আমার প্রিয় পোস্ট

আমার পহেলা বৈশাখ

১৪ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৫

শেয়ারঃ
0 0 0

আমি চারুকলার ছাত্র ছিলাম। সারা জীবন পহেলা বৈশাখকে নতুন করে দেখেছি। চারুকলায় পড়ার কারণে পহেলা বৈশাখ আমার প্রধান উৎসব। কিছু বছর আগেও পহেলা বৈশাখ ছিল শুধু বাঙালীদের উৎসব। আর এখন বিদেশী অতিথিরাও বাঙালী পোশাক পড়ে আমাদের বৈশাখে যোগ দেন। আজকে আমার সাথে আমার কিছু ভিনদেশী বন্ধু-বান্ধবও ছিল- যারা আমাদের বাঙালী সংস্কারকে সম্মান জানাতে বাঙালী পোশাক পড়ে আমার সঙ্গে ঘুড়েছে। ঘটনাটি আমার মনে ভীষন গর্বের অনুভূতি জাগিয়েছে। কিন্তু আজ আমার কিছু সময় ওদের সামনে লজ্জায় পড়তে হয়েছিল। ঘটনাটা হয়ত খুব সামান্যই। হরহামেশাই এমন ঘটছে। আজ ভিনদেশীদের নিয়ে বেড়ানোর সময় দেশীয় কিছু ছেলে-মেয়েকে দেখা গেলো এই একান্তই দেশীয় উৎসবে বিদেশী সংস্কৃতির কাপড়-চোপড় (উত্তেজক সংক্ষিপ্ত টি-শার্ট, জিন্স, ইত্যাদি) পড়ে ঘুড়ে বেড়াতে। আমরা হয়ত এমন ঘটনায অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমার ভোতা অনুভূতিতে ধাক্কা দিল- বিদেশী বন্ধুদের জিজ্ঞাসা। আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে বসলো- "তোমাদের এই উৎসবে আমরা তোমাদের সংস্কৃতি অনুযায়ী পোশাক পড়ে এসেছি, আর তোমরা নিজেরা পড়ছো পাশ্চাত্য পোশাক?"। আমি এর ব্যাখ্যা দিতে গিয়ে ভীষণ অস্বস্তিতে পড়ে গেলাম। ওয়েস্টার্ন পোশাক পড়তে পছন্দ করেন এমন বন্ধুদের বলছি- প্লিজ আমাদেরকে এমন অস্বস্তিকর অভজ্ঞতার সম্মুখীন করবেন না।...........................

দ্রস্টব্য: আমিও সংক্ষিপ্ত পোশাক পড়া মেয়েদের পছন্দ করি। তবে সেটা বাঙালী কোন উৎসবে নয়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৪ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
পরাগ জাফর বলেছেন: শুভ নববর্ষ সুমন ভাই। প্রথম ব্লগ লিখলেন??!!!
৩. ১৪ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
রণদীপম বসু বলেছেন: তাদের মনটা কি বাঙালী আছে?
৫. ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:১৩
আন্ধার রাত বলেছেন:
শুধু আপনাকে লেখার জন্য এখন লগইন করলাম। আপনি তো চারু বিষয়ক মানুষ তাই আপনার কাছে এই বিষয়ে একটা প্রশ্ন আছে (বিশেষ কিছু নয়)। দয়া করে আমাকে মেইল করবেন

৬. ০৮ ই মে, ২০০৮ রাত ১২:৩৬
চয়ন বলেছেন: "দ্রষ্টব্য" = "সত্য কথা"

 

মোট সময় লেগেছে ২.২৫৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি চারুকলার ছাত্র ছিলাম । এখন উইন্ডিমল এডভার্টাইজং লিঃ এ হেড অব ক্রিয়েটিভ হিসেবে কর্মরত।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই