হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

ভালোবাসার রসায়ন

০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৫

শেয়ার করুন:                   Facebook

চার দেয়ালে ভালোবাসা উদ্বায়ী হয় ধীরে ধীরে-
বছরের পর বছরের ধরে উবে যেতে চায় কর্পূরের মতো,
"সংসার" শব্দটির তেজষ্ক্রিয় পরমাণু
ক্ষয় পেতে পেতে মিলায় কোথাও... জানা নেই ঠিক!
হৃদয়ের দ্রবণ লঘূ হতে থাকে একঘেঁয়েমি তারল্যে,
কোন মিথষ্ক্রিয়া নেই... বড্ড ভরশূণ্য সম্পর্কের তুল্য-ওজন,
ইলেকট্রন-প্রোটনের বিকর্ষণতা টের পাওয়া যায় অনুভবে,
ভালোবাসার ধাতব বন্ধনে মরিচা স্পষ্টতঃ;
অবহেলায় আয়ন জমতে থাকে ঘৃণার ঋণাত্নকতা নিয়ে,
দাম্পত্যের চেতনা ঘিরে আস্থাহীনতার বিষবাস্প পুঞ্জীভূত হয়-
কার্বন-ডাই-অক্সাইডের বিষাক্ততা নিয়ে;
তবু আদান-প্রদানের সমঝোতায় টিকে থাকে যুগল-
কোন সমযোজী বন্ধন যেন!
হরমোন বিমোক্ষনে জৈবিক আলোড়ন-
ক্ষনিকের প্রাপ্তিযোগে নিজেকে প্রবোধ দেয়া!
অতঃপর পুনরায় মুষড়ে পড়ে প্রেম-
মানসিক অম্লত্বে পুড়ে যায় স্বপ্নের খেলাঘর,
ভালোবাসার রাসায়নিক সমীকরণ তাই অসম থেকে যায়..
আজীবন...

 

 

  • ২৯ টি মন্তব্য
  • ৩৪৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫১
comment by: মানুষ বলেছেন: ফুল মার্কস দিলাম।
২. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৪
comment by: দেবদারু বলেছেন: @মানুষ, আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম্
৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৯
comment by: কালপুরুষ বলেছেন: যথারীতি মুগ্ধতায় আচ্ছন্ন। পুরা ৫।
৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৮
comment by: দেবদারু বলেছেন: @কালপুরুষ দা, আপনার ভালো লেগেছে... এটাই বড় পাওয়া.... ভালো থাকবেন।
৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮
comment by: ছায়ার আলো বলেছেন: "তবু আদান-প্রদানের সমঝোতায় টিকে থাকে যুগল-
কোন সমযোজী বন্ধন যেন!"
দারুন হয়েছে!
৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৫
comment by: চতুরভূজ বলেছেন: দারুণ লেগেছে!
৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
comment by: নীলাঞ্জনা বলেছেন: ভালোবাসার এরকম রসায়নকেই অসম্ভব ভয় আমার। কিন্ত কেন এমন হয়?...
ভালোবাসা কি শুধু ক্ষণস্থায়ী সম্পর্কেই প্রযোজ্য? "সংসার" শব্দটি কি সত্যিই এতই নিস্প্রাণ?এতই বিরক্তিকর হয়ে ওঠার যোগ্য?

কেন "অবহেলায় আয়ন জমতে থাকে ঘৃণার ঋণাত্নকতা নিয়ে"?
কেন "দাম্পত্যের চেতনা ঘিরে আস্থাহীনতার বিষবাস্প পুঞ্জীভূত হয়"?

ভালোবাসার বিক্রিয়া তো এমন ধ্বংসাত্বক হবার কথা নয়!!!

৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৭
comment by: দেবদারু বলেছেন: @ছায়ার আলো, ধন্যবাদ জানাই। আপনার কাছে আরো কিছু অসাধারণ ছবি আর গ্রাফিক্স চাই। কবে পাচ্ছি?

@চতুরভূজ, ছবি কবে বদলালেন? আগেরটার চাইতে এটাই আকর্ষণীয় লাগছে। আর ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

@নীলাঞ্জনা, আপনার প্রশ্নগুলোর জবাব নেই আমার কাছে। আর, ভালোবাসার রসায়ন সয়ে গেছে চোখে। ভয় পাই শুধু ভালোবাসার দর্শনে....... "ভালোবাসো, তবে জেনো কষ্ট অনিবার্য....... ভালোবাসার মানুষটির গোচরে বা অগোচরে, ইচ্ছায় বা অনিচ্ছায়, প্রেমে বা প্রতারণায়!"
ধ্যাত, আরেকটা কবিতার কনসেপ্ট মিস হয়ে গেলো!!
৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: কালপুরুষ বলেছেন: রসে রসে রসালো হয় যদি মন
ইচ্ছে হয় সেই রসে ডুবি দুজন।
চষে চষে উর্বর হয় যদি ভালবাসা,
মনের মুকুল ফোটায় বাঁচার আশা।
১০. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩১
comment by: আবুফয়সাল আহমেদ বলেছেন: এত বিষন্ন কেন লিখাটা? পড়লেই মন খারাপ হয়ে যায়। ৫
১১. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩১
comment by: আবুফয়সাল আহমেদ বলেছেন: এত বিষন্ন কেন লিখাটা? পড়লেই মন খারাপ হয়ে যায়। ৫
১২. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫১
comment by: দেবদারু বলেছেন: @আবুফয়সাল আহমেদ ভাই, আর বলবেন না, দোষ সব মনের......... শুধু কষ্টের কথা বলে!
১৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৮
comment by: নূর-ই-হাফসা বলেছেন: ভাল লিখেছেন।৫/৫
১৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৩
comment by: দেবদারু বলেছেন: @নূর-ই-হাফসা, ধন্যবাদ।

@কালপুরুষ দা, আপনার এসব খণ্ড কবিতাগুলো (বিভিন্ন কমেন্টে ব্যবহৃত) সংকলন করে একটা পোস্ট দিলে খুশি হতাম।
১৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৩
comment by: রঙ বলেছেন: এত জটিলতার ভীড়ে ভালোবাসার মোলারিটি কমে যায়....ভালোবাসার ঘনত্বটা একটু বাড়ানো যায় না?
১৬. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪১
comment by: দেবদারু বলেছেন: জ্বি যায়, আরো বেশি ভালোবাসা যোগ করুন.. বেশি বেশি ভালোবাসুন @ রঙ
১৭. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৪
comment by: মুকুল বলেছেন: ওয়াও!!! পুরা সায়েন্টেফিক কবিতা!!! ভীষণ পছন্দ হয়েছে!!! প্রিয় পোস্ট করা হল! *****
১৮. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৭
comment by: মুকুল বলেছেন: !@@!1896953 !@@!1896954, !@@!1896955 !@@!1896956 !@@!1896957 !@@!1896958 !@@!1896959!
১৯. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৯
comment by: দেবদারু বলেছেন: @মুকুল ভাই, জটিল হয়েছে........ আপনি তো দেখছি আমার প‌ূর্বসূরী!!
২০. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৪
comment by: মুকুল বলেছেন: ধন্যবাদ দেবদারু ভাই। আপনি হলেন বস। আমি এক সময় একটু আধটু চর্চা করতাম। এখন আর আসে না।

আপনার জন্য শুভ কামনা রইলো। এগিয়ে যান।
---------------------------------------------
আপনার কবিতার কোন সংকলন বের করেছেন কি? না করে থাকলে আগামী বইমেলাকে সামনে রেখে বের করে ফেলুন।
২১. ১৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
comment by: দেবদারু বলেছেন: @মুকুল ভাই, সেই দুঃসাহস দেখাই কি করে?!?!
তবে আপনার শুভকামনা আমার প্রেরণা হয়ে থাকবে। ভালো থাকবেন। আপনার আরো লেখা চাই।
২২. ১৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
comment by: মুকুল বলেছেন: দেবদারু ভাই, আপনার অবশ্য বই বের করা দরকার। আমার একজন পরিচিত বড় ভাই আছে। আজিজ সুপার মার্কেটের ৩য় তলায়, টীমওয়ার্কের সোহেল ভাই। তিনি আপনাকে প্রকাশনার ব্যাপারে যাবতীয় সহযোগিতা করতে পারবেন। আপনি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে তার মোবাইল নাম্বারও আপনাকে দেয়া যাবে। ধন্যবাদ।
২৩. ১৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
comment by: দেবদারু বলেছেন: @ধন্যবাদ, মুকুল ভাই, আমার মাথায় থাকলো। প্রয়োজনে অবশ্যই আপনার সাহায্য নেবো। তবে আমি আসলে কখনো সেভাবে ভাবিনি... মন খারাপ হলেই কবিতা লিখি.. নিজের জন্যই লিখি.... এলোমেলো খসড়া- অনেক সময় হারিয়েও ফেলি... ব্লগের কথা জানতে পেরে আগ্রহী হলাম; ভাবলাম একটা আর্কাইভের মতো হবে... সংরক্ষিত থাকবে এই তাগিদে হলেও গুছিয়ে লেখা হবে। আপনি জেনে অবাক হবেন, ব্লগে লেখা আমার কবিতাগুলোর কোন ব্যাক-আপ কপিও আমার কাছে নেই! যাহোক, যখনই বই প্রকাশ বা সেধরনের কোন ইচ্ছা আমার মধ্যে জেগে উঠবে, আমি তাতক্ষনিকভাবে আপনার সাহায্য চাইবো........কথা দিচ্ছি। ভালো থাকবেন সবসময়........আর হ্যাঁ, ঈদের শুভেচ্ছা নিন।
২৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:১২
comment by: মুকুল বলেছেন: আপনি অবশ্যই ব্লগে লেখাগুলো কম্পিটারে কপি করে রাখবেন। সম্ভব হলে হার্ডকপি রাখবেন। বলা তো যায় না, কখন আবার সার্ভার সমস্যা করে!!! (সাবধানের মার নেই!)

আপনাকেও ঈদের শুভেচ্ছা!
২৫. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৮
comment by: নীলাঞ্জনা বলেছেন: মুকুল একেবারে আমার মনের কথাটা বলেছেন- আমি কিছুদিন যাবৎ চিন্তা করছিলাম দেব্দারুকে জিজ্ঞাসা করবো যে তার কোন কবিতার সংকলন বের করেছেন কিনা!!

তাছাড়া বাংলাদেশে এমন লক্ষ লক্ষ কবি আছে যাদের কবিতা লেখার কোন গুণই নেই, তবু তাদের অজস্র বই বের হচ্ছে এবং নাম হচ্ছে। এইসব কবিদের কবিতা পড়লে কবিতার উপর বিতৃষ্ণা চলে আসে।
আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি (যে নিজে প্রায় ৮-১০টা কবিতা লিখে ফেলেছে!!) কবিতা লেখা বা পড়াকে "আতলামি" ভাবতাম!এবং আমার সমগ্র জীবনে আমি হাতে গোনা কয়েকটি কবিতা পড়েছি। তবে আপনার কবিতা পড়ে মনে হয়েছে আপনার মত মানুষেরই কবিতা লেখার অধিকার আছে।

আপনি তো আবার আমার কথাকে অতিরঞ্জন বলে মনে করেন! তবু বলছি,কারণ কবিতা তো শুধুমাত্র কিছু দুর্বোধ্য শব্দ পাশাপাশি সাজানো নয় যা এই ব্লগের অনেক বিখ্যাত কবি করে থাকেন।আপনার কবিতায় প্রতি বিষয়ের সহজ উপস্থাপন এবং আবেগের প্রাচুর্য্য সবই আছে যা একটি কবিতাতে প্রয়োজন!!
চেষ্টা করে দেখতে তো সমস্যা নেই!!

শুভকামনা রইলো।
২৬. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৬
comment by: ব্রেইনিয়াক বলেছেন: শুধু ভালবাসা দিয়ে ২ জন মানুষের পক্ষে চিরজীবন সুসম্পর্ক বজায় রেখে পাশপাশি চলা সম্ভব না... এজন্য পারস্পরিক শ্রদ্ধাও অপরিহার্য..
২৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৭
comment by: দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, এভাবে প্রেরণা দিচ্ছেন যখন হয়তো কখনো চেষ্টা করেও দেখতে পারি। তবে আপনি লিখতে থাকুন... আরো কবিতা চাই।

@ব্রেইনিয়াক, ধন্যবাদ আপনার মতামতের জন্য।
২৮. ১৯ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১৬
comment by: অহেতুক অকারণ বলেছেন: খুবই ভাল।
একসময় যখন সাইন্স পড়তাম, ক্যামেস্ট্রি শুনলেই বন্ধুরা নারী-পুরুষের ক্যামেস্ট্রিতে চলে যেত..;)

ভালবাসার ক্যামেস্ট্রি এর চাইতে অনেক জটিল মনে হচ্ছে।।

আপনার কবিতার বই বের হওয়া উচিত।
২৯. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪১
comment by: দেবদারু বলেছেন: @অহেতুক অকারণ, কষ্ট করে বেশ আগে লেখা কবিতাটি পড়লেন সেটাই আমার জন্য পরম পাওয়া.......

 

 


ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৮০০৬