somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবু আমি খুশি

১২ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোবেল শান্তি পুরস্কার ব্যাপারটাই আমার কাছে মাঝে মাঝে খুব ভুয়া, অন্তসারশুন্য মনে হয় । কারন আর সব কিছুর মতো এটার সাথেও নোংরা দলবাজি আর লবিং জড়িত । এ দলবাজী সাধারন গ্রুপিং নয়, বরং বৈশ্বিক অপরাজনীতি, যাকে বলে জিওপলিটিক্সের একেবারে নগ্ন উদাহরণ হয়ে উঠেছে বহুবার ।

নোবেল অনেক কসাই ও পা চাটা সক পাপেটকে দেয়া হয়েছে । এবং আরো এমন সব লোককেও দেয়া হয়েছে যাদেরাজের রেকর্ড, উদ্দেশ্য আর সততা সম্বন্ধে যে কোনো ওয়াকিফহাল মানুষের প্রশ্ন উঠবে ।

তারপরেও বলি মন্দের ভালো হিসেবে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের (কারচুপি এড়াতে পারলে তিনি নিঃসন্দেহে প্রেসিডেন্ট হতে পারতেন) এই নোবেল প্রাপ্তিতে আমি আনন্দিত । পরিবেশবাদ যে অবশ্যই পৃথিবীর মানুষের কল্যানে আসবে সে ব্যাপারে এই পদক সুস্পষ্ট এক সমর্থন বাচক ঘোষনা ।

বার্লিন প্রাচীরের পতনে আমরা আশা করেছিলাম এক অপেক্ষাকৃত শান্ত পৃথিবীর আগমন ঘটবে । তাতে জল ঢেলে দিয়েছে উলঙ্গ পুঁজিবাদী শক্তি । ব্যাক্তি মালিকানা খারাপ নয় তবে তাতে শৃঙ্খলা চাই । বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি যষে পৃথিবীর সম্পদ সীমিত । ভবিষ্যতের আবাসভুমিকে ধ্বংস করে বর্তমানের সমৃদ্ধি আসতে পারে না ।

ফক্স নিউজ/এমএসএনবিসি সেভাবে বলতে গেলে সিএনএন ও এসব অতি বাস্তব ও মানবিক ধারনায় আক্রমন করেছে অত্যন্ত অযৌক্তিক ও কদর্য ভাষায় । গ্লোবাল ওয়র্মিং নাকি পরিবেশবাদীদের পেট বানানো কথা, ওজোন স্তর ক্ষয় হলে দুনিয়ার কোনো ক্ষতি নেই, উত্তর মেরুর বরফ গলে যাক, তাহলে সেখানে তেল-গ্যাস এর অনুসন্ধান চালাতে সুবিধা হবে! আমরা এমনটিই এসব নব্য সংরক্ষনবাদীদের (নিও কনসার্ভেটিভ) কাছে শুনে এসেছি । এদের গালে নোবেল এক মৃদু চপেটাঘাত । তবু আঘাত তো!

আশাকরি প্রাণঘাতী যুদ্ধ ও মারনাস্ত্রের বিরুদ্ধেও আপনি কন্ঠ খুলবেন মি. গোর । আশাকরি আপনি এ কথা বলতে পারবেন ডিপ্লিটেড ইউরেনিয়ামের সম্পর্কে চুপ থেকে, সমস্ত প্রাণঘাতী মারনাস্ত্রের নির্বিচার ব্যাবহার থেকে নীরব থেকে, সমস্ত প্রান্তিক অভাজনদের সম্বন্ধে নির্বিকার থেকে, ওজোন স্তরের ক্ষয় নিয়ে কথা বলাটা আসলে এক ধরনের নির্মম তামাশা হয়ে যায়

তারপরেও,

অভিনন্দন মি. গোর ।

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×