somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতিপয় ব্লগীয় শব্দ যা, না জানলে আপনার ব্লগ জীবন অন্ধকার। .. ( ব্যান করবেন না এটা ফান পুস্ট)

২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বছর আগে, ব্লগে পা দেয়ার পর থেকে কয়েক দিন কতিপয় ইনটেক, আনকোরা নতুন শব্দ আমার মাথা ব্যাথার কারন হয়েছিলো । এক বছরে প্রচুর প্যারাসিট্যামলের বংশোদ্ধার করে তিন বার জেনারেল হয়ে, যখন আমি এ সব শব্দের মানে অন্তস্হ করলাম ততক্ষনে ব্লগে আমার এক বছর বয়স হয়ে গেলো । এক বছরের শিশুরা দুধ খেয়ে বাচলেও এক বছরের ব্লগার রা প্রচুর মাইর খায় । এই মাইর খাওয়ার ব্যাপারটা এবং আরও কিছু কঠ্ঠিন কঠ্ঠিন শব্দের নিজস্ব ব্যাখ্যা, নতুন এবং পেকে ঝুনাঝুনা ব্লগারদের করতলে অর্পন করলাম।
মডু:
এর সম্পূর্ন শাব্দিক আর্থের চেয়ে এর মোজেজা বুঝাটা আরনার জন্য বেশি দরকার । মডু হচ্চে এক প্রকার ভূত । তালগাছ বাদীদের ভাষায় জীন। এই মডুদের চলাফেরাও জ্বীনদের মতো কখন আপনার ঘরে যাবে-আসবে কিছু টের পাবেন না । এমন কি সাম্প্রতিক ভিজিটর লিস্টেও এদের কোন ছায়া পড়েনা ।
বাসস্হান এবং খাদ্যাভ্যাস: কি ধরনের গৃহে এরা বাসকরে সে বিষয়ে বিতর্ক থাকলেও এরা যে নোংরা খেয়ে বেঁচে থাকে সে বিষয়ে সবাই একমত। নোংরা কমেন্ট , ফালতু পোস্ট , বিখাউজ ঝামেলাবাজ ব্লগার, কি না খায় .. তাইতো তাদের গায়ে ভীষন গন্ধ:-*। যে কারনে সকল ব্লগারই জীবনের কোন না কোন সময় মডুদের ভালোবাসে ( পড়ুন বংশ তুলে গালাগালী) করে ।
মডুর পাওয়ার:
এই জীন দের ব্যাপক পাওয়ার । এরা ৩ মিনিটে আপনার ব্লগ জীবন কে নিরাপদে পাড় করতে পারে অথবা তিন বছর পর্যবেক্ষনের স্নেহ ছায়ায় রাখতে পারে ।আপনার কিচ্চু করার নাই । আবার আপনার নিশ্চিন্ত নিরাপদ জীবন কে সেকেন্ডের মধ্যে সুলায়মানী মোবারক বাদ জানাতে পারে। আসুন তাদের রুহহে মাগফেরাত কামনা করি।

ব্লগার : ইহারা যে কি ধরনের প্রানী সেটা দুচার লাখ ক্যারেক্টরে বর্ননা করা সম্ভব না। তবে ইহারা প্রধানতো মাইর বা হিট খেয়ে বেচে খাকে । ঘন্টার পর ঘন্টা কি বোর্ডের সেবা করে , কেউ ,কেউ কপি আর পেস্ট এর কারবার করে, যে যন্ত্রনা প্রসব করে তাকে অন্য ব্লগাররা পড়ে (অধিকাংশই না পড়ে) কমেন্ট নামক অখাদ্য দিয়ে সটকে পড়ে । আর যন্ত্রনা প্রসব কারী ব্লগার এর ফলে একটা হিট পায় । যত হিট অর্থাৎ মাইর পায় ব্লগার তত খুশি । এজন্য অনেক ধরনের টেকনিক ও সে খাটায় । মাইর বা হিট খাওয়ার জন্য এতো মানুষ দেশে উদগ্রিব, সেটা ব্লগে না এলে আপনি জনতে পাবেন না। হিট পোতে পেতে ব্লগার রা যখন দাগী হয়ে যায় তখন এদেরকে তারকা ব্লগার বলে


ব্যান: এই শব্দটির সাথে তালাক শব্দ টির বেশ মিল আছে । তবে পার্থক্য তালাক তিন বার দিতে হয় আর ব্যান এক বার দিলেই সর্বনাশ।
কেন ব্যান : আগেই বলেছ^ি মডুরা আবর্জনা পোস্ট আর নোংরা কমেন্ট খেয়ে বেঁচে থাকে ..কিন্তু একই ব্লগার একের পর এক একই ধরনের খাবার মডুদের খেতে বাধ্য করলে মডুদের খাদ্যে অনীহা আসে তখন পার্শ পতিক্রিয়া হিসাবে ব্যান শব্দ টি মাঠে নামে । তবে খাস দীলে কান্না কাটি সহ কারে তওবা করলে আল্রাহ মাফ করে সেই অনুপ্ররনা থেকে আল্লার গুনে গুনান্মিত বান্দা মডুরাও কারো কারো ব্যান তুলে নেয় । এটা কে আমি হিল্লা বিয়ের সাথে তুলনা করতে চাই। কারন ব্যান হওয়ার পর ব্লগাররা কিছু দিন রাগ করে অন্য ব্লগে এই ব্লগের বদনাম করার জন্য একাউন্ট খুলে । অর্থাৎ হিল্লা বিয়ে বসে।

তবে সুলায়মানী ব্যান বলে এক প্রকার অবিশাপের কোন ক্ষমা নাই বলে শুনেছি । এর স্বাদ অতী বিষ্বাদ ময় বলে দুঃখ ভরাকান্ত হৃদয়ে কোন এক সুলায়মান ভাই ব্যাখ্যা করেছে ।


আরও কিছু শব্দ আছে লুল, সাইয়া, তালগাছ বাদী , ছাগু চীফ, চাগু, পাকী জারজ, বাকশাল , ভাদা ( ভারতীয় দালাল) , পাদা ( পাকীস্তানী দালাল), ..................ইত্যাদি ইত্যাদি।

সব গুলোর ব্যাখ্যা দিতে গেলে সিরিজ লিখতে হবে । ..নিউজিল্যান্ড আমাদের ক্রিকেট দলের সাথে টেস্ট সিরিজ খেলতে নাকি অস্বীকার করেছিলো সেই জন্য প্রতিবাদ হিসাবে এই পোস্ট ওয়ান ডের মতো এক পর্বে সমাপ্ত হলো।
এবং সেই সাথে গতো চার দিন ধরে গরম কফির বছর পূর্তী ঝামেলার এখানেই সমাপ্তি ঘোষনা করলাম। গতো পাঁচ টা পোস্ট যারা দাঁতে দাঁত চেপে পড়েছেন তাদের সবাই কে বিনম্র ধন্যবাদ ।

















সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৩
৩১টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×