ধুসর বিকালের আবছায়া আলো-আধারে শ্রান্ত পথিক
নিরাসক্ত বসে দেয়ালের ঘুলঘুলিতে একলা চড়ুই
বাড়ির ফেরার সান্ধ্যআইনে বিদ্ধ বালক আনমন
প্রতিটা সন্ধ্যাগামী বিকাল যেন প্রেমহীন প্রেমিক
ভীষণ বিদ্ঘুটে, পাপবিদ্ধ পাখির আর্তনাদ ।
আমার কাকজীবনের প্রতিটি দেয়াল জুড়ে অনাবাদি দু:খের মিছিল
অন্তিম হাহাকার চোখে তাকিয়ে থাকে ধুসর বিকেল
সবুজ ঘাসে লুকিয়ে থাকা অদৃশ্য রোদে অপেক্ষমান
শতাব্দীর দুরহতম দুঃখ - ডানাভাঙ্গা ঘাসফড়িং !
ঝিম ধরা বিকাল এসে ভর করে পাঁজরের খাঁজ়ে চাপা ক্ষোভে,
অন্ধকার ঘনিয়ে একটা পাহাড় ফুড়ে ঊঠছে বুকের ভিতর ,
বিষাদমৃত্যুর বিষণ্ণ হলুদ চোখের ভিতর সর্বনাশ
আধোঘুমে ভাটফুলের স্বপ্ন খুবলে খায় সমকামীশকুন!
আমাকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুউপত্যকায়
ক্রুসবিদ্ধ হাতের তালুতে ক্ষতের মানচিত্র
না না না আর পারছি না !
এবার ঢেলে দিব ,
নখের আর জিহ্নবার ভাজে লুকিয়ে রাখা সবটুকু বিষ
ঈশ্বরীর ঝুলে পড়া যোনিতে !
অনুভব করবই জীবনমাতালের নেশা!
উৎসর্গ: প্রিয় পিচ্চি বাবুকে!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


