somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 ‘উপজেলার মালিক আমি, না তুই?’(কপি-পেষ্ট প্রথম আলো থেকে)

৩০ শে এপ্রিল, ২০১০ রাত ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘উপজেলার মালিক আমি, না তুই?’ দিনাজপুরের বিরল উপজেলার চেয়ারম্যান মো. মোকাররম হোসেন গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ইউএনও এ কে এম আজাদুর রহমানের সঙ্গে এভাবেই কথা বলে তাঁর কক্ষে ভাঙচুর চালিয়েছেন। ইউএনও চেয়ারম্যানকে একটি চিঠি দেওয়ায় তিনি অপমানিত বোধ করে এমন আচরণ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিরলের বাসিন্দা দিনাজপুরের এক কলেজছাত্র জানান, বাবার চিকিত্সার জন্য সাহায্যের আবেদন নিয়ে তিনি ঘটনার সময় ইউএনওর কক্ষে বসা ছিলেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চেয়ারম্যান ক্ষিপ্ত অবস্থায় ইউএনওর কক্ষে ঢোকেন এবং ইউএনও আজাদুর রহমানের দিকে একটি কাগজ ছুড়ে মারেন। তাঁকে প্রশ্ন করেন, ‘উপজেলার মালিক আমি, না তুই? আমার কথায় উপজেলা চলবে, না তোর কথায় চলবে?’ তিনি ইউএনওকে বকাঝকা করেন। একপর্যায়ে পেপারওয়েট দিয়ে ইউএনওর টেবিলের কাচ ভেঙে ফেলেন। টেবিলের ওপরে থাকা একটি ল্যাপটপ মেঝেতে ছুড়ে মেরে ভেঙে ফেলেন এবং টেবিলের সামনের চেয়ারগুলো উল্টে ফেলেন।
এ সময় ইউএনও চেয়ারম্যানকে জানান, উপজেলা পরিচালনার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তিনি উপজেলার চেয়ারম্যানকেও সে অনুযায়ী কাজ করতে বলেন। এতে চেয়ারম্যান মোকাররম হোসেন ক্ষিপ্ত হয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর কথায় নয়, আমার কথায় বিরল উপজেলা চলবে।’ এরপর তিনি ইউএনওর কক্ষে টাঙানো প্রধানমন্ত্রীর ছবি লক্ষ্য করে একটি পেপারওয়েট ছোড়েন। এতে প্রধানমন্ত্রীর বাঁধানো ছবিটি দেয়াল থেকে মেঝেতে পড়ে এর কাঠামো ভেঙে যায়। এ ঘটনার পর উপজেলা চেয়ারম্যান ইউএনওর কার্যালয় থেকে বেরিয়ে যান।
এ ব্যাপারে ইউএনও এ কে এম আজাদুর রহমান বলেন, তাঁর ব্যবহূত গাড়িটি কয়েক মাস ধরে অকেজো হয়ে আছে। সম্প্রতি তাঁর (ইউএনও) জন্য নতুন গাড়ি এসেছে। উপজেলা চেয়ারম্যান পুরোনো গাড়িটি চেয়েছেন। তিনি লিখিতভাবে গাড়িটি নেওয়ার জন্য উপজেলার চেয়ারম্যানকে একটি চিঠি দেন। এতে উপজেলার চেয়ারম্যান অপমানিত বোধ করে ওই ঘটনা ঘটান। এ ঘটনায় মামলা করবেন বলে জানান ইউএনও।
উপজেলার চেয়ারম্যান মো. মোকাররম হোসেন ইউএনওকে লাঞ্ছিত করার কথা স্বীকার করলেও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের কথা অস্বীকার করেন। মোকাররম হোসেন বলেন, ইউএনওর নতুন গাড়ি এসেছে। পুরোনো গাড়িটি বারবার চাওয়ার পরও তিনি তা দিতে টালবাহানা করছেন। শেষ পর্যন্ত চিঠি দিয়ে তিনি গাড়ি নিতে বলায় তিনি এটিকে ইউএনওর ঔদ্ধত্যপূর্ণ আচরণ হিসেবে গণ্য করে তাঁকে বকাঝকা করেছেন। এর বেশি কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
এদিকে বিরল উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত উপজেলার সব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানেরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছেন।

মূল পত্রিকা এখানে.....
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×