somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেইসব শৈশব-১

১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৬ জুলাই ১৯৮৪। কেউ একজন কি বললেন? লাইট! সঙ্গে সঙ্গে টুপ করে পশ্চিমে ডুব দিল সূর্য। ক্যামেরা! রোলিং....। কৃত্রিম নয়, শুরু হল একদম অরিজিনাল ঝম ঝম বৃষ্টি। অতঃপর... একশান! 'ওঁয়াঁ, ওঁয়াঁ ওঁয়াঁ..(ধুত্তুরি ভালই তো ছিলাম, এ কোথা এলেম আমি!)'

এ আমার আত্মজীবনী নয়, আত্মজীবনীর মত করে লেখা অসংলগ্ন প্রলাপ মাত্র। বস্তু আছে কিনা... নাহ্, সঞ্জীবের লোটাকম্বল কমবেশি সবাই পড়েছেন, তাই আর টুকলিফাই করলাম না। নিজের কথা নিজের মত করেই লিখি। এ তো আমারই কথা। বস্তু, বাস্তব সবই থাকবে আশা করি। মজা পাওয়ার দায় পাঠকের।

আমার জন্মের পর টানা তিন দিন বৃষ্টি। এ শুনে আমার একমাত্র বান্ধবী শোভা বলেছিল, আহা রে! বেচারা আকাশটা বুঝি তার সবচে স্মার্ট তারাটা হারাইল। যাই হোক, শৈশব আগে, পরে 'ওসব'।

শৈশবের বেশিরভাগ ঘটনা মায়ের মুখে শোনা। সেই শোনা কথায় সুতো বেঁধে একটা ঢলঢলে মালা তৈরির প্রয়াস আমার অনেক দিনের। আজ কিছু না ভেবেই শুরু করলাম। যেহেতু ব্লগ, তাই ঘষামাজা অনাবশ্যক।

আমার শৈশবে ওজিফা'র মায়ের ভূমিকা বেশ গৌণ। কিন্তু শৈশবের কথা ভাবতে গেলে সেই প্রয়াত বৃদ্ধার চেহারাই সবার আগে ভেসে ওঠে। কারণ আমার জন্মের পরদিন ভোরেই ষাটোর্ধ্ব ওজিফা'র মা মাথাভর্তি বৃষ্টি নিয়ে ছুটতে ছুটতে বলেছিলেন, 'আফার হুত (পুত্র) অইছে, আফার হুত অইছে'। সেই 'আফা' মানে আমার মা যে অফিসের স্টোরকিপার ছিলেন (এখন এসিসট্যান্ট অফিসার), ওজিফার মা ছিলেন সেই অফিসের একজন আয়া। আমি বড় হয়ে বৃদ্ধাকে আরও অনেক বছর শক্তসমর্থ অবস্থায় দেখেছি। তাকে আমার কখনও কান্ত মনে হতো না। তিনি কবে মারা গেছেন বলতে পারবো না। তবে এখনও কল্পনায় সেই পুকুর পাড়ের জঙ্গলে ছেয়ে যাওয়া মাটির সরু পিচ্ছিল রাস্তায় বৃদ্ধার উচ্ছাস স্পষ্ট দেখি।

বয়স তখন দুইয়ের একটু বেশি। তখন মা'কে মনে হতো পৃথিবীর সবচে নিষ্ঠুর নারী। বিছানায় শুয়ে চেঁচিয়ে গলা ফাটাতাম। কিন্তু রান্নাঘর থেকে মা ফিরেও তাকাতেন না। কারণ? কারণ আমি নাকি বড় হয়ে গেছি! ঐ বয়সে এক রাতের একটা দৃশ্য শুধু মনে আছে। বিছানায় উবু হয়ে জানালা দিয়ে বাইরের রান্নাঘরে মাকে দেখছিলাম আর চেঁচাচ্ছিলাম, 'দুদ্দা দে..'। সাড়া না পেয়ে এক সময় ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কান্ত হয়েও তাকিয়ে ছিলাম উনুনের পাশে বসে থাকা মায়ের দিকে। মায়ের মুখে কমলা আগুণের প্রতিফলন। কী সুন্দর! নিজেকে মনে হয় মকবুল ফিদা হুসেন। দৃশ্যটা এত চমত্কার রঙে মনের ভেতর এঁকেছি কী করে!
(চলবে)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×