কাহিনী সংক্ষেপ:
কার্ল(জিম ক্যারি) অন্ত:মূখি আত্ন-কেন্দ্রিক এক যুবক যে একা থাকতেই বেশি পছন্দ করে । সময় মত অফিস আর বাসায় এসে মুভিদেখে সময় কটানোই যার নিত্যকার সূচি। এক সময় সে বুঝতে পারে সারাটা জীবন এভাবে কাটনো যায় না ।একদিন পরিচিত একজন তাকে নিয়ে যায় এক জনপ্রিয় গুরুজীর সাথে দেখাকরার জন্য। বহু মানুষকে তিনি সঠিক পথ দেখিয়েছেন। অনেক নাটকীয় ঘটনার পর গুরুজী তাকে বল্লেন জীবনে হ্যা বলার অভ্যস গড়ে তুলতে হবে।প্রতিটি সময়ে প্রতিটি সুযোগ যা আপনি পাবেন সেটা কিনিয়ে সেটা বড় কথা নয় অবশ্যই হ্যাঁ বলবেন বার বার হ্যা বলার অভ্যস গড়ে তুলতে হবে
YES জীবন কে কাজে লাগানোর চাবি, এই চাবিকে জীবনে যতবার কাজে লাগানো যাবে জীবনের সুযোগ, আনন্দ, আর স্বার্থকতার দরজা ততই খুলে যাবে।
কার্ল YES বলা শুরু করে , কিন্তু প্রথম বার YES বলতে যেয়ে সে চরম ধরা খায়। মধ্য রাত্রে বনের মধ্যে গাড়ি নিয়ে যখন সে আটকাপরে তখন তার গাড়িতে নেই তেল আর মোবাইলে নাই চার্জ , ঘটনা চক্রে সে অবস্হায় তার সাথে নায়িকার দেখা হয় । তার কাছে মনে হয় দিনটা তার ভালই কাটল।
তার YES বলা এগিয়ে চলে কাউকেই না বলতে পারেনা। কেউ যখন তাকে চায়না ভাষা শিখার প্রস্তাব দেয় সে না বলতে পারেনা, এভাবে কে সে প্লেন চালনা ,গান শিখা সহ বিভিন্ন ধরনের বিদ্যা অর্জন করে কেউ কেউ তার এই অবস্হার সুযোগ নেয় ।বড় ধরনের ঝামেলাও তার জীবনে আসে । শেষ পর্যন্ত কি ঘটে কার্ল এর জীবনে ? সেকি তার সংকল্পে অটুট থাকতে পারে? জ।নতে হলে দেখুন .. জিমক্যারি অভিনীত YES MAN
জিমক্যারির অসাধরন অভিনয় আর হাসির বাঁধ ভাঙ্গা ডায়লগ ... ভাল লাগার মত একটি ছবি।
ছবির মূল বক্তব্য যদি আপনার ভাললাগে , নিজের জীবনে যদি তার স্বার্থক প্রয়োগ করতে পারেন, আপনার জীবন আপনাকেই প্লাস দিবে।!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

