আমার প্রিয় পোস্ট
- যারা ফটোগ্রাফি ভালোবাসেন, কোটেশনগুলো তাদের জন্য - হাসান বিপুল
- মাধবকুন্ডের একটা ভীতিকর স্মরণীয় দিন.... - প্রীটি সোনিয়া
- অতঃপর নোকিয়ার হাই এন্ড মোবাইল সেটে বাংলা এবং সামহয়্যারইন ব্লগে মোবাইল থেকে বাংলায় মন্তব্য প্রেরণ....। - সুনীল সমুদ্র
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- নিজামীর জেলে যাওয়া । আহা , কতো তুচ্ছ কারনেই না মানুষ খুশী হয়ে ওঠে - আরিফ জেবতিক
জীবন নামের রেলগাড়িটা অবশেষে পেয়েছে নির্দিষ্ট গন্তব্য...

নতুন জীবনের আগে কিছু কথা যা প্রতিজ্ঞা করেছিলাম....(ধূসর ছায়া/মাহমুদুল হাসান রুবেল)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯
এই ব্লগটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায় । অনেক বিতর্কিত একজন ব্লগার আমি । আমার যতটুকু দোষ ছিল তারচেয়ে বেশি কিছু ব্লগাররা অতিরঞ্জিত করেন । বাদ দিলাম সেসব দুঃখের কথা । কারা কি করেছেন সবকিছু আজ আমি জানি । তা একমাত্র সম্ভব হয়েছিল কয়েকটা নিক নেয়ায় এবং আমি সফল হয়েছি । এটা আমার কোন ক্রেডিট না । আমার প্রতি যে অবিচার করা হয়েছিল তা প্রমাণ করার একটা তাগিদ অনুভব করেছিলাম । কিন্তু আমি পারলাম না অন্যকে ছোট করতে । তাই এই বিষয়টা নিয়ে আর কিছু বলতেচাই না । শুধু আশা করবো, আর কোন ব্লগারের পরিণতি যেন আমার মতো না হয় । ব্যক্তিগত আক্রোশ আর নোংরা রাজনীতির শিকার যেন না হয় ।
সম্পূর্ণ নতুনভাবে আমাকে সবকিছু শুরু করতে হবে । আমার বাবা ১০সেপ্টেম্বর মারা যান । বাবার খুব কাছে ছিলাম গত এক বছর । বাবার কাছে শিখেছি মানুষকে ক্ষমা করে দিতে । অন্যের উপকারে বিলিয়ে দিতে । অহংকার এবং হিংসা না করতে । আরো অনেক কিছু । সবার কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করছি । আমার ২৩ বছরের জীবনের উপর আজ অনেক দায়িত্ব । সেটা পালন করতে হবে । কারণ বাবাকে আমি কথা দিয়েছি । আমি যা কথা দেই তা রাখি ।
এ ব্লগের অনেককে কথা দিয়েছিলাম একদিন পরিষ্কার করবো মিথিলা বিষয়টা এবং তা করেছি । আরেকটা কথা দিয়েছিলাম এবং সেটাই ছিল আমার শেষ কথা দেয়া । আমিই "ধূসর ছায়া" । কথা দিয়েছিলাম একদিন ঘোষণা দিয়ে সবাইকে জানাবো "ধূসরছায়া" এর আড়ালের ব্লগারের নাম ।
আমি কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার উপর । আমি শেষ পর্যন্ত আমার কথা রাখতে পেরেছি । ধন্যবাদ জানাই ব্লগের সব নবীন-প্রবীন ব্লগারদেরকে । আপনারা বিভিন্ন সময় আমাকে অনেক সাহায্য করেছেন । কারো প্রতি আমার কোন অভিমান-দুঃখ-কষ্ট নাই । সব ভুলে গেছি । আপনারাও ভুলে যাবেন এবং দোয়া করবেন আমার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব যেন ঠিক মত করতে পারি ।
"ধূসর ছায়া" হিসেবে আমার অসাধারণ সময় কাটে এটিম মেম্বারদের সাথে । অসাধারণ দেশপ্রেমিক কিছু মানুষ কাজ করে যাচ্ছে দেশটার বৃহৎ দুঃখিত মানুষদের জন্য । যেদিন রাজাকারদের বিচার হবে সেদিনটার অপেক্ষায় আছি । এটিম মেম্বারদের কাছে অনুরোধ জানাই, আপনারা একটু নড়েচড়ে বসলে আপনারা একটা জোয়ার সৃষ্টি করতে পারবেন বিচারের দাবিটা জোড়ালো করতে ।
অনেকে হয়তো আমার এ পোষ্টে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবেন । তাদেরকে অনুরোধ, মানুষ মাত্রই ভুল ভ্রান্তি করে থাকে । আমিও অনেক ভুল করেছি । ঠিক তেমনি আপনারাও হয়তো বা অনেক ভুল করেছেন । তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করি । অথরিটি আমার অনেক নিক ব্যান করেছেন । এতে আমি অনুশোচনায় ভুগি না । কারণ আমার যেসব নিক ব্যান করা হয়েছে তা বিভিন্ন সময় আন্দোলনে শহীদ হয়েছে। "ধূসর ছায়া", "জল রঙ" "একান্ত" "চাঁদের শহরে" সহ আরো অনেক নিক । আমার "হৃদয়ের সংলাপ..." নিকটা এখনো ব্যান হয়নি । তাই এ নিক দিয়ে এ পোস্টটা সমর্থন দিয়ে প্রমাণ করবো আমিই "ধূসর ছায়া" । সবাই ভাল থাকবেন ।
প্রকাশ করা হয়েছে: বাংলাদেশের মানুষ...., মুক্তিযুদ্ধ বিষয়ক.... বিভাগে ।
আসিফ আহমেদ বলেছেন:
এতো দেখি অনেক কাহিনী..........
হৃদয়ের সংলাপ... বলেছেন:
এই ব্লগটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায় । অনেক বিতর্কিত একজন ব্লগার আমি । আমার যতটুকু দোষ ছিল তারচেয়ে বেশি কিছু ব্লগাররা অতিরঞ্জিত করেন । বাদ দিলাম সেসব দুঃখের কথা । কারা কি করেছেন সবকিছু আজ আমি জানি । তা একমাত্র সম্ভব হয়েছিল কয়েকটা নিক নেয়ায় এবং আমি সফল হয়েছি । এটা আমার কোন ক্রেডিট না । আমার প্রতি যে অবিচার করা হয়েছিল তা প্রমাণ করার একটা তাগিদ অনুভব করেছিলাম । কিন্তু আমি পারলাম না অন্যকে ছোট করতে । তাই এই বিষয়টা নিয়ে আর কিছু বলতেচাই না । শুধু আশা করবো, আর কোন ব্লগারের পরিণতি যেন আমার মতো না হয় । ব্যক্তিগত আক্রোশ আর নোংরা রাজনীতির শিকার যেন না হয় । সম্পূর্ণ নতুনভাবে আমাকে সবকিছু শুরু করতে হবে । আমার বাবা ১০সেপ্টেম্বর মারা যান । বাবার খুব কাছে ছিলাম গত এক বছর । বাবার কাছে শিখেছি মানুষকে ক্ষমা করে দিতে । অন্যের উপকারে বিলিয়ে দিতে । অহংকার এবং হিংসা না করতে । আরো অনেক কিছু । সবার কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করছি । আমার ২৩ বছরের জীবনের উপর আজ অনেক দায়িত্ব । সেটা পালন করতে হবে । কারণ বাবাকে আমি কথা দিয়েছি । আমি যা কথা দেই তা রাখি ।
এ ব্লগের অনেককে কথা দিয়েছিলাম একদিন পরিষ্কার করবো মিথিলা বিষয়টা এবং তা করেছি । আরেকটা কথা দিয়েছিলাম এবং সেটাই ছিল আমার শেষ কথা দেয়া । আমিই "ধূসর ছায়া" । কথা দিয়েছিলাম একদিন ঘোষণা দিয়ে সবাইকে জানাবো "ধূসরছায়া" এর আড়ালের ব্লগারের নাম ।
আমি কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার উপর । আমি শেষ পর্যন্ত আমার কথা রাখতে পেরেছি । ধন্যবাদ জানাই ব্লগের সব নবীন-প্রবীন ব্লগারদেরকে । আপনারা বিভিন্ন সময় আমাকে অনেক সাহায্য করেছেন । কারো প্রতি আমার কোন অভিমান-দুঃখ-কষ্ট নাই । সব ভুলে গেছি । আপনারাও ভুলে যাবেন এবং দোয়া করবেন আমার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব যেন ঠিক মত করতে পারি ।
"ধূসর ছায়া" হিসেবে আমার অসাধারণ সময় কাটে এটিম মেম্বারদের সাথে । অসাধারণ দেশপ্রেমিক কিছু মানুষ কাজ করে যাচ্ছে দেশটার বৃহৎ দুঃখিত মানুষদের জন্য । যেদিন রাজাকারদের বিচার হবে সেদিনটার অপেক্ষায় আছি । এটিম মেম্বারদের কাছে অনুরোধ জানাই, আপনারা একটু নড়েচড়ে বসলে আপনারা একটা জোয়ার সৃষ্টি করতে পারবেন বিচারের দাবিটা জোড়ালো করতে ।
অনেকে হয়তো আমার এ পোষ্টে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবেন । তাদেরকে অনুরোধ, মানুষ মাত্রই ভুল ভ্রান্তি করে থাকে । আমিও অনেক ভুল করেছি । ঠিক তেমনি আপনারাও হয়তো বা অনেক ভুল করেছেন । তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করি । অথরিটি আমার অনেক নিক ব্যান করেছেন । এতে আমি অনুশোচনায় ভুগি না । কারণ আমার যেসব নিক ব্যান করা হয়েছে তা বিভিন্ন সময় আন্দোলনে শহীদ হয়েছে। "ধূসর ছায়া", "জল রঙ" "একান্ত" "চাঁদের শহরে" সহ আরো অনেক নিক । আমার "হৃদয়ের সংলাপ..." নিকটা এখনো ব্যান হয়নি । তাই এ নিক দিয়ে এ পোস্টটা সমর্থন দিয়ে প্রমাণ করবো আমিই "ধূসর ছায়া" । সবাই ভাল থাকবেন ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
কৃতজ্ঞ আপনার কাছে ।
লেখক বলেছেন: ভাইয়া দোয়া করবেন।
নির্বাক সুশীল বলেছেন:
আই হ্যাভ দ্যা রাইট প্রেডিকশন।
লেখক বলেছেন: বুঝলাম না
লেখক বলেছেন: দোয়া করবেন ।
প্রীটি সোনিয়া বলেছেন:
খারাপ লাগলো ...আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন...আপনিও ভাল থাকুন...এবং সব দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারেন আল্লাহ যাতে আপনাকে সেই ক্ষমতা দেন।
লেখক বলেছেন: দোয়া করবেন ।
ইয়র্কার বলেছেন:
আপনার বাবা জান্নাতবাসী হোন। ক্যারিয়ারের দিকে মন দিন। ব্লগেও লিখতে থাকুন। টেইক এভরিথিং ইজি।
লেখক বলেছেন: একবছর আগের রুবেল আর এখনকার রুবেল অনেক পার্থক্য । আগে অল্পতেই মাথা গরম করে ফেলতাম । এখনো অনেক ঠান্ডা । ধূসর ছায়ার আড়ালে নিজেকে অনেকটুকু গোছাতে পেরেছি । পিচ্চি হয়ে অনেক বড় বড় মানুষদের সাথে কাজ করে নিজেকে পরিণত করেছি । এটা আমার অবদান নয় । প্রবীন ব্লগারদের কাছে এজন্য কৃতজ্ঞ ।
লেখক বলেছেন: মনে আছে সেদিনের কথা । ধূসর ছায়া হয়ে রুবেলের বিষয়টা নিয়ে আপনার সাথে আলাপ করেছিলাম ।
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
আপনার বাবার রূহের মাহফেরাত কামনা করছি।আপনি যে ধূসর ছায়া হতে পারেন, এটা আমার মনে হয়েছিল অনেকদিন আগেই। এবার পরিস্কার হলো।
লেখক বলেছেন: দোয়া করবেন আমার বাবার জন্য আর আমার জন্য ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।
আরণ্যক যাযাবর বলেছেন:
ঠিকাসে।
আমরা অনেকেই বুঝে গেছি একটা সময় পরে।
নিক পর্যবেক্ষণ এর মাস্টারদের তো চেনোই।
তোমার বাবার জন্যে শ্রদ্ধা। যেখানেই যান, ভালো থাকুন উনি।
একটা অন্য প্রসঙ্গ, অনেক আগে নুসরাত তাসনিম নামে একটা মেয়ে ছিলো।
আমি তোমার লেখার স্টাইলের সাথে মিল পাইতাম। টেইক ইট ইজি। ভার্চুয়াল পৃথিবীতে আমিও বাস্তব অস্তিত্বহীন।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
নুসরাত তাসনিমের সাথে ধূসর ছায়ার ভাল বন্ধুত্ব ছিল । এরচেয়ে বেশি কিছু না । আমিও মেয়েটাকে খুঁজেছি অনেক । আমি কম্পিউটার কানা । মানে প্রোগামিং এসব একদম জানি না । কিন্তু নুসরাত তাসনিম "নোটিশবোর্ড" নিক নিয়ে অনেক আলোড়ন তুলেছিল । যেটা আমার পক্ষে কোনদিন সম্ভব ছিল না । ধূসর ছায়ার কি কি নিক ব্যবহার করছে তা তো আরণ্যক ভাই ভাল করেই জানেন । তবে এ ব্লগে আমার আপন ছোটবোন ব্লগিং করে । অনিয়মিত । আর আমার খুব কাছের ১০-১২টা বন্ধু আছে ব্লগিং করে । এটিমের মতো আমাদের সিলেটের একটা নেটওয়ার্ক আছে । তা অদৃশ্য । এখনো কেউ ধরতে পারেনি । আমাদের একটা মজার পরিকল্পনা ছিল । সবার ব্যস্ততার কারণে করা হয়নি । তবে করা হবে । তখন বুঝবেন । বিশেষ করে অথরিটির যে মাথা নষ্ট হয়ে যাবে !!!এখনো হাসি পায় ব্যাপারটা ভাবলে ।
সু-শান্ত বলেছেন:
আপনার বাবার জন্য শ্রদ্ধা।বাবার খবর পেয়েছিলাম, মন ও খারাপ হয়েছিলো।
এটাই জীবন।
ভালো থাকুন।
অমিত বলেছেন:
সমবেদনা রইল।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
আমি অনেক শান্ত আছি । কারণ আমার বাবা যেরকম চেয়েছিলেন সেরকম তার মৃত্যু হয় । আমার জীবনে এমন সুন্দরভাবে এবং আগে থেকে সব পরিকল্পনা করে কাউকে মারা যেতে দেখিনি । তারপর তার নামাজের জানাজায় হাজার হাজার মানুষ হয়েছে । দূর-দূরান্ত থেকে মানুষ এসেছে বাবাকে একটিবার দেখার জন্য । এমন সম্মান নিয়ে বাবাকে চলে যেতে দেখে মনটা এমনিতেই ভাল হয়ে যায় ।
লেখক বলেছেন: কৃতজ্ঞ এবং ধন্যবাদ
লেখক বলেছেন: নাম জেনে কি অবাক হয়েছেন ? না খুশি হয়েছেন ?
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ধন্যবাদ এবং কৃতজ্ঞ ।
এস্কিমো বলেছেন:
অবাক হবো কেন? ধূসর ছায়াতো আপনার নাম ছিলো না, জানলাম এবং কৌতুহল নিবৃত্ত হলো। আপনার জন্যে শুভ কামনা রইল।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ধন্যবাদ ।