আমার প্রিয় পোস্ট

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

অপাংক্তেয় মানব-মানবী!

০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৬

শেয়ারঃ
0 0 0

ভালোবাসার দুর্ভিক্ষ চারিদিকে-
তবু প্রেমের পসরা সাজিয়ে মনের ব্যাপারীরা;
হৃদয়-খেলুড়ে নর-নারীর জয়জয়কার এখানে,
কপোত-কপোতীর মুখে মিথ্যে অভিব্যক্তি সর্বদা!
নারীত্ব রয়ে গেছে ফেলে আসা অবগুন্ঠনে,
নতুন সত্ত্বায় মাধুর্যবিহীন চাকচিক্যের মোড়ক রমনীর-
তা-ই লুফে নেয় কামুক শিকারী চোখ,
ললনার দিকে তাক করা সদম্ভ পৌরুষ-কটুক্তি;
প্রেমের খেলায় অর্থের ফানুস ওড়ে-
শরীরী আকর্ষণে প্রণয়-জোয়ার বয়,
বুক ভরা মমতা নিয়ে শূণ্য হাতে ফেরে অভিমানী যুবক..
শ্যামল মেয়েটির আটপৌরে স্নিগ্ধতা সিক্ত হয় দু'চোখের জলে-
ঠাঁই কোথায় তাদের হৃদয়-বাজারে?

 

প্রকাশ করা হয়েছে: বিরহের পদাবলী (কবিতাগুচ্ছ)  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩১
দেবদারু বলেছেন: ধন্যবাদ @ছায়ার আলো
৪. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৭
দেবদারু বলেছেন: @তুষারমানব, ধন্যবাদ আপনাকেও।
৬. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫২
মুকুল বলেছেন: সত্য উপলব্ধি!!! প্রিয় পোস্ট করে রাখলাম।
.....................................................
নারী আর নারী নেই শুধুই শরীর
অনাবিল স্বপ্নে নামে কালের তিমির
কোথা যাবি বিপন্ন কৃষক?
ঘরে ও বাইরে শুধু খরার দহন...
৭. ০৩ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
দেবদারু বলেছেন: @েভােরর আেলা, ধন্যবাদ জানাই।

@মুকুল ভাই, অশেষ কৃতজ্ঞতা...
"নারী আর নারী নেই শুধুই শরীর
অনাবিল স্বপ্নে নামে কালের তিমির
কোথা যাবি বিপন্ন কৃষক?
ঘরে ও বাইরে শুধু খরার দহন" .....দারুন.... ৫ দিলাম লাইনগুলোকে।
৮. ০৩ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৭
মুকুল বলেছেন: দূঃখিত দেবদারু ভাই, আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। এ লাইনগুলো নোয়াখালীর প্রয়াত কবি প্রদীপ মজুমদারের। আমার শ্রদ্ধাভাজন তিনি। বড় ভাইয়ার ঘনিষ্ট বন্ধু ছিলেন।
৯. ০৩ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৪
যাযাবর পংক্তিমালা বলেছেন: নারীত্ব রয়ে গেছে ফেলে আসা অবগুন্ঠনে,
নতুন সত্ত্বায় মাধুর্যবিহীন চাকচিক্যের মোড়ক রমনীর
অদ্ভুত!!!!!!!! ৫
১০. ০৩ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪২
দেবদারু বলেছেন: ব্যাপার না @মুকুল ভাই, শ্রদ্ধা জানাই প্রয়াত কবি প্রদীপ মজুমদারের প্রতি। সময় পেলে তার কিছু কবিতা ব্লগে প্রকাশ করলে খুশি হবো।

@ যাযাবর পংক্তিমালা, খুশি হলাম।
১১. ০৩ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৭
মানুষ বলেছেন: দারুন লিখেছেন। আপনার লেখাগুলো ভাল লাগে। প্রফেসনাল লেখুড়ে
১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৮
রাশেদ বলেছেন: আপনি দেখি অনিয়মিত হয়ে পড়েছেন।
১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩
নীলাঞ্জনা বলেছেন: খুব খুব ভালো লেগেছে বললেও কম বলা হবে!!

৫ দিলেও কম দেয়া হবে...!

কি করবো বুঝতে পারছিনা!
আপনিই কিছু একটা বুঝে নিন। আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে আপনার লেখা দিনের পর দিন। এভাবেই বেড়ে উঠুন প্রতিদিন -এই শুভকামনা রইলো।
১৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০১
কালপুরুষ বলেছেন: আগে পড়া হয়নি। আজকে পড়লাম। খুব ভাল লিখেছেন।
১৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৭
দেবদারু বলেছেন: @মানুষ, অনেক বড় কমপ্লিমেন্ট দিলেন। ধন্যবাদ।

@আমি কে, ধন্যবাদ আপনাকেও।

@রাশেদ ভাই, হল বন্ধ হয়ে যাওয়ায় বাসায় এসে পড়েছি... তাই আর নিয়মিত বসা হয় না... আপনার খবর কি?

@নীলাঞ্জনা, তাহলে আপনি-ও জেনে নিন... আমার লেখালেখির জন্য আপনিও বড় একটি প্রেরণা! ভালো থাকুন সবসময়!

@কালপুরুষ দা, ধন্যবাদ!... কেমন আছেন আপনি?
১৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
নীলাঞ্জনা বলেছেন: @দেবদারুঃ চমৎকার সৃষ্টিশীল এক শিল্পীর অসাধারণ সৃজনশীলতার "বড় একটি প্রেরণা" হবার দূর্লভ সুযোগ করে দেয়ার জন্য কৃতজ্ঞতা...
১৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৯
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, আরে, আপনি তো লজ্জা দিচ্ছেন আমাকে!
১৯. ১৯ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৩
অহেতুক অকারণ বলেছেন: এতো ভাল কবিতা কীভাবে লেখেন!
২০. ১৯ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৪
অহেতুক অকারণ বলেছেন: আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ছবিটা খুব সুন্দর হয়েছে।
২১. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১০:২২
দেবদারু বলেছেন: @অহেতুক অকারণ, ভালোবাসা জানবেন.............
২৩. ২২ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
দেবদারু বলেছেন: ধন্যবাদ @ কাল্‌বেলা ............
২৪. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২০
আইসিস বলেছেন: খুব ভালো লাগলো । খুউব ।
২৫. ১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:১৬
দেবদারু বলেছেন: @আইসিস, অনেক আগের এই কবিতা আপনার চোখে পড়লো?!?! খুবই অবাক হলাম, (খুশিও হয়েছি).... ;)

 

মোট সময় লেগেছে ০.৯২৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ