একবার ব্যাবসায়ী জাম্বো সিং তার সেক্রেটারি মোনা সিং, আর ফলিটিশিয়ান গতি সিং একটা পিচ্চি চার্টার্ড পেলেন কইরা যাইতেছিল, পাইলট যথারীতি আসমান সিং ।
হঠাৎ আসমান সিং ককপিট থিকা জানাইলো, 'এঞ্জিনমে থোড়া গোলমাল, সামনে মেঘের পয়মাল, টাইম থাকতে দেওয়া যাক ফাল!'
কিন্তক চাইরজনের জন্য প্যারাশুট ছিল তিনটা! বহুত মুশকিল !!
আসমান সিং কইলো 'আমি পেলেনের ড্রাইভার । ভবিষ্যতেও এরম কুফা মিশন নিয়া যাতে আসমানে উঠতে পারি আমার বাঁইচা থাকন দরকার । তো আমি একটা নিলাম । টা টা!'
গতি সিং কইলো 'আমি ফলিটিশিয়ান, সরকার এখন সংলাপ শুরু করবো আর আমি কী হুদাই মরতে পারি? আমি একটা প্যারাশুট নিলাম । আলবেদা!'
জাম্বো সিং ভাবে 'আহা হা! মোনারে নিয়া আমি কত না স্বপ্ন দেখছি! এখন হয় একজন নয় আরেকজন বাঁইচা থাকবো । এখন শিভালরি দেখানোর স্কোপ আছে! আর মরবারও খায়েশ নাই । কী করি ! কী করি!'
মোনা কয় 'ছার, দুইটা প্যারাশুট আছে দুইজনের জন্য । আসেন ফাল দেই । পেলেন তো নীচে নামতেছে ।'
জাম্বো কয় 'মোনা ডার্লিং! ক্যামনে কী! ফলিটিশিয়ান চান্দু একটা না নিয়া গেল? দুইটা প্যারাশুট থাকে ক্যামনে?'
'নাহ, গতি সিং তাড়াহুড়ায় আসলে আমার মেকআপের বাক্স নিয়া ফাল দিছে!'
(গল্পের শিক্ষা: ১) ভাবিয়া দিও ফাল! ফাল দিয়া ভাবিও না ।
২) ফলিটিশিয়ানরা মাইনষের পুটকির পকেট কাটতে এতোই কামেল হইছে অনেক সময়ে ভাইবাও দেখে না কী সাফাই করতেছে )
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



