দুঃখ রবে না_শুধু মুখ ফিরিয়ে নিওনা ঘৃনাই।
বন্ধু, মনে কি রাখবে আমায়? যদি না রাখতে পার_
রেখনা,জেনে রেখো কোনদিন আমি ভুলবনা তোমায়।
বন্ধু,ভাল কি বাসবে আমায়? যদি না বাসতে পার,
বেসনা কখনো,শুধু একান্ত মনে তোমাকে ভালবাসতে,
দিওগো আমায়, আমার প্রেমের সব টূকু শুধা ঢেলে_
দ্বিধা ভয় মুছে ফেলে, আমি হব যে তোমার।
বন্ধু,সব কিছু ভুলে গিয়ে,অভিমানি মুখ তুলে_
ভুবন ভোলানো মিষ্টি সে হাসি হাসবে কি আবার?
যদি না হাসতে পার, এতটুকু দয়া কর......
হাজার ব্যাথার ভারে নুয়ে,চোখের জলে ধুয়ে_
অনাবিল হাসিতে যেন পারি হাসাতে তোমায়,
কান্না যত আছে পারি যেন সইবার।
বন্ধু, অবচেতন মনে পিছু কি ডাকবে আমায়?
যেদিন আমি চির বিদায় নেব_তোমার আঁচল খানিতে_
সিদুঁর রাঙ্গা ঘামে ভেজা মুখ মুছে,ফিরে কি দেখবে আমায়?
হয়তো দেখবেনা,পিছু আর ডাকবেনা, তবু তোমার স্মৃতি নিয়ে_
রিক্ত হাতে অজানার পথে, ধুলা বালি গায়ে মেখে,
আমি অভিযাত্রী হব মহা তীর্থ স্মশান ঘাটের তীরে।
বন্ধু, হবে কি তুমি বন্ধু আমার?
চাওয়া নাই পাওয়া নাই, নাই ক্ষতি নাই লাভ...
মনের দামে খুঁজে চলি মন_হবে কি তুমি সে মহাজন?
পবিত্র বন্ধন, হবেনা যার কোন বিভাজন,............
পৃথিবীর আদি থেকে অন্ত অবধি হয়েছে যে মহিয়ান,
অন্তরতম সে বন্ধু তুমি,হবে কি আমার???
void(1);
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১০ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


