আমার প্রিয় পোস্ট



মুভি দেখবেন মুভি?
মুভি ডাউনলোড করবেন?
দেখেন একবার

একদম ফ্রি

- বাংলা মাহবুব
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- পুরনো দিনের বাংলা সিনেমার যে গানগুলি এতদিন খুঁজছিলাম... (১১২ টি গানের ডাউনলোড লিংক সহ) - shapnobilash_cu
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- তুমি এখন কাঁকতাড়ুয়া - লেফাফাদুরস্ত
- আলিঙ্গন : দ্য স্টোরি অব আ হাগ - অঃরঃপিঃ
- ইঞ্জিনচালিত পতিতা - ২য় জীবনানন্দ
- মুহূর্ত ভাবনা-২ - ২য় জীবনানন্দ
- আগুনেরও আছে শ্বাসকষ্ট নিজস্ব ধোঁয়ায় - ঘোর
- তুমি আছ বলে - জয়িতা
- হাত বাড়িয়ে দাও - মৃন্ময় আহমেদ
- শুধু তোমার জন্য - জয়িতা
- আলিঙ্গন : দ্য স্টোরি অব আ হাগ - অমি রহমান পিয়াল
- স্যরি, আমি তোমার হতে পারলাম না(বিশেষ একজনের উদ্দেশ্যে মুনিয়ার বিশ্রী রকমের বড় কবিতা) - মুনিয়া
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- প্রতীক্ষা - মুকুল
- ভালবাসা দিবসে ঈশ্বরের কাছে খোলা চিঠি। - আলভী
- তুমি , কোথায় যাবে? - রাগ ইমন
- শিরোনামহীন - ঘাতক
- ঘাতকের শুরু - ঘাতক
যত দূরে যাও...
২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫
ভালোবাসায় সিক্ত থাকো, আপ্লুত হও নতুন প্রেমে,
আমার আবেগ বিকিয়ে দিলাম সস্তা চোখের-পানির দামে।
হৃদয় পোড়া গন্ধটুকু হারিয়ে যাবে ফুল-সুবাসে,
ফুলেল তোমায় ঢেকে দিতে অচিন পুরুষ আছে পাশে;
রাত জেগে তাই স্মৃতি নাড়াই, স্বপ্ন ভাঙ্গি, স্বপ্ন খুঁজি-
তুমি বোধ হয় সেই সময়ে শিহরণে মাতো রোজই;
ঈর্ষাগুলো বাড়তে থাকে পাল্লা দিয়ে ক্ষেপিয়ে আমায়,
কেড়ে নিলে সকল কিছু... তবু সবই আমার-ই দায়!
আমার বুকে ভাঙ্গন জাগে তোমার চোখের অবহেলায়,
নদীর তোড়ে পাড়ের ভাঙ্গন- নদীর তাতে কি আসে-যায়?
ভেসে থাকো সুখ-জোয়ারে, ক্ষ্ট-বিলাস আমার ভাগে-
বিস্মৃত প্রেম বাঁচবে ঠিক-ই অযাচিত অনুরাগে!
প্রকাশ করা হয়েছে: বিরহের পদাবলী (কবিতাগুচ্ছ) বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
জটিল।
দেবদারু বলেছেন:
@রাশেদ ভাই, বইপাগল.......... ধন্যবাদ.....
খোলাচিঠি বলেছেন:
যা বলেছেন, যেভাবে বলেছেন . . . খুব ভাল লাগলো।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো। বেশ রোমান্টিক!
দেবদারু বলেছেন:
@খোলাচিঠি, কালপুরুষ দা, বিষাক্ত মানুষ......... ধন্যবাদ জানাই........
দেবদারু বলেছেন:
@ফারহান দাউদ ভাই, শতরূপা, নূরে আলম... অজস্র ধন্যবাদ......
দেবদারু বলেছেন:
@ডিপ্লোম্যাট, আপনাকেও ধন্যবাদ.......
শতরূপা বলেছেন:
হি হি তাও জানেননা ? মাথামোটাকে জিগাতে পারেন একবার।তবে আপনাকে দেখে ভিরমী না খায় আবার!
অনুভুতি বলেছেন:
এত সুন্দর আর এত বলিষ্ঠ লেখা!!!এসে এসে পড়ে যাই...
মন্তব্য করতে ভয় পাই।
-------------------------------------
রাত জেগে তাই স্মৃতি নাড়াই, স্বপ্ন ভাঙ্গি, স্বপ্ন খুঁজি-
তুমি বোধ হয় সেই সময়ে শিহরণে মাতো রোজই;
ঈর্ষাগুলো বাড়তে থাকে পাল্লা দিয়ে ক্ষেপিয়ে আমায়,
কেড়ে নিলে সকল কিছু... তবু সবই আমার-ই দায়!
অনুভুতি বলেছেন:
৫
দেবদারু বলেছেন:
@শতরূপা, আপনার কবিতায় আরো বিহবল! বলার ভাষা কোথায় খুঁজি?@নিধিরাম সর্দার, তুষারমানব........... ধন্যবাদ......অসংখ্য........
দেবদারু বলেছেন:
@অনুভুতি, এ আপনার উদার পর্যালোচনা.....
শতরূপা বলেছেন:
আমরা এখন দেবদারুর আশ্রয়ে।আপানাকে কিছু বলতে হবেনা। আপনি আপনার লেখা লিখুন।আর আপনার লেখার ভক্তদের অত্যাচার সহ্য করুন
দেবদারু বলেছেন:
@শতরূপা, আন্তরিক ধন্যবাদ আপনার অকপট ভালোবাসার জন্য.................. সামহোয়্যার ইন-এ আপনার অবস্থান সুদৃঢ় হোক- সেই শুভকামনা রইল.........
দেবদারু বলেছেন:
@নাদান ভাই, আপনার উচ্ছ্বাসে খুশি হলাম খুব......
েজবীন বলেছেন:
"যত দূরে যাও...ভালোবাসায় সিক্ত থাকো,ভেসে থাকো সুখ-জোয়ারে, ক্ষ্ট-বিলাস আমার ভাগে-"অনেক.... সাধারন, তাইতো মনে লাগে...
দেবদারু বলেছেন:
@েজবীন, আমি মানুষটা সাধারণ... তাই ভাবি-ও সাদা-সিধে কথা......... আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম খুব। যাহোক, আপনার কবিতা-মেইল করা মানুষটি কেমন আছেন?
েজবীন বলেছেন:
আরে ধুর!!! কি ভাবছিলা ওরে? ঐটা দোস্ত, যারে দেখিনা ২/৩ বছর .....ওর ৯/১০বছর পুরানো ... অন্যকাউকে বিয়ে করে প্রবাসী হয়েছে শুধুমাত্র ও সমাজে তথাকথিত ভাবে প্রতিষ্ঠিত হয়নি....তখনও..
েজবীন বলেছেন:
আরে ধুর!!! কি ভাবছিলা ওরে? ঐটা দোস্ত, যারে দেখিনা ২/৩ বছর .....ওর ৯/১০বছর পুরানো ... অন্যকাউকে বিয়ে করে প্রবাসী হয়েছে শুধুমাত্র ও সমাজে তথাকথিত ভাবে প্রতিষ্ঠিত হয়নি....তখনও!!!!!
তবে ওর কথায় কখনও কষ্টটা বের হয়না...
এটি পড়ার পর আমি মন্তব্য না করে থাকতে পারলাম না...
চমৎকার একটি পূর্নাংগ কবিতা উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বলতে দ্বিধা নেই যে, এই প্রথম আপনার কবিতায় নিখুঁত ছন্দের মোড়কে নিখাদ আবেগ এবং চমৎকার বিষয়ের উপস্থাপন করতে পেরেছেন।
প্রিয় পোস্টে সাজাচ্ছি।
মনটা ভাল হয়ে গেলো...
দেবদারু বলেছেন:
@েজবীন, সরি.........আমি ভুল ভেবেছিলাম!@নীলাঞ্জনা, আপনি "বাজে" মন্তব্য করেছেন! কখন? কোনটা?............... যাহোক, কখনোই আমি আপনার কোনো সমালোচনা বা প্রশংসা নেতিবাচকভাবে নেই নি এবং ইনশাল্লাহ্ নেবো-ও না। আর, ছন্দ বিষয়ে আমি সবসময় একটু ইচ্ছাকৃত-অবহেলা করি, কারণ অনেক সময় শুধু ছন্দ-রক্ষার্থেই মন থেকে আসা কোনো কোনো শব্দ বা ভাব কে বদলে নিতে হয়.......... যাহোক, কৃতজ্ঞতা রইলো বরাবরের মতোই.................
কবিতা ব্যাপক হইসে..................৫
দেবদারু বলেছেন:
@শাইরি ভাই, লজ্জা দিচ্ছেন কেন? আপনিও তো ভালো লেখেন........ আপনার ধর্ম ও রাজনীতি নিয়ে চিন্তাশীল লেখাগুলো তো অনেক বিভ্রান্ত পোস্টের কাউন্টার দিয়েছে! তবে? ভালো থাকবেন........
মৃন্ময় আহমেদ বলেছেন:
কবিতাখানা পড়ে একটা গান আর একটা কবিতার কথা ভীষণ করে উল্লেখ করতে ইচ্ছে করলো-যতো দূরে যাও, বন্ধু আমার, জেনে রেখো
ছায়া হয়ে রবো তোমারই মাঝে....
জলের আগুনে পুড়ে হয়েছি কমল
কী দিয়ে মুছবো বলো এ আগুনের জল!
আর আমি বলি
জলের দামে বিকি হয়ে গেছি সেই কবে
মূল্যের নিরুপণ তো শুরু হলো এই সবে!
ভেবেছিলে বুঝি খুব সস্তায় নিয়েছো আমায়
রঙহীন জল মূল্যহীন নয়- অমূল্য ভাবনায়...
দেবদারু বলেছেন:
"জলের দামে বিকি হয়ে গেছি সেই কবেমূল্যের নিরুপণ তো শুরু হলো এই সবে!
ভেবেছিলে বুঝি খুব সস্তায় নিয়েছো আমায়
রঙহীন জল মূল্যহীন নয়- অমূল্য ভাবনায়..."
..............অসাধারণ!! @মৃন্ময় ভাই
মৃন্ময় আহমেদ বলেছেন:
ইস্নিপ্সে আপনার ইমেইল এ্যাডরেস রেজিস্টার করুন। তারপর সাইন ইন করলে.. গানগুলোর ক্ষেত্রে ডাউনলোড অপশন আসবে।।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দারুন লাগলো।"আমার বুকে ভাঙ্গন জাগে তোমার চোখের অবহেলায়,
নদীর তোড়ে পাড়ের ভাঙ্গন- নদীর তাতে কি আসে-যায়?"
এত সুন্দর প্রকাশ...।মন ভরে গেলো।
শুভেচ্ছা।
দেবদারু বলেছেন:
@মৃন্ময় ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে!@সুলতানা শিরীন সাজি, আপনার ভালো লাগল জেনে খুশি হলাম..... ভালো থাকবেন........
দারুন লেগেছে।৫
দেবদারু বলেছেন:
@সিঁদুরে মেঘ, যথার্থই বলেছেন!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















