(আইজ তারিখ ৩২ এর ১!)
সর্দারজী পাংখা সিং এর খুব ইচ্ছা সে আকাশে উইড়া বেড়াইবো । লেকিন তার সর্দারনী এমুন কিপ্টা আছিলো পাংখার আর আকাশে ওড়া হইলো না ।
তো একদিন পাংখা সিং শূনল তার বাড়ির কাছেই এক জায়গায় এরোপ্লেন শো হইবো । এবং তাতে টিকেট লাগবো না । সে স-পত্নী হাজির হইলো প্রদর্শনীতে ।
শো দেইখা তো সর্দারজী পাংখা! ডাইভ, লুপ, রোল, সবকিছুরই দেখানো হইলো । এইবার একটা পিচ্চি পেলেন যখন নাইমা আসতেছে তখন সে শুনল পঞ্চাশ টাকা দিলে যে কেউ কিছুক্ষণের জন্য আকাশে উড়তে পারবে ওই পেলেনে ।
কিন্তু ফ্যাকড়া লাগল লাগল তার বউয়ের লগে । বেটি কিছূ্তেই তারে পঞ্চাশ টাকা দিবো না । এইদিকে আইতেছিল পাইলট, হে কইলো 'আমি তোমাদের আকাশে মাগনা রাইড দিমু, কিন্তু মিয়া -বিবি মুখে কুলুপ আইঁটা রাখবা । একটা ক্যাঁক-কুঁক করলে পঞ্চাশ টাকা ফি দিতে হইবো ।'
পাংখা তো আসমানের চাঁদ হাতে পাইছে এই কথায়! সাথে সাথে সে রাজী । সে আর তার বউ উঠছে পেলেনে, পেলেন উঠছে আসমানে । আসমানে উইঠাই পাইলট খেল দেখানো শুরু করছে । ভাবসে ঘাবড়ায় গিয়া যদি ট্যাঁ ফোঁ করে তো পঞ্চাশ টাকা আদায় করা যাইবো!
কিন্তুক কিয়ের কী! মিয়া-বিবি এক্কেবারে স্পিকটি নট হইয়া বইসা আছে । অবশেষে মাটিত নামনের পর পাইলট কয় 'আসলেই তোমরা যে পুরা রাইডে খামোশ থাকবা , হেইডা আমি ভাবি নাই!'
সর্দারজী পাংখা সিং খুশি খুশি গলায় কয়
'আসলেই আমার বউডা যখন সিটবেল্ট ছিঁড়া জানালা দিয়া পইড়া গেল তখন কথা বলতে ধরছিলাম আমি । কিন্তু তারপরেই মনে পড়ল কথা কইলে পঞ্চাশ টাকা ফাইন!'
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



