আমার প্রিয় পোস্ট

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

একটি অ-স্বীকারোক্তি!

৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৬

শেয়ারঃ
0 0 0

বহু দিন দেখা হয় না কো-
কত দিন হলো?... কি জানি, মনে করতে পারি না ঠিক...
দু'বছর তো হবেই নির্ঘাত!
আসলে সে কথা ভাবতেই অস্বস্তি হয় খুব;
অবশ অস্বস্তি হওয়ার কথা ছিল কি? ছিল না তো!

খুব কঠোর ছিলাম শেষ দেখায়,
বলেছিলাম- ভুলে যাবো;
আমার নির্দয় চোখ দেখেনি সেদিন নয়ন ভরা বিষন্নতা,
দেখতে চায়নি প্রত্যাখাত কোন কান্নার রঙ!
কিন্তু হৃদয়ের পরিহাস দেখো-
আজো নিজের অজান্তেই দু'চোখ খুঁজে সেই বিষন্নতাটুকু,
সেই মলিন মুখ খুঁজে ফিরি ব্যাকুল চাউনিতে-
জনাকীর্ণ রাস্তায়, মানুষের ভীড়ে, উতসবের আতিশয্যে...
আজো... পাক্কা দু'টো বছর ধরে...

কিছু প্রতীক্ষার কথা স্বীকার করতে নেই কারো কাছে-
এমন কি নিজের কাছেও!
কে বলে আমি অপেক্ষায়?
কই, না তো!!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৭
লজ্জা বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

২. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১০
রাগ ইমন বলেছেন: দেবদারু, খুব ভালো লাগলো ।
৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৩
মানুষ বলেছেন: কিছু প্রতীক্ষার কথা স্বীকার করতে নেই কারো কাছে
৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৫
লজ্জা বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

১০. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২১
দেবদারু বলেছেন: @লজ্জা, কি আর বলব? আপনি তো আমার পেইজটাকে আর সপরিবারের জন্য উন্মুক্ত রাখতে দিলেন না...

@রাগ ইমন, আপনার মতো একজন বোদ্ধা লেখকের কবিতাটি ভালো লেগেছে জেনে খুবই খুশি লাগছে। ভালো থাকবেন।

@মানুষ, আপনাকে বরাবরের মতোই অনেক ধন্যবাদ।

@মুনিয়া, খুশি হলাম।
১১. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৩
দেবদারু বলেছেন: @রসের হাঁড়ি, চতুরভূজ, রাশেদ- সবাইকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই।
১২. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫২
নরাধম বলেছেন: দেবদারু, খুব ভাল হয়েছে। রিয়েল লাইফ কাহিনী?
৫ দিলাম।
১৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
দেবদারু বলেছেন: @নরাধম, অনেক ধন্যবাদ আপনাকে।
১৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
যীশূ বলেছেন: আমার তো মনে হলো সহজ স্বীকারুক্তি।
১৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
দেবদারু বলেছেন: ধন্যবাদ যীশূ.........
১৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৬
শাইরি বলেছেন: দারুন হ্ইছে। ৫
১৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০৭
দেবদারু বলেছেন: @শাইরি ভাই, অনেক, অনেক ধন্যবাদ।
১৮. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯
আমার জল বলেছেন: ভালো লাগলো, "সুখটাকে বিলিয়ে দিলাম, দুঃখটাকে নিজের করে".
১৯. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫৮
েজবীন বলেছেন: "কিছু প্রতীক্ষার কথা স্বীকার করতে নেই কারো কাছে-
এমন কি নিজের কাছেও!"

অন্যরকম সুন্দর
২০. ০১ লা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
দেবদারু বলেছেন: ধন্যবাদ, আমার জল এবং েজবীন কে।
২১. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৮:০৮
মুকুল বলেছেন: অসাধারণ!!! প্রিয় পোস্ট!!!
*****
২২. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৮:০৯
মুকুল বলেছেন: কিছু প্রতীক্ষার কথা স্বীকার করতে নেই কারো কাছে-
এমন কি নিজের কাছেও!
কে বলে আমি অপেক্ষায়?
কই, না তো!!
২৩. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৮:১৮
দেবদারু বলেছেন: @মুকুল ভাই, আর কত কৃতজ্ঞতা জানাব? ভালোবাসায় একদম বেঁধে ফেললেন যে!
২৪. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
রঙ বলেছেন: কিছু প্রতীক্ষার কথা স্বীকার করতে নেই কারো কাছে-
এমন কি নিজের কাছেও!
কে বলে আমি অপেক্ষায়?..........আপনিই বলুন দেবদারু.....৫!!!
২৫. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
দেবদারু বলেছেন: ভাই, আপনার বদান্যতা..........
২৭. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৯:১৪
লাল দরজা বলেছেন: কে বলে আমি অপেক্ষায়?
কই, না তো!!

(শোন বন্ধু শোন, প্রানহীন এই শহরের ইতি কথা ইটের পাজরে লোহার খাঁচায় দারুন মর্ম ব্যাথা।)

দেবদারু,
ছবিটা আর শেষ লাইন দুইটা একদম সেই রকম করে মিলে গেছে।
লেখাটা মনে রেখাপাত করেছে। ধন্যবাদ।
২৮. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৯:১৯
ছায়ার আলো বলেছেন: দারুন লিখেছেন।
ছবিটাও সুন্দর :)
৩০. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৫
দেবদারু বলেছেন: আশবাফ, লাল দরজা, ছায়ার আলো, মুকুল - সবাইকে অনেক ধন্যবাদ।
৩১. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪০
নীলাঞ্জনা বলেছেন: দেবদারু... আমার মন্তব্য হয়তো আপনার সব লেখাতে একই রকম হবে , কিন্ত সৃষ্টিকর্তা এর বাইরে কিছু বলার ক্ষমতা আমাকে দেননি। দিলে আপনাকে বোঝাতে পারতাম আপনার লেখাগুলো পড়ে আমার ভেতরে কি ধরণের একটা তোলপারের সৃষ্টি হয়!!!একেক কবিতায় আবেগ সৃষ্টি হয় একেক আংগিকে!
কিন্ত ভাষার প্রকাশে বৈচিত্র আনা সম্ভব নয়।
"হৃদয়ে প্রলয়, কিন্ত ভাষার সীমাবদ্ধতা"!!!!


ঠিক একই ভাবে এই কবিতাটির আবেদনও আমার কাছে অন্যরকম কিন্ত ভাষায় জানাচ্ছি একইভাবে..."অসাধারণ এবং অনবদ্য!!,প্রিয় পোস্ট করে রাখছি! ৫+++"

৩২. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৩
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, আমার লেখাগুলোকে হৃদয়ে স্থান দিয়েছেন বারবার- এজন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি........... আর কিছু বলবার নেই!
৩৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৫
েজবীন বলেছেন: "আসলে সে কথা ভাবতেই অস্বস্তি হয় খুব;
অবশ অস্বস্তি হওয়ার কথা ছিল কি? ছিল না তো!
খুব কঠোর ছিলাম শেষ দেখায়,
বলেছিলাম- ভুলে যাবো;
আমার নির্দয় চোখ দেখেনি সেদিন নয়ন ভরা বিষন্নতা,
দেখতে চায়নি প্রত্যাখাত কোন কান্নার রঙ!
কিন্তু হৃদয়ের পরিহাস দেখো-
আজো নিজের অজান্তেই দু'চোখ খুঁজে সেই বিষন্নতাটুকু"
এটুকু বাদে আপনার কবিতাটা একজনকে মেইল করলাম, কিযে অবাক করা খুশি হইল, বুঝাতে পারব না।
কানে ধরে সরি কাটাছেড়া করার জন্য.....
৩৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫২
দেবদারু বলেছেন: @েজবীন, ব্যাপার না............ আমার কয়েক'টা লাইন যদি আপনার কাছের মানুষকে আনন্দ দেয়, তবেই আমি খুশি, সার্থক!
৩৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৪
দেবদারু বলেছেন: @সারওয়ার ভাই, ধন্যবাদ একনিষ্ঠভাবে আমার কবিতাগুলো পড়ার জন্য.........
৩৭. ১৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৮
সিঁদুরে মেঘ বলেছেন: ভীষন ভালো হয়েছে.........।
৫+
(সবগুলো পড়ব ধীরে ধীরে)
৩৮. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮
দেবদারু বলেছেন: @সিঁদুরে মেঘ, আপনার মতামতের জন্য অপেক্ষা করছি।

 

মোট সময় লেগেছে ১.৬৪৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ