ভালোবাসার রহস্য
১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি নেবে বলো?
এই কম্পিত হাত?
সে তো তোমার হাতের মাঝেই!
সতৃষ্ণ চোখ নেবে?
মন্ত্রমুগ্ধ দৃষ্টি তোমার 'পরেই আপতিত সারাক্ষণ!
নাকি চাও এ হৃদয়টাকে?
ওতে যে আমার মালিকানা নেই আর..
কবেই লিখে দিয়েছি তোমায় স্বত্ত্ব-ত্যাগ করে!
কি দিতে পারি আর?
চাইতে পারো
ইচ্ছে মতন,
আছে যেটুক্-
দিয়ে দেবো
এই তোমাকে
দু'হাত ভরে।
শুধু্ বলে রাখি,
চেয়ো না ঐ জলরাশি-
অদৃশ্য, তবু
বয়ে চলা নিরবধি..
সম্বল তো ওটাই আমার!
বইতে থাকে সঙ্গোপনে-
বুকের খাঁচায়,
চোখের তারায়,
রুধির ধারায়,
স্বপ্ন-ভাঙ্গায়,
স্বপ্ন-গড়ায়,
কথায় কথায়,
প্রেমের মায়ায়!
উজাড় করে আজো তোমায় দিতে পারি ভালোবাসা..
কারণ জানো?
কষ্টের ঐ নীলচে রঙের ফল্গুধারা!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন