(পয়েন্ট ফোর ফোর, তেমন জুতের জুক্স না)
ফলিটিশিয়ান গতি সিং একদা খবরের বেপারি মতি সিং এর লেজ-নাড়া ভক্ত আছিল । মতি সিং, দেশবাসীর নিম্ন প্রদেশে আলপিন মারিলেও তাহা পাঠ করিয়া গতি সিং এর বিশেষ পুলক অনুভুত হইতো ও 'হা হা খিক খিক' রবে পাড়া-প্রতিবেশীরে আলপিন শেয়ার করিতে ছুটিত । মতি দোস্তি সভার সে ছিল একজন জোশ যুক্ত জিগরি ইয়ার ।
মতি সচল, মতি সুশীল, মতি খারাপ জিনিসরে "না" কয় । মতি শীত ঋতুতে কম্বল আর বন্যায় স্যালাইন নিয়া লৌড়ায় ।
গতি সিং ক্রমে ক্রমে মতির বলয়ের মধ্যে প্রবেশ করে ।
কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এ কী মতিভ্রম ঘটিল? মতি সিং এ কোন পথে হাটিতেছে?
গতি সিং আসিয়া মতিরে সেই কথাই পাড়িল ।
'মহামতি মতি সিং জি! আপনার মস্তিষ্ক কী বিশেষ স্থলে নামিয়া আসিয়াছে? নচেৎ এ কী কথা শুনি আজ মন্থরার মুখে? পুরাতন চেলারা আপনার মতিগতির কোনো ঠাওর পায় না । '
'নাহ । আমি সেই আগের মতিই । তোমরা অশ্লীল ফলিটিশিয়ানরা শ্লীল হইবার চেষ্টায় আছো । আর আমি শীলভদ্র মতি সিং, যেই সুশীল আছিলাম সেই সুশীলই আছি । শুধু আমার কাস্টোমার পাল্টাইছে ।'
'ক্যান?'
'কারন সুশীলের শ্লীলতাহানি হয় না !'
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



