(আইজ ১৩ এর ৪৩!)
ক্লাবে জাম্বো সিং এর সাথে তার দোস্ত মাম্বো সিং এর দেখা । তারা দুইজনে আবার মাম্বো-জাম্বো ইন্ট্যারন্যাশনালের পার্টনার ।
'দোস, শুনলাম তোর অ্যাসিস্ট্যান্ট মোনা সিং মাইয়াটারে তুই চাকরি থিকা খেদাইছস? লুকে তোরে বহুত গালমন্দ করতেছে । এরপ রুপ-গুনে-মায়া ভরা মাইয়া এই বাজারে বেশী দেখা যায় না ।'
'হ ঘটনা সত্য । মাগী বড় বেইজ্জত করছে আমারে ।'
'ক্যামনে?
'তুই জানস সেইদিন আমার জন্মদিন আছিল?'
'হ! ভুইলাই গেছিলাম দোস্ত ।'
'শুন, সেইদিন সকাল উইঠা মনে হইলো আর কেউ না হউক আমার বউ মনে রাখছে । কিন্তুক বউ দেহি কিছু কয় না । পুলাপেনও চুপ । আমি অফিসে গেলাম গা । সেইখানে ঢুকতেই মোনা কয় 'হেপি বাড্ডে বস! আহেন ইকটু ঘুইরা আসি ।'
'তারপর?'
'তারপরে আমরা গিফটশপে গেলাম, চিড়িয়াখানা থুক্কু পার্কে গেলাম টাংকি মারতে । মোনা কয়, 'বস আইজ অফিসে না গেলেও হয় । বাড্ডে তো রোজ আসে না । আহেন আমার ফ্ল্যাটে যাই গা ।'
'আমি তো পুরা পাংখা! তো ওর ফ্ল্যাটে যাইতেই কয় । 'বস বহেন , আমি ইকটু বেডরুম থিকা আসতেছি । সারপ্রাইজ দিমু!'
'তো আমি তো আরো পাংখা । তারপরে হারামজাদী মাগী কী করছে জানোস?'
'না । গুন্ডা লাগায় মাইর দিছে?'
'নাহ । একটা জন্মদিনে লেয়ার কেক নিয়া বাইর হইছে । পিছনে আমার বউ, আমার চাইর পুলা মাইয়া, আর ছয় জিগরি দোস্ত । সবারই মুখে এক বুলি, 'হেপি বাড্ডে টু ইউ! হেপি বাড্ডে টু ইউ!" তুই অবশ্য ছিলি না । বড় বেইজ্জত হইছি!'
'আহা বড় মায়াবতী কইন্যা! বেইজ্জত হইলি ক্যামনে বুঝলাম না ।'
'বুঝলা না? আমি তো ভাবছি কী না কী! আমি তো তার সারপ্রাইজের লাইগা জন্মদিনের পোশাকে সোফায় বইসা ছিলাম !
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



