বেদনার অনুকাব্য
০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভেবেছিলাম সেদিন থেকে পড়বো বুঝি ভেঙে,
হঠাত করেই হারিয়ে গেলে রঙিন রঙে রেঙে-
আমায় বর্ণবিহীন করে।
অকস্মাত আসলে যখন,
আবার তুমি গেলেই কখন-
সবার অগোচরে!
তুমি ছিলে জগত ছুঁয়ে,
ছিলে তুমি পদ্ম হয়ে-
হৃদয় সরোবরে।
আচমকা কি যে হলো,
সবকিছু তাই এলোমেলো,
তুমি যাবার পরে।
নিঝুম রাতে সবাই ঘুমে,
কাটাই সময় প্রহর গুনে,
তোমায় মনে করে।
ইচ্ছে কভু হয়নি জানার-
তুমি ছাড়া জীবন আমার
কাটছে কেমন করে?
মন শুধু চায় তোমায় পেতে-
নিত্য আমি মনের সাথে
যাচ্ছি যে তাই লড়ে।
অবুঝ মন মানে না বারণ,
তোমায় খোঁজে কেন অকারণ
আমার বাহুডোরে!
বইছে সময় আগের মতো,
ব্যস্ত আমি- কাজে রত,
মনটা গেছে মরে!
ভেবেছিলাম সেদিন থেকে জীবন অসম্ভব,
তবু দেখো বেঁচে আছি - নিত্য কলরব
আমার জগত জুড়ে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন