ব্লগারদের হয়ত মনে আছে যে, জনাব আবদুল জলিল আওয়ামী লীগের শুধু সাধারণ সম্পাদক ছিলেন না, তিনি প্রথমে চৌদ্দ দলীয় জোট এবং পরবর্তীকালে মহাজোটের সমন্বয়কারী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলের প্রধান নির্বাহী এবং এ প্রেক্ষিতে আওয়ামী লীগের এমন কোনও পরিকল্পনা নীতি কৌশল টার্গেট ও লক্ষ্যমাত্রা থাকার কথা নয় যা তার সম্মতি বহির্ভূত ও গোচরের বাইরে। তিনি গ্রেফতার হয়েছেন এবং রিমাণ্ডে ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি তার নিজের দলের এবং শেখ হাসিনা সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন এবং এ তথ্যসমূহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাজারে এর সিডিও বিক্রি হয়েছে। অনেকেই এগুলো দেখেছেন। তার একাধিক বাড়ী শিল্প কারখানা ও গুদামের মালিকানা সম্পর্কেও তিনি কিছু কিছু তথ্য প্রকাশ করেছেন। তবে তিনি তার দল ও দলীয় নেত্রীর অপকর্ম সম্পর্কেই সবচেয়ে বেশী তথ্য দিয়েছেন।
তার জবানবন্দী অনুযায়ী
১।শেখ হাসিনার একক কতৃত্ব ও সিদ্ধান্তে দল পরিচালিত হয়। ২।বাহ্যতঃ দলটির গণতান্ত্রিক লেবাশ থাকলেও কার্যতঃ এই দলে গণতন্ত্রের কোনও চর্চা নেই।
৩।তার প্রকাশ্য ও গোপন ততপরতা গণতান্ত্রিক মূল্যবোধ, দেশ প্রেম এবং জন স্বার্থের পরিপন্থী।
৪।একটি বৈধ সরকারকে উতখাতের জন্য জনাব জলিল পার্টি সভানেত্রীর নির্দেশে ব্যাপকভাবে অন্তর্ঘাতমূলক ততপরতায় লিপ্ত ছিলেন বলেও জানিয়েছেন।
৫।তার এবং দলের অপর প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের দেয়া তথ্যানুযায়ী সরকার বিরোধী আন্দোলনের সময় তারা শেরাটন হোটেলের পাশে বিআরটিসির দোতালা বাসে আগুন ধরিয়ে দিয়ে ১১ জন নিরীহ লোককে হত্যা করেছিলেন। এর নেপথ্যে ছিল যুব লীগের সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মীর্জা আজম, তারা যুবলীগের অফিসে বৈঠক করে নাশকতার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের বর্ণনানুযায়ী বিষয়টি শেখ হাসিনাকে জানানো হয়েছিল এবং তিনি নাশকতার পক্ষে মত দিয়েছিলেন।
জনাব জলিল ও শেখ সেলিম উভয়েই তাদের জিজ্ঞাসাবাদে বলেছেন যে, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক, এ সম্পদের বেশীর ভাগ তিনি বিদেশে তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে পুতুল ও বোন রেহানার নামে রেখেছেন। আমেরিকায় ছেলের নামে ব্যাংকে টাকা রাখা ছাড়াও বিপুল সম্পদ করেছেন, মেয়ের নামে ব্যাংকে টাকা রেখেছেন। এছাড়াও তার বোন রেহানার নামে লণ্ডনে বাড়ী গাড়ী ছাড়াও বিভিন্ন সম্পদ এবং ব্যাংক ব্যালেন্স আছে।
জলিলের জবানবন্দী অনুযায়ী শেখ হাসিনা নিজ হাতে উতকোচের টাকা নিতেন এবং তার মত করে রাখতেন। বেশ কয়েকজন ব্যবসায়ী তাকে বিদেশের ব্যাংক থেকে উতকোচ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
তার বক্তব্য অনুযায়ী চেকে নিলে সমস্যা হতে পারে এজন্য তিনি ঘুষের টাকা ব্যাগ, বস্তা বা সুটকেসে করে নিতেন। তিনি আরো বলেছেন যে, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বেশীরভাগ ক্ষেত্রে গণভবনে টাকা নিতেন, পরে সুধা সদনে। জলিলের মতে আওয়ামী লীগের শাসনামলে একেকটি ব্যাংকের অনুমোদন দেয়ার জন্য শেখ হাসিনাকে তিন কোটি টাকা দিতে হতো। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর ইলাহী শেখ হাসিনাকে তিন কোটি টাকা দিয়েছিলেন। একইভাবে ডাঃ ইকবালও শেখ হাসিনাকে তিন কোটি টাকা দিয়ে ব্যাংক খোলার অনুমতি সংগ্রহ করেছেন বলে তিনি জানিয়েছেন আবার বসুরা গ্রুপ শেখ হাসিনাকে প্রতিমাসে ১০ লাখ টাকা দিত বলে তিনি জানিয়েছেন। এ ছাড়াও তারা বসুরা সিটিতে তাকে এক বিঘার একটি প্লট উপহার দিয়েছে বলে তিনি জানিয়েছেন। এই প্লটটি শেখ হাসিনা শেখ রেহানার নামে করিয়ে নিয়েছেন।
ছহি হাসিনা নামা-৩ (উনার সাধারণ সম্পাদকের বর্ণনানুসারে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।