আমার প্রিয় পোস্ট

জীবন অলীক স্বপ্ন নয়, ভাল ও মন্দ সুতোয় বোনা এক অপরূপ নকশী-কাঁথা।... ভালবাসা আসে কল্লোলিত ঝরণাধারার মত, বিদায় নেয় ঝরা পাতার মর্মরে...

আমি কি খুঁজে বেড়াই

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৮

শেয়ারঃ
0 0 0


আমি কি খুঁজে বেড়াই,
একটা স্বপ্নই আমায় হাসায়।
কিছু বলারই আশায় আশায়,
আমি তোমার পিছু পালাই।

জানি না পাব কি ফুল,
জানি না পাব আদৌ কোন কুল,
জানি না সাঁতরাবো আর কতো দূর,
জানি শুধু আমি তোমারই এক সুর।

বৃষ্টি এতো স্বপ্ন লাগে,
এতো ঘন মেঘের আকাশে
চাঁদটা দেখে মনকে বুঝাই,
তুমি আমারই মনের পাড়ায়।

জানি না পাব কি ফুল,
জানি না পাব কোন কুল,
জানি না করছি কোথায় ভুল,
জানি শুধু আমি তোমারই এক দুল।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০০
জিনাত বলেছেন: প্রথম ছবিট সুন্দর
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ! কিন্তু পোষ্টটি কেমন লাগলো তা তো বললেন না।

২. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৬
পথিক!!!!!!! বলেছেন:
জানি না পাব কি ফুল,
জানি না পাব কোন কুল,
জানি না করছি কোথায় ভুল,
জানি শুধু আমি তোমারই এক দুল।
------------

ছন্দের একঘয়েমির আধিক্য সৌন্দর্য মলিন করেছে কবিতাটার
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: হয়তোবা। সত্যি বলতে কবিতাটি আমি লিখিনি। আমার প্রেমিক আমাকে উদ্দেশ্য করে লিখেছে। তার ভালবাসা প্রকাশ করতে লিখেছে। তাই যেমনই হোক না কেন, কবিতাটি আমার কাছে খুবই প্রিয়।

৩. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৫
রূপক  বলেছেন: এটা কবিতা না গান? :) কর্ডগুলা পেলে ভাল হত ;)
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: পাবি পাবি! তোর জামাই এর কাছে চাইলেই পাবি। ;)

৪. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭
রূপক  বলেছেন: তবে গানটা ভালোই লিখেছে :)
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: থাংক্যু।

৫. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১১
রূপক  বলেছেন: সমস্যা নাই, তোর উকিল বাবার দায়িত্বটা হয়ত আমাকেই পালন করতে হবে ;)
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: তা তো অবশ্যই।

 

মোট সময় লেগেছে ০.৯১৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন অলীক স্বপ্ন নয়, ভাল ও মন্দ সুতোয় বোনা এক অপরূপ নকশী-কাঁথা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই