somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোনে যৌনবার্তা রোধে সফটওয়্যার

২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুঠোফোনে যৌন উদ্দীপক বার্তা আদান-প্রদান এক বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে তরুণ যুবা থেকে শুরু করে শিশু কিশোররাও আগ্রহী হচ্ছে এ ধরনের উদ্দীপক বার্তা আদান-প্রদানে। এ সমস্যা কমবেশি পৃথিবীর সবপ্রান্তে।
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এ সমস্যার আপাত সমাধানে নিয়ে হাজির। সমপ্রতি সংস্থাটি মার্কিন প্যাটেম্লট দপ্তরে বিশেষ এক সফটওয়ার নিবন্ধন করেছে, যা ‘সেক্সটিং’ অনেকটাই নিয়ন্ত্রণে সক্ষম হবে। এই সফটওয়্যার ব্যবহার করে মুঠোফোনে নির্দিষ্ট কিছু শব্দ নিষিদ্ধ করে দেয়া যাবে। ফলে এসব শব্দসহ কোনো বার্তা মুঠোফোনে আসবে না, একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করে কোনো বার্তা প্রেরণও সম্ভব হবে না।
শুধু তাই নয়, বিশেষ সফটওয়্যারটি মুঠোফোনে ব্যাকরণ, বানান পরীক্ষাতেও বিশেষ কাজে লাগবে। ফলে শিশু কিশোরদের ভাষা চর্চায়ও সহায়ক হবে এটি। একই সঙ্গে শিক্ষাসম্পর্কিত কাজেও অ্যাপলের সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের এই সফটওয়্যার অন্যান্য টেক্সট ব্লকার থেকে আলাদা। কেননা এটি নিষিদ্ধ করা বিষয়বস্তু আলাদা ঠিকানায় পাঠিয়ে দিতে সক্ষম। ফলে অভিভাবকরা সহজেই বুঝতে পারবেন, কে তাদের সন্তানকে অশ্লীল বার্তা পাঠাচ্ছে। শিশুদের বয়সভেদে বার্তা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে এই সফটওয়্যারে। তবে আপত্তিকর ছবি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা এটিতে নেই। এদিকে ব্রিটেনের ডেইলি মেইল লিখেছে, এ ধরনের মুঠোফোন এপ্লিকেশন অনর্থক সমস্যারও তৈরি করতে পারে। যেমন, টেনিস খেলোয়াড় টাইগার উডসকে নিয়ে কোনো ভালো বার্তাও ব্লক করে দিতে পারে এটি। কেননা, উডসের যৌন কেলেঙ্কারির নানা খবর আগে প্রকাশ হয়েছে। জনপ্রিয় টেক ব্লগ টেকক্রাঞ্চের মতে, এই এপ্লিকেশন ‘সেক্সটিং’ যুগের অবসান ঘটাতে পারে।
উল্লেখ্য, অ্যাপল এখনও বাণিজ্যিকভাবে এই সফটওয়্যারটিকে বাজারে ছাড়েনি। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই আইফোনে এই সফটওয়্যারের দেখা মিলবে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×