শফিউল,তোমাকে ওরা বঞ্চিত করলেও-জনতার বিচারে তুমিই ম্যান অফ দ্যা ম্যাচ-তুমি ম্যান অফ দ্যা বাংলাদেশ
১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বার বার কেনো শফিউলকে ম্যান অফ দ্যা ম্যাচ এর দাবীদার থেকে বঞ্চিত করা হচ্ছে? বুঝিনা ম্যান অফ দ্যা ম্যাচ এর মানদন্ড কি? ১০০বল খেলে ৬০রান করা নাকি দলের বিপর্যয়ে হাল ধরে গুরুত্বপুর্ন ২৪রান করে দলকে নিশ্চিত পরাজয় থেকে টেনে তুলে জয়ের স্বাধ পাইয়ে দেয়া? ইমরুলের ৬০রানের সঙ্গে ১টা ক্যাচ যদি বিবেচনায় আসে-তবে শফিউলের শিকার করা উইকেট কেনো বিবেচনা করা হবে না? গত ম্যাচেও দেখা গেলো একটা অসাধারন ক্যাচ নিয়ে তামিম ম্যান অফ দ্যা ম্যাচ হলো, এ ম্যাচেও হলো ঠিক তাই।আয়ারল্যান্ডকে গুড়িয়ে দেয়া শফিউলের বোলিং কেনো উপেক্ষিত হলো তার কোনো কারন বুঝতে পারলাম না। আবার আজকের ম্যাচ যখন হাতছাড়া হতে চলেছিলো,আমাদের ব্যাটস্ম্যানেরা আসা যাওয়ার মাঝেই ব্যাস্ত হয়ে উঠাছিলো-গ্যালারী ছেড়ে দর্শকেরা বাইরে চলে যাচ্ছিলো-সর্বপরি বাংলাদেশের ১৬কোটি মানুষ যখন আরেকটি পরাজয়ের লজ্জায় ডুবতে যাচ্ছিলো-ঠিক তখনি জ্বলে ওঠে শফিউলের ব্যাট।হতাশার রঙ বদলে উড়িয়ে দেন বিজয়ের বারতা-এমন হার না মানা একটা ইনিংস খেলেও যদি বার বার শফিউলকে উপেক্ষিত হতে হয় ম্যান অফ দ্যা ম্যাচ এর স্বীকৃতি পেতে,তাহলে কি ন্যায় বিচার বলে বিবেচিত হয়? জানিনা বিচারক যারা-যারা নির্বাচন করেন ম্যান অফ দ্যা ম্যাচ-তারা কোন বিচারে একজন শফিউলের পাওনা পুরস্কার অন্যজনকে দেন।
শুধু এ টুকুই বলব-শফিউল,তোমাকে ওরা বঞ্চিত করলেও-জনতার বিচারে তুমিই ম্যান অফ দ্যা ম্যাচ-তুমি ম্যান অফ দ্যা বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন