আমার প্রিয় পোস্ট

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা!

০৩ রা মার্চ, ২০০৯ রাত ১:০৬

শেয়ারঃ
0 0 0

ভালোবেসে তোমায় ক্রমশঃ দুঃসাহসী হই আমি,
তুমি হতে থাকো ভীরু-
বৈরী সমাজকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বেপরোয়া হয়ে উঠি আমি,
অথচ তোমার চোখে স্পষ্ট দেখি সংশয়, আশন্কা আর সিদ্ধান্তহীনতা;
তোমাকে দেখো তুমি, দেখো পরিবেশ-প্রতিবেশের স্বার্থটুকু-
শুধু দেখো না আমার হৃদয়ের রক্তক্ষরণ!

ভালোবাসা-বাসির দায়টুকু আমার 'পরেই-
প্রেমাবেশের জোয়ার তোমার অধিকারে,
তুমি শোনো সম্ভাবনার হিসেব-নিকেশ,
আমি কাঁদি স্তব্ধ হাহাকারে।

তবুও ক্ষণে ক্ষণে রং বদলাও তুমি,
মনের দোদুল্যমানতায় দুলতে থাকে ভাবনাগুলো-ও;
একই সাথে দোলে আমার পৃথিবীটাও-
তোমার চোখ এড়ায় বার বার।
এ কোন তুমি?
ধোঁয়াশায় আরো হারাও যে!!

ভালোবেসে বোধহয় অনুতপ্ত হতে হয়...
নইলে কেন অনুতাপে তোমার হৃদয় পোড়ে?
ভালোবেসে বুঝি বিহব্বল হতে হয়!
নইলে কেন বিষন্নতা তোমার চোখে?

 

প্রকাশ করা হয়েছে: বিরহের পদাবলী (কবিতাগুচ্ছ)  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:০৮
নিউটন বলেছেন: আপনার এই অসাধারন গুনের কথা জানা ছিলনা আমার।
সত্যি আপনি অনেক সুনদর লিখেন।
৩. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৬
দেবদারু বলেছেন: লজ্জা দিচ্ছো কেন, ভাই? তুমি-ও তো দারুন কবিতা লেখো....
৬. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:৪০
দেবদারু বলেছেন: @সুনীল সমুদ্র, কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। :)
৭. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪২
সহেলী বলেছেন: খুব করে মন ভোলালেন । শুভকামনা আপনার জন্য ।
প্রিয়তে রইল ।
৮. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৫
দেবদারু বলেছেন: এ কবিতাটি আপনার মন ছুঁয়ে গেছে - এটাই তো অনেক বড় পাওয়া....
৯. ১৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৭
লেফাফাদুরস্ত বলেছেন: ভালোবাসা-বাসির দায়টুকু আমার 'পরেই-
প্রেমাবেশের জোয়ার তোমার অধিকারে,
তুমি শোনো সম্ভাবনার হিসেব-নিকেশ,
আমি কাঁদি স্তব্ধ হাহাকারে
-
১০. ১৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৪৪
লেফাফাদুরস্ত বলেছেন: আমার অগণন স্তব্ধ মুহূর্ত তবু ছোঁয় না পাশফেরা তোমাকে
বারবার তোমায় ছুঁতে গিয়েও ফিরে আসে আমার কম্পিত হাত।
১১. ১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
দেবদারু বলেছেন: আমার অগণন স্তব্ধ মুহূর্ত তবু ছোঁয় না পাশফেরা তোমাকে
বারবার তোমায় ছুঁতে গিয়েও ফিরে আসে আমার কম্পিত হাত।

..................... চমৎকার!

 

মোট সময় লেগেছে ০.৯০৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ