একটা গল্প বলি
০১ লা জুলাই, ২০০৮ রাত ১:৩২
ছাদে বসে আড্ডা মারছি। সঙ্গে রিনি। আমাদের ছাদে রেলিং নেই বলে মহল্লার অনেক ছেলেপিলে আশেপাশে ঘুরঘুর করে। আমরাও ব্যাপারটায় বেশ মজা পাই। তো অন্যান্য দিনের মত আজও যখর ছাদে বসে কিচির মিচির করছি তখন খেয়াল হল আশেপাশে তো কি, এই ত্রিসীমানাও তো কেই নেই! কি হল সবার আজ! আমি রিনিকে অবাক চোখে দেখলাম। রিনি খেপে গেল। বলল, 'বদমাইশগুলো অন্য জায়গায় লাইন পাইছে। আমাগো এইখানে তো নেটওয়ার্ক ভিজি। কানেকশনটাও থাকে লো। তাই পলাইছে।'
আমি কিছুক্ষন ভাবলাম। আজকে হাওয়াটাই মাটি হল। তবে একটা কাজ অবশ্য করা যায়...আমি রিনিকে ব্যাপারটা খুলে বললাম।
পাঁচ মিনিট পর দেখা গেল আমি আর রিনি বাসার ছাদে ফূর্তি করছি ঘুড়ি নিয়ে! নাটাই বাধছি আমি। আর রিনি চেঁচানোতে হেল্প করছে। ব্যস, কিছুক্ষন পরেই দেখা গেল বেশ ক'টা ঘুঘু ফাঁদে ধরা পড়েছে।
আজকের দিনটা মাটি হয়নি। এটাই খুশি এটাই আনন্দ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরিফ থেকে আনা বলেছেন:
কিছু নিরীহ পোলাপাইনরে ফাদে ফেলানোর জন্য মাইনাস
মৈথুনানন্দ বলেছেন:
গপ্পো পচা হয়েচে
কালপুরুষ বলেছেন:
আপনি কী ফাঁদ পেতে ঘুঘু ধরেন? সাংঘাতিক ব্যাপার তো! তবে আজ কাল গ্রামে গঞ্জেও ঘুঘুর দেখা পাওয়া যায়না, শহরে দেখলেন কোথা থেকে! তবে যাদের আপনি ঘুঘু ভাবছেন তারা আসলে কাক। ঘুঘু নয়। ওদের নজর সর্বদাই ডাস্টবিনের দিকে। নোংরা কিছু দেখলেই জটলা পাকায়।
মো: হামিদুর রহমান ছিদ্দিকী বলেছেন:
@কালপুরুষ । আপনি আমার মনের কথা বল্লেন কিভাবে ?
তারেক আনোয়ার বলেছেন:
ছেলেদেরগুলোকে বদমাইশ বলায় মাইনেস । আবার ফাঁদেও ফেলেন ।
বিবর্ণ বলেছেন:
রিনি কে?
কঁাকন বলেছেন:
সহমতঃকালপরুষ
ছাগল ফাউন্ডেশন বলেছেন:
ঘুঘু দেখছ, ফাদ দেখনাই।
ময়ুরবাহন বলেছেন:
আপনি খুব ছলনাময়ী। আপনার অপরুপ সুন্দর রূপটা এই রকম বাজে ছলনায় নষ্ট না করে সিরিয়াসলি মডেলিং করলে বা কোনো বিউটি কনটেস্টে নাম দিলে আপনার নিজের ও দেশের নাম উজ্জ্বল হত।
বাংলার দাদা বলেছেন:
মোটেই ভাল হয়নি। মাইনাস।
জেসন বলেছেন:
জটিল ভাবে ত্যানা প্যাচাইয়া হুদাকামে পোলাপাইনডিরে কষ্ট দেওন ঠিক হয় নাই। তবে সুন্দর ফন্দী আটানোর জন্য প্লাস ও প্লাস দাগাইলাম। ছাদে ফান্দ না পাইত্তা পারলে এই ব্লগে ফান্দ পাতেন তখন দেখমু কত ত্যানা প্যাচাইতে পারেন।
লেখক বলেছেন: এইটা িক ভাষা?
হুমায়ূন সাধু বলেছেন:
কালপুরুষরে চুম্মা। ময়ূরবাহন কি ছিলেন তাহাদের দলে? আপনি অপরূপ পাইলেন কই বুঝলাম নাতো!
জেসন ভাই চমৎকার ফাঁদ পাতাইসেন!
লেখক বলেছেন: হিহিহি!
সন্দীপন বসু মুন্না বলেছেন:
তারপর আপনার কাছ থেকে কিছু নারীবাদি মন্তব্য শুইনতে ছাই।
লেখক বলেছেন: বুঝতে পারছি না দাদা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















