আমার প্রিয় পোস্ট

আয়না শহর পরবাস, আঙ্গুল ফাঁকে স্মৃতির ঘাস।।

রঞ্জনা, আমি আর আসবনা...

০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৬

শেয়ারঃ
0 0 0

কৈশোরবেলার প্রেম নিয়ে গাওয়া অঞ্জনের ‘রঞ্জনা’ গানটা শুনেছি আমি কিশোর সময়েই। স্কুলের গন্ডি পেরোইনি তখনো। নাইন- টেনে পড়ি। তাই সেই সময়টায় এ গানগুলোর আবেদন-ই ছিল অন্যরকম। শুনতে শুনতে কিশোরী আমি চলে যেতাম রঞ্জনাদের পাড়ায়। দুপুরের ভাত-ঘুম দিতে ঘরের সবাই যখন শুয়ে, তখন রঞ্জনাকে দেখতাম চুপি চুপি বারান্দায় এসে দাঁড়িয়েছে সাইকেল-আরোহী কিশোর অঞ্জনের অপেক্ষায়। নিজের কিছু করার সাহস ছিলনা বলে মনে মনে অঞ্জন-রঞ্জনার ভীরু ভালবাসার কথা ভাবতে আরো বেশী ভাল লাগত যেন। আরো অনেক অনেক কিশোরীর মত রঞ্জনার জায়গায় নিজেকে ভাবতাম আমি। বালিকাবেলা থেকেই মেজভাইয়াকে একটু ভয় পেতাম বলে গানে যখন রঞ্জনার মেজদাকে নিয়ে অভিযোগ তুলত অঞ্জন, মিল খুঁজে পেয়ে খুশি হতাম। নিজের রঞ্জনাত্ব আরেকটু গাঢ় হত তখন। এভাবেই প্রথম শোনার সময়ের যে কল্পনা আর ভাল লাগা- আজো মাঝে মাঝে কখনো শুনলে সে ভাললাগাটাই ফিরে আসে যেন। কল্পনাটা বা ভাবনাগুলো হয়ত কখনো কাউকে জানানো হয়নি, তবু মনের কোনে ঘাপটি মেরে ছিল এতদিন।

আজ রেডিও শুনতে গিয়ে স্টেশন ঘুরাতেই হঠাৎ রঞ্জনা নামটা কানে আসতেই থামলাম। নতুন গান অঞ্জনের। রঞ্জনা, আমি আর আসবোনা তোমাদের পাড়ায়। রঞ্জনা এখন সারাদিন কম্পিউটার নিয়েই মেতে থাকে। দুপুরে বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষার সময় নেই আর তার। অভিমানি অঞ্জন যখন গঙ্গাপাড় আর গড়ের মাঠে ঘুরে বেড়ায়, রঞ্জনার দৃষ্টি থাকে মনিটরের চ্যাট স্ক্রিনে। তাই অঞ্জন আসবেনা আর ওদের পাড়ায়। অভিমান হয় আমার। এতটা বছর অপেক্ষা করেছি কবে অঞ্জন একটু সাহসী হবে, মেজদার চোখ রাঙ্গানি আর পাড়াত ভাইদের ধমক অগ্রাহ্য করতে শিখবে- কোত্থেকে কি হয়ে গেল...খেয়ালী রঞ্জনার উপর না, আমার সত্যি অভিমান হয় অঞ্জনের উপরেই। কেন বলল অমন কথা? কেন আসবেনা?? অনেক আগে যখন বলত ‘রঞ্জনা, আমি আর আসবনা’ - সেই বলার ভঙ্গিতে যেন অক্ষম আকুলতা ছিল, আর আজ যখন শুনেছি ‘রঞ্জনা, আমি আর আসবোনা তোমাদের পাড়ায়’ - এই ভঙ্গিতে যেন হতাশা। আমার ভাল লাগেনা। সত্যিই ভাল লাগেনা।

কেন গানটা এমন হল?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৩
অ্যামাটার বলেছেন: অঞ্জন দত্তের গানগুলো একসময় এত শুনতাম, কি আর বলব!
তবে অঞ্জনের এই গানটা আর নচিকেতার নীলাঞ্জনা; এই দু'টো গান নিয়ে মিউজিক ভিডিও বানানোর খায়েশ আছে, কিন্তু কি করবো, আমি তো আর মিডিয়ার কোনও নাট-বল্টু না!
এক পরিচিত 'মামা'-কে বলেছিলাম, এই গানটা নিয়ে একটা অসম্ভব সুন্দর ফানি মিউজিক ভিডিও করা যাবে, ফুল অফ হিউমার। ৩৫মি.মি. ক্যামেরা হলে তো কথাই নাই।
অনেকটা এই ধরনের, "বুঝব কি করে আমি তোমার ঐ মেঝ দাদা শুধু যে তোমার দাদা নয়/আর কত দাদাগিরি কব্জির জারিজুরি করে তার দিন কেটে যায়"---এখানে ষন্ডামার্কা এক মাড়াতো ভাইয়ের চরিত্র থাকবে,
তারপর, "রঞ্জনা আমি আর আসছি না" আর "অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই"---এগুলোতে খুব ক্ষিপ্র গতিতে ক্যামেরার ক্লোজ ভিউ-এ ঘোড়ায় চড়ে টগবগ টগবগ একটা দৃশ্য থাকবে;
তআরপর, "চশমাটা খসে গেলে মুশকিলে পরি/দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি/কব্জির জোড়ে আমি পারবো না"---এখানে 'কই মিল গায়া'-তে ঋত্বিকের মত একটা আলাভোলে চরিত্র থাকবে, যে স্কুল ইউনিফর্ম পরে, পাঞ্জা লড়তে গিয়ে পরাস্ত হয়ে চশমাটা োখ থেকে নাকের উপর এসে পড়বে, এ'রকম একটা দৃশ্য;
এরপর "সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি/পারবনা চাড়তে এ ঠ্যাং"---এখানে 'জনি ইংলিশে' রন এটকিনসনের মত মুরব্বীআম্মা টাইপ দজ্জাল এক খালাম্মার লাল স্কাটের নীচে পায়ের পাতাদুইটা ধরা মাত্র চটাশ করে একটা কষে চড়, অমনি চশমাটা খসে নাকের উপর! এ'রকম...


দু'আ রাইখেন, ট্যাকা-পয়সা হইলে বানাবো। আপাতত অভাব-অনটনে আছি।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: হা হা, বানিয়ে ফেলেন না! মজার হবে কিন্তু বেশ!

২. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৭
শূন্য আরণ্যক বলেছেন: চমৎকার লিখেছেন

+++++

হায়রে কিশোর বয়স ।
হায় রে ঠ্যাং ভাংগা।

হায় রন্জনা ।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: হায়রে আমার কিশোরী বেলা...

৩. ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৪
ঘাসফুল বলেছেন: অঞ্জন এতো ক্ষ্যাত ক্যান -হে নেটে চ্যাট কর্তারেনা ?
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: :-)

৪. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৩
লাল দরজা বলেছেন: আহারে! :( আপনার সরলতায় আপ্লুত হলাম। অঞ্জনের চ্যাপ্টা গোলাপ ফুল আমার ভীষন প্রিয় একটি গান। নতুন গানটা শোনা হয়নি, শুনতে হবে। শুভেচ্ছা থাকলো আপনার জন্য। :)
২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: চ্যাপ্টা গোলাপ ফুল আমারো ভীষন প্রিয় একটি গান। আসলে একটা সময় ছিল যখন অঞ্জন, নচিকেতা আর সুমনের গানগুলো পাগলের মত শুনতাম। এখনো মাঝে মাঝে শুনি আর পুরনো ভাললাগাগুলো একটু ঝালাই করে নিই।
আপনাকেও শুভেচ্ছা।

৫. ২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫৫
অপ্‌সরা বলেছেন: অঞ্জন, নচিকেতা আর সুমন আমারও অনেক অনেক প্রিয় ছিলো, আছে আর থাকবেও ।
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: আমারো :)

৬. ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯
মাদকতা বলেছেন: ভালো লিখেছেন.......
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ.....

৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: তো বলে ফেলুন না ঝটপট!

৮. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৩
সীমান্ত আহমেদ বলেছেন: সেই দিন কি আর আছে দিন বদলাইছে না.... সাথে সাথে অঞ্জন রঞ্জনারাও বদলাইছে.......
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: দিন যে বদলাইছে তা তো চারপাশে তাকাইলেই দেখি ভাই.... :(

৯. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩২
একজন সুখীমানুষ বলেছেন: গানতো এখন এমুনই হবে

সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না?;)
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: হায়....

১০. ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:০৫
ফারহান দাউদ বলেছেন: সময়টাও তো বদলে গেছে, না? আর সাথে যে মানুষগুলো গান শুনতো তারাও বদলেছে। রন্ঞ্জনা লেখার যুগে এই মোবাইল আর চ্যাটিংয়ের অত্যাচার ছিল না, এখন মানুষের গড়ের মাঠে হাওয়া খাবার সময় কই?
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: উঁহু, তবু মনে হয় যুগে যুগে কিছু মানুষ রয়ে যায় যারা বদলায় না। এই মোবাইল আর চ্যাটিং-র যুগেও তো এমন কিছু মানুষ আছে যে বৃষ্টি দেখলে হাতের সব কাজ ফেলে জানালার ধারে ছুটে যায়..তেমনি কোন মানুষ হয়ত এখনও সময় পেলে গড়ের মাঠে চলে যায় , অথবা গঙ্গার ধারে...

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

১২. ১৪ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এই নতুন গানটা তো শুনি নি!

এই দিন বদলের নিয়মটা ভালো লাগে না। এই বদলে যাওয়া ভালোবাসা, এই অনুভূতিহীনতা একদমই ভালো লাগে না
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: এই বদলে যাওয়া ভালোবাসা, এই অনুভূতিহীনতা একদমই ভালো লাগে না...

১৩. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৩
জনৈক আরাফাত বলেছেন: নতুন গানটা তো আমিও শুনিনি! লিঙ্ক দিতে পারেন?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: দরিদ্র.কম থেকে নামাতে পারেন। লিংক আমার কাছেও নেই।

১৪. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
রিমি (স. ম.) বলেছেন: লেখাটা সুন্দর হয়েছে। কিশোরীবেলার অসাধারণ সময়টার কথা মনে পড়িয়ে দিয়ে স্মৃতিকাতর করে দিলে। ব্লগে এত অনিয়মিত থেকো না।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
নিয়মিত হওয়ার চেষ্টা থাকবে :)

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: হুম...

১৬. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৯
নীল-দর্পণ বলেছেন: গানটা অনেক ভাললাগে:)
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: হুম ঠিক।

১৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর ভাবনারা।
গানটা খুব ভালো ........
অঞ্জন, নচিকেতা আর সুমন একসময় সারা জাগিয়েছিলো।এখনো শুনি।

শুভকামনা রইলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
আপনার জন্যও শুভ্কামনা।

১৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
সুবিদ্ বলেছেন: "আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়????"

মাঝে মাঝে এই বদলানোটা মেনে নেয়া কী যা কষ্টের!!!!!
১৯. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৯
শত রুপা বলেছেন: ছেলেটার আছে বুকপকেটে চিঠি,
প্রথম প্রেমের প্রথম বানান ভুল...
মেয়েটার আছে যত্ন করে রাখা,
খাতার ভেতর চেপ্টা গোলাপ ফুল।।
২১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৫
সব্যসাচী প্রসূন বলেছেন: আরে বাবা ... আমারতো মনে হচ্ছে অঞ্জণ আর রঞ্জনার প্রেমটা ডেভেলপড হচ্ছে ... আগে ছিল অঞ্জনের ভীরুতা... রঞ্জনার সবকিছুই অঞ্জনের ভাল লাগত অর্থাৎ ওটা ছিল প্রেমের প্রথম ধাপ... প্রেমিকার সবই ভাল... তারপর ধীরে নৈকট্য বেড়েছে... এখন হচ্ছে মান-অভিমানের পর্ব... আমার মনে হয় স্মার্ট রঞ্জনা তার ভীরু আনস্মার্ট অঞ্জনকে সাহসী করে তোলার জন্যই এই আপাত ঔদাসীন্য দেখাচ্ছে... এর পরের সিরিজে যদি ওদের শুভ মিলনের কথা শুনেন আশ্চর্য হব না মোটেই... :)
২২. ২০ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৪৫
টিনটিন` বলেছেন: আহ, কোথায় সেই রন্জনা? 8-|

 

মোট সময় লেগেছে ০.৯২৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যে গাছের নিচে জিরোতে বসেছিলাম,
খানিকটা নাম সেই গাছটায় আছে..
খানিকটা নাম মাঠের শিশির নিল,
খানিকটা গেছে রাত-পড়শির কাছে //

খানিকটা নাম বেড়ায় আটকে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই