আমার প্রিয় পোস্ট



মুভি দেখবেন মুভি?
মুভি ডাউনলোড করবেন?
দেখেন একবার

একদম ফ্রি

- বাংলা মাহবুব
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- পুরনো দিনের বাংলা সিনেমার যে গানগুলি এতদিন খুঁজছিলাম... (১১২ টি গানের ডাউনলোড লিংক সহ) - shapnobilash_cu
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- তুমি এখন কাঁকতাড়ুয়া - লেফাফাদুরস্ত
- আলিঙ্গন : দ্য স্টোরি অব আ হাগ - অঃরঃপিঃ
- ইঞ্জিনচালিত পতিতা - ২য় জীবনানন্দ
- মুহূর্ত ভাবনা-২ - ২য় জীবনানন্দ
- আগুনেরও আছে শ্বাসকষ্ট নিজস্ব ধোঁয়ায় - ঘোর
- তুমি আছ বলে - জয়িতা
- হাত বাড়িয়ে দাও - মৃন্ময় আহমেদ
- শুধু তোমার জন্য - জয়িতা
- আলিঙ্গন : দ্য স্টোরি অব আ হাগ - অমি রহমান পিয়াল
- স্যরি, আমি তোমার হতে পারলাম না(বিশেষ একজনের উদ্দেশ্যে মুনিয়ার বিশ্রী রকমের বড় কবিতা) - মুনিয়া
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- প্রতীক্ষা - মুকুল
- ভালবাসা দিবসে ঈশ্বরের কাছে খোলা চিঠি। - আলভী
- তুমি , কোথায় যাবে? - রাগ ইমন
- শিরোনামহীন - ঘাতক
- ঘাতকের শুরু - ঘাতক
একজন ধর্মপতিতের বিদ্রোহ!
০৩ রা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৯
উপাসনালয়ে অবাধ যাতায়াত নেই হয়তো,
মুখে নেই ধর্মের আগ্রাসী বুলি;
বিশেষ ধর্মীয় দিনে আমি চিরন্তন আটপৌরে-
তবু আমায় নাস্তিক আখ্যা দিলে!
এ দু'হাতে লাঞ্ছিত হয়নি কোন মানুষ,
দু'ঠোঁট ক্ষত-বিক্ষত করেনি কোন মানব-হৃদয় তীর্যক বাক্যবাণে;
দারিদ্র্যের নিগড়ে বাঁধা অভুক্ত শিশু দেখে
এ অন্তর নিরন্তর কাঁদে-
তবু আমায় ধর্মহীন আখ্যা দিলে!
দেখিয়ে হয় না ধর্ম পালন,
ধর্মান্ধ হয়ে গড়ো মানুষে-মানুষে বিভেদ;
একই লাল রক্ত বয় হিন্দু-মুসলিম-বৌদ্ধের ধমনীতে..
আর ভুলুন্ঠিত হয় শান্তির পায়রা তোমাদেরই পদতলে-
তবু আমায় মুরতাদ আখ্যা দিলে!
ইট-পাথরের ইমারতে, চার দেয়ালে আবদ্ধ স্রষ্টা তোমাদের,
ধর্ম বন্দী তোমাদের প্রথার শেকলে,
ঘৃণা করি তোমাদের বিশ্বাস-
যেখানে মানবতা কাতরায় অহর্নিশ;
আমি ধর্মচ্যুত হতে পারি- তোমাদের দৃষ্টিতে..
তবু জেনো,
আমার স্রষ্টা থাকে এই বুকে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
িফেরাজ খান বলেছেন:
যার বুকে স্রষ্ঠা(আল্লাহ)থাকেন সেই তো মুসলিম। এজন্য তাকে দুবেলা দরগাহ যেতে হয় না। কিন্তু যারা পাচঁবেলা নামায আদায় করেও প্রতিবেশির প্রতি, এতিমের প্রতি নজর দেয় না, তারা তো মুসলিম হতে পারেনি। তাদের নাম হতে পারে আব্দুর রহিম। আপনি নিজেকে মুরতাদ বলছেন কেন? সমাজ আপনাকে মুরতাদ বলতে পারবে, আপনি কি সমাজের পরওয়া করেন? তবে কেন আপনার আক্ষেপ। হ্যাঁ কিছু সত্য আপনাকের স্বীকার করতে হবে। এ মহত কাজগুলো আপনি কেন করনে। এই অনুভুমি কি দায়িত্ব নাকি হেয়ালি, নাকি সুনাম অর্জনের জন্য। ধর্ম অন্তরের ব্যাপার কিন্তু যে অন্তুরে আলো জ্বলে তার কি মুখে একটু ছিটে-ফোটা নুর ঠিকরে পড়ে না। পড়ে। যে অন্তরে ঈশ্বর(আল্লাহ) বিরাজে তার তো কোন আক্ষেপের প্রয়োজন নেই।
রাগ ইমন বলেছেন:
অভিনন্দন ।বুকেই রাখো । বের করলে লাঞ্ছিত হইবেক । ঃ)
দেবদারু বলেছেন:
@সাদিক মোহাম্মদ আলম, িফেরাজ খান, রাগ ইমন, কখগঘ...................... আপনাদের সবার প্রতিই অকুন্ঠ ভালোবাসা!
মুনিয়া বলেছেন:
অসাধারণ...
মানুষ বলেছেন:
অভিনন্দন, অসাধারণ কবিতার জন্য।
মুহিব বলেছেন:
কিছুইত বুঝলাম না। তারমানে এইটা নিশ্চই অসাধারণ কবিতা
দেবদারু বলেছেন:
@মুনিয়া, এলোমেলো এবং মানুষ-কে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা!
দেবদারু বলেছেন:
@মুহিব ভাই, ব্যর্থতার দায়ভার নিজের করে নিলাম... ভালো থাকবেন।
মারুফ রাশেদ বলেছেন:
দেখিয়ে হয় না ধর্ম পালন, আমার স্রষ্টা থাকে এই বুকে। একমত। দেবদারু অসাধারন।
প্রিয়তে এড করলাম।
দেবদারু বলেছেন:
@মারুফ রাশেদ, আপনাকে ধন্যবাদ........
দেবদারু বলেছেন:
@অচেনা বাঙালি, ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।
দেবদারু বলেছেন:
ধন্যবাদ@ দ্বিধা..........
দেবদারু বলেছেন:
@অেমাঘ অনল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত....
রাশেদ বলেছেন:
জটিল হইছে।
দেবদারু বলেছেন:
@রাশেদ ভাই, আপনার কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পাই.................. ধন্যবাদ.........
আমার স্রষ্টা থাকে এই বুকে"
চমত্কার। আপনার কবিতাগুলো বারবারই পড়তে ইচ্ছে করে। আশা করছি, নিয়মিত আপনার কবিতা আমরা পাব।
ভাল হয়েছে।
দেবদারু বলেছেন:
ধন্যবাদ @শাইরি।
দেবদারু বলেছেন:
@মুকুল ভাই, এ আপনার বদান্যতা....... কিন্তু খুশি হলাম খুব!
রঙ বলেছেন:
দেখিয়ে হয় না ধর্ম পালন,ধর্মান্ধ হয়ে গড়ো মানুষে-মানুষে বিভেদ;
একই লাল রক্ত বয় হিন্দু-মুসলিম-বৌদ্ধের ধমনীতে..
আমি ধর্মচ্যুত হতে পারি- তোমাদের দৃষ্টিতে..
তবু জেনো,
আমার স্রষ্টা থাকে এই বুকে।
একেবারে আমার মনের কথা....দেখিয়ে কি ধর্ম পালন হয়?...আমার প্রিয় একটি পোস্ট....৫
নগর বাউল বলেছেন:
আমার স্রষ্টা থাকে এই বুকে।৫
প্রশ্নোত্তর বলেছেন:
টুপি না পরলে তুমি কেমুন মুচল্মান? এইসব পরতিক্রিয়াশীল কতা বার্তা এই পবিত্ত জাগায় কইবা না মিয়া!
দেবদারু বলেছেন:
@রঙ, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।@নগর বাউল, অসংখ্য ধন্যবাদ।
@প্রশ্নোত্তর, আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি... আমি আমার মতামতকে কবিতায় প্রকাশ করেছি, কাউকে আঘাত দিতে নয়........... এতটুকু বাক-স্বাধীনতা নিশ্চয়ই আছে আমার?
নতুন করে আর কিছু বলতে চাই না।কারণ...

তবে,"সাদিক মোহাম্মদ আলম" মনে হয় আমার মনের কথাটাই বলেছেন। আপনার জন্য শুভকামনা।
খুব খুব খুব ভাল থাকবেন।

৫+++
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি!
শফিউল আলম ইমন বলেছেন:
অসাধারন লিখেছেন....আপনার সব লেখাই ভালো তারপরও বললাম...অনেক ভালো লাগল কবিতাখানা....চালিয়ে যান....
দেবদারু বলেছেন:
@শফিউল আলম ইমন, অনেক অনুপ্রাণিত করলেন..........
বিষাক্ত মানুষ বলেছেন:
দুর্দান্ত ।
দেবদারু বলেছেন:
ধন্যবাদ, জনাব.........
সাধারণমানুষ বলেছেন:
"আমি ধর্মচ্যুত হতে পারি- তোমাদের দৃষ্টিতে..তবু জেনো,
আমার স্রষ্টা থাকে এই বুকে"
আমি এরকম ধর্মদ্রোহী হব
বি.দ::: ৫০% হইয়া আছি
দেবদারু বলেছেন:
@সাধারণমানুষ, অনেক আগের এই কবিতাটা পড়ার জন্য শুকরিয়া....
লেখক বলেছেন: খুব আবেগ নিয়ে লিখেছিলাম কবিতাটা--- আপনার ভালো লেগেছে দেখে আরো ভালো লাগলো.......
কিন্তু ভাই, আমাকে/আমাদেরকে একটু বোঝান যে, কোন ধর্ম আপনাকে মানবতা বিসর্জন দিতে বলেছে!!!
লেখক বলেছেন: ভাই, অনেক ধন্যবাদ কবিতাটি সময় নিয়ে পড়েছেন বলে।
আমি কিন্তু একবারো বলিনি কোনো ধর্ম মানবতা বিসর্জন দিতে বলেছে, বা দিয়েছে। আমার উদ্ধৃত লাইনটি ছিল-
"ঘৃণা করি তোমাদের বিশ্বাস-
যেখানে মানবতা কাতরায় অহর্নিশ;"
এখানে মানসিকতা আর বিশ্বাসের কথা বলেছি, যা আমাদের সীমাবদ্ধ জ্ঞান আর বদ্ধ অন্তঃকরণের উপর ভিত্তি করে পক্ষপাতিত্বপূর্ণ আচরণ ও উদ্ধত বহিঃপ্রকাশের মাধ্যমে ধর্মের মূল মর্ম- শান্তি, সাম্য, উদারতাকে পদদলিত করে।
আশা করি আপনি/ আপনারা এবার আমার বক্তব্যটি বুঝতে পেরেছেন।
ভালো থাকবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















অসাধারন হইছে। কসম!