somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... মিথিলাকে মনে পড়ে?
তারপরে ব্লগে সে কি শোকের ঢল! কতো শোকবার্তা এলো দুনিয়ার চারদিক থেকে, কতো মর্সিয়া আর পেটমোচড়ানো পদ্য লিখলো অ্যামেচার পদ্যকাররা! আহা!

তবে কতিপয় কঠিন-প্রাণ সিনিক সেই শোকের ঢলে কিছু হৃদয়হীণ প্রশ্ন করতে শুরু করলো । যাতে আস্তে আস্তে খুলে যেতে লাগলো রহস্যের জট!

তারপরে মা. হা. রুবেলের মুখোশ খোলার পরে সে কি গালাগালি! সে কি কাইজ্যা আর খিস্তি খেউড়! এই ধুম্রজাল সৃষ্টি ও ছড়ানোর জন্য কাদের হাত আছে?!? বিচারসভা বসে গিয়েছিল একেবারে!

প্রিয় ভাই ও বোনেরা, প্রেমে পড়লে সাবধানে পড়বেন। মরদগণ! আপনার বায়বীয় পুতুলের প্রেমে পতিত হলে তার মুল্য শোধ করতে প্রস্তুত থাকবেন!

আর মহিলাগণ! রুবেলের মতন প্রেমিকের জালে পা দিলে তারা আপনাকে 'ক্যান্সার-ডাইলাইসিস ও তুষারপাতের' ফাঁদে ফেলে দেবে!

অতএব সাধু ও সাধ্বীগণ হুঁশিয়ার!


মিথিলা, তুমি কয়েক ঘন্টার জন্য হলেও মনে করিয়ে দিয়েছিলে আমরা মানুষ, অতি-বিশ্বাস-প্রবণ মানুষ, তবে আমরা অন্যের দুঃখে দুঃখে দুঃখিত হই । ভার্চুয়াল রিয়েলিটি যে কি জিনিস তা তুমি মরে দেখিয়ে গেছ ।

আমরা ভালো নেই, তুমি ভালো আছো তো মিথিলা ?

[মিথিলা তালুকদারের ঐতিহাসিক ব্লগ (লাট্টু ব্লগ!) মহান ঢালী! সংরক্ষণ করেছেন । কারন তাঁর জানা ছিল যে এর এক বিশাল ঐতিহাসিক মুল্য আছে । সেটা ই স্নিপ্সে পাওয়া যাবে । বাংলাভাষার ভার্চুয়াল ইতিহাস মিথিলাকে বাদ দিলে অসম্পুর্ন থেকে যাবে ]

মহান ঢালী!র ব্লগ




]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28755660 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28755660 2008-01-01 11:45:33
জিজ্ঞাসা কেন জলে ওঠে ঢেউ?
কেন বাঘের পিছে ঘোরে ফেউ?
কেন কুকুর ডাকে ঘেউ ঘেউ?
কেন খোকা কাঁদে ভেউ ভেউ?]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28747902 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28747902 2007-11-27 12:58:15
সকাল সারাদিন আমি যেন ঢালী! হয়ে চলি ।

মশকরা করেন যাহা মোর ইয়ার-দোস্ত গণে
আমি যেন তাহা লই সমঝদার, স্পোর্টিং মনে ।।]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28747427 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28747427 2007-11-25 08:52:58
খুনখারাবী আত্ব পর । কে বলিল হত্যাকান্ড মহাপাপ?
এ জগত মহা হত্যাশালা জানো না কি
প্রত্যেক পলকপাতে লক্ষকোটি প্রাণী
চির আঁখি মুদিতেছে সে কাহার খেলা? ]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28746737 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28746737 2007-11-21 13:18:13
আসিতেছে! শীঘ্রই আসিতেছে!
পরে আপডেট দেয়া হইবেক!]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28746433 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28746433 2007-11-19 20:51:59
টাকা যখন টাকা ছিল আমার!

রাজার দুলালী এসে ছিঁড়ে দিতো
গিঁট পাজামার!

]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28745139 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28745139 2007-11-13 11:35:39
অট্টগোল যখন অটল চট্টোপাধ্যায়
কাছের দূরের গাছে
তখন পাখিরা সব টাল খায় ।

চিন্তাহরণ চৌকিদার
কেউ জানে না বৌ কী তার,
চিন্তাভাবনা না করেই
গিয়েছিল শুনতে, অটলবাবুর অট্ট
হাস্য শুনে চমকে পিলে, তুলল পটল হঠাত ও!

তখন এলো দারোগা,
কাঁপছিলো ভাই তারো গা,
কিন্তু তিনি কর্ণে আগেই তুলো ঠেসে যথেষ্ট
হাসির শব্দ আসছে কিনা করেছিলেন সে টেস্টও ।

অটলবাবু এখন জেলে আছেন,
শোনা যায় তিনি এখন
প্রায়ই একা একাই
মুচকি হাসির চাষ করেন ।


(ডিসক্লেইমার: এইটা মহান ঢালী!র রচনা না । মনে আইলো তাই লিখলাম । কবির নামও ভুইলা গেছি )]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28744866 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28744866 2007-11-12 09:16:54
পঁচিশ দশক বাদ দেখিবে তাদের হায়,
রাজা রাজ্য ব্যাবসায়
বিপনি, সমর-ক্ষেত্র, অস্ত্র-বিনিময় ।।

সহস্র গৃধিনী যদি শতেক বৎসর
হৃৎপিন্ড বিদারিত
করে অনিবারে প্রীত
বরঞ্চ হইবো তাহে, তবু হা ঈশ্বর!]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28744673 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28744673 2007-11-11 16:12:08
কুট্টি ভাই ১৪
শিখছে কাব্যিক ঢং, নান্দনিক ভড়ং ও শৈল্পিক বাস্প প্রকাশের সাতাইশ রকমের তরিকা । তারপরে ফাইনাল টেস্ট আইছে ।

কোর্স টিচারের দয়ার শরীর, ঘটে খুবই শানানো একখান বেরেন । হে বুঝছে এই সব বিবাগীর পুতগো সহজ কুনো কিছূ দিতে হইবো নাইলে প্রবলেম । তাই কী সে ইয়াজুদ্দিন নাগরীর লগে পরামর্শ কইরা একখান কন্টেস্ট ডাকছে ।

এই প্রতিযোগিতা সবার জন্যই উন্মুক্ত । দুনিয়ার সবচেয়ে পিচ্চি উপন্যাস লিখতে হইবো প্রতিযোগীদের-আর কিছু না!

কুট্টি ভাই প্রায় চল্লিশ মিনিট কানের ফুটায় কলম দিয়া খুঁচানোর পরে আসল আইডিয়া পাইছে! খুব সাবধানে আস্তে আস্তে লিখছে,

" অনেক আশা, অনেক খোয়াব আছে মনে মনে, লেকিন সবার আগে একটা চিরস্থায়ী সহযাত্রী চাই (যারে নিয়া সেন্ট মার্টিন বা জুরাইন যাওন যায়) । ক্যাহনেকো আপনে সাথ এক দু বাত!"

আজিব কান্ড! কুট্টি ভাই রানার্স আপ হইয়া গেছে এই কয় লাইনের জন্য! আর চ্যাম্পিয়ন কেডায় হইছে?

বয়রা কালু! আবার জিগায়!

কালু লিখছিল, 'আমি উকিল, আমি ঘরেই থাকি, কিন্তু কুকিল ডাকে বাইরে! পোঁয়াই!! তাই আমি জিগাই হোয়াই ?!?'

(কালু অবশ্য উকিল না, মোক্তারের নাতি । কিন্তু এইডারে কয় পোয়েটিক লাইসেন্স!)]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28744541 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28744541 2007-11-11 07:40:18
তবু কথা থাকে And suns and universes ceased to be,
And Thou wert left alone,
Every existence would exist in Thee.

* There is not room for Death,
Nor atom that his might could render void:
Thou — Thou art Being and Breath,
And what Thou art may never be destroyed.
]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28744040 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28744040 2007-11-09 21:53:50
কুট্টি ভাই ১৩
(নিন্দুকে কয় কুট্টি ভাইয়ের ক্যামেরার অ্যাংগল সবসময়েই অভিনব ছিল । কখনো কারো ঠ্যাং, কখনো মাথা কাটা পড়তো । কখনো বা ৪৫ ডিগ্রি অ্যাংগলে হেইলা পড়তো ছবি । লেকিন তার ভক্তের অভাব ছিল না)

কুট্টি ভাই এর একটা কাম ছিল ওয়েবে নিউজ ভাংগা । নিউজ ডেস্কে কুট্টি ভাইয়ের চ্যালা ছিল বয়রা কালু । বয়রা কালুরে নিয়া প্রায়ই প্রবলেম হইতো । ধরা যাক ফুনে ব্রেকিং নিউজ আইছে "এই মাত্র খবর এলো, গনতন্ত্র বাবা হলো!" বয়রা কালু এইটারে ইন্টারকমে এমুন ভাবে রিপোর্ট করতো "এই মাত্র খবর এলো গনতন্ত্র বিধবা হলো!" যে কুট্টি ভাই হয় তো ওয়েবে লিখা ফেললো "এইমাত্র খবর এলো গনতন্ত্র ইয়াবা খেলো!"

সবই অবশ্য বয়রা কালুর দুষ ।

তো একদিন খবর আইলো যে কাউয়াছড়া ন্যাশনাল পার্কে ভয়াবহ অগ্নিকান্ড ঘটছে । কুট্টি ভাইরে বলা হইলো এখনই ক্যামেরা নিয়া তেজগাঁও ফ্লাইং কেলাবে গিয়া একটা পেলেনে চড়তে । পেলেনের গায়ে ০৪২০ রেজিস্ট্রেশান নাম্বার লেখা থাকবে সেইটাও জানানো হইলো ।

কুট্টি ভাই সাঁই কইরা ফ্লাইং কেলাবে গিয়া ধাঁই কইরা জিরো ফোর টোয়েন্টি পেলেনে চইড়া বলছে, "চলিয়ে কাউয়াছড়া ন্যাশনাল পার্ক ! উত্তর পশ্চিমে!" পেলেনও উইড়া চলছে সাঁই সাঁই । ইকটু পরেই কাউয়াছড়া জাতীয় উদ্যান দেখা গেল । সত্যি আগুন লাগছে জব্বর । ঢাকার কুনো পিকেটার দেখলে নাচবো ।

ক্যামেরা চ্যাগায়া ধইরা কুট্টি ভাই ফরমাইশ দিলো, 'ইকটু নীচে দিয়া যাও! ওই বড় আগুনটার কাছে দক্ষিন পূব দিক থিকা আইসা উত্তর পূবে যাবা গিয়া ! ভালো কিছু শট নিবার চাই! ভুদাইয়ের মতন চাইয়া থাইকো না!"

পাইলট তবু ভুদাইয়ের মতন কুট্টি ভাইয়ের দিকে চায়া রইছে । "কী হইলো?" জিগায় কুট্টি ভাই ।

'এইসব কী কথা? ক্যামেরা? শট? আমি তো ভাবছি আপনে ইনস্ট্রাক্টর! আমারে আইজ ল্যান্ডিং শিখানোর কথা ছিলো!"]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28743819 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28743819 2007-11-08 21:52:20
ঘর সাফাই

সব সরালাম না । একটা দুটো স্রেফ কমেন্ট ও নস্টালজিয়ার খাতিরে রেখে দিলাম ।


( অন সেকেন্ড থট, ড্র্যাফট করলাম সব । ভবিষ্যতে আবার যদি এরকম কোনো অপশন আসে তাহলে আবার লগি ফাইট দেয়া যাবে)]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28743652 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28743652 2007-11-08 12:40:13
সর্বোচ্চ ব্লগার তালিকাটি তুলে দেবার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ
এতোদিন পরে আপনারা একটা বড় রকমের ভালো কাজ করলেন ।

(আমি বলি না যে ভাল কাজ আপনারা করেন না, কিন্তু মাঝে মাঝে খুব সাধারন ব্যাপারে অবিশ্বাস্য রকম দীর্ঘ সময় আপনাদের কাছে ধর্না দিতে হয়)

যার জন্য অবশ্যই আপনারা ধন্যবাদ পাবেন । সর্বোচ্চ ব্লগার লিস্ট নামের অর্থহীন ও স্বল্পশ্রমে খ্যাতি প্রত্যাশী স্প্যামারদের যে শকুনের বাসাটা ছিল সেটা পরিষ্কার করে আপনারা ব্লগের পরিবেশ অবশ্যই অনেকটা সুস্থ করলেন ।

আশা করি এবারে পুরো ইউনি কোড ফিচারটা অ্যাড করে আপনারা সত্যিকার অর্থেই সেরা বাংলা ফোরাম হিসেবে একে গড়ে তুলবেন ।

(এবং আরো ধন্যবাদ জানাতে হয়, স্প্যামার বাছুরের শিং এর তাড়া খেয়ে আমাকে এক হাজার আবঝাব পোস্ট ( নাকি পেস্ট?) করতে হলো না!!!)



]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28743478 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28743478 2007-11-07 18:58:21
চাকরির অফার! হাসতেই আছি! <img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif' />
আইজ চ্যাট হইলো । পোলা আমারে চাকরি সাধছে!

তাগো অফিসে গিয়া নাকি আমারে ২-৩ মাস ট্রেনিং নিতে হইবো তাদের সাইটের "লিখক" হওনের লাইগা । যাতে আমি "সঠিক" ভাবে লিখতে পারি! । হেরা আমারে মাসে ৫-৬ হাজার টাকা (!) হাত খরচও নাকি দিবো!!!

তারপরে নাকি চাকরি পার্মানেন্ট!

পোলা আমারে আগে জিগাই নাই আমি কুনো জব/বেওসা করি নাকি! ৫-৬ হাজার টেকার লাইগা আমি পুরান পল্টনের বাইতুল খায়ের বিল্ডিং এ যামু এরম অবস্থা আছে নি মহান ঢালী!র ।

যাউক বহুত মজা পাইছি । কারন,

১) "লিখক" হিসাবে আমারে কেউ মুল্যায়ন করছে!

২) তারপরে আমারে লিখক হিসাবে চাকুরির অফার দিছে! (যত অল্প টাকাই হউক!)

ধন্য বল্গিং! ধন্য সামহোয়ার!!!



]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28742927 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28742927 2007-11-05 18:37:39
কাকুর সাইট আছে! কাকুর সংক্ষিপ্ত জীবনী পড়ি!
সেইখানে থিকা নীচের তথ্যগুলা ... দিয়া কোট করলাম ।

(কিন্তু কাকু যে ইউনিকোডে লিখছেন! বুঝলাম না আগে ক্যান ইউনিকোডরে পচাইছেন । জ্ঞানী লোকের রকমসকমই আলাদা!)

কাকুর বাপও খুব কামেল লোক আছিলেন

...তাঁর পিতা একজন আধ্যাত্মিক জ্ঞানী পুরুষ ছিলেন৷ প্রথম জীবনে তিনি পাট ব্যবসায়ী ছিলেন৷ তিনি এলাকায় পীর সাহেব নামে পরিচিত ছিলেন৷ সারা দেশজুড়ে (বিশেষত নেত্রকোণা ও ব্রাহ্মণবাড়িয়ায়) তার অসংখ্য ভক্ত ও মুরীদ রয়েছে৷

স্বাধীনতা-উত্তরকালে আমৃত্যু তিনি খালিয়াজুরী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন৷

(পাটের ব্যাবসা, পীরালি আর পলিটিক্স, হেব্বি ককটেল! [কোনোটাই অবশ্য খারাপ না. রুল মাইনা করলে])

...তিনি নিজে একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকও ছিলেন৷ তিনি সারা জীবন মানুষকে বিণামূল্যে চিকিৎসা করেছেন এবং বিণামূল্যে ঔষধ বিতরণ করেছেন৷

(কাকু কিন্ত সফটওয়্যার বানায় পয়সা নেয়!)

..হাইস্কুলে পড়াকালে ১৯৬২ সালের হামুদুর রহমান শিক্ষা কমিশন বাতিল আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন৷

(১৩ বছর বয়সেই কাকুর সংগ্রামী জীবন শুরু, বাঘের বাচ্চা)

...স্বাধীন বাংলার পতাকা ও জাতীয় সঙ্গীত প্রণয়ন কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধের ইশতেহার রচনা এবং সেই সময়কালের স্বাধীনতার পক্ষের প্রচার-প্রকাশনামূলক কাজে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন৷

(জাতীয় সঙ্গীত আবার জাতীয় পতাকাতেও কাকুর অবদান আছে! সংবিধানটা শুধু উনি লিখতে পারেন নাই, এইখানে ষড়যন্ত্রের গন্ধ পাই)

]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28742385 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28742385 2007-11-03 19:43:11
মোস্তফা জব্বারের সাইট নাই?
শেষ মেষ গুগল ইমেজে গেলাম, কাকুর বিখ্যাত বদনখানা দেইখা নিজেরে স্বান্তনা দিতে । কাকু (আর কাকুর হ্যান্ডসাম পোলা) এইখানেও গরহাজির ।

ভাষা বেইচা কাকুর কী আসলেই তেমন লাভ হয় নাই? বেচারা একখান পার্সোন্যাল ওয়েবসাইটও খুলবার পারলো না? আমি তো কোনো ভাষার উপর এরম দখলি স্বত্ব কিনলে একটা ফোরাম বানাইতাম অ্যাটলিস্ট ।

বেচারা কাকু!

(ভালো কথা কাকু কী বল্গিং করে?) ]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28742354 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28742354 2007-11-03 17:00:51
যাগো গুগলটক আছে, লাইনে আহেন, ইকটু গ্যাঁজাই


(দ্রষ্টব্য: মহান ঢালী! আবারো তাঁর ব্লগের শিরোনাম পরিবর্তন করেছেন]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28741737 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28741737 2007-11-01 10:30:02
৯০০! (আমার সবগুলি সেঞ্চুরিই আমি সেই মহান বল্গারকে উৎসর্গ করলাম <img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif' /> )
মহান ঢালী! কেবল তেনার রাস্তা পরিষ্কার করেন... ]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28741713 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28741713 2007-11-01 08:59:55
কী করতা? ঘইতা করতা ড্রাইভর!

মাচ্ছ খাইতা ইলিশী
ঘইতা করতা পুলিশী!
-----ওড়িশার গ্রাম্য প্রবাদ

]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28741621 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28741621 2007-10-31 20:36:05
কুট্টি ভাই ১২
এক সময় সব ফাঁকা, সুনসান, ভোঁ ভাঁ । শুধু কুট্টি ভাই আর বয়রা কালু বইসা আছে বাইরে । পিওন ভিতরে গিয়া রিপোর্ট করছে বাইরে কেউ নাই আর শুধু দুইটা মেকুরছানা টাইপের আবাল পাবলিক ।

বসেরা কয় "আবাল বাছতে অনেক মেহনত তো হইলো! গাঁও গেরাম উজার হইলো । এইবার ইকটু ফান করি । যারে কয় মশকরা !" কয় "ওই দুইটারে একলগে নিয়া আসো !"

পিওন গিয়া হাঁক দিছে "নেক্সট!"

বয়রা কালু জিগায় কুট্টি ভাইরে "কী কইলো? টেক্সট?"

'দুর কালু, কইছে নেক্সট! মানে আমাগোরে কইছে আর কী ।"

"আমাগোর নাম চেঞ্জ হইলো কবে আর ক্যামনে?"

পিওন কয় "বাপধনেরা! বেশি ক্যাচাল কইরো না । বসেরা লাঞ্চে যাবেন । তোমরা হইতেছো গিয়া খাওনের আগে তাদের অ্যাপেটাইজার ।"

বয়রা কালু কয়, ' কী টাইগার কইলো পিওনের পুত? টাইগার বাম? আমি তো মিল্লাত বাম ইস্তেমাল করি!"

'ও কইছে তুমি রয়্যাল বেংগাল টাইগার । হইছে? এখন এক্কেরে খামোশ থাকো । ইন্টারভিউতে করতে পারে এরম পাঁচশো কুশ্চেন আমি মুখস্ত কইরা আনছিলাম । তোমার বকরবকরে সব ভুইলা যাইতেছি ।'

যাউক দু্ইজনে গিয়া বসছে ইন্টারভিউ বোর্ডের সামনে । বয়রা কালু কোন কথা না বইলাই একটা পেপারওয়েট নিয়া খেলা করা শুরু করছে । গলাখাঁকারি দিয়া একজনে জিগায়,'

'বাপধনেরা, কও চাইন সিরাজুদ্দৌলারে কেডায় খুন করছিলো?'

প্রশ্নটা বয়রা কালুকে টার্গেট কইরা করা ।

কালু ভ্যাবাচ্যাকা খায়া কাঁচের পেপারওয়েটটা মেজেত ফালায় দিলো, 'কী? সিরাজগঞ্জ? সিরাজগঞ্জে আবার ক্যাঠায় খুন হইলো?'

এইবার প্রশ্নকর্তার ভ্যাবাচ্যাকার খাওনের পালা । 'না সিরাজুদ্দৌলা । হেরে খুন করছে কেডায়?"

'সিরাজী..... শাইখ সিরাজ..... হাবিবুল্লাহ সিরাজী,..সিরাজুল মজিদ... এগুলার কাউরেই আমি চিনি না ভাল মতন, খুন হইলেও চিনতে পারুম না, খুনীরে চেনার তো প্রশ্নই নাই... আমার বাড়ি ফরাশগঞ্জে, সিরাজগঞ্জে না ....হুদাই ফাউল কুশ্চেন করবেন না,' বইলা পেপারওয়েটটা নিয়া খেলা করতে করতে বয়রা কালু কামরা থিকা নিস্ক্রান্ত হইলো ।

এতোই টাশকি খাইছিলো সবাই যে কেউ আর তারে ঠেকানোর কথা মনেই আইলো না । এইবার কুট্টি ভাইয়ের দিকে নজর পড়ল সবার । চোরের সাক্ষী গাঁটকাটা!

কুট্টি ভাই গলা সাফ কইরা বলে 'আমি দুইদিন পরে উত্তর দিতেছি, কেমুন?' বইলা দুই লাফে সেও পগাড় থুক্কু রুম পার । বসেরা মুখ চাওয়াচাওই করে । 'শিগগিরই আমাগো পাবনা থিকা ডাক্তর আনতে হইবো এইসব ক্যান্ডিডেট হ্যান্ডল করনের লাইগা । শুধু হিউম্যান রিসোর্সের লুকে পারবো না এমুন ঘাড়ত্যাড়া, মাথা নষ্টগোরে জেরা করতে ।'

সেইদিন বিকালে গেদু চাচার সাথে কুট্টি ভাইয়ের দেখা । 'কী কুট্টি ? ইন্টারভিউ কেমন হইলো? চাকরি পাইবা? আমাগো কালু তো একখান সোন্দর পেপারওয়েট নিয়া আসছে!'

কুট্টি ভাই মাথা চুলকায়, 'ঠিক বুঝতেছি না । মনে হ্য় হইছে । আমারে একটা খুনের মামলার তদন্তের ভার দেয়া হইছে । বুঝতেছি না পাটের গুদামের ইন চার্জ হওনের লগে সিরাজুদ্দৌলার খুনের কী সম্পর্ক?'

'নাকি আসামী খুঁজতেছে হেরা?'

'আয় হায়! আগে তো ভাবি নাই! হয়তো আমারেই সন্দ করতেছে ! এখন উপায়?'

'ঘাবড়াও মাত! রাজসাক্ষী হইয়া যাবা! ১ লম্বর আসামী বানাইবা পাঁচু ওস্তাগর লেনের তারা মিয়ারে! ২ লম্বর হইবো..না আরেকটু ভাইবা বলি । শোনো কুট্টি, এই লাইনে আমার অনেক অভিজ্ঞতা আছে! যে কোনো উকিলরে শিখাইতে পারি!'

]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28741561 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28741561 2007-10-31 16:12:53
ভায়াগ্রারে বলি, খোমা পাল্টাও বাছা
..কারো পা নিশপিশ করে উঠবে ....সাঁইই..গদাম..ফ্লাইং কিক!

তখন তোমার ঘিলুর কী হবে গো?]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28740930 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28740930 2007-10-29 13:48:53
সর্দারজীর বৈদ্যুতিক কেতাব সংকলন ও প্রকাশ কর্মে সহায়তা প্রয়োজন
প্রকাশ পুর্বক মেগাশেয়ার-র‌্যাপিড শেয়ার-ই স্নিপ্স এই রুপ কতিপয় ব্যাবআরকারী বান্ধব স্থানে উহা আপলোড করিতে হইবে যেন ধরিত্রীর সর্বত্রই উহা মাগনা পাওন যায় ।

সকল দরদী বল্গারকে এই ব্যাপারে সহায়তা করনের জন্য মহান ঢালী! সনির্বন্ধ অনুরোধ জানাইতেছেন । ]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28740920 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28740920 2007-10-29 12:19:05
সৌন্দয্য! ভুট চাই সকলের!!
১. আলু বাজারের গলি,

২. কাপ্তান বাজারের মোড়,

৩. ..
(সংযুক্তি ১. আমার হবু বউয়ের খোমা!--রাশেদ,
২. লিপিস্টিক মাখা এক জোড়া ঠোঁট--ইলা)

৪. ...

৫. *লী ভাইয়ের ব্লগ

৬. মহান ঢালী! র ব্লগ

৭. ঢালকানগর

________

(...) জায়গাগুলি শুন্য স্থান ।]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28740248 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28740248 2007-10-27 12:04:17
কুট্টি ভাই ১১
বিধি বাম, কুট্টি ভাই কিচেনে মামার ইস্পেশ্যাল হালিম বানাইতেছে এমন সময় মামারা থুক্কু ঠোলারা হুড়মুড় কইরা ঢুকলো কুট্টি ভাইয়ের পাকের ঘরে!!

প্রশ্ন হইতেছে, চিনিল ক্যামনে?

১) বমাল হিসাবে মামার স্পেশ্যাল হালিম জব্দ হইছে । আলামতের উপরে প্রমান নাই ।

২) লগইন করছিলো Boro_Baper_Pola নাম নিয়া! যেইটা কিনা কুট্টি ভাইয়ের অন্যান্য অ্যাকাউন্টের পাসওয়ার্ডের সাথে মিলা যায়!!]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28739644 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28739644 2007-10-25 10:21:56
হাতি জ্যোছনাময়ী রাতি

আকাশে উড়ছে
একঝাঁক রুপালী হাতি

হলুদ বনে সবুজ বাঘ
ঘাস খাচ্ছে খেয়ে যাক,

পরে ধামা দিয়ে
ধরে ফেললেই চলবে!!
]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28739315 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28739315 2007-10-23 22:12:49
খুনখারাবী পুস্টে এতো কমেন্ট পড়ে ক্যা? <img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_26.gif' />
রেটিং হইছে পুরা (একে) ৪.৭, দিছে আনলাকি থার্টিন পার্সন । আর কমেন্ট পড়ছে পুরা ১০২ খান

(শেষ খবর পাওয়া পর্যন্ত)

এইরম গাও শিউরানো পুস্টে পুলাপাইন এতো রোমাঞ্চ পাইতেছে ক্যামনে? ]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28738449 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28738449 2007-10-19 17:07:24
আরে আমি তো যাইতেই চাই, কিন্তু আমার ছায়া আমারে ছাড়ে না!
তয় যদি যাইতেই হয় তাহলে উদাসী বা এরম কোনো কামেল ব্যাক্তির হাতে চাবি সমর্পণ কইরা যামু ভাবি ।

আর যদি যাইতেই হয়, কী আর বলুম?

'প্রজারুপে রাজরুম সাগরেরে দিতে
বারিরূপ কর তুমি এ মিনতি গাবে
লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে,' ]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28737777 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28737777 2007-10-16 14:28:52
কোলাকুলি ফ্রম ঢালকানগর! <img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif' />
দিন আসে দিন যায় । আমাদের বয়স বাড়ে, আমরা রঙ দেখি. আমাদের মাথায় কাঁঠাল ভাঙ্গা হয়, আমাদের স্বপ্ন ভঙ্গ হয়, আমরা ক্রমশঃ নতজানু হয়ে পড়তে থাকি জীবনযু্দ্ধে ।

তবু বছর ঘুরে আসে কয়েকটা দিন যা না থাকলে..সারা বছরের যাপিত জীবনের, ইঁদুর দৌড়ের দুরূহ যাঁতাকল বওয়া অসম্ভব হয়ে উঠত ।

একদিনের জন্যও হলেও স্বপ্ন সত্যি হোক, আনন্দে অবগাহন করি আমরা ক্ষণকাল ।

]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28737459 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28737459 2007-10-14 10:52:46
তবু আমি খুশি
নোবেল অনেক কসাই ও পা চাটা সক পাপেটকে দেয়া হয়েছে । এবং আরো এমন সব লোককেও দেয়া হয়েছে যাদেরাজের রেকর্ড, উদ্দেশ্য আর সততা সম্বন্ধে যে কোনো ওয়াকিফহাল মানুষের প্রশ্ন উঠবে ।

তারপরেও বলি মন্দের ভালো হিসেবে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের (কারচুপি এড়াতে পারলে তিনি নিঃসন্দেহে প্রেসিডেন্ট হতে পারতেন) এই নোবেল প্রাপ্তিতে আমি আনন্দিত । পরিবেশবাদ যে অবশ্যই পৃথিবীর মানুষের কল্যানে আসবে সে ব্যাপারে এই পদক সুস্পষ্ট এক সমর্থন বাচক ঘোষনা ।

বার্লিন প্রাচীরের পতনে আমরা আশা করেছিলাম এক অপেক্ষাকৃত শান্ত পৃথিবীর আগমন ঘটবে । তাতে জল ঢেলে দিয়েছে উলঙ্গ পুঁজিবাদী শক্তি । ব্যাক্তি মালিকানা খারাপ নয় তবে তাতে শৃঙ্খলা চাই । বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি যষে পৃথিবীর সম্পদ সীমিত । ভবিষ্যতের আবাসভুমিকে ধ্বংস করে বর্তমানের সমৃদ্ধি আসতে পারে না ।

ফক্স নিউজ/এমএসএনবিসি সেভাবে বলতে গেলে সিএনএন ও এসব অতি বাস্তব ও মানবিক ধারনায় আক্রমন করেছে অত্যন্ত অযৌক্তিক ও কদর্য ভাষায় । গ্লোবাল ওয়র্মিং নাকি পরিবেশবাদীদের পেট বানানো কথা, ওজোন স্তর ক্ষয় হলে দুনিয়ার কোনো ক্ষতি নেই, উত্তর মেরুর বরফ গলে যাক, তাহলে সেখানে তেল-গ্যাস এর অনুসন্ধান চালাতে সুবিধা হবে! আমরা এমনটিই এসব নব্য সংরক্ষনবাদীদের (নিও কনসার্ভেটিভ) কাছে শুনে এসেছি । এদের গালে নোবেল এক মৃদু চপেটাঘাত । তবু আঘাত তো!

আশাকরি প্রাণঘাতী যুদ্ধ ও মারনাস্ত্রের বিরুদ্ধেও আপনি কন্ঠ খুলবেন মি. গোর । আশাকরি আপনি এ কথা বলতে পারবেন ডিপ্লিটেড ইউরেনিয়ামের সম্পর্কে চুপ থেকে, সমস্ত প্রাণঘাতী মারনাস্ত্রের নির্বিচার ব্যাবহার থেকে নীরব থেকে, সমস্ত প্রান্তিক অভাজনদের সম্বন্ধে নির্বিকার থেকে, ওজোন স্তরের ক্ষয় নিয়ে কথা বলাটা আসলে এক ধরনের নির্মম তামাশা হয়ে যায়

তারপরেও,

অভিনন্দন মি. গোর ।

]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28737188 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28737188 2007-10-12 18:23:13
কুট্টি ভাই ১০
কুট্টি ভাই কয় 'যেকানে সন্ধ্যা হয় সেখানেই মেকুরছানার ভয় । আহো, আশ্রয় তালাশ করি ।'

এরম সময় ওরা সবাই দেখে সামনে এক খামারবাড়ি । সোজা গিয়া সদর দরজায় ঠকঠকাইলো তিনজনে । জানালা দিয়া মুখ বাড়াইলো গৃ্হস্থ, 'কোন সালার পুত?'

'আমরা তিন আহাম্মক পর্যটক ।'

'ও আহাম্মক! তাইলে ঠিক আছে । বহুত কাল এই গরিবখানায় এরম বিনয়ী লোকের পাও পড়ে নাই । আসতে আজ্ঞা হোক হে আহাম্মক ত্রয়ী !'

ভিতরে আইছে তিনজনে । খাওনদাওন, নাচন কোদনের পরে লাগছে আসল ফ্যাকড়া । শোয়ার ঘর একটা ও তাতে বিছানা দুইখান । একজনরে বাইরের গোয়াল ঘরের টঙে থাকতে হইবো । বয়রা কালু কয় 'আমি যাই । আমি সালা তোমাদের মতন ঘিয়ের পুতুল না!'

কিন্ত কীয়ের কী! ইকটু পরে দরজা খটখট! বয়রা কালু ফিরা আইছে । কয় 'সালা এক কুত্তাও আছে আছে গোয়ালের ভিতরে । আমার সালা কুকুরে অ্যালার্জি!'

গেদু চাচা কয় 'ঝামেলা নাইক্কা আমি মুরুব্বি মানুষ, আমি যামু ওইখানে ! তোমরা শান্তিতে নাক ডাকাও!' কিন্তু ইকটু পরে হেও ব্যাক করছে ।

'সালা এক গরু তো গোয়ালের ভিতরে আড্ডা গাড়ছে! আমার যে গরুতে অ্যালার্জি সেইটা জানা ছিল না !'

কুট্টি ভাই কয় 'তোমাদের হইছে কী! খালি ফিরা আসতেছো আর ঘুমের ডিস্টার্ব করতেছো বেহুদা? আমি যাইতেছি!'

ইকটু পরে আবার দরজা খটখট! য্যান দরজা ভাইংগা পড়বে! গেদু চাচা আর বয়রা কালু উইঠা দরজা খুলছে । দেখে একটা গরু ঢুঁ মারতেছে দরজায় আর গরুর লগে একটা কুকুর লেজ গুটায়া কুঁই কুঁই করতেছে!

পরেরদিন যাওনের কালে গৃ্হস্থ কয় 'তোমরা কইছিলা যে তোমরা তিন আহাম্মক! তোমাদের মধ্যে যে একখান খাটাশও আছে সেই কথা তো কও নাই!'

]]>
http://www.somewhereinblog.net/blog/dhalablog/28737128 http://www.somewhereinblog.net/blog/dhalablog/28737128 2007-10-12 12:13:32