিনের বাংলা সিনেমার যে গানগুলি এতদিন খুঁজছিলাম... (১১২ টি গানের ডাউনলোড লিংক সহ) - shapnobilash_cu
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- তুমি এখন কাঁকতাড়ুয়া - লেফাফাদুরস্ত
- আলিঙ্গন : দ্য স্টোরি অব আ হাগ - অঃরঃপিঃ
- ইঞ্জিনচালিত পতিতা - ২য় জীবনানন্দ
- মুহূর্ত ভাবনা-২ - ২য় জীবনানন্দ
- আগুনেরও আছে শ্বাসকষ্ট নিজস্ব ধোঁয়ায় - ঘোর
- তুমি আছ বলে - জয়িতা
- হাত বাড়িয়ে দাও - মৃন্ময় আহমেদ
- শুধু তোমার জন্য - জয়িতা
- আলিঙ্গন : দ্য স্টোরি অব আ হাগ - অমি রহমান পিয়াল
- স্যরি, আমি তোমার হতে পারলাম না(বিশেষ একজনের উদ্দেশ্যে মুনিয়ার বিশ্রী রকমের বড় কবিতা) - মুনিয়া
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- প্রতীক্ষা - মুকুল
- ভালবাসা দিবসে ঈশ্বরের কাছে খোলা চিঠি। - আলভী
- তুমি , কোথায় যাবে? - রাগ ইমন
- শিরোনামহীন - ঘাতক
- ঘাতকের শুরু - ঘাতক
অতঃপর... ইচ্ছেগুলো!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৭
লাবণী, মনে পড়ে? তুমি বারবার জানতে চাইতে আমার ইচ্ছেগুলোর কথা? আঙ্গুল নিয়ে খেলতে খেলতে জানতে চাইতে কি চাই তোমার কাছে? তোমার কপালের সামনে পড়ে থাকা এলোচুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে প্রতিবারই বলতাম- "তোমাকে চাই, তোমাকে চাই, শুধুই তোমাকে চাই!" মৃদু হেসে চোখে চোখ রেখে বলতে "আমি তো আছি-ই, অন্য কিছু চাও।" তোমার হাতে হাত রেখে আমি হয়তো আরেকটি ট্রয় নগরী চাইতে পারতাম, চাইতে পারতাম চাঁদের বুকে একখন্ড রূপালী আলোর জমিন কিংবা আরেকটি তাজমহল বিনির্মানের গৌরবটুকু। কিন্তু ঐ চোখে চেয়ে কোন উচ্চাভিলাষী স্বপ্ন দেখিনি আমি; আমার চাওয়াগুলো নিতান্ত সাধারণ ছিল... আমারই মতন।
লাবণী, তুমি জানতে চেয়ো না আজ আমি কেমন আছি, কিভাবে বেঁচে আছি; জানতে চেয়ো না মন খারাপ হলে কার চুলের গন্ধ খুঁজি, জানতে চেয়ো না- কতটা সেকেন্ড পেরোলে এক-একটা ভোর আসে... জানতে চেয়ো না আর! জানাতে কষ্ট হয় বড়!
খুব তো বেশি চাওয়ার ছিল না! একটা... মাত্র একটা শব্দ শুনতে চাইতাম আমি। কানের কাছে ফিসফিস করে উচ্চারণ করতে শব্দটা প্রচন্ড আবেগ নিয়ে। প্রেমের মন্ত্র কিনা জানি না, তবে মন্ত্রমুগ্ধ এই আমি কান পেতে "ভালোবাসি" শব্দটার সমস্ত সুধা নিংড়ে নিতাম তোমার অধর থেকে আমার কর্ণকুহরে... একটি ধ্বনিকেও হারাতে দিতাম না ইথারে! তুমি জানতে চেয়ো না আজ সে ধ্বনির পরিণতি!
ভাদ্রের রৌদ্দুরে দু'হাত পেতে চাইতাম শরতের কাশফুল। কি সামান্য এক আব্দার! আমার দু'চোখ ঢেকে তোমার হাত ছুঁইয়ে দিতে এ হাতে। বিশ্বাস করো, বন্ধ নয়নে তখন আমি ঠিক অনুভব করতাম কাশফুলের পেলব ছোঁয়া! এতোটুকু দয়া করবে? জানতে চেয়ো না- আজো পাই কিনা সেই মানবীর পরশ!
মনে আছে? তোমার কাছে চাওয়া নদীটার কথা? এক নিবিড় আলিঙ্গনে তোমার কল্পনার মোহনায় বিচঞ্চল নদীর স্রোতটাকে বইয়ে দিতে আমার ধমনীতে... অদ্ভুত শিহরণে! দোহাই লাগে তোমার, জানতে চেয়ো না সে শিহরণ আজো জাগে কিনা!
লাবণী, কোন প্রশ্নই জানতে চেয়ো না আর... জানানোর কিছু-ই নেই বাকি। কি জবাব দেবো বলো আজ- যখন মুঠো খুলে দেখি একটি মেঘের কণাও নেই... ছিল না যেন কখনো? হৃদয়ের প্রান্তরের মতো খাঁ-খাঁ শূণ্যতা সমস্ত হাত জুড়ে? দু'কান চেপে ধরে ঠেকাই একাকীত্বের তীব্র চিতকার... "ভালোবাসি" শব্দটা প্রতিধ্বনিত হয় না একটি বারও এ অন্তরে!
কব্জির শিরাটা ব্লেড দিয়ে কাটতেই ফিনকি দিয়ে ছুটে রক্ত... কিন্তু কোথায় তোমার শিহরণ? ভালোবাসার স্রোত? চোখের সামনে দেখতে পাই শুধু গাঢ় জমাট-বাঁধা রক্তের ধারা... পথহারা, আমারই মতন!
লাবণী, জানাতে খুব কষ্ট হয়... তুমি চলে গেছো... সাথে নিয়ে গেছো চাওয়াগুলো,পাওয়াগুলো... আর রেখে গেছো কিছু ইচ্ছের অকালমৃত্যু!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিবণ বলেছেন:
গ্যাছে ভালোই করছে, এখন বুঝেন পিরিতের জ্বালা।
তানভীর আহমেদ সজীব বলেছেন:
ভাল লিখেছেন, আপনার জন্য শুভকামনা
দেবদারু বলেছেন:
@বিবণ, যার দুঃখ, সেই বোঝে শুধু! কি বলেন? 
@সন্ধ্যাবাতি, জীবনে লাবণী যে একজনই থাকে.. আরেকজন শ্রাবণী আসে, নবনী আসে; লাবণী-র স্থান শূণ্যই থাকে! ধন্যবাদ আপনাকে।
@তানভীর আহমেদ সজীব ভাই, আন্তরিক ভালোবাসা আপনার জন্য।
সপ্নীল বলেছেন:
যদিও কষ্টের তাও আপনার ভালবাসার প্রকাশ খুব সুন্দর হয়েছে......৫ দিলাম
দেবদারু বলেছেন:
@সপ্নীল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বিবণ বলেছেন:
দেবদারু বলাবলী করে অার কি হবে, লাবনী'তো ফুট্টুস।
ভাসমান বলেছেন:
নিরবে.. অভিমানে.. নিভৃতে তিলে তিলে নিজেকে করছ শেষ..... কিসের এত দু:খ তোমার সারাক্ষব মিছে মিছে ভাবছো
পৃথিবীতে বলো বাচবে কদিন সময়টা যে বড়ো অল্প ...
শুভকামনা।
৫
দেবদারু বলেছেন:
@ বিবণ, ভাস্কর চৌধুরী, ভাসমান, ছায়ার আলো, খুশবু, মাথামোটা, ফারহান দাউদ - ভালো থাকবেন সবাই।
হয়তো আমার চোখেই সমস্যা! তবুও আপনাকে দায়ী করতেই ভালো লাগছে...
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, কিছু কিছু দায়ভার নিতে ভালো লাগে খুব... তবে আমার বুকের খুব কাছের লেখাগুলোকে যদি শুধু একজনের অশ্রু ছুঁয়ে যায় বার বার... তবে বলবো তিনি আমার কাছে ক্রমশঃ "বিশেষ" হয়ে উঠছেন!!

আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন...
আপনার কিছু লেখা পড়ে ভেবেছিলাম আপনাকে এত কষ্টবিদ্ধ লেখা না লিখতে অনুরোধ করবো,কিন্ত আপনার এই লেখাগুলোই যেন আমার সবচেয়ে বেশি কাছের হয়ে উঠেছে।আমি নিজেও আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে,আমার শোকেসে শুধু আপনার কষ্টগুলোই সাজানো আছেঅন্যান্যগুলো কিন্ত আমি রাখার তাগিদ তেমন অনুভব করিনি! সুতরাং আপনার প্রিয় লেখাগুলো এখন আর শুধু আপনার একক মালিকানায় নেই...এই কথাটা একটু জোরের সাথেই বলছি।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, আমার ক্ষুদ্র সামর্থ্যে কি-ই বা দিতে পারি? হয় মনের কোণের ভালোবাসাটুকু অথবা কবিতার বিষন্নতা! আপনি যদি সে বিষন্নতার অংশীদারীত্ব চান, স্বত্ব ত্যাগ করে দিয়ে দিলাম আপনাকে! কিন্তু বলেছি তো- "কষ্ট মুহূর্মুহূ!"..........ভালো থাকুন... আট প্রহর!
তবে আমি শত চেষ্টা করলেও অসাধারণ এই সৃষ্টিগুলোকে আমার করতে পারবো না। আমার অত ক্ষমতা নেই, কারণ-"এ মণিহার আমায় নাহি সাজে..."!!
তবে জিজ্ঞাসা করবোনা করবোনা করেও আবার জিজ্ঞাসা করতে চাই-এত সুন্দর লেখেন কি করে? আমি তো আরেকটা কবিতার খোঁজে হন্যে হয়ে ফিরছি!
আপনার পড়ালেখার বিষয় জানতে পারি কি?(যদি আপত্তি না থাকে।ব্যক্তিগত এই প্রশ্নটি করার কারণ হচ্ছে-আমি বুঝতে চেষ্টা করছি আপনার পড়ালেখার সাথে সাহিত্য বিষয়ক কর্মকাণ্ডের কতখানি যোগসাজস্য আছে,যার গুণে আপনি এত ভালো লেখেন!)
দেবদারু বলেছেন:
নীলাঞ্জনা, আপনি সবসময় আমার লেখার বাড়াবাড়ি প্রশংসা করেন... এতোটুকুর যোগ্য আমি নই কখনো। আমার কবিতা মনে হয় না বেশি কেউ মনোযোগ দিয়ে পড়ে। তবুও কৃতজ্ঞতা- এত ভালোবাসা আর স্বীকৃতির জন্য। আর ব্যক্তিগত তথ্য কতটুকু প্রকাশ করা ঠিক হবে বুঝছি না, কারণ অন্তরালে থাকতেই আমি খুব পছন্দ করি- এজন্যই ছ্দ্মনামে লেখা! তবে আপনি যখন জানতেই চাইছেন, এতটুকু তো নিশ্চয়ই বলা যায়- আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞানে পড়ছি। যাই হোক, আমি মনে করি, আমাদের দেশের লেখাপড়ার প্রাতিষ্ঠানিক শিক্ষার পদ্ধতি সাহিত্য বা শিল্পবোধকে সেভাবে উতসাহিত করে না মোটেও। যারা সাহিত্য, শিল্প ও সংস্কৃতির চর্চা করছে, তারা নিজের তাগিদেই করছে। কবিতার প্রতি আপনার প্রগাঢ় অনুরক্ততাকে আমার মনে হয়নি আমাদের শিক্ষা-ব্যবস্থা বাড়িয়ে দিয়েছে। বরং প্রচলিত ব্যবস্থাটিতে একঘেঁয়ে হয়ে আমরা সাহিত্যে বিকল্প খুঁজেছি। কি, ঠিক বললাম? অনেক কথা হলো, ভালো থাকুন দিন-রাত্রি...
নিরব কথা বলেছেন:
অসাধারণ
দেবদারু বলেছেন:
@নিরব কথা, অজস্র ধন্যবাদ আপনাকে।
দেবদারু বলেছেন:
@েজবীন , এভাবেই অনুপ্রেরণা দিতে থাকুন....... আপনাকেও অজস্র শুভেচ্ছা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















