
সুইসাইড নোট
হেরে যাওয়ার গল্পসমুহ ক্রমশ হারিয়ে যায় একাকী চড়ুই ঠোটে, ধুলো জমা ডায়রীর পাতায় স্মৃতির ফসিলে ! বোতল বন্ধী জোনাকির ডানায় শহরের বিষাদগ্রস্ত কবি লিখে রাখুক একশো ষোল পৃষ্ঠার নিজের আত্মহত্যার গল্প! সচরাচর, জোনাকী আর আত্মহত্যার যৌথবাস মহৎ কবিতার খাতায়!
অন্ধকার ভাবনা
দুর থেকে নিশিডাহুকের সুরে ভেসে যায় বিপন্নতার অভিশাপ।সাধারণত যে কোন নিঝুম রাতের বুক ভেদ করে বারবার বেজে উঠে ডানাভাংগা পাখির গান, শুধু সুরের দেয়ালে দেয়ালে বিষণ্নতার ছায়ার সাথে লুকোচুরি করে অন্ধকার! অন্ধকার আর বিষাদ স্মৃতির গাঢ় রং পাখি!
সমুদ্রপাঠ
বিষাদ বিষয়ক যে কোন ভাবনা সমুদ্রের বুক থেকে উঠে আসে। মানুষ জানে না , ঝিনুকের সফেদ দেহে সমুদ্রের যে ঘুম অথবা মৃত্যুছায়া লেগে আছে , সেখানে ঢেউয়ের ফালি ফালি অসুখ!ব্যর্থ জাহাজী জীবনের সকল হিসাব সমুদ্র বালির আংগুলের ভাজেই থাকে প্রাচীন কাঁকড়ার নি:শ্বাসে। সমুদ্রপাখির চোখে খুঁজে খুঁজে ক্ষত মুছি গত জন্মের ।
মূলত বিষাদ এবং সমুদ্র একসাথে জড়াজড়ি করে থাকে মৃত্যুর মত!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

