আমার প্রিয় পোস্ট

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

অবিনশ্বর পান্থজন

১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৮

শেয়ারঃ
0 0 0

মগজের বোধগুলো পঁচে গেছে বহু আগে
দেহ কার্যক্ষম পৌরুষ দম্ভে,
দু'হাত শোষণ বোঝে ভোগের তাড়নায়-
ওষ্ঠ শরাব চায়,
দেহ লেহন করা দৃষ্টির রসনায়!
নষ্ট পথিক হয়ে যুগে যুগে হেঁটে চলি
ভ্রষ্ট পথ খুঁজে... বহুরূপে, বহুমনে;
এ হাতে কখনো থাকে ঘাতকের গুপ্তছোরা,
কখনো এ হাতে থাকে সুরার পাত্র ধরা,
কখনো সিগারেট, মাদক-পুরিয়া,
কখনোবা মুঠো পুরে ঝনঝন করে ওঠে
মনোলোভা নর্তকীর ঘুঙুরের ব্যঞ্জনা;
জলসা ঘরেই হোক বা খোলা উদ্যানে-
দু'চোখ নিবদ্ধ থাকে ললনার অবয়বে,
রূপোপজীবিনী তাই রূপের বেসাতি সাজায়,
প্রতি রাতে নেয়া চাই ভিন্ন নারীর স্বাদ!

পুরুষ-প্রবৃত্তি আমি, রোপিত হয়েছি ঐ মানব-মানসে,
সম্রাট-নৃপতি বা মুটে-মজুর-চাষা-
সবার অন্তঃপুরে জ্বালিয়েছি লোলুপ-শিখা,
রমন করেছি কত দুর্বল-অবলা;
সমাজের পাপ-গাঙে পেতেছি রীতির জাল
রমনী তো ধরা দেবে... প্রথার অজুহাতে,
লালসায় ঝলসিয়ে আপদমস্তক
ফেলে দেই অবহেলে প্রচন্ড অবজ্ঞাভরে-
নারীর হৃদয় যেন শিশুতোষ ক্রীড়নক!

বুনো, আদিম থেকে আধুনিক পুরুষে-
যুগে যুগে টিকে আছি সময়ের ঔরসে,
সভ্যতা বদলায় চর্ম-মুখোশটাই,
অন্তরালে.. এই আমি ঠিক-ই রয়ে যাই!!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৭
মুনিয়া বলেছেন: ওহ! ভয়াবহ...
কিন্তু অসাধারণ।
২. ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪১
দেবদারু বলেছেন: ধন্যবাদ, @মুনিয়া।
৪. ১৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৬
মৃন্ময় আহমেদ বলেছেন: এই আমি ঠিক-ই রয়ে যাই ...

দারুন হইছে।।
৫. ১৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৫
রঙ বলেছেন: অসাধারণ .....আর কিছু বলার ভাষা নাই......৫
৬. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫০
নীলাঞ্জনা বলেছেন: অসাধারণ......!!
তবে আপনার প্রতিটি কবিতায় এই একই শব্দ লিখি বলে বিভ্রান্ত হবেন না।

এই শব্দটি একেক আবহে একেক অর্থ ধারণ করে। তাই আমার নতুন করে কিছু বলার ক্ষমতা নাই।

৫+++
৭. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৩
নীলাঞ্জনা বলেছেন: প্রিয় পোস্টে নিলাম।

কবিতাটির বিষয়, ভাব থেকে শুরু করে রচনা শৈলী, মাত্রা সবই চমৎকার হয়েছে।

আমি কবিতা তেমন ভালো বুঝিনা, তবে যেটা ভালো লাগে সেটুকু তো বলবোই।
৮. ২১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
মারুফ রাশেদ বলেছেন: যে মন্তব্য করতে চেয়েছিলাম তা অন্যরা করে ফেলেছ। ভালো, ভালো, ভালো এবং ভালো।
১০. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১১
দেবদারু বলেছেন: @মানুষ, মৃন্ময় আহমেদ, রঙ, নীলাঞ্জনা, মারুফ রাশেদ, শাইরি - সবাই কে প্রাণঢালা ভালোবাসা।

 

মোট সময় লেগেছে ০.৯৬১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ